নির্বাচন কমিশন সচিবালয়ে উপজেলা/থানা নির্বাচন অফিসার ২০০৮ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ২১: মধ্যযুগের প্রথম কাব্য ‘শ্রীকৃষ্ণকীর্তন’-এর রচয়িতা কে?
- ক) জয়দেব
- খ) মালাধর বসু
- গ) বড়ু চণ্ডীদাসসঠিক উত্তর
- ঘ) কানা হরিদত্ত
ব্যাখ্যা: ‘শ্রীকৃষ্ণকীর্তন’ বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য। এর আদি কবি বা রচয়িতা বড়ু চণ্ডীদাস। হিন্দু শাস্ত্রের প্রাচীন ধর্মগ্রন্থ মহাভারত, ভাগবত প্রভৃতির কেন্দ্রীয় চরিত্র রাধা-কৃষ্ণের প্রেমলীলা অনুসরণে কবি বড়ু চণ্ডীদাস এ কাব্যগ্রন্থ রচনা করেন। ১৯০৯ সালে আবিষ্কৃত শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথির প্রথম দুটি পাতা এবং শেষ পাতা পাওয়া যায়নি বলে এর নাম ও কবির নাম স্পষ্ট করে পাওয়া যায়নি। কবির কবিতায় ‘চণ্ডীদাস’ এবং অধিকাংশ ক্ষেত্রে ‘বড়ু চণ্ডীদাস’ নামদ্বয়ের উল্লেখ থাকায় এ কাব্যের কবি হিসেবে বড়ু চণ্ডীদাসকে গ্রহণ করা হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ২২: বিশুদ্ধ বানান কোনটি?
- ক) অভিশাপসঠিক উত্তর
- খ) অভীশাপ
- গ) অভিসাপ
- ঘ) অভিষাপ
ব্যাখ্যা: অভিশাপ অর্থ অভিসম্পাত। অভীশাপ, অভিসাপ, অভিষাপ এ জাতীয় কোনো শব্দ বাংলা অভিধানে নেই। কাজেই অভিশাপ বানানটিই শুদ্ধ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৩: ‘অলঙ্কার’ শব্দের সঠিক সন্ধিজাত বিশ্লেষণ কোনটি?
- ক) অলম + কারসঠিক উত্তর
- খ) অলং + কার
- গ) অ + লঙ্কার
- ঘ) অলঙ্ক + আর
ব্যাখ্যা: বাংলা ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুসারে ম্ -এর পর অন্তঃস্থ ধ্বনি বা কণ্ঠবর্গীয় ধ্বনি (য, র, ল, ব, শ, ষ, স, হ) থাকলে, ম্ স্থলে অনুস্বার (ং) হয়। সুতরাং সঠিক সন্ধিবিচ্ছেদ হলো অলম + কার।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৪: কোন পদটি রূপক কর্মধারয় সমাস নয়?
- ক) যৌবনবন
- খ) ক্ষুধানল
- গ) জীবনপ্রদীপ
- ঘ) যুবজানিসঠিক উত্তর
ব্যাখ্যা: উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে ‘রূপ’ অথবা ‘ই’ যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যৌবনবন = যৌবন রূপ বন, ক্ষুধানল = ক্ষুধা রূপ অনল, জীবনপ্রদীপ = জীবন রূপ প্রদীপ। যুবজানি সমস্তপদের ব্যাসবাক্য হবে যুবতি জায়া যার। ‘যুবজানি’ বহুব্রীহি সমাস।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৫: কোনটি সমার্থক শব্দ নয়?
