প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২১: আলাউদ্দিন আল আজাদ কোন গ্রন্থের রচয়িতা?
- ক) আর্তনাদ
- খ) তেইশ নম্বর তৈলচিত্রসঠিক উত্তর
- গ) নিরন্তর ঘণ্টাধ্বনি
- ঘ) চিলেকোঠার সেপাই
ব্যাখ্যা: আলাউদ্দিন আল আজাদ রচিত গ্রন্থ বা উপন্যাস হচ্ছে 'তেইশ নম্বর তৈলচিত্র' (১৯৬০)। তার অন্যান্য রচনার মধ্যে কর্ণফুলী (১৯৬২), ক্ষুধা ও আশা (১৯৬৪), খসড়া কাগজ (১৯৮৬), স্বাগতম ভালোবাসা (১৯৯০) প্রভৃতি প্রধান। পক্ষান্তরে, 'আর্তনাদ' ও 'নিরন্তর ঘণ্টাধ্বনি' ভাষা আন্দোলনভিত্তিক এ উপন্যাস দুটির রচয়িতা যথাক্রমে শওকত ওসমান ও সেলিনা হোসেন। 'চিলেকোঠার সেপাই' উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াসের রচনা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২২: 'আমি বিজয় দেখেছি' গ্রন্থের রচয়িতা কে?
- ক) বদরুদ্দীন ওমর
- খ) মাসুদা ভাট্টি
- গ) এম. আর. আখতার মুকুলসঠিক উত্তর
- ঘ) মেজর রফিকুল ইসলাম
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ 'আমি বিজয় দেখেছি'-এর রচয়িতা এম. আর. আখতার মুকুল। তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে একাত্তরের বর্ণমালা, মহাপুরুষ, জয় বাংলা, ওরা চার জন, বিজয়'৭১ প্রভৃতি অন্যতম। পক্ষান্তরে, মেজর রফিকুল ইসলাম রচিত গ্রন্থগুলোর মধ্যে একাত্তরের বিজয় গাঁথা, মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রতিশোধের প্রথম প্রহর প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া বদরুদ্দীন ওমর রচিত গ্রন্থের মধ্যে সংস্কৃতির সাম্প্রদায়িকতা, যুদ্ধপূর্ব বাংলাদেশ, যুদ্ধোত্তর বাংলাদেশ, ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ ইত্যাদি প্রধান।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৩: 'বটতলার উপন্যাস' গ্রন্থ কে রচনা করেন?
- ক) রাবেয়া খাতুন
- খ) রাজিয়া খানসঠিক উত্তর
- গ) রিজিয়া রহমান
- ঘ) আনোয়ারা সৈয়দ হক
ব্যাখ্যা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রাজিয়া খানের জন্ম ১৯৩৬ সালের ১৬ ফেব্রুয়ারি ফরিদপুরে। তার প্রকাশিত উপন্যাসগুলো হলো 'বটতলার উপন্যাস' (১৯৫৮), 'অনুকল্প' (১৯৫৯), 'প্রতিচিত্র' (১৯৭৬), 'চিত্রকাব্য' (১৯৮০), 'দ্রৌপদী' (১৯৯৩), 'পাদবিক' (১৯৯৮) ইত্যাদি। রিজিয়া রহমানের উল্লেখযোগ্য উপন্যাস ঘর-ভাঙ্গা-ঘর, উত্তর পুরুষ, রক্তের অক্ষর, বং থেকে বাংলা, অলিখিত উপাখ্যান, অরণ্যের কাছে ঝড়ের মুখোমুখি, সবুজ পাহাড়, ধবল জ্যোৎস্না, হে মানব-মানবী ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৪: বুলবুল চৌধুরী খ্যাত—
- ক) অভিনয়ের জন্য
- খ) নৃত্যের জন্যসঠিক উত্তর
- গ) ছবি আঁকার জন্য
- ঘ) লেখক হিসেবে
