দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ২০১৩ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮১: দিয়াশলাইয়ের কাঠির মাথায় কোনটি থাকে?
- ক) ক্যালসিয়াম কার্বনেট
- খ) শ্বেত ফসফরাস
- গ) লোহিত ফসফরাসসঠিক উত্তর
- ঘ) কয়লা
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: দিয়াশলাইয়ের কাঠির মাথায় লোহিত ফসফরাস থাকে। দিয়াশলাই শিল্পে লোহিত ফসফরাস, জিংক ও বেরিয়াম লবণ, ক্যালসিয়াম সিলিকেট, পটাসিয়াম সিলিকেট, পটাসিয়াম ক্লোরেট প্রভৃতি ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮২: কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে আছে-
- ক) ক্যালসিয়াম অক্সালেটসঠিক উত্তর
- খ) ক্যালসিয়াম কার্বনেট
- গ) ক্যালসিয়াম ফসফেট
- ঘ) ক্যালসিয়াম সালফেট
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: কচুর কোষে ক্যালসিয়াম অক্সালেটে (CaC₂O₄) এর কেলাস দেখা যায়। এগুলো গাছের বর্জ্য পদার্থ। কচু খেলে ঐ কেলাসগুলোর সূক্ষ্মপ্রান্ত গলায় আটকে যাবার ফলে গলা চুলকায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৩: জলজ শামুক ও ঝিনুকের খোলস কি দিয়ে গঠিত?
- ক) সালফেট
- খ) কার্বনেটসঠিক উত্তর
- গ) ফসফেট
- ঘ) নাইট্রেট
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: জলজ শামুক ও ঝিনুকের খোলস ক্যালসিয়াম কার্বনেট (CaCO₃) দিয়ে গঠিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৪: ফলের মিষ্টি গন্ধের জন্য নিচের কোনটি দায়ী?
- ক) এস্টারসঠিক উত্তর
- খ) ইথার
- গ) অ্যালকোহল
- ঘ) গ্লুকোজ
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: অজৈব এসিডের উপস্থিতিতে অ্যালকোহল জৈব কার্বক্সিলিক এসিডের সাথে বিক্রিয়া করে এস্টার ও পানি উৎপন্ন করে। এই এস্টারই ফুল ও ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী। পাকা কলায় অ্যামাইল অ্যাসিটেট নামক এস্টার থাকে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৫: কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
- ক) লিগনিন
- খ) সেলুলোজসঠিক উত্তর
- গ) হেমিসেলুলোজ
- ঘ) রেজিন
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: কাগজের প্রধান রাসায়নিক উপাদান সেলুলোজ হলো অতিসূক্ষ্ম আঁশযুক্ত পদার্থ যা দ্বারা উদ্ভিদ বা প্রাণীর বিভিন্ন অঙ্গ কোষ গঠিত। কাঠ, তুলা, কাগজ, পাট প্রভৃতি অতি পরিচিত সেলুলোজ পদার্থ। কাঠে সাধারণত শতকরা ৪০-৫০ ভাগ সেলুলোজ থাকে।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৮৬: নিচের কোনটি একটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম (Open Source Operating System)?
- ক) Redhat linuxসঠিক উত্তর
- খ) Windows 98
- গ) Windows XP
- ঘ) DOS
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: Redhat linux একটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম (Open source Operating system)। MS-DOS, Windows 98, Windows XP, UNIX ইত্যাদি সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম সফটওয়্যার।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৮৭: কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
- ক) ইংকজেট প্রিন্টার
- খ) লেজার প্রিন্টারসঠিক উত্তর
- গ) ডটমেট্রিক্স প্রিন্টার
- ঘ) বাবল জেট প্রিন্টার
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ইংকজেট প্রিন্টার, লেজার প্রিন্টার,ডটমেট্রিক্স প্রিন্টার ও বাবল জেট প্রিন্টারগুলো উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম। কিন্তু তন্মধ্যে লেজার প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮৮: ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে প্রধানত কি গ্যাস ব্যবহৃত করা হয়?
- ক) জেননসঠিক উত্তর
- খ) হিলিয়াম
- গ) নিয়ন
- ঘ) আর্গন
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), জেনন (Xe) ও রেডন (Rn) নিষ্ক্রিয় গ্যাস। ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে প্রধানত জেনন (Xe) গ্যাস ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮৯: মানুষের রক্তের pH কত?
- ক) ৭.০
- খ) ৭.২
- গ) ৭.৪
- ঘ) ৭.৮
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: রক্ত এক ধরনের অস্বচ্ছ, সামান্য ক্ষারীয় আন্তঃকোষীয় তরল যোজক কলা। মানুষের রক্তের pH হলো ৭.২ - ৭.৪। রক্তের উপাদান দুটি। যথা– রক্তরস (৫৫%) এবং রক্তকণিকা (৪৫%)।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯০: ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে?
- ক) তামা
- খ) দস্তা
- গ) অ্যালুমিনিয়ামসঠিক উত্তর
- ঘ) সিসা
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে আছে অ্যালুমিনিয়াম ধাতু (৮.১%)। লৌহ (৫.১%), ক্যালসিয়াম (৩.৭%), সোডিয়াম (২.৮%), পটাসিয়াম (২.৫%) বিদ্যমান। ভূত্বকের প্রধান উপাদান অক্সিজেন (৪২.৭%)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯১: সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজ চালককে কি অনুসরণ করতে হবে?
