প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ৬১: log₂ 128 + log₂ 16 = কত?
- ক) 128
- খ) 2
- গ) 11সঠিক উত্তর
- ঘ) 9
ব্যাখ্যা: log₂128 + log₂16 = log₂(2)⁷ + log₂(2)⁴ = 7 log₂2 + 4 log₂2 = (7 × 1) + (4 × 1) [∵ logₐa = 1] = 7 + 4 = 11
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬২: ৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল হবে—
- ক) ২০
- খ) ২৫
- গ) ৩০
- ঘ) ৩৫সঠিক উত্তর
ব্যাখ্যা: ৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো ৫ ও ৭। সুতরাং এদের গুণফল = ৫ × ৭ = ৩৫।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৩: মূলদ সংখ্যার সেট বোঝায় নিচের কোনটিকে?
- ক) Z
- খ) Qসঠিক উত্তর
- গ) P
- ঘ) N
ব্যাখ্যা: P যদি পূর্ণসংখ্যা এবং q যদি অশূন্য পূর্ণসংখ্যা হয়, তবে p/q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যার সেটকে 'Q' দ্বারা সূচিত করা হয়। শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ সবই মূলদ সংখ্যা।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৪: pᵐ × pⁿ × p⁻ʳ = কত?
- ক) p⁻ᵐⁿʳ
- খ) pᵐ⁺ⁿ⁺ʳ
- গ) pᵐ⁺ⁿ⁻ʳসঠিক উত্তর
- ঘ) pᵐ⁻ⁿ⁻ʳ
ব্যাখ্যা: pᵐ × pⁿ × p⁻ʳ = pᵐ⁺ⁿ⁻ʳ [∵ aᵖ × aᵠ = aᵖ⁺ᵠ]
বিষয়: গণিত
প্রশ্ন ৬৫: (√3)⁶ = কত?
- ক) 9
- খ) 27সঠিক উত্তর
- গ) 18
- ঘ) 81
ব্যাখ্যা: (√3)⁶ = (3^(1/2))⁶ = 3^(6/2) = 3³ = 27
বিষয়: গণিত
প্রশ্ন ৬৬: একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে?
- ক) ৪টি
- খ) ১টি
- গ) ৩টি
- ঘ) ২টিসঠিক উত্তর
ব্যাখ্যা: একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম ২টি বিন্দুতে ছেদ করতে পারে।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৭: একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে চতুর্থ কোণটির মান কত?
- ক) ৮০°সঠিক উত্তর
- খ) ৯০°
- গ) ১২০°
- ঘ) ৬০°
ব্যাখ্যা: আমরা জানি, চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০° বা, ∠A + ∠B + ∠C + ∠D = ৩৬০° বা, ২৮০° + ∠D = ৩৬০° বা, ∠D = ৩৬০° – ২৮০° ∴ ∠D = ৮০°
বিষয়: গণিত
প্রশ্ন ৬৮: x² + y + 3 = 0 সমীকরণটি নিম্নের কোনটি নির্দেশ করে?
- ক) বৃত্ত
- খ) প্যারাবোলাসঠিক উত্তর
- গ) উপবৃত্ত
- ঘ) গোলক
বিষয়: গণিত
প্রশ্ন ৬৯: (১/৩ × ৬)/(৪/৬ × ১২/২) + ৩/৮ = কত?
- ক) ১/১২
- খ) ১ ১/৮
- গ) ৭/৮সঠিক উত্তর
- ঘ) ৪/৫
ব্যাখ্যা: (১/৩ × ৬)/(৪/৬ × ১২/২) + ৩/৮ = ২/৮ + ৩/৮ = (২+৩)/৮ = ৫/৮ ) ৫/৮ ( ১ ১/৮
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭০: প্রতি ১ ঘণ্টায় ঘড়ির মিনিটের এবং ঘণ্টার কাঁটা কতবার লম্বভাবে অবস্থান করে?
