জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ২১: নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়?
- ক) সাপ্তাহিক বিজলীতেসঠিক উত্তর
- খ) মাসিক মোসলেম ভারতে
- গ) দৈনিক ছোলতানে
- ঘ) দৈনিক নবযুগে
ব্যাখ্যা: নজরুলের 'বিদ্রোহী' কবিতাটি প্রথম প্রকাশিত হয় 'সাপ্তাহিক বিজলীতে'। 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯২২ সালের অক্টোবর মাসে। এ কাব্যের দ্বিতীয় কবিতা 'বিদ্রোহী' এবং প্রথম কবিতা 'প্রলয়োল্লাস'। ১২টি কবিতার সমাহারে কলকাতার আর্য পাবলিশিং হাউস থেকে প্রকাশিত এ কাব্যগ্রন্থের অন্য কবিতাগুলো হলো 'রক্তাম্বরধারিণী মা', 'আগমনী', 'ধূমকেতু', 'কামাল পাশা', 'আনোয়ারা', 'রণভেরী' 'সাত-ইল-আরব', 'খেয়াপারের তরণী', 'কোরবানী' ও 'মোহররম'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২২: 'সাপের খোলস' একক্থায় প্রকাশ—
- ক) নির্মোকসঠিক উত্তর
- খ) কৃত্তি
- গ) অজিন
- ঘ) করভ
ব্যাখ্যা: 'সাপের খোলস'-এর এক কথায় প্রকাশ হলো 'নির্মোক'। বাঘের চর্ম = কৃত্তি। হরিণের চর্ম = অজিন ও হাতির শাবক (বাচ্চা) = করভ।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৩: নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয়?
- ক) রাজা
- খ) চিরকুমার সভা
- গ) দুই বোনসঠিক উত্তর
- ঘ) তাসের দেশ
ব্যাখ্যা: 'দুই বোন' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি অন্যতম উপন্যাস। রাজা, তাসের দেশ, বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা, বিসর্জন, প্রায়শ্চিত্ত, অচলায়তন, ডাকঘর, ফাল্গুনী, রক্তকরবী, পরিত্রাণ, তপতী, বাঁশরী প্রভৃতি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যতম নাটক। 'চিরকুমার সভা' (১৯২৬) কৌতুক নাটক।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৪: 'ইঁদুর' কার বিখ্যাত ছোটগল্পের নাম?
- ক) হুমায়ূন আহমেদ
- খ) শহীদুল জহির
- গ) সোমেন চন্দসঠিক উত্তর
- ঘ) হাসান আজিজুল হক
ব্যাখ্যা: সোমেন চন্দ ১৯২০ সালের ২৪ মে নরসিংদী জেলার বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 'ইঁদুর' তার বিখ্যাত ছোটগল্পের নাম।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৫: 'আমার সোনার বাংলা' রবীন্দ্রসঙ্গীতের প্রথম কত পঙ্ক্তি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত?
- ক) ৬
- খ) ৮
- গ) ১০সঠিক উত্তর
- ঘ) ১২
ব্যাখ্যা: 'আমার সোনার বাংলা' রবীন্দ্রসঙ্গীতের প্রথম ১০ পঙ্ক্তি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত। 'আমার সোনার বাংলা' গানটির গীতিকার ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধের আন্দোলনের সময় পূর্ব ও পশ্চিম বঙ্গকে একীভূত করার উদ্দেশ্যে এ গানটি রচনা করেন। গানটি ১৯০৫ সালের ৭ আগস্ট কোলকাতায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সমাবেশে প্রথম গাওয়া হয়।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ২৬: Which one is present perfect tense?
- ক) I am reading
- খ) I have readসঠিক উত্তর
- গ) I read
- ঘ) I have been reading
ব্যাখ্যা: প্রদত্ত optionগুলোর মধ্যে option (ক) তে প্রদত্ত 'I am reading' অর্থাৎ 'আমি পড়ছি' present continuous tense, (খ) তে প্রদত্ত 'I have read' present perfect tense, (গ) তে প্রদত্ত 'I read' present indefinite tense এবং (ঘ) তে প্রদত্ত 'I have been reading' 'present perfect continuous tense এর উদাহরণ। সুতরাং option (খ) সঠিক। কারণ present perfect tense-এ subject-এর পর have/has বসে এবং মূল verb-এর past participle হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৭: 'Proclaim' means :
- ক) pronounce
- খ) declareসঠিক উত্তর
- গ) announce
- ঘ) circulate
ব্যাখ্যা: Optionগুলোর মধ্যে option (ক) 'pronounce' অর্থ উচ্চারণ করা, (খ) declare অর্থ ঘোষণা করা, (গ) announce অর্থাৎ ঘোষণা করা এবং (ঘ) circulate অর্থ প্রচার করা। Oxford Dictionary অনুযায়ী proclaim-এর synonym হচ্ছে declare। আর এরা উভয়েই official ঘোষণার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৮: Fill in the gap : "He is good — fishing."