- ক) সন্দেশ
- খ) সংবাদ
- গ) বার্তা
- ঘ) গুজবসঠিক উত্তর
ব্যাখ্যা: ‘সন্দেশ’ শব্দটির শব্দ ও প্রত্যয়গত অর্থ ‘সংবাদ’, কিন্তু রূঢ়ি অর্থে ‘মিষ্টান্ন বিশেষ’। সংবাদ শব্দটি বার্তা, খবর ইত্যাদি অর্থ প্রকাশ করে। কাজেই সংবাদ, বার্তা, সন্দেশ সমার্থক শব্দ। গুজব অর্থ হলো রটনা বা জনরব। কাজেই গুজব সমার্থক শব্দ নয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৬: ‘Pride and Prejudice’ is written by—
- ক) Emily Bronte
- খ) Charlotte Bronte
- গ) Jane Austinসঠিক উত্তর
- ঘ) Charles Dickens
ব্যাখ্যা: ‘Pride and Prejudice’ ঔপন্যাসিক Jane Austin-এর লেখা বিখ্যাত উপন্যাস।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৭: ‘Achilles’ was—
- ক) a great Trojan fighter
- খ) a great Greek fighterসঠিক উত্তর
- গ) a great Roman fighter
- ঘ) husband of Helen
ব্যাখ্যা: হোমারের ইলিয়ড কাব্যে ট্রোজান হর্স যুদ্ধের বর্ণনায় একিয়ান (গ্রিক) পক্ষের শ্রেষ্ঠতম বীর Achilles— ইলিয়ড কাব্যের নায়ক। সে একরোখা এবং স্বাভাবিক অনুভূতিসম্পন্ন। মা থেটিস। ট্রোজান যুদ্ধে তিনি অগণিত ট্রোজান সৈন্যসহ হেকটরকে হত্যা করেন। হেকটর হচ্ছে ট্রোজান পক্ষের সবচেয়ে মারাত্মক ও শক্তিশালী যোদ্ধা। ট্রয় রক্ষা তার ওপরই নির্ভর করতো।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৮: Do not stare........ my face.
- ক) in
- খ) on
- গ) atসঠিক উত্তর
- ঘ) over
ব্যাখ্যা: Stare at অর্থ একদৃষ্টিতে তাকানো (look at sb/sth for a long time).
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৯: What part of speech is the underlined word “I am a university student”? (underlined word: university)
- ক) Adverb
- খ) Pronoun
- গ) Adjectiveসঠিক উত্তর
- ঘ) Noun
ব্যাখ্যা: যখন দুটি Noun পাশাপাশি থাকে তখন পূর্বের Noun-টি Adjective হবে। প্রশ্নে I এবং University দুটিই Noun. নিয়মানুসারে ‘University’ Adjective।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩০: My God! I am undone! ‘My God’ is—
- ক) Noun
- খ) Adverb
- গ) Interjectionসঠিক উত্তর
- ঘ) Preposition
ব্যাখ্যা: Interjection হলো প্রবল তাৎক্ষণিক আবেগ প্রকাশক শব্দ। যেমন– Alas! Fie! Hello! Hurrah! Hush! My God! etc.
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩১: Please translate— তাহার বুদ্ধি বড় মোটা।
- ক) He is a blockheadসঠিক উত্তর
- খ) He is blockheaded
- গ) He is coarse headed
- ঘ) His intelligence is thick
ব্যাখ্যা: He is a blockhead সঠিক। কেননা, blockhead অর্থ নির্বোধ ব্যক্তি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩২: What is the meaning of the word ‘Bad blood’?
- ক) friendship
- খ) animosityসঠিক উত্তর
- গ) faithfulness
- ঘ) fraternity
ব্যাখ্যা: Bad blood একটি phrase যার অর্থ শত্রুতা। (ক) Friendship অর্থ বন্ধুত্ব, সদ্ভাব। (খ) Animosity অর্থ বিদ্বেষ বা ঘৃণা। (গ) Faithfulness অর্থ বিশ্বস্ততা। (ঘ) Fraternity অর্থ ভ্রাতৃত্ব (brotherhood)। সুতরাং (খ) সঠিক উত্তর।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৩: Please fill in the blank : I wish I ...... the wings of a bird.
