বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১৩ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ৫০
- ৫০
- ৫০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ৫০
বিষয়: গণিত
প্রশ্ন ২১: যদি a² + 1/a² = 51 হয় তবে a + 1/a-এর মান কত?
- ক) ±9
- খ) ±7
- গ) ±5
- ঘ) ±3
ব্যাখ্যা: (a − 1/a)² = a² + 1/a² − 2.a.1/a = 51 − 2 = 49 ∴ (a − 1/a) = ±7 [Note : প্রশ্নে a + 1/a এর পরিবর্তে a − 1/a হলে উত্তর ±7 হবে]
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২২: কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করলো। উভয় বিষয়ে পাস করলো ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো?
- ক) ২৫%
- খ) ২০%
- গ) ১৫%
- ঘ) ১০%সঠিক উত্তর
ব্যাখ্যা: শুধু গণিতে পাস করে = (৮০ − ৬০)% = ২০%; শুধু বাংলায় পাস করে = (৭০ − ৬০)% = ১০%; গণিত বা বাংলা অথবা উভয় বিষয়ে পাস করে = (২০ + ১০ + ৬০)% = ৯০% ∴ উভয় বিষয়ে ফেল করে = (১০০ − ৯০)% = ১০%।
বিষয়: গণিত
প্রশ্ন ২৩: f(x) = x³ + Kx² − 6x − 9; K এর মান কত হলে f(3) = 0 হবে?
- ক) 1
- খ) −1
- গ) 2
- ঘ) 0সঠিক উত্তর
ব্যাখ্যা: f(x) = x³ + kx² − 6x − 9 বা f(3) = (3)³ + k(3)² − 6(3) − 9 বা, f(3) = 27 + 9k − 18 − 9 ∴ f(3) = 9k যেহেতু f(3) = 0 সুতরাং 9k = 0 ∴ k = 0
বিষয়: গণিত
প্রশ্ন ২৪: একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষ বিন্দুর উন্নতি কোণ 30° হলে মিনারটির উচ্চতা কত?
- ক) 20√3 মিটার
- খ) 20/√3 মিটারসঠিক উত্তর
- গ) 20 মিটার
- ঘ) 10√3 মিটার
ব্যাখ্যা: ধরি, মিনারটির উচ্চতা = x মিটার। tan 30° = AB/BC ⇒ 1/√3 = x/20 ⇒ x = 20/√3 মিনারটির 20/√3 মি.
বিষয়: গণিত
প্রশ্ন ২৫: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
- ক) ১০৮% বৃদ্ধি
- খ) ১০৮% হ্রাস
- গ) ৮% বৃদ্ধিসঠিক উত্তর
- ঘ) ৮% হ্রাস
ব্যাখ্যা: ধরি, দৈর্ঘ্য = ১০০ একক এবং প্রস্থ = ১০০ একক ∴ ক্ষেত্রফল = ১০০০০ বর্গ একক; ২০% বৃদ্ধিতে দৈর্ঘ্য = ১২০ একক; ১০% হ্রাসে প্রস্থ = ৯০ একক ∴ ক্ষেত্রফল = (১২০ × ৯০) = ১০৮০০ বর্গ একক; ক্ষেত্রফল বৃদ্ধি = (১০৮০০ − ১০০০০) বর্গ একক = ৮০০ বর্গ একক ∴ ক্ষেত্রফল বৃদ্ধির হার (৮০০/১০০০০ × ১০০)% = ৮%
বিষয়: গণিত
প্রশ্ন ২৬: সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে এর বাহু সংখ্যা কত?
- ক) ৭
- খ) ৮সঠিক উত্তর
- গ) ৯
- ঘ) ১০
ব্যাখ্যা: ধরি, বাহুর সংখ্যা n ∴ ((n − 2) × ১৮০°)/n = ১৩৫° বা, ১৮০° n − ৩৬০° = ১৩৫° × n বা, ৪৫° n = ৩৬০° ∴ n = ৮ ∴ বাহুর সংখ্যা ৮
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৭: Choose the correct analogy of Colour : Spectrum.
- ক) liner : scale
- খ) sound : wavesসঠিক উত্তর
- গ) verse : poem
- ঘ) dimension : space
ব্যাখ্যা: Colour (রং/বর্ণ) : Spectrum (বর্ণালি) তেমনি sound (শব্দ) : waves (তরঙ্গ)। অর্থাৎ অনেকগুলো colour spectrum তৈরি করে। আবার, অনেক sound waves তৈরি করে।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ২৮: Antonym of 'famous' is —
- ক) distinguished
- খ) immature
- গ) obscureসঠিক উত্তর
- ঘ) illiterate
ব্যাখ্যা: Famous অর্থ বিখ্যাত। (ক) distinguished (বিখ্যাত) famous-এর সমার্থক। (খ) immature (অপরিপক্ব) ও (ঘ) illiterate (মূর্খ) famous-এর সাথে যায় না। (গ) obscure অর্থ অখ্যাত, যা famous-এর বিপরীত। সুতরাং সঠিক উত্তর (গ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ২৯: What is the meaning of the word 'Statusquo'?
