জাতীয় রাজস্ব বোর্ডের ইন্সপেক্টর/এপ্রেইজার/প্রিভেন্টিভ অফিসার/গোয়েন্দা কর্মকর্তা ২০১০ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ৯৯
- ৯৯
- ৯৯ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ৯৯
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪১: জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে–
- ক) নিউক্লিয়াস
- খ) নিউক্লিওলাস
- গ) ক্রোমোজমসঠিক উত্তর
- ঘ) নিউক্লিওপ্লাজম
ব্যাখ্যা: প্রকৃত কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের অবস্থান। কোষের সব ধরনের কাজ নিয়ন্ত্রণ করে এটি। নিউক্লিয়াসের ভৌত গঠন উপাদান চারটি, যথা নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের প্রোটোপ্লাজমিক রস ও অন্যান্য গঠন উপাদানগুলো ধারণ করাই এর কাজ। নিউক্লিওলাসের কাজের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার RNA, প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ। ক্রোমোজম থাকে নিউক্লিয়ার রেটিকুলামের ভেতর। রাসায়নিকভাবে প্রতিটি ক্রোমোজম DNA, RNA, হিস্টোন ও নন-হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত যাদের প্রধান কাজই হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য ধারণ ও বাহন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪২: সতীদাহ প্রথা কে বিলোপ করেন?
- ক) লর্ড বেন্টিংকসঠিক উত্তর
- খ) বিদ্যাসাগর
- গ) রামমোহন রায়
- ঘ) হান্টার
ব্যাখ্যা: সমাজ সংস্কারক, বহুভাষাবিদ রাজা রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় ১৮২৯ সালে লর্ড বেন্টিংক সতীদাহ প্রথা বিলোপ করেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৩: বাংলাদেশের মানচিত্র প্রথম কে অংকন করেন?
- ক) জেমস্ রেনেলসঠিক উত্তর
- খ) শিবনারায়ণ
- গ) র্যাড ক্লিফ
- ঘ) কামরুল হাসান
ব্যাখ্যা: ১ জানুয়ারি ১৭৬৭ 'Bengal Survey' নামে প্রতিষ্ঠানের মাধ্যমে জেমস্ রেনেল সর্বপ্রথম ভারতের মানচিত্র অঙ্কন করেন, যা ১৯৪৭ পর্যন্ত বলবৎ ছিল। পরবর্তীতে ১৯৭১ সালে স্বাধীনতা-পরবর্তী এ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে Survey of Bangladesh রাখা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৪: কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?
- ক) গৌড়
- খ) সোনারগাঁও
- গ) ঢাকাসঠিক উত্তর
- ঘ) হুগলি
ব্যাখ্যা: মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল ঢাকা। মুঘল সম্রাট জাহাঙ্গীর ক্ষমতা গ্রহণ করে শেখ আলাউদ্দিন ইসলাম খানকে বাংলার সুবেদার নিয়োগ করে। ইসলাম খান ১৬১০ সালে রাজমহল থেকে ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন এবং সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৫: বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
- ক) সিলেট
- খ) ঢাকা
- গ) রংপুর
- ঘ) ভোলাসঠিক উত্তর
ব্যাখ্যা: বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৬ ডিসেম্বর ১৯৪৯ ভোলার আলীনগরের মৌটুপী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৭ এপ্রিল ১৯৭১ শহীদ হন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৬: ছয়-দফা দাবি উত্থাপন করা হয় কোথায়?
- ক) ঢাকায়
- খ) লাহোরেসঠিক উত্তর
- গ) করাচিতে
- ঘ) চট্টগ্রামে
ব্যাখ্যা: বাংলার কৃষক-শ্রমিক-মজুর-মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ ছয়-দফা দাবি লাহোরে বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে সর্বপ্রথম তুলে ধরা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৭: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
- ক) স্যার এ. এফ. রহমান
- খ) উইলিয়াম জেমস
- গ) পি.জে. হার্টজসঠিক উত্তর
- ঘ) ল্যাংলি
ব্যাখ্যা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য ছিলেন পি জে হার্টজ। তিনি ১ ডিসেম্বর ১৯২০ থেকে ৩১ ডিসেম্বর ১৯২৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৪৮: আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে কোন প্রণালী?
- ক) ডোভার
- খ) জিব্রাল্টারসঠিক উত্তর
- গ) পানামা
- ঘ) পক
ব্যাখ্যা: জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগ সাধন করেছে এবং আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে। এ প্রণালীকে ভূমধ্যসাগরের চাবি বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৯: মানুষ কবে প্রথম চন্দ্রে অবতরণ করে?
- ক) ১৯ জুলাই, ১৯৬৯
- খ) ২১ জুলাই, ১৯৬৯
- গ) ২১ জুলাই, ১৯৬৯
- ঘ) ২০ জুলাই, ১৯৬৯সঠিক উত্তর
ব্যাখ্যা: ২০ জুলাই ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ নভোযানে চড়ে চাঁদে পৌঁছে তিনজন নভোচারী। এদের মধ্যে নীল আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন চাঁদে পা রাখেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫০: মীর মশাররফ হোসেন রচিত 'বিষাদ সিন্ধু' কোন ধরনের রচনা?
