বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার ২০০৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪১: মান নির্ণয় করুন : tan(π/12) tan(5π/12) tan(7π/12) tan(11π/12)
- ক) –1/2
- খ) 1/2
- গ) √3/2
- ঘ) 1সঠিক উত্তর
ব্যাখ্যা: tan(π/12) tan(5π/12) tan(7π/12) tan(11π/12) = tan15°.tan75°.tan105°.tan165° = (sin15°/cos15°).(sin75°/cos75°).(sin105°/cos105°).(sin165°/cos165°) = (2sin15°sin75°)/(2cos15°cos75°) . (2sin105°.sin165°)/(2cos105°.cos165°) = (cos60° – cos90°)/(cos60° + cos90°) . (cos60° – cos270°)/(cos60° + cos270°) [∵ 2cosAcosB = cos(A + B) + cos(A – B) এবং 2sinAsinB = cos(A – B) – cos(A + B)] = (1/2 – 0)/(1/2 + 0) . (1/2 – 0)/(1/2 + 0) = 1
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৪২: বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন?
- ক) এম. আর ফরিদ উদ্দীন
- খ) এস. এম. শরীফ আহমেদ
- গ) এ. এইচ. আনোয়ারুল ইসলাম
- ঘ) এ. এন. হামিদুল্লাহসঠিক উত্তর
ব্যাখ্যা: এনএম হামিদুল্লাহ ১৮ জানুয়ারি ১৯৭২-১৮ নভেম্বর ১৯৭৪ মেয়াদে বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন। আর বর্তমান গভর্নর ফজলে কবির (২০ মার্চ ২০১৬-বর্তমান)
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৩: বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কত জন?
- ক) ৩১
- খ) ৩২
- গ) ৩৩
- ঘ) ৩৪সঠিক উত্তর
ব্যাখ্যা: ৩৪ সদস্যবিশিষ্ট কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন। এদের মধ্যে একজন মহিলা সদস্য ছিলেন— বেগম রাজিয়া বানু।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৪: সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে?
- ক) ১৯৯০
- খ) ১৯৯১
- গ) ১৯৯২
- ঘ) ১৯৯৩সঠিক উত্তর
ব্যাখ্যা: বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় ১৯৯০ সালে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রথম চালু হয় ১৯৯২ সালে এবং সারা দেশে চালু হয় ১৯৯৩ সালে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৫: বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
- ক) ৩৪তম
- খ) ৩৩তম
- গ) ৩২তমসঠিক উত্তর
- ঘ) ৩১তম
ব্যাখ্যা: বাংলাদেশ স্বাধীনতার পর প্রথম ১৮ এপ্রিল ১৯৭২ যে আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ লাভ করে সেটি হলো কমনওয়েলথ (৩২তম দেশ হিসেবে)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৬: ড. মোঃ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?
- ক) দারিদ্রাহীন বিশ্বের অভিমুখেসঠিক উত্তর
- খ) সচ্ছল বাংলাদেশের সন্ধানে
- গ) স্বনির্ভর স্বদেশের সন্ধানে
- ঘ) দারিদ্রাহীন বিশ্বের প্রয়াসে
ব্যাখ্যা: বিশ্ব ক্ষুদ্রঋণ প্রকল্পের জনক ও ২০০৬ শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক বই 'দারিদ্রাহীন বিশ্বের অভিমুখে'। তার অন্যান্য বই 'ব্যাংকার্স টু দি পুওর', 'পথের বাধা সরিয়ে নিন– ওদেরকে সামনে এগুতে দিন'। 'জোবরা থেকে অসলো' তাঁকে নিয়ে নির্মিত শর্ট ফিল্ম।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৪৭: গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
- ক) ১৯৮১
- খ) ১৯৮৩সঠিক উত্তর
- গ) ১৯৮২
- ঘ) ১৯৮৪
ব্যাখ্যা: ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১ অক্টোবর ১৯৮৩। আর ৩ অক্টোবর থেকে এর ব্যাংকিং কার্যক্রম শুরু হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪৮: 'Let there be light' চলচ্চিত্রটির পরিচালক কে?
- ক) চাষী নজরুল ইসলাম
- খ) ফেরদৌস হায়দার
- গ) জহির রায়হানসঠিক উত্তর
- ঘ) তারেক মাসুদ
ব্যাখ্যা: কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের অন্যান্য ছবি— কখনো আসেনি (১৯৬১), সোনার কাজল (১৯৬২), কাচের দেয়াল (১৯৬৩), বাহানা (১৯৬৫), বেহুলা (১৯৬৬), সঙ্গম (১৯৬৪), জীবন থেকে নেয়া (১৯৭০) প্রভৃতি। তিনি 'Stop Genocide' নামে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার ওপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। ছবিটি পৃথিবীজুড়ে আলোড়ন সৃষ্টি করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৯: বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে?
- ক) ১৯৮৫
- খ) ১৯৮৬সঠিক উত্তর
- গ) ১৯৮৭
- ঘ) ১৯৮৮
ব্যাখ্যা: বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদে দুবার সভাপতি নির্বাচিত হয়। প্রথমবার ১৯৮৬ সালে, দ্বিতীয়বার ১৯৯৯ সালে। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব পালনকারী একমাত্র বাংলাদেশী হুমায়ুন রশীদ চৌধুরী।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫০: 'বাঙালী জাতীয়তাবাদের' পরিবর্তে 'বাংলাদেশী জাতীয়তাবাদ' প্রবর্তিত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে?
