পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০০৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮১: কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায়?
- ক) যুক্তরাষ্ট্র
- খ) যুক্তরাজ্য
- গ) জাপানসঠিক উত্তর
- ঘ) নরওয়ে
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮২: কোন উপজাতিটি মাতৃতান্ত্রিক?
- ক) সাঁওতাল
- খ) চাকমা
- গ) খাসিয়া
- ঘ) গারো
ব্যাখ্যা: [Note : বাংলাদেশে বসবাসকারী ৪৫টি উপজাতির মধ্যে গারো ও খাসিয়া মাতৃতান্ত্রিক উপজাতি। বাকি ৪৩টি পিতৃতান্ত্রিক উপজাতি।]
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৩: দহগ্রাম ছিটমহল কোন জেলার অন্তর্গত?
- ক) লালমনিরহাটসঠিক উত্তর
- খ) কুড়িগ্রাম
- গ) কুষ্টিয়া
- ঘ) যশোর
ব্যাখ্যা: লালমনিরহাট জেলার অন্তর্গত পাটগ্রাম থানায় এ ছিটমহলটি অবস্থিত। এর আয়তন ৩৫ বর্গমাইল। উল্লেখ্য, ১ আগস্ট ২০১৫ বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময় হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৪: বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
- ক) ২৪০০ বর্গমাইলসঠিক উত্তর
- খ) ১৯৫০ বর্গমাইল
- গ) ১৮৬০ বর্গমাইল
- ঘ) ৯২৫ বর্গমাইল
ব্যাখ্যা: বন অধিদপ্তরের তথ্য মতে, বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন প্রায় ২৪০০ বর্গমাইল বা ৬০১৭ বর্গ কিমি। সুন্দরবনের অন্য নাম বাদাবন। সুন্দরবনের ৬২ শতাংশ বাংলাদেশে পড়েছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৫: জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?
- ক) ৯০ জন
- খ) ৭৫ জন
- গ) ৬০ জনসঠিক উত্তর
- ঘ) ৬৯ জন
ব্যাখ্যা: সংসদের কার্যক্রম পরিচালনার জন্য সংসদ কক্ষে উপস্থিত ন্যূনতম সদস্য সংখ্যা হলো কোরাম, যার উপস্থিতি ব্যতীত সংসদ অধিবেশন অনুষ্ঠিত হতে পারে না। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় ন্যূনতম ৬০ জন সদস্য উপস্থিত থাকলে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৬: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
- ক) ১৯০৫
- খ) ১৯১১
- গ) ১৯১৭
- ঘ) ১৯২১সঠিক উত্তর
ব্যাখ্যা: ১৯১২ সালে ১৩ সদস্য বিশিষ্ট নাথান কমিশনের রিপোর্টের ভিত্তিতে প্রতিষ্ঠাকালীন ৬০০ একর জমি নিয়ে ১২টি বিভাগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে ১৯২১ সালের ১ জুলাই।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৭: তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয়েছিল?
- ক) ২১ জানুয়ারি ১৯৯৬
- খ) ২২ ফেব্রুয়ারি ১৯৯৬
- গ) ২৭ মার্চ ১৯৯৬সঠিক উত্তর
- ঘ) ২৮ এপ্রিল ১৯৯৬
ব্যাখ্যা: অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য ৬ষ্ঠ সংসদে তত্ত্বাবধায়ক সরকার আইনটি পাস করা হয়। ৩০ জুন ২০১১ পাসকৃত সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৮: পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
- ক) চাঁদপুর
- খ) সিরাজগঞ্জ
- গ) গোয়ালন্দসঠিক উত্তর
- ঘ) ভোলা
ব্যাখ্যা: পদ্মা ও যমুনা মানিকগঞ্জের শিবালয়ে ও রাজবাড়ীর গোয়ালন্দে মিলিত হয়েছে। পদ্মা ও মেঘনা মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি ও চাঁদপুরে মিলিত হয়েছে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮৯: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে?
- ক) ১০ জানুয়ারি ১৯৭৩
- খ) ১৬ ডিসেম্বর ১৯৭২সঠিক উত্তর
- গ) ৪ নভেম্বর ১৯৭২
- ঘ) ১১ অক্টোবর ১৯৭২
ব্যাখ্যা: ১২ অক্টোবর ১৯৭২ সংবিধানের খসড়া গণ-পরিষদে উত্থাপন করা হয়, ৪ নভেম্বর ১৯৭২ গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ কার্যকর হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
- ক) এস এম সুলতান
- খ) জয়নুল আবেদিনসঠিক উত্তর
- গ) কামরুল হাসান
- ঘ) শফিউদ্দিন আহমদ
ব্যাখ্যা: ম্যাডোনা '৪৩ নামের এ চিত্রশিল্পে দুর্ভিক্ষে মারা যাওয়া মানুষকে কুকুর-কাক ভক্ষণ করছে দেখানো হয়েছে। বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য কিছু চিত্রকর্ম হলো : মনপুরা-৭০, সংগ্রাম, পাইন্যার মা, গায়ের বধু, নবান্ন, মইটানা প্রভৃতি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯১: যমুনা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
- ক) ৫.৫ কিমি
- খ) ৬.৫ কিমি
- গ) ৬ কিমি
- ঘ) ৪.৮ কিমিসঠিক উত্তর
ব্যাখ্যা: সেতুটির প্রস্থ ১৮.৫০ মিটার। নির্মাণে ব্যয় হয় ৬৯৬ মিলিয়ন মার্কিন ডলার। পাইল ১২১টি, স্প্যান ৪৯টি, পিলার ৫০টি, স্থায়িত্ব ১২০ বছর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯২: টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি?