- ক) have
- খ) hadসঠিক উত্তর
- গ) owned
- ঘ) put on
ব্যাখ্যা: অপূর্ণ ইচ্ছা বা অবাস্তব ইচ্ছা বোঝালে sub + wish + sub + had/were বসে। Sub-এর থাকা (have) বোঝাতে had এবং sub নিজে হওয়া (be) বোঝাতে were বসে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৪: The word ‘imbecile’ means—
- ক) sterile
- খ) stupidসঠিক উত্তর
- গ) surprising
- ঘ) superb
ব্যাখ্যা: Imbecile অর্থ– দুর্বল, ক্ষীণ, বোকা, অক্ষম। (ক) Sterile অর্থ– অনুর্বর, বন্ধ্যা, নিষ্ফল। (খ) Stupid অর্থ– নির্বোধ, বোকা। (গ) Surprising অর্থ বিস্ময়কর। (ঘ) Superb অর্থ চমৎকার, জাঁকালো। সুতরাং imbecile-এর সাথে stupid সামঞ্জস্যপূর্ণ।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৫: What is the past participle form of ‘put’?
- ক) putted
- খ) putten
- গ) had putten
- ঘ) putসঠিক উত্তর
ব্যাখ্যা: ‘Put’-এর past ও Past participle form একই অর্থাৎ Put. এ জাতীয় কতিপয় শব্দ হলো cut, hit, let, read, set, spread, shut, shed, cost প্রভৃতি।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৬: Please fill in the blank : Men differ — opinion.
- ক) from
- খ) at
- গ) in
- ঘ) aboutসঠিক উত্তর
ব্যাখ্যা: Differ from somebody about something অর্থ-ভিন্নমত পোষণ করা। কিন্তু কোনো কিছুতে ভিন্ন হওয়া অর্থে-Differ in sth বসে। যেমন-The two sisters differ in their physical appearance. সুতরাং সঠিক উত্তর (ঘ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৭: Which one is the correct passive form?
- ক) He ought to have been helped by you.
- খ) He would have been helped by you.সঠিক উত্তর
- গ) He should have been helped by you.
- ঘ) He got to have been helped by you.
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৮: The word ‘Lunar’ is related to—
- ক) Moonসঠিক উত্তর
- খ) Sun
- গ) Earth
- ঘ) Light
ব্যাখ্যা: ‘Lunar’ শব্দটি চন্দ্রের (moon) সাথে সম্পর্কিত। যেমন— Lunar year (চান্দ্র বছর), Lunar eclipse (চন্দ্রগ্রহণ), Lunar day (চান্দ্র দিবস), Lunar month (চান্দ্রমাস), Lunar craft (চন্দ্রযান) ইত্যাদি। আবার, Lunar Module ছিল অ্যাপোলো-১১ মহাকাশযানের একটি অংশ। অ্যাপোলো-১১ মহাকাশযানটি ১৯৬৯ সালের ১৬ জুলাই চাঁদের উদ্দেশ্যে রওয়ানা দেয়। চার দিন পর আর্মস্ট্রং ও অলড্রিন লুনার মডিউলকে চাঁদের বুকে অবতরণ করান।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৯: The word ‘Nuptial’ is related to—
- ক) Night
- খ) Marriageসঠিক উত্তর
- গ) Neptune
- ঘ) Norway
ব্যাখ্যা: Nuptial অর্থ বিয়ে সংক্রান্ত। কাজেই Nuptial-এর সাথে Marriage সম্পর্কিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪০: ‘Octogenarian’ is a person between the age of—
- ক) 11-19 years
- খ) 80-89 yearsসঠিক উত্তর
- গ) 40-50 years
- ঘ) 60-80 years
ব্যাখ্যা: Octogenarian is a person between the age of 80-89 years. Quadragenarian is a person between the age of 40-49 years. Quinquagenarian is a person between the age of 50-59 years. Sexagenarian is a person between the age of 60-69 years.
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
