বিআরডিবি’র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ৫০
- ৫০
- ৫০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ৫০
বিষয়: গণিত
প্রশ্ন ২১: দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটোর ল.সা.গু. ৯৬ হলে গ.সা.গু. কত?
- ক) 8
- খ) ৮
- গ) ১৬সঠিক উত্তর
- ঘ) ২৪
ব্যাখ্যা: ল.সা.গু. × গ.সা.গু. = দুটি সংখ্যার গুণফল ∴ গ.সা.গু. = (দুটি সংখ্যার গুণফল)/ল.সা.গু. = ১৫৩৬/৯৬ = ১৬
বিষয়: গণিত
প্রশ্ন ২২: একটি গ্রামের মোট জনসংখ্যার ৫/৯ ভাগ লোক পুরুষ। যদি পুরুষের ৩০% বিবাহিত হয়, তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত?
- ক) ৭০%
- খ) ৪০%
- গ) ২৭ ৭/৯%সঠিক উত্তর
- ঘ) ২০%
ব্যাখ্যা: মনে করি, মোট জনসংখ্যা ক জন। পুরুষের সংখ্যা = ৫ক/৯ জন। মহিলার সংখ্যা = (ক − ৫ক/৯) = (৯ক−৫ক)/৯ = ৪ক/৯ জন। বিবাহিত পুরুষের সংখ্যা = ৫ক/৯ × ৩০% জন = (৫ক×৩০)/(৯×১০০) = ৫ক/৬ জন। অবিবাহিত মহিলার সংখ্যা = (৪ক/৯ − ৫ক/৬) জন = (৮ক−১৫ক)/১৮ = ৫ক/১৮ জন। ক জনের মধ্যে অবিবাহিত মহিলা ৫ক/১৮ জন; ১ এ (৫×ক)/(১৮×ক); ১০০ এ (৫×ক×১০০)/(১৮×ক) = ২৫০/৯ = ২৭ ৭/৯%।
বিষয়: গণিত
প্রশ্ন ২৩: একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
- ক) ৬০ ব. মি
- খ) ৮৪ ব. মিসঠিক উত্তর
- গ) ৯০ ব. মি
- ঘ) ১০৮ ব. মি
ব্যাখ্যা: আমরা জানি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √s(s−a)(s−b)(s−c) যেখানে, s = (a+b+c)/২ = (১৩+১৪+১৫)/২ = ৪২/২ = ২১; ক্ষেত্রফল = √২১(২১−১৩)(২১−১৪)(২১−১৫) = √(২১×৮×৭×৬) = √৭০৫৬ = ৮৪ বর্গমিটার।
বিষয়: গণিত
প্রশ্ন ২৪: x + 1/x = √2 হলে, x² + 1/x² = ?
- ক) -2
- খ) -1
- গ) -3
- ঘ) 0সঠিক উত্তর
ব্যাখ্যা: প্রদত্ত রাশি = x² + 1/x² = (x + 1/x)² − 2.x.(1/x) = (√2)² − 2 = 2 − 2 = 0
বিষয়: গণিত
প্রশ্ন ২৫: log₁₀ x = 3 হলে, x এর মান কত?
- ক) 1
- খ) 10
- গ) 100
- ঘ) 1000সঠিক উত্তর
ব্যাখ্যা: দেয়া আছে, log₁₀ x = 3 প্রশ্নমতে, 10³ = x ⇒ x = 1000
বিষয়: গণিত
প্রশ্ন ২৬: ABCD রম্বসের AC ও BD কর্ণ দুইটি O বিন্দুতে ছেদ করেছে। ∠ACD = 60° হলে, ∠ODC = কত?
- ক) 60°
- খ) 30°সঠিক উত্তর
- গ) 90°
- ঘ) 45°
ব্যাখ্যা: আমরা জানি, রম্বসের চার কোণের সমষ্টি 360° এবং বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। চিত্রে, BD কর্ণ ∠ADC কে সমদ্বিখণ্ডিত করেছে এবং AC কর্ণ ∠BCD কে সমদ্বিখণ্ডিত করেছে। যেহেতু রম্বসের ক্ষুদ্রতম কোণ বৃহত্তর কোণের অর্ধেক হয়। সুতরাং ∠ACD = 60° হলে ∠ODC = 30° হবে।
বিষয়: গণিত
প্রশ্ন ২৭: কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ১ যোগ করলে ৩, ৬, ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
- ক) ১৭৯সঠিক উত্তর
- খ) ৩৫৯
- গ) ৩৬১
- ঘ) ৯২১
ব্যাখ্যা: ৩, ৬, ৯, ১২, ১৫ এর ল.সা.গু. = ৩×২×৩×২×৫ = ১৮০; ক্ষুদ্রতম সংখ্যা ১৮০ − ১ = ১৭৯
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৮: একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A থেকে কত দূরে থাকবে?
- ক) ১৩ কিমিসঠিক উত্তর
- খ) ১৫ কিমি
- গ) ১২ কিমি
- ঘ) ১১ কিমি
ব্যাখ্যা: মনে করি, লোকটি A বিন্দু থেকে ১২ কিমি উত্তরে B বিন্দুতে যাওয়ার পর ঠিক পূর্বদিকে ৫ কিমি গিয়ে C বিন্দুতে পৌঁছে। এক্ষেত্রে ABC সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত হচ্ছে ৫ : ১২ : ১৩। সুতরাং AC এর দূরত্ব হবে ১৩ কিমি।
বিষয়: গণিত
প্রশ্ন ২৯: ১, ৩, ৬, ১০, ১৫, ২১, ----- ধারাটির দশম পদ কত?