- ক) in
- খ) about
- গ) atসঠিক উত্তর
- ঘ) on
ব্যাখ্যা: প্রশ্নে দেয়া হয়েছে 'He is good in/about/at/on fishing' অর্থাৎ ' সে মাছ ধরায় পারদর্শী'। এখানে option (ক) তে দেয়া আছে in অর্থাৎ 'He is good in fishing'–সঠিক নয়। কারণ weak-এর পর in বসে good-এর পর নয়। Option (খ) তে প্রদত্ত about কে ব্যবহার করলেও তা সঠিক হয় না। কারণ 'মাছ ধরা সম্পর্কে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। Option (গ) তে প্রদত্ত at ব্যবহার করা হলে তা যথাযথ অর্থ প্রকাশ করে। কারণ good-এর পর দক্ষতা বুঝালে ইংরেজিতে at হয়। কিন্তু option (ঘ) তে প্রদত্ত on ব্যবহার করলে অর্থ হবে 'সে মাছ ধরার উপর ভালা'। সুতরাং সঠিক উত্তর (গ) অর্থাৎ 'He is good at fishing'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৯: Fill in the gap : John is as cunning as —.
- ক) lion
- খ) foxসঠিক উত্তর
- গ) hare
- ঘ) tiger
ব্যাখ্যা: প্রদত্ত প্রশ্নে John একজন ব্যক্তি যার সঙ্গে একটা প্রাণীর চতুরতার তুলনা করা হয়েছে। প্রদত্ত Option গুলোর মধ্যে option (ক) তে দেয়া আছে lion, option (খ) তে দেয়া আছে fox, option (গ) তে দেয়া আছে hare এবং option (ঘ) তে দেয়া আছে বাঘ বা Tiger। Option (ক), (গ) এবং (ঘ) তে প্রদত্ত প্রাণীগুলো অর্থাৎ সিংহ, খরগোশ এবং বাঘ এই তিনটিকে চতুর বলে ধরা হয় না। বরং option (খ) তে প্রদত্ত শিয়ালকেই একমাত্র চতুর বলে ধরা হয়। প্রদত্ত প্রশ্ন মতে John is as cunning as fox অর্থাৎ 'জন শিয়ালের মতই চতুর' সঠিক জবাব। সুতরাং সঠিক উত্তর (খ)। তবে এখানে fox-এর পূর্বে article 'a' কে ব্যবহার করে প্রকৃত শুদ্ধ বাক্যটি হবে –John is as cunning as a fox।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩০: "We discussed the hazardous journey ahead of us." Here 'hazardous' means :
- ক) enjoyable
- খ) approaching
- গ) dangerousসঠিক উত্তর
- ঘ) comfortable
ব্যাখ্যা: প্রশ্নে hazardous বা বিপদ সংকুলের সমার্থক শব্দ জানতে চাওয়া হয়েছে। Option (ক) তে দেয়া আছে enjoyable অর্থাৎ উপভোগ্য, (খ) তে দেয়া আছে approaching অর্থাৎ নিকটবর্তী হওয়া, (গ) তে দেয়া আছে dangerous অর্থাৎ বিপজ্জনক এবং (ঘ) তে দেয়া আছে comfortable অর্থাৎ আরামদায়ক। সুতরাং সঠিক উত্তর হবে (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩১: 'Camouflage' means :
- ক) disguiseসঠিক উত্তর
- খ) difficult
- গ) heavy
- ঘ) dangerous
ব্যাখ্যা: Camouflage শব্দটির অর্থ ছদ্মবেশ ধারণ করা। আবার প্রদত্ত optionগুলোর মধ্যে option (ক) তে প্রদত্ত disguise-এর অর্থ হলো ছদ্মবেশ ধারণ করা, (খ) তে প্রদত্ত difficult-এর অর্থ জটিল, (গ) তে প্রদত্ত heavy অর্থ ভীষণ বা ভারী এবং (ঘ) তে প্রদত্ত dangerous অর্থ বিপজ্জনক। এক্ষেত্রে option (ক) সঠিক উত্তর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩২: Which one is different from the rest?
- ক) Horse
- খ) Treeসঠিক উত্তর
- গ) Dog
- ঘ) Lion
ব্যাখ্যা: প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, optionগুলোতে প্রদত্ত কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা। Option (ক) তে দেয়া আছে Horse যার অর্থ অশ্ব বা ঘোড়া, (খ) তে দেয়া আছে Tree অর্থাৎ গাছ বা বৃক্ষ, (গ) তে দেয়া আছে Dog বা কুকুর এবং (ঘ) তে দেয়া আছে Lion বা সিংহ। সুতরাং optionগুলোর মধ্যে সহজেই প্রতীয়মান যে, option (খ) অর্থাৎ Tree অন্য সবগুলো থেকে আলাদা। তাই সঠিক উত্তর (খ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৩: What is the antonym of 'cowardice'?
