জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮১: নোয়াখালী জেলার পূর্ব নাম কি?
- ক) সুবর্ণগ্রাম
- খ) সুধারামসঠিক উত্তর
- গ) লাকসাম
- ঘ) পাটগ্রাম
ব্যাখ্যা: নোয়াখালীর পূর্বনাম দুটি পাওয়া যায়– ১. সুধারাম, ২. ভুলুয়া। পক্ষান্তরে, সুবর্ণগ্রাম হচ্ছে সোনারগাঁওয়ের পূর্বনাম। লাকসাম কুমিল্লার একটি উপজেলা এবং পাটগ্রাম লালমনিরহাটের একটি উপজেলা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮২: ঐতিহাসিক 'ছয়দফা' কে ঘোষণা করেন?
- ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসঠিক উত্তর
- খ) সৈয়দ নজরুল ইসলাম
- গ) এ.কে. ফজলুল হক
- ঘ) মাওলানা ভাসানী
ব্যাখ্যা: পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত ৬ দফাভিত্তিক ঘোষণা উত্থাপন বা পেশ করেন। এটাই ইতিহাসে 'ছয় দফা কর্মসূচি' নামে পরিচিত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৩: বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
- ক) ১৩৬তমসঠিক উত্তর
- খ) ১৩৭তম
- গ) ১৩৯তম
- ঘ) ১৪০তম
ব্যাখ্যা: ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে। এগুলো হচ্ছে– 'বাংলাদেশ', 'গ্রানাডা' এবং 'গিনি বিসাউ'। তবে বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭তম এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮৪: বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কোন অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারে?
- ক) ৭
- খ) ১১
- গ) ১০২সঠিক উত্তর
- ঘ) ৩১
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের ৬ষ্ঠ ভাগে ১০২(১) অনুচ্ছেদে বলা হয়েছে কোনো ক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত অধিকারগুলোর যে কোনো একটি বলবৎ করার জন্য প্রজাতন্ত্রের বিষয়ের সঙ্গে সম্পর্কিত কোনো দায়িত্বপালনকারী ব্যক্তিসহ যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে হাইকোর্ট বিভাগ উপযুক্ত নির্দেশ বা আদেশ প্রদান করতে পারবেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৫: ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়?
- ক) ১৯৯৮
- খ) ১৯৯৯
- গ) ২০০০সঠিক উত্তর
- ঘ) ২০০১
ব্যাখ্যা: ১৯৯৭ সালে মর্যাদাপূর্ণ আইসিসি ট্রফি জয়ের পর বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির আবেদন জানায়। দীর্ঘ আলোচনা শেষে ২০০০ সালের ২৬ জুন ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে পূর্ণ সদস্যপদ প্রদান করা হয়। বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে ১৯৯৭ সালের ১৬ জুন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৬: মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) অর্জনের জন্য কোন সন নির্ধারিত?
- ক) ২০১০
- খ) ২০১৫সঠিক উত্তর
- গ) ২০২০
- ঘ) ২০২২
ব্যাখ্যা: মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) ২০০০ সালে অনুষ্ঠিত সহস্রাব্দ উন্নয়ন সম্মেলনে গৃহীত ঐতিহাসিক 'সহস্রাব্দ উন্নয়ন ঘোষণা'। যাতে বিশ্ববাসীর জন্য ২০১৫ সালের মধ্যে অর্জনযোগ্য আটটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এ লক্ষ্যগুলো হলো ১. চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলকরণ, ২. সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন, ৩. নারী-পুরুষ সমতা অর্জন ও নারীর ক্ষমতায়নে উৎসাহ দান, ৪. শিশু মৃত্যুর হার হ্রাসকরণ, ৫. মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, ৬. এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ নির্মূল, ৭. পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ, ৮. সার্বিক উন্নয়নের জন্য বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৮৭: জাতিসংঘের ইউরোপীয় দপ্তর কোথায় অবস্থিত?
- ক) লন্ডন
- খ) রোম
- গ) জেনেভাসঠিক উত্তর
- ঘ) প্যারিস
ব্যাখ্যা: জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবং ইউরোপীয় দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়। লন্ডনে IMO, Amnesty International, Oxfam; ফ্রান্সের প্যারিসে UNESCO-এর সদর দপ্তর অবস্থিত। রোমে FAO, IFAD, WEP-এর সদর দপ্তর অবস্থিত।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮৮: বিশ্বে সবচেয়ে বেশি তেল রিজার্ভ রয়েছে কোন দেশে?
- ক) সৌদি আরব
- খ) কুয়েত
- গ) ইরাক
- ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা: [Note : ওপেকের তথ্যানুযায়ী বর্তমানে তেল রিজার্ভে শীর্ষ দেশ ভেনিজুয়েলা (৩০০.৮৮ বিলিয়ন ব্যারেল), দ্বিতীয় সৌদি আরব (২৬৬.৪৫ বিলিয়ন ব্যারেল)।]
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৮৯: ইংলিশ চ্যানেল কোন ২টি মহাসাগরকে যুক্ত করেছে?
- ক) আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগরসঠিক উত্তর
- খ) আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর
- গ) আটলান্টিক মহাসাগর ও আরব সাগর
- ঘ) আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা: ইংলিশ চ্যানেল ব্রিটেনকে ফ্রান্স থেকে পৃথক করেছে এবং আটলান্টিক ও উত্তর মহাসাগরকে সংযুক্ত করেছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: 'মনপুরা ৭০' কি?