- ক) ৪৫
- খ) ৫৫সঠিক উত্তর
- গ) ৬২
- ঘ) ৭২
ব্যাখ্যা: এখানে, ৬ষ্ঠ পদ = (৫ম পদ) + ৬ = ২১; ৭ম = (৬ষ্ঠ পদ) + ৭ = ২৮; ৮ম = (৭ম পদ) + ৮ = ৩৬; ৯ম = (৮ম পদ) + ৯ = ৪৫ এবং ১০ম = (৯ম পদ) + ১০ = ৫৫
বিষয়: গণিত
প্রশ্ন ৩০: x : y = 5 : 6, y : z = 7 : 8 হলে, x : y : z = কত?
- ক) 5 : 6 : 8
- খ) 35 : 42 : 40
- গ) 35 : 42 : 48সঠিক উত্তর
- ঘ) 40 : 42 : 48
ব্যাখ্যা: x : y = (5 : 6) × 7 = 35 : 42; y : z = (7 : 8) × 6 = 42 : 48; x : y : z = 35 : 42 : 48
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩১: কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
- ক) শূন্যতায়
- খ) কঠিন পদার্থে
- গ) তরল পদার্থে
- ঘ) বায়বীয় পদার্থেসঠিক উত্তর
ব্যাখ্যা: শূন্যতায় শব্দের গতি শূন্য, কঠিন পদার্থে শব্দের গতি সবচেয়ে বেশি, তরল পদার্থে বায়বীয় পদার্থ অপেক্ষা বেশি এবং বায়বীয় পদার্থে সবচেয়ে কম।
বিষয়: গণিত
প্রশ্ন ৩২: রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
- ক) মৃদু রঞ্জন রশ্মিসঠিক উত্তর
- খ) বিটা রশ্মি
- গ) গামা রশ্মি
- ঘ) কসমিক রশ্মি
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৩৩: কোন খনিজ লবনের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?
- ক) ম্যাগনেসিয়াম
- খ) লৌহ
- গ) পটাশিয়াম
- ঘ) ফসফরাসসঠিক উত্তর
ব্যাখ্যা: ফসফরাসের অভাবে গাছের পাতা, ফুল ও ফল অপরিণত অবস্থায় ঝরে পড়ে; পাতা ও ফলে বাদামি দাগ পড়ে। গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৪: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে?
- ক) অ্যাডরেনালিনসঠিক উত্তর
- খ) থাইরক্সিন
- গ) গ্লুকাগন
- ঘ) ইনসুলিন
ব্যাখ্যা: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় 'অ্যাডরেনালিন' হরমোনের প্রভাবে। লিভারের গ্লাইকোজেনকে ভেঙ্গে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে 'গ্লুকাগন'। ডায়বেটিস এর চিকিৎসায় 'ইনসুলিন' ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৫: কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাঁধায়?
- ক) মেলানিন
- খ) হরমোন
- গ) এসিটিক এসিড
- ঘ) রেনিনসঠিক উত্তর
ব্যাখ্যা: রেনিন দুধের আমিষ জাতীয় খাদ্য ক্যাসিনকে প্যারাক্যাসিনে পরিণত করে। পাকস্থলির সংকোচন প্রসারণে গ্যাস্ট্রিক রস খাদ্যের সাথে মিশ্রণ ও ক্রিয়ার ফলে খাদ্য বস্তু নরম ও তরল অবস্থায় পরিণত হয়। এটি পাকস্থলিতে দুগ্ধ জমাট বাঁধে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৬: কোনটি বেশি স্থিতিস্থাপক?
- ক) ইস্পাতসঠিক উত্তর
- খ) রাবার
- গ) কাঁচ
- ঘ) পানি
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৭: নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়—
- ক) শিরার ভেতর দিয়ে
- খ) ধমনীর ভেতর দিয়েসঠিক উত্তর
- গ) স্নায়ুর ভেতর দিয়ে
- ঘ) ল্যাকটিয়ালের ভেতর দিয়ে
ব্যাখ্যা: ধমনী হৃৎপিন্ড থেকে উৎপন্ন হয়ে দেহের সকল অঙ্গে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এরা দেহের ভেতরের দিকে অবস্থিত। ধমনীর প্রাচীর পুরু এবং ধমনী গহবরে কপাটিকা থাকে না। ধমনীর ভেতর দিয়ে নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৮: অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
- ক) আলোর অভ্যন্তরীণ প্রতিফলনসঠিক উত্তর
- খ) আলোর প্রতিসরণ
- গ) আলোর বিচ্ছুরণ
- ঘ) আলোর পোলারায়ন
ব্যাখ্যা: আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্রান্তি কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হয় তখন প্রতিসরণের পরিবর্তে আলোকরশ্মি সম্পূর্ণরূপে ঘন মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলিত হয়। এই ঘটনাকে পূর্ণঅভ্যন্তরীণ/ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। অপটিক্যাল ফাইবারে আলোর অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৯: কোন নিষ্ক্রিয় গ্যাসে (Inert gas) আটটি ইলেকট্রন নেই?
- ক) হিলিয়ামসঠিক উত্তর
- খ) নিয়ন
- গ) আর্গন
- ঘ) জেনন
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪০: হাইপো-এর রাসায়নিক নাম কী?
- ক) সোডিয়াম সালফেট
- খ) সোডিয়াম থায়োসালফেটসঠিক উত্তর
- গ) সিলভার ক্লোরাইড
- ঘ) সোডিয়াম বাই-সালফেট
ব্যাখ্যা: সন্টকেকের রাসায়নিক নাম সোডিয়াম সালফেট। হাইপো-এর রাসায়নিক নাম সোডিয়াম থায়োসালফেট। লবণের রাসায়নিক নাম-সিলভার ক্লোরাইড।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৫০ প্রশ্ন · ৫০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
