পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০০৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬১: ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের লোক?
- ক) সুন্নি
- খ) শিয়া
- গ) কুর্দিসঠিক উত্তর
- ঘ) খ্রিস্টান
ব্যাখ্যা: [Note : জালাল তালাবানি ছিলেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট। তিনি ছিলেন কুর্দি সম্প্রদায়ের লোক। ইরাকের বর্তমান প্রেসিডেন্ট হলেন বারহাম সালিহ। তিনিও কুর্দি সম্প্রদায়ের লোক।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬২: আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জন্ম কত সালে?
- ক) ১৯১২সঠিক উত্তর
- খ) [অস্পষ্ট]
- গ) ১৯৩৭
- ঘ) [অস্পষ্ট]
ব্যাখ্যা: দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯১২ সালের ৮ জানুয়ারি দেশটির ব্লুমফন্টেইন শহরে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকান নেটিভ ন্যাশনাল কংগ্রেস (SANNC)। ১৯২৩ সালে SANNC-এর নাম পরিবর্তন করে রাখা হয় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC)। ১৯৯৪ সালে এ দলটি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ANC ক্ষমতাসীন দল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৩: আর্জেন্টিনা ফকল্যান্ড দখল করে নিয়েছিল কত সালে?
- ক) ১৯৮১
- খ) ১৯৮২সঠিক উত্তর
- গ) ১৯৮৪
- ঘ) ১৯৮৫
ব্যাখ্যা: ফকল্যান্ড দ্বীপপুঞ্জে ছোট বড় প্রায় ২০০ দ্বীপ রয়েছে। আর্জেন্টিনা থেকে ৫০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে এটি অবস্থিত। ১৯৮২ সালের ২ এপ্রিল আর্জেন্টিনা ৪০০০ নৌসেনার সাহায্যে ফকল্যান্ড ও সেন্ট জর্জিয়া ইত্যাদি দ্বীপে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে। ঐ বছরই ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার-এর নির্দেশে ব্রিটিশ সেনাবাহিনী ফকল্যান্ড উদ্ধার করে। বর্তমানে এ দ্বীপপুঞ্জটি ব্রিটেনের শাসনাধীন রয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৪: গ্রুপ-৭৭ এর জন্ম হয়েছিল কত সালে?
- ক) ১৯৬১
- খ) ১৯৬৪সঠিক উত্তর
- গ) ১৯৬৬
- ঘ) ১৯৬৭
ব্যাখ্যা: উন্নয়নশীল দেশগুলোর সংগঠন গ্রুপ-৭৭। এটি একটি অর্থনৈতিক ও বাণিজ্যিক সংগঠন। এর কোনো সদর দফতর নেই।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৬৫: নিচের কোন দেশ ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে?
- ক) এস্তোনিয়া
- খ) লিথুনিয়া
- গ) স্লোভানিয়া
- ঘ) বুলগেরিয়াসঠিক উত্তর
ব্যাখ্যা: [Note : ১ জানুয়ারি ২০০৭ বুলগেরিয়া ও রুমানিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ লাভ করে। ১ জুলাই ২০১৩ ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ ও ২৮তম সদস্য পদ লাভ করে ক্রোয়েশিয়া।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৬: উত্তর আয়ারল্যান্ডে কত সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
- ক) ১৯৯৭
- খ) ১৯৯৮সঠিক উত্তর
- গ) ১৯৯৯
- ঘ) ২০০০
ব্যাখ্যা: ব্রিটিশ তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও আইরিশ তৎকালীন প্রধানমন্ত্রী এহেরন বেলফাস্ট (আয়ারল্যান্ডে) ১০ এপ্রিল ১৯৯৮ মার্কিন সিনেটর জর্জ মিশেলের মধ্যস্থতায় এ চুক্তি স্বাক্ষর করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৭: কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে?
- ক) কানাডা
- খ) রাশিয়াসঠিক উত্তর
- গ) ফ্রান্স
- ঘ) যুক্তরাষ্ট্র
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৮: চেকোস্লোভাকিয়া কত সালে ভেঙে দুটো রাষ্ট্রে পরিণত হয়?
- ক) ১৯৮৯
- খ) ১৯৯০
- গ) ১৯৯৩সঠিক উত্তর
- ঘ) ১৯৯৫
ব্যাখ্যা: ১ জানুয়ারি ১৯৯৩ চেকোস্লোভাকিয়া ভেঙ্গে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৯: মিশর ও সিরিয়া কত সালে একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল?
- ক) ১৯৪৭
- খ) ১৯৫২
- গ) ১৯৫৩
- ঘ) ১৯৫৮সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭০: আমেরিকার রাষ্ট্রসমূহের সংগঠন Organization of American States (OAS) গঠিত হয় কত সালে?
- ক) ১৯৩৭
- খ) ১৯৪২
- গ) ১৯৪৭
- ঘ) ১৯৪৮সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭১: Organization of African Unity (OAU)-এর জন্ম কত সালে?
