বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)-এর সহকারী পরিচালক ২০০৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ৮১: x⁴ + 2x³ + 3x² + 4x + 5 কে x + 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
- ক) 48
- খ) −47
- গ) 47সঠিক উত্তর
- ঘ) −48
ব্যাখ্যা: x+3 ) x⁴ + 2x³ + 3x² + 4x + 5 ( x³ − x² + 6x − 14; x⁴ + 3x³ [(−)(+)] → −x³ + 3x²; −x³ − 3x² [(+)(+)] → 6x² + 4x; 6x² + 18x [(−)(−)] → −14x + 5; −14x − 42 [(+)(+)] → 47; ভাগশেষ 47
বিষয়: গণিত
প্রশ্ন ৮২: পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৬, ৮, ১০ ও ১৪ দ্বারা বিভাজ্য হবে?
- ক) ৭০১
- খ) ৭০৯
- গ) ৮০১সঠিক উত্তর
- ঘ) ৮০৩
ব্যাখ্যা: ২ | ৬, ৮, ১০, ১৪ → ৩, ৪, ৫, ৭; ল.সা.গু. = ২ × ৩ × ৪ × ৫ × ৭ = ৮৪০; পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯; ৮৪০ ) ৯৯৯৯৯ ( ১১৯ (ভাগশেষ ৩৯); ক্ষুদ্রতম সংখ্যা = ৮৪০ − ৩৯ = ৮০১
বিষয়: গণিত
প্রশ্ন ৮৩: এক ব্যক্তি ঘণ্টায় ৪ কি. মি. বেগে হেঁটে 'A' স্থান হতে 'B' স্থানে গেল। কিছুক্ষণ পর 'B' স্থান হতে ঘণ্টায় ৫ কিমি বেগে হেঁটে 'A' স্থানে ফিরে আসে। ফেরার পথে তার অর্ধঘণ্টা সময় কম লাগল। 'A' হতে 'B'-এর দূরত্ব কত?
- ক) ১২ কিমি
- খ) ১১ কিমি
- গ) ১০ কিমিসঠিক উত্তর
- ঘ) ৯ কিমি
ব্যাখ্যা: ধরি, দূরত্ব = x কিমি। ৪ কিমি যায় = ১ ঘণ্টায়; ∴ ১ কিমি যায় = ১/৪ ঘণ্টায়; ∴ x কিমি যায় = x/৪ ঘণ্টায়; ৫ কিমি আসে = ১ ঘণ্টায়; ∴ ১ কিমি আসে = ১/৫ ঘণ্টায়; ∴ x কিমি আসে = x/৫ ঘণ্টায়; প্রশ্নমতে, x/৪ − x/৫ = ১/২; বা, x/২০ = ১/২; বা, x = ২০/২ = ১০; ∴ দূরত্ব ১০ কিলোমিটার।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৪: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার মান ৫৪ বেশি হয় যদি অঙ্ক দু'টি বিপরীতভাবে লেখা হয়। অঙ্ক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?
- ক) ৪৮
- খ) ৮৪
- গ) ৩৯সঠিক উত্তর
- ঘ) ৯৩
ব্যাখ্যা: ধরি, একক স্থানীয় অংক = x; দশক স্থানীয় অংক = y; সংখ্যাটি = x + 10y; ১ম শর্তমতে, 10x + y = x + 10y + 54; বা, 9x − 9y = 54; বা, x − y = 6 ... (i); ২য় শর্তমতে, x + y = 12 ... (ii); (i) + (ii) হতে পাই, 2x = 18; বা, x = 18/2 = 9; y = 12 − x = 12 − 9 = 3; সংখ্যাটি = x + 10y = 9 + 10 × 3 = 39
বিষয়: গণিত
প্রশ্ন ৮৫: {(x + y)⁻¹ − (x − y)⁻¹} × 2y (x² − y²)⁻¹ রাশিটির মান কত?