- ক) ১ বার
- খ) ২ বারসঠিক উত্তর
- গ) ৩ বার
- ঘ) ৪ বার
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৭১: দুইটি গরু একই মূল্যে বিক্রি করলে একটিতে লাভ হয় ১০ টাকা, অন্যটিতে ক্ষতি হয় ১২ টাকা। শতকরা মোট কত লাভ বা ক্ষতি হলো?
- ক) শতকরা ১ ভাগ লাভ
- খ) শতকরা ২ ভাগ লাভ
- গ) শতকরা ২ ভাগ ক্ষতি
- ঘ) শতকরা ১ ভাগ ক্ষতিসঠিক উত্তর
ব্যাখ্যা: ধরি, প্রতিটি গরুর বিক্রয়মূল্য ১০০ টাকা করে। ∴ ২টি গরুর বিক্রয়মূল্য = ২০০ টাকা আবার, একটি গরুর ক্রয়মূল্য = (১০০ – ১০) = ৯০ টাকা। এবং অপর " " = (১০০ + ১২) = ১১২ টাকা ২টি গরুর ক্রয়মূল্য = (৯০ + ১১২) = ২০২ টাকা ক্ষতি হয় = (২০২ – ২০০) = ২ টাকা। শতকরা ক্ষতি = ২/২০০ × ১০০ = ১ টাকা।
বিষয়: গণিত
প্রশ্ন ৭২: ৯, ৩৬, ৮১, ১৪৪, ...... এর পরবর্তী সংখ্যা কত?
- ক) ১৬৯
- খ) ২২৫সঠিক উত্তর
- গ) ২৫৬
- ঘ) ২৭২
ব্যাখ্যা: ৯, ৩৬, ৮১, ১৪৪, ............... এখানে, ৩² = ৯ ৬² = ৩৬ ৯² = ৮১ ১২² = ১৪৪ ∴ ১৫² = ২২৫ যেহেতু ৬ – ৩ = ৩ ৯ – ৬ = ৩ ১২ – ৯ = ৩ ১৫ – ১২ = ৩
বিষয়: গণিত
প্রশ্ন ৭৩: পরপর ১০টি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ পাঁচটির যোগফল কত?
- ক) ৫৮৫সঠিক উত্তর
- খ) ৫৮০
- গ) ৫৭৫
- ঘ) ৫৯০
ব্যাখ্যা: ধরি, প্রথম সংখ্যাটি x প্রথম পাঁচটি সংখ্যার যোগফল = ৫৬০ ∴ x + x + ১ + x + ২ + x + ৩ + x + ৪ = ৫৬০ বা, ৫x + ১০ = ৫৬০ বা, ৫x = ৫৬০ – ১০ বা, x = ৫৫০/৫ ∴ x = ১১০ শেষ পাঁচটি সংখ্যার যোগফল = x + ৫ + x + ৬ + x + ৭ + x + ৮ + x + ৯ = ৫x + ৩৫ = ৫ × ১১০ + ৩৫ = ৫৫০ + ৩৫ = ৫৮৫।
বিষয়: গণিত
প্রশ্ন ৭৪: x + 5y = 16 এবং x = – 3y হলে, y-এর মান কত?
- ক) 24
- খ) –2
- গ) 8সঠিক উত্তর
- ঘ) 2
ব্যাখ্যা: দেয়া আছে, x + 5y = 16 এবং x = – 3y x + 5y = 16 ⇒ – 3y + 5y = 16 ⇒ 2y = 16 y = 8.
বিষয়: গণিত
প্রশ্ন ৭৫: বর্তমানে ৬ কেজি চালের দাম আগের পাঁচ কেজি চালের দামের সমান হলে, চালের দাম শতকরা কত কমেছে?