ব্যাখ্যা: বুলবুল চৌধুরী (১৯১৯-১৯৫৪) নৃত্যশিল্পী ও লেখক হিসেবে খ্যাত হলেও তিনি তার নৃত্যের জন্য বিখ্যাত হয়ে আছেন। তার আসল নাম রশীদ আহমদ চৌধুরী। বুলবুল চৌধুরীর নাচ দেখে ইরানের শাহেন শাহ, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, সাম্যবাদী নেতা রজনী পাম দত্ত প্রমুখ রাষ্ট্রনায়ক ও মনীষী বিমুগ্ধ হন এবং তারা বুলবুল চৌধুরীকে 'মহৎ নৃত্যশিল্পী' রূপে আখ্যায়িত করেন। তার স্মৃতিকে অম্লান রাখার জন্য মাহমুদ নুরুল হুদা কর্তৃক ১৯৫৫ সালে ঢাকায় 'বুলবুল ললিতকলা একাডেমী' প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য বুলবুল চৌধুরী নামে পুরাতন ঢাকার আরেক জন লেখক রয়েছেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৫: জীবনানন্দ দাশের জন্মস্থান—
- ক) বরিশালসঠিক উত্তর
- খ) ফরিদপুর
- গ) খুলনা
- ঘ) সাতক্ষীরা
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে রূপসী বাংলার কবি হিসেবে সমধিক পরিচিত জীবনানন্দ দাশ ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। কবির আদি নিবাস গাওপাড়া গ্রাম, বিক্রমপুর। তার পিতা ছিলেন বরিশাল ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক। মা কুসুমকুমারী দাশও একজন কবি ছিলেন।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ২৬: Fill in the blank : What is the time — your watch?
- ক) with
- খ) byসঠিক উত্তর
- গ) in
- ঘ) at
ব্যাখ্যা: ঘড়িতে সময় কত? প্রশ্ন নির্দেশ করতে watch-এর পূর্বে by ব্যবহৃত হয়। সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ২৭: William Shakespeare is a famous—
- ক) dramatistসঠিক উত্তর
- খ) novelist
- গ) essayist
- ঘ) critic
ব্যাখ্যা: William Shakespeare is famous for his plays অর্থাৎ William Shakespeare তার নাটকের জন্যই (dramatist হিসেবে) বিখ্যাত। তার উল্লেখযোগ্য নাটকের (plays) মধ্যে 'The Tempest', 'The Merchant of Venice', 'Julius Caeser', 'Hamlet', 'King Lear', 'Macbeth' ইত্যাদি অন্যতম। সুতরাং সঠিক উত্তর (ক)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৮: 'Debut' means—
- ক) conclusion
- খ) contradiction
- গ) gracious response
- ঘ) first appearanceসঠিক উত্তর
ব্যাখ্যা: 'Debut' শব্দের অর্থ হচ্ছে (অভিনেতা, গায়ক, গায়িকা প্রভৃতি সম্বন্ধে) প্রকাশ্য মঞ্চে প্রথম উপস্থিতি, প্রথম প্রকাশ, প্রথম আত্মপ্রকাশ, অর্থাৎ first appearance. পক্ষান্তরে, conclusion অর্থ পরিসমাপ্তি, শেষ, উপসংহার; contradiction অর্থ বিরোধিতা, অসঙ্গতি, মতানৈক্য এবং gracious response অর্থ উদার প্রতিক্রিয়া, সৌজন্যময় উত্তর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৯: We observed our — language movement day on 21st Feb 2012.
- ক) 56th
- খ) 60thসঠিক উত্তর
- গ) 50th
- ঘ) 58th
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩০: A sonnet is a lyric poem of—
- ক) 12 lines
- খ) 24 lines
- গ) 14 linesসঠিক উত্তর
- ঘ) 10 lines
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩১: What is the verb form of the word 'beautiful'?
- ক) beauty
- খ) beautifully
- গ) beauties
- ঘ) beautifyসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩২: Which one is the correct passive form of the sentence— 'Open the door'?