- ক) 1
- খ) 0
- গ) 2
- ঘ) −1
ব্যাখ্যা: {(x + y)⁻¹ − (x − y)⁻¹} × 2y(x² − y²)⁻¹ = {1/(x+y) − 1/(x−y)} × 2y/(x² − y²) = ((x − y − x − y)/((x+y)(x−y))) × 2y/(x² − y²) = (−2y/(x² − y²)) × (2y/(x² − y²)) = −4y²/(x² − y²)² [Note : প্রশ্নে ভুল আছে অথবা উত্তরে ভুল আছে।]
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮৬: শতকরা বার্ষিক কত হার সুদে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা ৩ বছরে ৫৬০ টাকা ও ৫ বছরে ৬০০ টাকায় পরিণত হয়?
- ক) ৫%
- খ) ৪%সঠিক উত্তর
- গ) ৪½%
- ঘ) ৬%
ব্যাখ্যা: ধরি, আসল = x টাকা। ৩ বছরে সুদ = (৫৬০ − x) টাকা; ১ বছরে = (৫৬০ − x)/৩ টাকা; আবার, ৫ বছরে সুদ = (৬০০ − x) টাকা; ১ বছরে = (৬০০ − x)/৫ টাকা; শর্তমতে, (৬০০ − x)/৫ = (৫৬০ − x)/৩; বা, ১৮০০ − ৩x = ২৮০০ − ৫x; বা, ২x = ১০০০; বা, x = ১০০০/২ = ৫০০ টাকা। আসল ৫০০ টাকা। সুদ = (৫৬০ − ৫০০) টাকা = ৬০ টাকা। ৫০০ টাকার ৩ বছরের সুদ = ৬০ টাকা; ১ টাকার ১ বছরের সুদ = ৬০/(৫০০×৩) টাকা; ১০০ টাকার ১ বছরের সুদ = (৬০×১০০)/(৫০০×৩) = ৪ টাকা; সুদের হার ৪%
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮৭: প্রতি ডজন কলা ২৪ টাকায় ক্রয় করে প্রতি কুড়ি কি দরে বিক্রয় করলে ২৫% লাভ হবে?
- ক) ৪০ টাকা
- খ) ৪৫ টাকা
- গ) ৪২ টাকা
- ঘ) ৫০ টাকাসঠিক উত্তর
ব্যাখ্যা: ১২টি কলার ক্রয়মূল্য = ২৪ টাকা; ১টির = ২৪/১২ টাকা; ২০টির = (২৪×২০)/১২ = ৪০ টাকা; ২৫% লাভে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫ টাকা; ১ টাকায় = ১২৫/১০০; ৪০ টাকায় = (১২৫×৪০)/১০০ = ৫০ টাকা
বিষয়: গণিত
প্রশ্ন ৮৮: 2x + 2/x = 3 হলে x² + 1/x² = ?
- ক) 1/4সঠিক উত্তর
- খ) 1/2
- গ) 1/6
- ঘ) 2
ব্যাখ্যা: 2x + 2/x = 3; বা, 2(x + 1/x) = 3; ∴ x + 1/x = 3/2; ∴ x² + 1/x² = (x + 1/x)² − 2.x.(1/x) = (3/2)² − 2 = 9/4 − 2 = (9−8)/4 = 1/4
বিষয়: গণিত
প্রশ্ন ৮৯: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সে. মি. হলে, ঐ বর্গক্ষেত্রের বর্গের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে—
- ক) 5√2 বর্গ সেমি
- খ) 25 বর্গ সেমি
- গ) 50 বর্গ সেমিসঠিক উত্তর
- ঘ) 25√2 বর্গ সেমি
ব্যাখ্যা: প্রশ্নটি অসামঞ্জস্যপূর্ণ। তবে 'বর্গের ওপর'-এর পরিবর্তে 'কর্ণের ওপর' হলে সমাধান হবে নিম্নরূপ : কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে তার কর্ণের দৈর্ঘ্য = a√2। তাহলে প্রদত্ত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = 5√2 সেমি। ফলে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (5√2)² বর্গ সেমি = 25 × 2 বর্গ সেমি = 50 বর্গ সেমি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: কয়েকজন শ্রমিক একটি কাজ ১৮ দিনে করে দিবে বলে ঠিক করে। কিন্তু তাদের মধ্যে ৯ জন অনুপস্থিত থাকায় কাজটি ৩৬ দিনে সম্পন্ন হয়। ৩৬ জন শ্রমিক নিযুক্ত হলে কতদিনে কাজটি সম্পন্ন হতো?