- ক) ২০%
- খ) ২৫%
- গ) ৩০%
- ঘ) ১৮%
ব্যাখ্যা: ধরি, পূর্বে ৫ কেজি চালের দাম ছিল ১০০ টাকা " ১ " " " " ২০ টাকা প্রশ্নমতে, বর্তমানে ৬ কেজি চালের দাম = ১০০ টাকা ১ " " " = ১৬.৬৬ " প্রতি কেজিতে চালের দাম কমেছে = (২০ – ১৬.৬৬) টাকা = ৩.৩৪ টাকা। শতকরা দাম কমেছে = ৩.৩৪/২০ × ১০০ = ১৬.৬৬%।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৬: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
- ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ) তাজউদ্দীন আহমদসঠিক উত্তর
- গ) ক্যাপ্টেন মনসুর আলী
- ঘ) সৈয়দ নজরুল ইসলাম
ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম সরকার অর্থাৎ মুজিবনগর সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১ এবং ১৭ এপ্রিল ১৯৭১ এ সরকার শপথ গ্রহণ করে। এ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সে সরকারের রাষ্ট্রপতি (তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হন সৈয়দ নজরুল ইসলাম) এবং ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৭: মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
- ক) চুয়াডাঙ্গা
- খ) মেহেরপুরসঠিক উত্তর
- গ) কুষ্টিয়া
- ঘ) ঝিনাইদহ
ব্যাখ্যা: খুলনা বিভাগের মেহেরপুর জেলার একটি উপজেলা হলো মুজিবনগর। এখানেই ১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' শপথ গ্রহণ করে। তৎকালীন বৈদ্যনাথতলার নাম পরিবর্তন করেই মুজিবনগর রাখা হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৮: বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কোনটি?
- ক) এফবিসিসিআইসঠিক উত্তর
- খ) বিজিএমইএ
- গ) বিকেএমইএ
- ঘ) ডিসিসিআই
ব্যাখ্যা: বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই (Federation of Bangladesh Chambers of Commerce and Industry)। ১৯৭৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। পক্ষান্তরে, বিজিএমইএ (Bangladesh Garment Manufactures and Exporters Association) হচ্ছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন এবং ডিসিসিআই হচ্ছে Dhaka Chamber of Commerce and Industry.
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৭৯: ২০১১-১২ অর্থ বছরে বাংলাদেশের প্রক্ষেপিত জিডিপি প্রবৃদ্ধির হার কত?
- ক) ৬.০%
- খ) ৭.০%সঠিক উত্তর
- গ) ৮.২%
- ঘ) ৮.৫%
ব্যাখ্যা: ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের প্রক্ষেপিত জিডিপি প্রবৃদ্ধির হার ৭.৮% এবং ২০১৭-১৮ অর্থবছরে অর্জিত জিডিপি প্রবৃদ্ধির হার ৭.৮৬%।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮০: 'মুক্তির গান' চলচ্চিত্রটি কে পরিচালনা করেছেন?
- ক) জহির রায়হান
- খ) আলমগীর কবির
- গ) গীতা মেহতা
- ঘ) তারেক মাসুদসঠিক উত্তর
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র 'মুক্তির গান' চলচ্চিত্রের পরিচালক তারেক মাসুদ ও তার স্ত্রী ক্যাথরিন মাসুদ। এছাড়া 'মাটির ময়না', 'মুক্তির কথা' প্রামাণ্য চিত্রগুলোও পরিচালনা করেন তিনি। পক্ষান্তরে, জহির রায়হান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের মধ্যে 'স্টপ জেনোসাইড', 'এ স্টেট ইজ বর্ন', 'জীবন থেকে নেয়া' প্রভৃতি অন্যতম। আলমগীর কবির পরিচালিত চলচ্চিত্রের মধ্যে 'রূপালী সৈকত', 'ধীরে বহে মেঘনা', 'লিবারেল ফাইটার্স', 'এক সাগর রক্তের বিনিময়ে' প্রভৃতি প্রধান।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
