বিআরডিবি’র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ৫০
- ৫০
- ৫০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৫০ / ৫০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪১: বাংলা সনের প্রবর্তক কে?
- ক) সম্রাট অশোক
- খ) সম্রাট আকবরসঠিক উত্তর
- গ) লক্ষণ সেন
- ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা: বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর। তার পুরো নাম ছিল জালালুদ্দিন মুহম্মদ আকবর। তিনি 'দীন-ই-ইলাহি' নামে একটি ধর্মের প্রবর্তন করেন। তিনি 'জিজিয়া কর' রহিত করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪২: স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?
- ক) স্কটল্যান্ড
- খ) মায়ামী
- গ) নিউইয়র্ক
- ঘ) লন্ডনসঠিক উত্তর
বিষয়: নৈতিকতা ও সুশাসন
প্রশ্ন ৪৩: বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
- ক) ৮ মার্চ
- খ) ১৭ মার্চ
- গ) ১০ ডিসেম্বরসঠিক উত্তর
- ঘ) ১২ ডিসেম্বর
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৪: 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটির শিল্পী কে?
- ক) হামিদুর রহমান
- খ) নিতুন কুণ্ডুসঠিক উত্তর
- গ) মৃণাল হক
- ঘ) শামীম শিকদার
ব্যাখ্যা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার সবুজ চত্বরে প্রধান ফটকের বাঁয়ে মুক্তাঙ্গনের উত্তর পাশে 'শাবাশ বাংলাদেশ' ভাস্কর্যটি অবস্থিত। এটি উদ্বোধন করেন শহীদ জননী জাহানারা ইমাম ১০ ফেব্রুয়ারি ১৯৯২। এর ভাস্কর নিতুন কুণ্ডু।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৫: শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়?
- ক) ইংল্যান্ডসঠিক উত্তর
- খ) যুক্তরাষ্ট্র
- গ) জার্মানি
- ঘ) ফ্রান্স
ব্যাখ্যা: অষ্টাদশ শতাব্দীতে প্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৬: বাংলাদেশের কোন বিভাগে 'বরেন্দ্রভূমি' অবস্থিত?
- ক) সিলেট
- খ) রাজশাহীসঠিক উত্তর
- গ) খুলনা
- ঘ) বরিশাল
ব্যাখ্যা: বাংলাদেশের রাজশাহী বিভাগে 'বরেন্দ্রভূমি' অবস্থিত। এ বনে সবচেয়ে বেশি শাল গাছ জন্মে। খুলনা ও বরিশালে 'টাইডাল বন' অবস্থিত এবং সিলেটের বনাঞ্চলে সেগুন, মেহগনি, জারুল ইত্যাদি গাছ বেশি পাওয়া যায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৭: ২০১১ সালে ৬ষ্ঠ মহিলা বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- ক) যুক্তরাষ্ট্র
- খ) কানাডা
- গ) জাপানসঠিক উত্তর
- ঘ) ব্রাজিল
ব্যাখ্যা: ২০১১ সালে ষষ্ঠ মহিলা বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় জাপান। ১৯৯১ সালে প্রথম মহিলা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় এবং চ্যাম্পিয়ন হয় যুক্তরাষ্ট্র। সপ্তম মহিলা বিশ্বকাপ ফুটবল কানাডায় অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ৬ জুন-৫ জুলাই পর্যন্ত। এতে চ্যাম্পিয়ন হয় যুক্তরাষ্ট্র এবং রানার্সআপ হয় জাপান।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: BARD কি বিষয়ে গবেষণা করে?
- ক) পল্লী উন্নয়নসঠিক উত্তর
- খ) পাখি
- গ) শিক্ষা
- ঘ) জনসংখ্যা
ব্যাখ্যা: BARD-এর পূর্ণরূপ হলো Bangladesh Academy for Rural Development। এটি কুমিল্লা জেলায় অবস্থিত পল্লী উন্নয়ন বিষয়ক সংস্থা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৯: একাত্তরের চিঠি গ্রন্থটির প্রকাশক কোন প্রতিষ্ঠান?
- ক) প্রথমা প্রকাশনসঠিক উত্তর
- খ) পরশী প্রকাশনী
- গ) ইউপিএল
- ঘ) প্রগতি প্রকাশনী
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৫০: দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যারের নাম কি?
- ক) আই লিপ
- খ) আই সাইটসঠিক উত্তর
- গ) আই ডট
- ঘ) আই লাইট
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৫০ প্রশ্ন · ৫০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