- ক) সোডিয়াম বাইকার্বোনেট
- খ) সোডিয়াম গ্লুটামেট
- গ) পটাসিয়াম বাইকার্বোনেট
- ঘ) সোডিয়াম মনোগ্লুটামেট
ব্যাখ্যা: সঠিক উত্তর হবে মনোসোডিয়াম গ্লুটামেট। সোডিয়াম বাইকার্বোনেট (NaHCO3) হচ্ছে খাওয়ার সোডা এবং মনোসোডিয়াম গ্লুটামেটকে সাধারণ কথায় টেস্টিং সল্ট বলে। এটি সোডিয়াম ধাতুর একটি লবণ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৩: জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে—
- ক) নিউক্রিয়াস
- খ) নিউক্রিওলাস
- গ) ক্রোমোসোমসঠিক উত্তর
- ঘ) নিউক্রিওপ্লাজম
ব্যাখ্যা: ক্রোমোজোমের জীন বা DNA বংশগতির ধারক ও বাহক। দেহের রং, আকার, আয়তন ইত্যাদি নির্দিষ্ট জীনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেহেতু জীনই বংশপরম্পরায় সাযুজ্য বহন করে, তাই জীন তথা ক্রোমোজোমকে বংশগতির বাহক বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৪: কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি?
- ক) রবার
- খ) এলুমিনিয়াম
- গ) লোহাসঠিক উত্তর
- ঘ) তামা
ব্যাখ্যা: স্থিতিস্থাপক গুণাংক = পীড়ন/বিকৃতি। রবারে অল্প বল প্রয়োগ করে অধিক বিকৃতি পাওয়া যায় বলে এর স্থিতিস্থাপকতা ধাতব পদার্থের তুলনায় কম। অ্যালুমিনিয়াম ও তামার তুলনায় লোহায় অধিক বল প্রয়োগ করে অল্প বিকৃতি পাওয়া যায় বলে লোহার স্থিতিস্থাপকতা বেশি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৫: ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
- ক) ক্লোরোফ্লোরো কার্বনসঠিক উত্তর
- খ) কার্বন মনোঅক্সাইড
- গ) কার্বন ডাইঅক্সাইড
- ঘ) মিথেন
ব্যাখ্যা: সিএফসি হচ্ছে ক্লোরো ফ্লোরো কার্বন। এটি রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, এরোসোল, বোমারু বিমান থেকে প্রচুর পরিমাণে নির্গত হয়। এই গ্যাস ঊর্ধ্ব বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ফুটো করে দেয়। ফলে সূর্যের অতি বেগুনী রশ্মি পৃথিবীতে এসে পৌছে। যার ফলে মানুষের চর্ম ক্যান্সার ও অন্যান্য মারাত্মক রোগ দেখা দেয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৬: একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
- ক) ১৬
- খ) ১৮সঠিক উত্তর
- গ) ২১
- ঘ) ২৩
ব্যাখ্যা: ধরি সংখ্যাটি x. প্রশ্নমতে, ৩x + ২x = ৫x = ৯০; x = ১৮
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৭: একটি কোর্সের পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি, তাদের মধ্যে ১২ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
- ক) ৬০ জনসঠিক উত্তর
- খ) ৮০ জন
- গ) ১০০ জন
- ঘ) ১২০ জন
ব্যাখ্যা: ধরি, মোট পরীক্ষার্থী = ক জন। পাস করেছে = ক-এর ৩০% = ক এর ৩০/১০০ = ৩ক/১০ জন; পাস করেনি = ক - ৩ক/১০ = ৭ক/১০ জন; প্রশ্নমতে, ৭ক/১০ = ১২ + ৩০ = ৪২; ক = ৬০
বিষয়: গণিত
প্রশ্ন ৯৮: ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
- ক) ৪৯৯৯
- খ) ৫৫০১
- গ) ৫০৫০সঠিক উত্তর
- ঘ) ৫০০১
ব্যাখ্যা: n(n+1)/2 = ১০০(১০০+১)/২ = ১০০×১০১/২ = ৫০৫০
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৯: চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন?
- ক) চাঁদে কোনো জীব নেই তাই
- খ) চাঁদে কোনো পানি নেই তাই
- গ) চাঁদে বায়ুমণ্ডল নেই তাইসঠিক উত্তর
- ঘ) চাঁদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মাধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা কম তাই
ব্যাখ্যা: শব্দ এক প্রকার শক্তি। শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের দরকার হয়। জড় মাধ্যম হিসেবে বায়ু বা কঠিন বা তরল মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ আকারে শব্দ চলাচল করে। চাঁদে বায়ু নেই যার কারণে চাঁদে শব্দ করলে তা শোনা যাবে না।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০০: কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?
- ক) সাদা
- খ) কালোসঠিক উত্তর
- গ) লাল
- ঘ) ধূসর
ব্যাখ্যা: আমরা জানি কালো রঙের শোষণ ক্ষমতা বেশি। চায়ের কাপ কালো রঙের হলে চা থেকে বেশি তাপ শোষণ করবে এবং ঐ শোষিত তাপকেও বেশি বিকিরণ করবে। ফলে কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