- ক) ১৯৬০
- খ) ১৯৬৩সঠিক উত্তর
- গ) ১৯৬৫
- ঘ) ১৯৬৯
ব্যাখ্যা: ৯ জুলাই ২০০২ সালে OAU-এর নাম পরিবর্তন করে AU বা African Union করা হয় দক্ষিণ আফ্রিকার ডারবানে। বর্তমান AU-এর সদস্য ৫৫। সদর দফতর আদ্দিস আবাবা (ইথিওপিয়া)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭২: কত সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যে চুক্তির অধীনে হংকংকে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা দেয়া হয়েছিল?
- ক) ১৮৩৯ সালে
- খ) ১৮৪২ সালেসঠিক উত্তর
- গ) ১৮৪৩ সালে
- ঘ) ১৮৫৬ সালে
ব্যাখ্যা: চীন অপিয়াম (opium— গাঁজা) বা আফিম যুদ্ধে পরাজয়ের পর ব্রিটেনের সাথে এ চুক্তি করে যাতে বলা হয়েছে নির্দিষ্ট সময় পর (১৫০ বছর) ব্রিটেন হংকংকে চীনের নিকট হস্তান্তর (১৯৯৭) করবে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৩: নিচের কোন দেশটি অতীতে কখনো কোনো দেশের কলোনি বা উপনিবেশে পরিণত হয়নি?
- ক) থাইল্যান্ডসঠিক উত্তর
- খ) মিয়ানমার
- গ) ইন্দোনেশিয়া
- ঘ) মালয়েশিয়া
ব্যাখ্যা: থাইল্যান্ড অর্থ 'মুক্তভূমি'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৪: মিশর সুয়েজখাল জাতীয়করণ করেছিল কত সালে?
- ক) ১৯৫৬সঠিক উত্তর
- খ) ১৯৫৭
- গ) ১৯৫৮
- ঘ) ১৯৫৯
ব্যাখ্যা: ভূ-মধ্যসাগর ও লোহিত সাগরকে সংযোগকারী সুয়েজখাল নির্মাণ শুরু হয় ২৫ এপ্রিল ১৮৫৯। এ খালটি প্রথম নৌ চলাচলের জন্য খুলে দেয়া হয় ১৮৬৯ সালের ১৭ নভেম্বর। সুয়েজ খালের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৯০ কিমি ও ৩০০ মি। মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের সুয়েজ খালকে জাতীয়করণ করেন ২৬ জুলাই ১৯৫৬।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৫: ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয় কত সালে?
- ক) ১৯০৫
- খ) ১৯৪৭
- গ) ১৮৬৪সঠিক উত্তর
- ঘ) ১৯০১
ব্যাখ্যা: ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় ১৬১০ সালে। প্রায় আড়াই শতাব্দী পর ১৮৫০ সালে ব্রিটিশ আমলে পৌরসভা আইন পাস হয়। এই আইন বলে ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভার মর্যাদা লাভ করে। ২৪ আগস্ট ১৯৮৩ ঢাকা পৌরসভা ঢাকা পৌর কর্পোরেশনে রূপান্তরিত হয়। আর ঢাকা সিটি কর্পোরেশন নামকরণ করা হয় ১৯৯০ সালে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৬: নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না?
- ক) মালভূমিসঠিক উত্তর
- খ) প্লাবন সমভূমি
- গ) পাহাড়
- ঘ) দ্বীপ
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৭৭: বাংলাদেশের সমুদ্রাঞ্চলে আবিষ্কৃত প্রথম গ্যাসক্ষেত্রের নাম কি?
- ক) জাফোর্ড পয়েন্ট
- খ) হাতিয়া প্র[অস্পষ্ট]
- গ) সাঙ্গু ভ্যালিসঠিক উত্তর
- ঘ) হিরণ পয়েন্ট
ব্যাখ্যা: সাঙ্গু বাংলাদেশের সমুদ্রাঞ্চলে আবিষ্কৃত প্রথম ও একমাত্র গ্যাসক্ষেত্র। এটি ১৯৯[অস্পষ্ট] সালে আবিষ্কৃত হয়। কেয়ার্ন এনার্জি কোম্পানি আবিষ্কৃত [অস্পষ্ট] ক্ষেত্রটি চট্টগ্রামে অবস্থিত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৮: সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?
- ক) মেঘালয়সঠিক উত্তর
- খ) আসাম
- গ) নাগাল্যান্ড
- ঘ) মনিপুর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৯: বঙ্গভঙ্গ কত সালে রদ হয়?
- ক) ১৯০৫
- খ) ১৯১১সঠিক উত্তর
- গ) ১৯১৭
- ঘ) ১৯১৯
ব্যাখ্যা: ১৯০৫ খ্রিস্টাব্দে ঢাকাকে দ্বিতীয়বারের মত রাজধানী ঘোষণা করে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন। ১৯১১ খ্রিস্টাব্দে ইংরেজ শাসক লর্ড হার্ডিঞ্জের শাসনামলে দিল্লীর এক সভাতে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের উপস্থিতিতে বঙ্গভঙ্গ রদ করা হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮০: গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘণ্টা আগে?
- ক) ৩ ঘণ্টা
- খ) ৪ ঘণ্টা
- গ) ৭ ঘণ্টা
- ঘ) ৫ ঘণ্টা
ব্যাখ্যা: [Note : সঠিক উত্তর হবে গ্রিনিচ মান অপেক্ষা বাংলাদেশের সময় ৬ ঘণ্টা আগে বা, (৬+)]।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