- ক) Speed
- খ) Sun
- গ) Braveryসঠিক উত্তর
- ঘ) Speech
ব্যাখ্যা: প্রদত্ত প্রশ্নে cowardice শব্দের অর্থ ভীরুতা। Optionগুলোর মধ্যে (ক) তে প্রদত্ত Speed অর্থ গতি, (খ) তে প্রদত্ত Sun অর্থ সূর্য, (গ) তে প্রদত্ত Bravery অর্থাৎ বীরত্ব এবং (ঘ) তে প্রদত্ত Speech অর্থ বক্তব্য। এক্ষেত্রে সঠিক উত্তর (গ) অর্থাৎ Bravery, যা প্রশ্নে প্রদত্ত cowardice শব্দের বিপরীত শব্দ।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৪: What is the synonym of 'bold'?
- ক) Braveসঠিক উত্তর
- খ) Hard
- গ) Sunny
- ঘ) Mild
ব্যাখ্যা: 'Bold' এর অর্থ সাহসী। Optionগুলোর মধ্যে (ক) তে প্রদত্ত Brave এর অর্থ সাহসী, (খ) তে প্রদত্ত Hard এর অর্থ শক্ত (গ) তে প্রদত্ত Sunny অর্থ রৌদ্রকরোজ্জ্বল এবং (ঘ) তে প্রদত্ত Mild-এর অর্থ শান্ত বা কোমল। সুতরাং সঠিক উত্তর (ক) অর্থাৎ Brave।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৫: Which one is masculine gender?
- ক) Cow
- খ) Bitch
- গ) Oxসঠিক উত্তর
- ঘ) Nun
ব্যাখ্যা: প্রদত্ত optionগুলোর মধ্যে (ক) cow অর্থ গাভী বা গরু যা স্ত্রীবাচক শব্দ এবং এর পুংলিঙ্গ হলো ox বা ষাঁড়, (খ) Bitch শব্দের অর্থ কুকুরী যার পুংলিঙ্গ Dog বা কুকুর, (গ) Ox পুরুষবাচক শব্দ যার অর্থ ষাঁড় এবং স্ত্রীবাচক cow বা গাভী এবং (ঘ) Nun স্ত্রীবাচক শব্দ যার অর্থ সন্ন্যাসিনী এবং এর পুংলিঙ্গ হলো Monk বা সন্ন্যাসী। সুতরাং সঠিক উত্তর হবে (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৬: Which one is feminine gender?
- ক) Colt
- খ) Hart
- গ) Friar
- ঘ) Nunসঠিক উত্তর
ব্যাখ্যা: Option (ক) তে প্রদত্ত Colt বা অশ্বশাবক হলো পুরুষবাচক, (খ) তে প্রদত্ত Hart হলো male deer বা stag অর্থাৎ পুরুষ হরিণ, (গ) তে প্রদত্ত Friar অর্থ হলো ধর্মযাজক এবং পুরুষবাচক, (ঘ) তে প্রদত্ত Nun হলো monk বা সন্ন্যাসীর স্ত্রীবাচক শব্দ। সুতরাং এটিই সঠিক উত্তর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৭: Which one is in singular number?
- ক) Phenomena
- খ) Criterionসঠিক উত্তর
- গ) Oases
- ঘ) Ultima
ব্যাখ্যা: প্রদত্ত optionগুলোর মধ্যে (ক) তে প্রদত্ত Phenomena শব্দটি phenomenon শব্দটির plural, যার অর্থ ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু, (খ) তে প্রদত্ত criterion শব্দটি singular যার অর্থ বিচারের নীতি, (গ) তে প্রদত্ত Oases শব্দটি Oasis-এর plural যার অর্থ মরুদ্যান এবং (ঘ) তে প্রদত্ত Ultima শব্দটি Ultimatum-এর plural, যার অর্থ চরমপত্র। সুতরাং সঠিক উত্তর (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৮: Which one is in plural number?
- ক) School
- খ) Oxenসঠিক উত্তর
- গ) Leaf
- ঘ) Mathematics
ব্যাখ্যা: Option (ক) তে প্রদত্ত school যার অর্থ বিদ্যালয় এবং এটা singular number, (খ) তে প্রদত্ত Oxen বা ষাঁড়গুলো plural এবং এর singular হলো ox যার অর্থ ষাঁড়, (গ) তে প্রদত্ত Leaf অর্থ পাতা এবং (ঘ) তে প্রদত্ত mathematics অর্থ গণিত। উক্ত optionগুলোর মধ্যে (খ) সঠিক উত্তর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৯: "De facto" means :
- ক) de jure
- খ) two friends
- গ) in factসঠিক উত্তর
- ঘ) surely
ব্যাখ্যা: 'De facto' শব্দটির বাংলা হলো প্রকৃতপক্ষে। প্রদত্ত optionগুলোর মধ্যে (খ) তে প্রদত্ত two friends অর্থ দুই বন্ধু, (গ) তে প্রদত্ত in fact অর্থ প্রকৃতপক্ষে এবং (ঘ) তে প্রদত্ত surely অর্থ হলো নিশ্চিতভাবে। সুতরাং সঠিক উত্তর (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪০: The word 'independence' is :
- ক) a verb
- খ) a nounসঠিক উত্তর
- গ) a preposition
- ঘ) an adjective
ব্যাখ্যা: Independence শব্দটি Noun এবং এর Verb হলো independ, Adjective হলো independent এবং Adverb হলো independently। সুতরাং সঠিক উত্তর (খ)।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