- ক) উপন্যাসসঠিক উত্তর
- খ) ধর্মগ্রন্থ
- গ) ইতিহাস
- ঘ) সমাজবিজ্ঞান
ব্যাখ্যা: মীর মশাররফ হোসেন রচিত 'বিষাদ সিন্ধু' একটি উপন্যাস। কারবালার মর্মান্তিক বিষাদময় কাহিনীই এ উপন্যাসের বিষয়বস্তু। নিয়তি-লাঞ্ছিত মানবভাগ্যের বেদনাবহ পরিণতিই এ কাব্যে পরিস্ফুটিত হয়েছে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫১: 'রাজসিংহ' উপন্যাস কার রচনা?
- ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়সঠিক উত্তর
- গ) রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস রাজসিংহ। এ উপন্যাসে দ্বন্দ্বহীন অনুরাগ প্রকাশ পেয়েছে। নায়কের ভাগ্য অদৃশ্য নিয়তির হাতে নিয়ন্ত্রিত হয়েছে। মানব হৃদয়ের দ্বিধাদ্বন্দ্বের বিশ্লেষণ করা হয়েছে এ উপন্যাসে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫২: মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্য' কোন ছন্দে রচিত?
- ক) স্বরবৃত্ত ছন্দ
- খ) অক্ষরবৃত্ত ছন্দ
- গ) মাত্রাবৃত্ত ছন্দ
- ঘ) অমিত্রাক্ষর ছন্দসঠিক উত্তর
ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্ত সাহিত্যে আধুনিকতার জনক। কবি পদ্মাবতী নাটক, তিলোত্তমাসম্ভব কাব্য ও মেঘনাদবধ কাব্য অমিত্রাক্ষর ছন্দে রচনা করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৩: বীরবল কোন লেখকের ছদ্মনাম?
- ক) প্রথমনাথ বিশী
- খ) প্রমথ চৌধুরীসঠিক উত্তর
- গ) প্রমথনাথ বসু
- ঘ) প্রেমেন্দ্র মিত্র
ব্যাখ্যা: বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনাম ব্যবহার করে তার অনেক রচনা প্রকাশ করেছেন। তিনি চলিত রীতিতে প্রথম গদ্য রচনা করেন বীরবলের হালখাতা। এ প্রবন্ধ গ্রন্থটি ১৯১৬ সালে প্রকাশিত হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫৪: কোন বানানটি শুদ্ধ?
- ক) সমীচীনসঠিক উত্তর
- খ) সমিচীন
- গ) সমীচিন
- ঘ) সমিচিন
ব্যাখ্যা: 'ঈ-কারজনিত শুদ্ধ বানান হলো আশীর্বাদ, দধীচি, পিপীলিকা, প্রহরী, নবীন, নীরোগ, মরীচিকা, শারীরিক প্রভৃতি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫৫: বাংলা ভাষায় খাঁটি উপসর্গ কয়টি?
- ক) ১৯টি
- খ) ২০টি
- গ) ২১টিসঠিক উত্তর
- ঘ) ২২টি
ব্যাখ্যা: উৎপত্তি অনুসারে বাংলা ভাষায় তিন শ্রেণির উপসর্গ বিদ্যমান। এর মধ্যে খাঁটি বাংলা উপসর্গ ২১টি, সংস্কৃত উপসর্গ ২০টি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫৬: 'সূর্য' এর প্রতিশব্দ কোনটি?
- ক) সুধাংশু
- খ) শশাংক
- গ) আদিত্যসঠিক উত্তর
- ঘ) বিধু
ব্যাখ্যা: সূর্য-এর প্রতিশব্দ হলো দিবাকর, প্রভাকর, ভাস্কর, আদিত্য, কিরণমালী, বিভাকর প্রভৃতি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫৭: 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
- ক) রূপতত্ত্ব
- খ) ধ্বনিতত্ত্বসঠিক উত্তর
- গ) পদক্রম
- ঘ) বাক্যপ্রকরণ
ব্যাখ্যা: সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়াও ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো ধ্বনি ও ধ্বনির পরিবর্তন, বর্ণপ্রকরণ ও উচ্চারণ, ণত্ব ও ষত্ব বিধান।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৮: 'অর্ধচন্দ্র' এর অর্থ কোনটি?
- ক) অমাবস্যা
- খ) গলাধাক্কা দেয়াসঠিক উত্তর
- গ) কাছে টানা
- ঘ) চন্দ্রের অর্ধেক
ব্যাখ্যা: অর্ধচন্দ্র শব্দের ব্যুৎপত্তিগত অর্থ অর্ধপ্রকাশিত চন্দ্র বা চাঁদ। কিন্তু আলংকারিক অর্থ হলো গলাধাক্কা দেয়া।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫৯: শরৎচন্দ্রের কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল?
- ক) পথের দাবিসঠিক উত্তর
- খ) দেবদাস
- গ) চরিত্রহীন
- ঘ) দত্তা
ব্যাখ্যা: খ্যাতনামা কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'পথের দাবি' একটি রাজনৈতিক উপন্যাস। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীদের এ উপন্যাসে উৎসাহিত করা হয়েছে। এ কারণে ব্রিটিশ সরকার কর্তৃক এ উপন্যাসটিকে বাজেয়াপ্ত করা হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬০: 'কি আঁচল বিছায়েছ ....... নদীর কূলে কূলে।' শূন্যস্থানে কোন কোন শব্দ হবে?
- ক) শান্ত ছায়ায়
- খ) বটের মূলেসঠিক উত্তর
- গ) সাগর তলে
- ঘ) গাছের তলে
ব্যাখ্যা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমাদের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি' গানের প্রথম ১০ পঙ্ক্তির ৭নং পঙ্ক্তি 'কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে'।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৯৯ প্রশ্ন · ৯৯ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