- ক) ৯ দিনেসঠিক উত্তর
- খ) ১০ দিনে
- গ) ১২ দিনে
- ঘ) ১৮ দিনে
ব্যাখ্যা: ধরি, শ্রমিকের সংখ্যা = x; তাহলে, x জনে সম্পন্ন করে ১৮ দিনে; ১ জনে ১৮x দিনে; x − ৯ জনে ১৮x/(x − ৯) দিনে; প্রশ্নমতে, ১৮x/(x − ৯) = ৩৬; বা, x/(x − ৯) = ২; বা, x = ১৮; তাহলে, x − ৯ = ৯ জনে সম্পন্ন করে ৩৬ দিনে; ১ জনে ৩৬ × ৯ দিনে; ৩৬ জনে (৩৬×৯)/৩৬ = ৯ দিনে
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯১: বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ—
- ক) কম হয়
- খ) খুব কম হয়
- গ) বেশি হয়
- ঘ) একই হয়সঠিক উত্তর
ব্যাখ্যা: বিদ্যুৎ প্রবাহে রেগুলেটর বা রোধ যুক্ত করে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ প্রবাহ কমবেশি করা হয়। রোধ ব্যবহার করে যে পরিমাণ প্রবাহ কমানো হয় সে প্রবাহ উত্তাপে রূপান্তরিত হয় এবং এ উত্তাপ রেগুলেটরকে উত্তপ্ত করে। অর্থাৎ প্রবাহিত অংশের সম্পূর্ণ অংশ ব্যবহৃত হয়। যার কারণে ধীরে ঘুরলেও একই খরচ হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯২: লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ—
- ক) শূন্য ঘর নীরব থাকে
- খ) শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
- গ) লোকভর্তি ঘরে মানুষের শোরগোল হয়
- ঘ) শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়সঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৩: মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
- ক) ভূ-পৃষ্ঠেসঠিক উত্তর
- খ) ভূ-পৃষ্ঠ থেকে ২০০০ ফুট নিচে
- গ) ভূ-কেন্দ্রে
- ঘ) ভূ-পৃষ্ঠ থেকে ২০০০ ফুট উঁচুতে
ব্যাখ্যা: অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বা মাধ্যাকর্ষণজনিত ত্বরণ বলে। একে g দ্বারা প্রকাশ করা হয়। g-এর মান ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি আর ভূ-কেন্দ্রে শূন্য। তবে ভূপৃষ্ঠের সর্বত্র g-এর মান সমান নয়। মেরু অঞ্চলে g-এর মান সর্বোচ্চ (9.83217 ms⁻²), আর বিষুব অঞ্চলে g-এর মান সবচেয়ে কম (9.78039 ms⁻²)। তবে g-এর আদর্শ মান 45° অক্ষাংশে সমুদ্র সমতলে ধরা হয়; এ আদর্শ মান 9.8 ms⁻²। ভূপৃষ্ঠ থেকে যতই উপরে যাওয়া যায় বা ভূপৃষ্ঠ থেকে যতই ভূকেন্দ্রের দিকে যাওয়া যায় ততই g-এর মান কমতে থাকে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৪: অস্থি ও দাঁত গঠনে সহায়তা করে কোনটি?
- ক) আয়োডিন
- খ) ক্যালসিয়াম ও ফসফরাসসঠিক উত্তর
- গ) লৌহ ও ফসফরাস
- ঘ) জিঙ্ক
ব্যাখ্যা: হাড় ও দাঁতের গঠনে প্রধান কাজ করে ক্যালসিয়াম। ফসফরাস দাঁত ও অস্থি গঠন, রক্ত সঞ্চালন, পেশী সংকোচন, উৎসেচক তৈরি প্রভৃতি শারীরবৃত্তীয় কাজ করে। আয়োডিনের অভাবে গলগণ্ড, বামনত্ব প্রভৃতি দেখা দেয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৫: বিপাকীয় ক্ষতিকর বর্জ্য পদার্থ অপসারণ প্রক্রিয়াকে কি বলে?