- ক) equal status
- খ) state affairসঠিক উত্তর
- গ) high status
- ঘ) the former state
ব্যাখ্যা: Latin phrase 'status quo' অর্থ যেমন ছিল বা আছে তেমন থাকা অর্থাৎ existing state of affairs। সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩০: Choose the synonym of 'Disdain'.
- ক) pain
- খ) disappear
- গ) scornসঠিক উত্তর
- ঘ) monograph
ব্যাখ্যা: Disdain অর্থ অবজ্ঞা/ঘৃণা। pain অর্থ ব্যথা, disappear–অদৃশ্য হওয়া, scorn–অবজ্ঞা, ঘৃণা এবং monograph অর্থ কোনো এক বিষয়ের বিবরণ বা প্রবন্ধ। সুতরাং সঠিক উত্তর (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩১: I spent — with the patient.
- ক) sometimes
- খ) sometime
- গ) some timeসঠিক উত্তর
- ঘ) some times
ব্যাখ্যা: (ক) sometimes অর্থ কখনও কখনও/ মাঝে মাঝে; (খ) sometime অর্থ একদা/কোনো একসময়; (গ) some time – অর্থ কিছু সময়; কিন্তু (ঘ) some times-এর ব্যবহার ভুল। সুতরাং 'কিছু সময়' বোঝাতে some time হবে এবং সঠিক উত্তর (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩২: I don't mind — with the cooking but I am not going to wash the dishes.
- ক) to help
- খ) help
- গ) helpingসঠিক উত্তর
- ঘ) for helping
ব্যাখ্যা: mind একটি verb, এর পরে আরেকটি verb আসলে তার সাথে ing (help + ing) যুক্ত হয়। সুতরাং (গ)-ই সঠিক। উল্লেখ্য, mind ছাড়াও can not help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর অন্য কোনো verb আসলে তার সাথে ing যোগ করতে হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৩: Many scientists are still hoping — life on another planet.
- ক) to have found
- খ) to findসঠিক উত্তর
- গ) to have been found
- ঘ) finding
ব্যাখ্যা: এই বাক্যে অস্তিত্ব খুঁজে পাওয়া অর্থে to find-ই যথার্থ। অর্থাৎ, সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৪: Identify the faulty sentence —
- ক) It is eleven thirty
- খ) It is half past eleven
- গ) It is quarter to past elevenসঠিক উত্তর
- ঘ) It is eleven O'clock
ব্যাখ্যা: Quarter to eleven – পৌনে ১১ টা; Quarter past eleven – সোয়া ১১ টা; একই sentence-এ to ও past ব্যবহার ভুল। সুতরাং সঠিক উত্তর (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৫: The word 'Intolerable' is —
- ক) verb
- খ) conjunction
- গ) adjectiveসঠিক উত্তর
- ঘ) adverb
ব্যাখ্যা: Intolerable অর্থ অসহ্য। এটি adjective।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৬: "I never interfere — my grown up children," Mrs. Chowdhury said.
- ক) in
- খ) withসঠিক উত্তর
- গ) about
- ঘ) at
ব্যাখ্যা: interfere with–ব্যক্তি/ব্যক্তিবর্গের প্রতি হস্তক্ষেপ করা। interfere in – কোনো বিষয়ে হস্তক্ষেপ করা। এখানে children ব্যক্তিবাচক হওয়ায় (খ) সঠিক।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৭: They have — their support for our case.
- ক) Pledgedসঠিক উত্তর
- খ) disavowed
- গ) provided
- ঘ) deferred
ব্যাখ্যা: Pledge – কোনো কিছু দিতে প্রতিশ্রুতি দেয়া। এ অর্থে (ক)-ই সঠিক উত্তর।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৮: Shakespeare's "To be or not to be" is quoted from —
- ক) Othello
- খ) Macbeth
- গ) Hamletসঠিক উত্তর
- ঘ) Henry VII
ব্যাখ্যা: "To be or not to be, that is the question" Quotationটি William Shakespeare-এর Hamlet নামক নাটক থেকে উদ্ধৃত করা হয়েছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৯: বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার নাম কি?
- ক) ডুমুরিয়া
- খ) কয়রা
- গ) কলারোয়া
- ঘ) টেকনাফসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার। সর্বদক্ষিণের উপজেলা হলো টেকনাফ। ডুমুরিয়া ও কয়রা খুলনা এবং কলারোয়া সাতক্ষীরা জেলার উপজেলা।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪০: বাংলাদেশের জাতীয় খেলা—
- ক) ফুটবল
- খ) ক্রিকেট
- গ) কাবাডিসঠিক উত্তর
- ঘ) ব্যাডমিন্টন
ব্যাখ্যা: ১৯৭২ সালে হাডুডুকে 'কাবাডি' নামকরণ করা হয় এবং বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। কাবাডি খেলা প্রথম শুরু হয় জাপানে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৫০ প্রশ্ন · ৫০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