- ক) চতুর্থ
- খ) পঞ্চমসঠিক উত্তর
- গ) ষষ্ঠ
- ঘ) সপ্তম
ব্যাখ্যা: পঞ্চম সংশোধনী গৃহীত হয় ৫ এপ্রিল ১৯৭৯; রাষ্ট্রপতি অনুমোদন দেন ৬ এপ্রিল ১৯৭৯। এ সংশোধনীর মাধ্যমে 'বাঙালী জাতীয়তাবাদ'-এর পরিবর্তে 'বাংলাদেশী জাতীয়তাবাদ' প্রবর্তন করা হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫১: বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে?
- ক) দশম
- খ) একাদশ
- গ) দ্বাদশসঠিক উত্তর
- ঘ) ত্রয়োদশ
ব্যাখ্যা: বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে তথা সংসদীয় পদ্ধতির সরকারের প্রবর্তন ঘটে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। ৬ আগস্ট ১৯৯১ এ সংশোধনী পাস হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫২: বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
- ক) এ. এস. এম. সায়েমসঠিক উত্তর
- খ) এ. এইচ. এম. আব্দুর রউফ
- গ) সৈয়দ জে. আর মোদাচ্ছির হোসেন
- ঘ) এম. জে. মোস্তফা রায়হান
ব্যাখ্যা: তার পুরো নাম আবু সাদাত মোহাম্মদ সায়েম (১২.০১.১৯৭২-০৬.১১.১৯৭৫)। বর্তমানে প্রধান বিচারপতি হলেন সৈয়দ মাহমুদ হোসেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৩: বাংলাদেশ সংবিধান রচনা কমিটির প্রথম মহিলা সদস্য কে?
- ক) সুফিয়া বানু
- খ) রাজিয়া বানুসঠিক উত্তর
- গ) রোকেয়া বানু
- ঘ) সুফিয়া খাতুন
ব্যাখ্যা: ৩৪ সদস্যবিশিষ্ট কমিটির প্রথম ও একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৪: ন্যায়পাল নিয়োগের বিধান রাখা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে?
- ক) ২৩
- খ) ৭৭সঠিক উত্তর
- গ) ৪৭
- ঘ) ৫৪
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৫: বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচিত হয় কত সালে?
- ক) ১৯৭৩সঠিক উত্তর
- খ) ১৯৭১
- গ) ১৯৭২
- ঘ) ১৯৭৫
ব্যাখ্যা: ৭ মার্চ ১৯৭৩ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মেয়াদকাল ছিল ২ বছর ৬ মাস।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫৬: বাংলাদেশে প্রথম গ্যাসফিল্ড আবিষ্কৃত হয় কত সালে?
- ক) ১৮৫৫
- খ) ১৮৬৫
- গ) ১৯৫৫সঠিক উত্তর
- ঘ) ১৯৬৫
ব্যাখ্যা: প্রথম গ্যাসফিল্ড আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে, সিলেটের হরিপুরে। ১৯৫৭ সালে এখান থেকে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৫৭: আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম?
- ক) ৯০তমসঠিক উত্তর
- খ) ১১০তম
- গ) ৯৬তম
- ঘ) ৮৮তম
ব্যাখ্যা: আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া এবং ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান। এশিয়াটিক সোসাইটি প্রকাশিত ছোটদের বিশ্বকোষ-এর তথ্য মতে, বাংলাদেশ বর্তমানে বিশ্বে ৯০তম। তবে ওয়ার্ল্ড অ্যাটলাসের তথ্য মতে ৯৬তম এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির তথ্য মতে ৯৫তম।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৮: RAB গঠিত হয় কোনটির সংস্কার দ্বারা?
- ক) ল' এনফোর্সমেন্ট অ্যাক্ট, ১৯৭৯
- খ) স্পেশাল ফোর্সেস অ্যাক্ট, ১৯৯১
- গ) এলিট ফোর্সেস অ্যাক্ট, ১৯৮৪
- ঘ) পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট, ১৯৭৯সঠিক উত্তর
ব্যাখ্যা: ১৯৭৯ সালের ৩১ মার্চ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ জারি করা হয়। ২০০৩ সালের ৬ জুন ঐ আইনে সংশোধনী এনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সংশোধিত আইন ২০০৩ প্রণয়ন করে ২৬ মার্চ ২০০৪ র্যাব আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৯: দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে—
- ক) ৩০ শতাংশসঠিক উত্তর
- খ) ৩৩ শতাংশ
- গ) ৪০ শতাংশ
- ঘ) ৩৯ শতাংশ
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬০: 'মৈমনসিংহ গীতিকা' কটি ভাষায় অনূদিত?
- ক) ১০
- খ) ১৩
- গ) ২০
- ঘ) ২৩সঠিক উত্তর
ব্যাখ্যা: ড. দীনেশচন্দ্র সেন-এর সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মৈমনসিংহ গীতিকা' প্রকাশিত হয়। এটি বিশ্বের ২৩টি ভাষায় অনূদিত হয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