- ক) রেচনসঠিক উত্তর
- খ) শোধন
- গ) নিঃসরণ
- ঘ) বিপাক
ব্যাখ্যা: মানুষের রেচন পদার্থের মধ্যে বিপাকে সৃষ্ট নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থই প্রধান। রেচন পদার্থের ৭৫ শতাংশ বৃক্ক দ্বারা নিষ্কাশিত হয় বলে বৃক্ককে প্রধান রেচন অঙ্গ বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৬: হেপাটাইটিস (জন্ডিস) রোগের প্রধান কারণ কি?
- ক) ভাইরাসসঠিক উত্তর
- খ) প্রটোজোয়া
- গ) হেলমিনথিস
- ঘ) ব্যাকটেরিয়া
ব্যাখ্যা: যকৃত বা লিভারের কোষগুলো কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা নেশা উদ্রেককারী বস্তুর কারণে ধ্বংস হলে রক্তে পিত্তরস বা বিলিরুবিনের মাত্রা বেড়ে জন্ডিসের উৎপত্তি হয়। জন্ডিস প্রধানত এ,বি,সি বা ডেল্টা ভাইরাসের জন্য হয়ে থাকে। কিন্তু এদের মধ্যে 'বি' ভাইরাস মারাত্মক। তবে হেপাটাইটিস 'বি' ও 'এ'-এর টিকা আছে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৭: মানবদেহে শতকরা কত ভাগ খনিজ লবণ থাকে?
- ক) ১৫%
- খ) ১০%
- গ) ২%
- ঘ) ৪%সঠিক উত্তর
ব্যাখ্যা: আমাদের দেহে খনিজ লবণ শারীরবৃত্তীয় কার্য, রোগ প্রতিরোধ, অস্থি গঠন ইত্যাদি কার্যে অংশগ্রহণ করে। প্রয়োজনীয় খনিজ লবণের প্রায় ৭৫% ক্যালসিয়াম ও ফসফরাস। শরীর গঠনে আমিষের পরে খনিজ লবণের স্থান। দুধ, পনির, ডিমের কুসুম, বাদাম প্রভৃতি হতে আমরা খনিজ লবণ পেয়ে থাকি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ—
- ক) বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
- খ) রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
- গ) উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়সঠিক উত্তর
- ঘ) সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
ব্যাখ্যা: প্রেসার কুকার মোটা দেয়াল বিশিষ্ট একটি আবদ্ধ পাত্র। রান্নার সময় প্রেসার কুকার উত্তপ্ত করলে ভেতরের জলীয়বাষ্প বের হতে পারে না বলে চাপ বাড়তে থাকে। চাপ বাড়ার ফলে পানির স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এতে অপেক্ষাকৃত তাড়াতাড়ি রান্না সম্পন্ন হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৯: গ্যালিলিও কি?
- ক) মঙ্গল গ্রহের একটি উপগ্রহ
- খ) বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ
- গ) শনি গ্রহের একটি উপগ্রহ
- ঘ) পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহসঠিক উত্তর
ব্যাখ্যা: গ্যালিলিও হচ্ছে পৃথিবী থেকে নাসার পাঠানো বৃহস্পতির একটি মনুষ্যবিহীন কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহটির নাম বিজ্ঞানী গ্যালিলিও-এর নামানুসারে নামকরণ করা হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১০০: ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাস?
- ক) ক্লোরিন
- খ) ব্রোমিন
- গ) হাইড্রোজেন
- ঘ) ব্রোমিন ও নাইট্রোজেন
ব্যাখ্যা: CFC অর্থাৎ ক্লোরো ফ্লোরো কার্বন গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ফুটো করে দেয়। ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে মানুষের চর্ম ক্যান্সার ও অন্যান্য মারাত্মক রোগ সৃষ্টি করে। অপশনে উল্লিখিত কোনো গ্যাসই ওজোন স্তরের ক্ষতি করে না।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