- ক) The door is opened
- খ) The door should be opened
- গ) Let the door be openedসঠিক উত্তর
- ঘ) Let me open the door
ব্যাখ্যা: Verb দ্বারা শুরু হওয়া Imperative Sentence-এর active form থেকে passive করার নিয়ম হলো : প্রথমে Let + object + be + verb-এর past participle form হয়। যেমন– Open the door-এর passive form হচ্ছে Let the door be opened. সুতরাং সঠিক উত্তর (গ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৩: What is the antonym of 'Expel'?
- ক) Banish
- খ) Dismiss
- গ) Eject
- ঘ) Admitসঠিক উত্তর
ব্যাখ্যা: 'Expel' শব্দের অর্থ বাতিল বা বহিষ্কার করা, বিতাড়িত করা। এর বিপরীত শব্দ হলো Admit যার অর্থ ভর্তি হওয়া, অন্তর্ভুক্ত হওয়া। পক্ষান্তরে, Banish অর্থ (দণ্ডরূপে) নির্বাসিত করা, বিতাড়িত করা ইত্যাদি; Dismiss অর্থ চাকরি থেকে বরখাস্ত করা, বিদায় দেয়া; Eject অর্থ কাউকে স্থান ত্যাগে বাধ্য করা, বহিষ্কার করা; যেগুলোর প্রত্যেকটিই Expel-এর প্রায় Synonym (সমার্থক)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৪: Which one is the correct spelling?
- ক) Comity
- খ) Committe
- গ) Committeeসঠিক উত্তর
- ঘ) Comitee
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৫: 'Do or die' is a — sentence.
- ক) Simple
- খ) Exclamatory
- গ) Complex
- ঘ) Compoundসঠিক উত্তর
ব্যাখ্যা: 'Do or die' is a compound sentence. কারণ compound sentence এর ক্ষেত্রে একাধিক principal clause and, but, or, yet, and so, therefore ইত্যাদি co-ordinating conjunction দ্বারা যুক্ত হয়। For example : (i) He is rich, but he is dishonest, (ii) Read or you will fail, (iii) Do or die ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৬: Time and tide — for none.
- ক) waitসঠিক উত্তর
- খ) waits
- গ) waiting
- ঘ) will wait
ব্যাখ্যা: 'Time and tide wait for none' is a universal truth and it's a proverb. So correct answer is (ক)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৭: What is the feminine gender of the word 'tiger'?
- ক) tigressসঠিক উত্তর
- খ) tigers
- গ) tigres
- ঘ) tigrres
ব্যাখ্যা: 'Tiger' শব্দের feminine gender (স্ত্রী লিঙ্গ) হচ্ছে tigress। Masculine Noun-এর শেষ syllable বাদ দিয়ে ess যোগে গঠিত অনুরূপ কতিপয় feminine gender হলো : Actor — Actress, Negro — Negress, Doctor — Doctress, Votary — Votaress ইত্যাদি।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৮: Fill in the gap with correct idiom : The news of his death struck us like a — from the blue.
- ক) thunder
- খ) boltসঠিক উত্তর
- গ) lightning
- ঘ) bullet
ব্যাখ্যা: 'A bolt from the blue' হচ্ছে একটি phrase যার অর্থ বিনা মেঘে বজ্রপাত, আকস্মিক ঘটনা। যেমন : The news of his father's death came to him as a bolt from the blue. সুতরাং সঠিক উত্তর হবে (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৯: De facto means—
- ক) as per facts
- খ) in realityসঠিক উত্তর
- গ) by rights
- ঘ) evidence
ব্যাখ্যা: 'De facto' অর্থ কার্যত, বাস্তবিক পক্ষে অর্থাৎ in reality. সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৪০: Complete the sentence with the right form of verb : "She was (wake) by the alarm clock."
- ক) woke
- খ) awaked
- গ) awoked
- ঘ) awakened
ব্যাখ্যা: Passive voice-এর ক্ষেত্রে সাধারণত verb-এর past participle form হয়। প্রদত্ত বাক্য 'She was (wake) by the alarm clock'-এর verb 'wake' এর past participle form হচ্ছে woken অথবা waked। এ শর্তে অপশনে সঠিক উত্তর নেই।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
