বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১৩ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ৫০
- ৫০
- ৫০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৫০ / ৫০
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৪১: আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দফতর কোথায় অবস্থিত?
- ক) দি হেগসঠিক উত্তর
- খ) জেনেভা
- গ) ন্যুরেনবাগ
- ঘ) টোকিও
ব্যাখ্যা: আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দফতর নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। এটি কার্যক্রম শুরু করে ১ জুলাই ২০০২ থেকে। এর বর্তমান সদস্য সংখ্যা ১২৩।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৪২: কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়—
- ক) ইন্টারকম
- খ) ইন্টারনেটসঠিক উত্তর
- গ) টেলিগ্রাম
- ঘ) ইন্টারসীট
ব্যাখ্যা: যে প্রযুক্তির মাধ্যমে বিশ্বের এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদান করা যায়, তা হলো ইন্টারনেট।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৩: বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য —
- ক) বেগম রাজিয়া বানুসঠিক উত্তর
- খ) বেগম মতিয়া চৌধুরী
- গ) আমেনা বেগম
- ঘ) এঁদের কেউ নন
ব্যাখ্যা: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়। ৩৪ সদস্যবিশিষ্ট সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৪: কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী?
- ক) রাজশাহী
- খ) ফরিদপুর
- গ) রংপুর
- ঘ) যশোরসঠিক উত্তর
ব্যাখ্যা: রাজশাহী জেলায় সিল্ক উৎপন্ন হয়। মুন্সিগঞ্জে সর্বাধিক আলু উৎপন্ন হয়; ফরিদপুরে সর্বাধিক পাট উৎপন্ন হয় এবং তুলা চাষের জন্য বেশি উপযোগী হলো যশোর।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৪৫: সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
- ক) দিল্লী
- খ) ইসলামাবাদ
- গ) কাঠমান্ডুসঠিক উত্তর
- ঘ) ঢাকা
ব্যাখ্যা: ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় 'সার্ক'। সার্কের সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এর বর্তমান সদস্য সংখ্যা ৮। সর্বশেষ সদস্য আফগানিস্তান।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৬: শাপলা চত্বরের স্থপতি কে?
- ক) মৃণাল হক
- খ) মাসুদ আহমেদ
- গ) আবুল হোসেন
- ঘ) আজিজুল জলিল পাশাসঠিক উত্তর
ব্যাখ্যা: শাপলা চত্বরের স্থপতি হলেন আজিজুল জলিল পাশা, যা ঢাকার মতিঝিলে অবস্থিত। বলাকা, দুর্জয়, গোল্ডেন জুবিলী টাওয়ার ইত্যাদি ভাস্কর্যের স্থপতি হলেন মৃণাল হক।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৪৭: রাশিয়ার মুদ্রার নাম —
- ক) ইউরো
- খ) ডলার
- গ) রুবলসঠিক উত্তর
- ঘ) লিরা
ব্যাখ্যা: ইউরোপীয় ইউনিয়নের ১৯টি দেশে ইউরো চালু রয়েছে। সর্বশেষ ১৯তম দেশ হিসেবে ১ জানুয়ারি ২০১৫ লিথুয়ানিয়ায় ইউরো চালু হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের মুদ্রার নাম ডলার, তুরস্ক ও ভ্যাটিকান সিটির মুদ্রার নাম লিরা। রাশিয়ার মুদ্রার নাম রুবল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
- ক) ৪৬
- খ) ৩৬
- গ) ৪৪সঠিক উত্তর
- ঘ) ৫৪
ব্যাখ্যা: বারাক ওবামা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম তথা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিষয়: গণিত
প্রশ্ন ৪৯: তিন বিঘা করিডোরের আয়তন কত?
- ক) ১৭৮ মিটার × ৮৫ মিটারসঠিক উত্তর
- খ) ১৮৩ মিটার × ৮৭ মিটার
- গ) ১৮৭ মিটার × ৯৩ মিটার
- ঘ) ১৭৫ মিটার × ৭১ মিটার
ব্যাখ্যা: দহগ্রাম আঙ্গরপোতা লালমনিরহাট জেলার একটি ছিটমহল। এর আয়তন ৩৫ বর্গমাইল। এই ছিটমহলের সাথে যোগাযোগের জন্য তিন বিঘা করিডোর ব্যবহৃত হয়। তিস্তা নদীর তীরে অবস্থিত তিন বিঘা করিডোরের আয়তন ১৭৮ মিটার × ৮৫ মিটার।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫০: মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
- ক) ৮
- খ) ৯
- গ) ১১সঠিক উত্তর
- ঘ) ১৪
ব্যাখ্যা: ১৯৭১ সালের ৪ এপ্রিল মুক্তিফৌজ গঠন করা হয়। ৯ এপ্রিল ১৯৭১ এর নামকরণ করা হয় মুক্তিবাহিনী। পরবর্তীতে জেনারেল এমএজি ওসমানীকে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি করা হলে তিনি যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করেন।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৫০ প্রশ্ন · ৫০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