- ক) একটি চিত্রকর্মসঠিক উত্তর
- খ) একটি চলচ্চিত্র
- গ) একটি নাটক
- ঘ) একটি দ্বীপ
ব্যাখ্যা: 'মনপুরা ৭০' শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি চিত্রকর্ম। তার অন্যান্য চিত্রকর্মের মধ্যে উল্লেখযোগ্য হলো : ম্যাডোনা-৪৩, সংগ্রাম, মইটানা, নবান্ন প্রভৃতি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯১: সিরডাপ-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক) দিল্লি
- খ) ব্যাংকক
- গ) ঢাকাসঠিক উত্তর
- ঘ) কাঠমান্ডু
ব্যাখ্যা: দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়নের উদ্দেশ্যে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৬টি সদস্য রাষ্ট্র নিয়ে ১ জুলাই ১৯৭৯ সিরডাপ যাত্রা শুরু করে। বর্তমানে এ সংস্থার সদস্য সংখ্যা ১৫ এবং সদর দপ্তর ঢাকা (চামেলী হাউস, সুপ্রিম কোর্টের সামনে)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯২: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি?
- ক) মনরো (সনোরা) লাইনসঠিক উত্তর
- খ) ম্যাকনামারা লাইন
- গ) ডুরান্ড লাইন
- ঘ) হিন্ডারবার্গ লাইন
ব্যাখ্যা: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা হচ্ছে সনোরা লাইন (Sonora Line)। অন্যদিকে, ম্যাকনামারা লাইন, ডুরান্ড লাইন, হিন্ডারবার্গ লাইন যথাক্রমে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম, আফগানিস্তান ও পাকিস্তান এবং জার্মানি ও পোল্যান্ডের সীমানা চিহ্নিতকরণ রেখা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৩: ফ্রান্সের নতুন প্রেসিডেন্টের নাম কি?
- ক) নিকোলা সারকোজি
- খ) ফ্রাঁসোয়া ওলাদ
- গ) ফ্রঁসোয়া মিতেরাঁ
- ঘ) জ্যাক শিরাক
ব্যাখ্যা: [Note : ফ্রান্সের নতুন এবং বর্তমান প্রেসিডেন্টের নাম ইমানুয়েল ম্যাক্রো। তিনি ১৪ মে ২০১৭ দায়িত্বগ্রহণ করেন।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৪: ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
- ক) তুরস্কেসঠিক উত্তর
- খ) গ্রিসে
- গ) ইতালিতে
- ঘ) স্পেনে
ব্যাখ্যা: ট্রয় নগরীর সাথে মহাবীর হেক্টরের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস জড়িয়ে রয়েছে। সুন্দরী হেলেনকে কেন্দ্র করে সংঘটিত এ যুদ্ধে হেক্টরকে পরাস্ত করে গ্রিকরা ট্রয় নগরী দখল করে আগুন ধরিয়ে দেয়। ট্রয় গ্রিসে অবস্থিত বলে কেউ কেউ বলে থাকেন। তথ্যটি সঠিক নয়। নগরটি তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের কানাক্কাল প্রদেশের নিকটে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৫: ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন দু'টি দেশের মধ্যে?
- ক) মিশর ও ইসরাইলসঠিক উত্তর
- খ) ভারত ও পাকিস্তান
- গ) সৌদি আরব ও ইরান
- ঘ) যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা: ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে মিশর ও ইসরাইলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়। ক্যাম্প ডেভিড চুক্তির উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার রূপরেখা নিরূপণ ও শান্তি স্থাপন। ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৯৬: কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্য সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশিকাকে কি বলা হয়?
- ক) সফটওয়্যার
- খ) প্রোগ্রামসঠিক উত্তর
- গ) অপারেটিং সিস্টেম
- ঘ) হার্ডওয়্যার
ব্যাখ্যা: কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্য সম্পাদনের অনুক্রম সাজানো নির্দেশিকাকে 'প্রোগ্রাম' বলা হয়। কম্পিউটারের হার্ডওয়্যার দিয়ে কোনো কাজ করানোর জন্য ব্যবহৃত প্রোগ্রামগুলো হলো সফটওয়্যার। কম্পিউটারের যে কোনো যন্ত্র বা যন্ত্রাংশকেই হার্ডওয়্যার বলে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৭: সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
- ক) হাইড্রোজেনসঠিক উত্তর
- খ) হিলিয়াম
- গ) নাইট্রোজেন
- ঘ) আর্গন
ব্যাখ্যা: সবচেয়ে হালকা মৌল বা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের ১টি পরমাণুর প্রকৃত ভর হচ্ছে 0.1673 × 10⁻²³ গ্রাম।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৮: মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হলে, তাকে বলা হয়—
- ক) কার্ডিয়াক এরেস্ট
- খ) হার্ট ফেইলিউর
- গ) হার্ট এটাক
- ঘ) স্ট্রোকসঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৯: সূর্যের প্রখর উত্তাপেও গরম হয় না কোনটি?
- ক) গাছের পাতাসঠিক উত্তর
- খ) বায়ুমণ্ডল
- গ) ফল
- ঘ) মাটি
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১০০: কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল?
- ক) ইউরেনিয়াম
- খ) সোডিয়াম
- গ) লিথিয়াম
- ঘ) পারদসঠিক উত্তর
ব্যাখ্যা: পারদ একমাত্র ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে। এর আপেক্ষিক ঘনত্ব বেশি অর্থাৎ প্রায় ১৩.৫৪৬। প্রকৃতিতে এটা সালফাইড সিনাবার রূপে থাকে। সিনাবারকে এক বিশেষ ধরনের চুলায় উত্তপ্ত করে পারদ নিষ্কাশন করা হয়। পারদের পারমাণবিক সংখ্যা ৮০, পারমাণবিক ওজন ২০০.৫৯।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