- ক) সমুদ্র স্রোতসঠিক উত্তর
- খ) ধ্রুব নক্ষত্র
- গ) বায়ু প্রবাহের দিক
- ঘ) অক্ষাংশ
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: স্রোতের অনুকূলে জাহাজ চালিয়ে অল্প সময়ের মধ্যে গন্তব্য বন্দরে পৌঁছানো যায়। তাই স্বল্পতম সময়ে ও সংক্ষিপ্ত পথে জাহাজ চালাতে নাবিকেরা সমুদ্রস্রোত অনুসরণ করেন। পক্ষান্তরে স্রোতের প্রতিকূলে জাহাজ চালিয়ে যেতে অনেক বেশি সময়, শ্রম ও অর্থ ব্যয় হয়।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৯২: গর্জনশীল চল্লিশের অবস্থান কোনটি (অক্ষাংশ হিসেবে)?
- ক) ৪০° দক্ষিণ থেকে ৪৭°সঠিক উত্তর
- খ) ৪০° উত্তর থেকে ৪৭°
- গ) ৪৮° দক্ষিণ থেকে ৫০°
- ঘ) ৪১° দক্ষিণ থেকে ৫০°
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমা বায়ুর গতিবেগ ৪০°-৪৭° দক্ষিণ অক্ষাংশে সর্বপেক্ষা বেশি এবং সারাবছর এ অঞ্চলে ঝড়ঝঞ্ঝা লেগে থাকে। এ কারণে এ অঞ্চলকে গর্জনশীল চল্লিশ বলা হয়। এ বায়ু প্রবাহকে প্রবল পশ্চিমা বায়ু বলে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৩: বিজয় লে-আউটে বাংলা লেখার সময় 'দ' বর্ণটি লিখতে কিবোর্ডে ইংরেজি কোন বর্ণটি চাপতে হবে?
- ক) R
- খ) K
- গ) G
- ঘ) Lসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বিজয় লে-আউটে বাংলা লেখার সময় 'দ' বর্ণটি লিখতে কিবোর্ডে ইংরেজি L বর্ণটি চাপতে হবে। ইংরেজি R বর্ণ চাপলে বাংলা বর্ণ 'প' হবে এবং K ও G বর্ণ চাপলে যথাক্রমে বাংলা বর্ণ 'ত' ও '' (হস) হবে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৪: কিবোর্ড ব্যবহার করে এমএস ওয়ার্ডে কোন ফাইল সেভ করতে হলে নিচের কোন কমান্ড ব্যবহৃত হয়?
- ক) Shift+Save
- খ) Ctrl+Sসঠিক উত্তর
- গ) Alt+S
- ঘ) Shift+S
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: কিবোর্ড ব্যবহার করে এমএস ওয়ার্ডে কোন ফাইল সেভ করতে হলে Ctrl + S কমান্ড ব্যবহৃত হয়। অন্যদিকে shift + s চাপলে ইংরেজি বড় হাতের অক্ষর S হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৫: এক কিলো বিট (Kb) = কত বিট?
- ক) ৮ বিট
- খ) ২৫৬ বিট
- গ) ৫১২ বিট
- ঘ) ১০২৪ বিটসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: এক কিলো বিট (kb) =১০২৪ বিট।
১ বাইট = ৮ বিট।
১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৬: নিচের কোনটি একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস?
- ক) সিডি রমসঠিক উত্তর
- খ) হার্ডডিস্ক
- গ) রম (ROM)
- ঘ) সিপিইউ (CPU)
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: সিডি রম (CD ROM) হলো অপটিক্যাল স্টোরেজ ডিভাইস। CD ROM-এর পূর্ণরূপ হলো – Compact Disk Read Only Memory। সিডি থেকে ডেটা, ছবি, শব্দ ইত্যাদি কেবল পড়া, দেখা ও শোনা যায় কিন্তু লেখা যায় না। সাধারণত এ ডিস্কগুলোর ধারণক্ষমতা সাধারণত সাতশত মেগাবাইট।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৭: নিচের কোনটি একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস?
- ক) এমএস ওয়ার্ডসঠিক উত্তর
- খ) এমএস পাওয়ার পয়েন্ট
- গ) এমএস এক্সেল
- ঘ) এমএস এক্সেস
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: এমএস এক্সেল একটি স্প্রেডশীট সফটওয়্যার। অন্যদিকে এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট এবং এমএস এক্সেস হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: নিচের কোনটি একটি ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন?
- ক) .jpg
- খ) .exe
- গ) .mpgসঠিক উত্তর
- ঘ) .bmp
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন হলো .mpg।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৯: নিচের কোনটি দ্বারা সর্বাপেক্ষা দ্রুত ডেটা পরিবহন করা যায়?
- ক) টুইস্টেড পেয়ার কেবল
- খ) কো-এক্সিয়াল কেবল
- গ) ক্যাট-৫
- ঘ) ফাইবার অপটিক কেবলসঠিক উত্তর
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ফাইবার অপটিক ক্যাবল দ্বারা সর্বাপেক্ষা দ্রুত ডেটা পরিবহন করা যায়।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ১০০: কোনো কম্পিউটারকে অন্য কোনো কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে হলে নিচের কোনটি প্রয়োজন?
- ক) বায়োস
- খ) নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডসঠিক উত্তর
- গ) রম
- ঘ) কাপলার
- ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা: কোনো কম্পিউটারকে অন্য কোনো কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে হলে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড প্রয়োজন।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
