মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ৭০
- ৭০
- ৭০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ৭০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২১: মাউরী আদিবাসীরা কোথায় বাস করে?
- ক) অস্ট্রেলিয়া
- খ) কানাডা
- গ) নিউজিল্যান্ডসঠিক উত্তর
- ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা: মাউরী আদিবাসীরা নিউজিল্যান্ডে বাস করে। হটেনটট, জুলু, বুশম্যান, হোসা, মাসাইরা উপজাতি দক্ষিণ আফ্রিকাতে বাস করে।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ২২: জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি?
- ক) মোনাকোসঠিক উত্তর
- খ) ভ্যাটিক্যান সিটি
- গ) মালদ্বীপ
- ঘ) পূর্ব তিমুর
ব্যাখ্যা: জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র মোনাকো। এর আয়তন ২ বর্গকিমি। ভ্যাটিক্যান সিটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র, যার আয়তন ০.৮৮ বর্গকিমি। এটি জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে পরিচিত। মালদ্বীপের আয়তন ২৯৮ বর্গকিমি এবং পূর্ব তিমুরের আয়তন ১৫,০০৭ বর্গমি।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৩: বাংলা ভাষার আদি নিদর্শন কী?
- ক) গদ্য সাহিত্য
- খ) চর্যাপদসঠিক উত্তর
- গ) ময়মনসিংহ গীতিকা
- ঘ) চতুর্দশপদী কবিতা
ব্যাখ্যা: বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। এটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন। 'চর্যা' শব্দের অর্থ আচরণ। চর্যাপদের মূল নাম 'চর্যাচর্যবিনিশ্চয়' যা বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে ড. হরপ্রসাদ শাস্ত্রী এ গ্রন্থটি আবিষ্কার করেন এবং ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা' নামে (সাড়ে ছেচল্লিশটি পদ নিয়ে) প্রকাশিত হয়।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ২৪: জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি?
- ক) প্যালেস্টাইনসঠিক উত্তর
- খ) পূর্ব তিমুর
- গ) মোনাকো
- ঘ) ম্যাকাও
ব্যাখ্যা: জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ দুটি হচ্ছে প্যালেস্টাইন ও ভ্যাটিক্যান সিটি। অন্যদিকে পূর্ব তিমুর, মোনাকো ও ম্যাকাও জাতিসংঘের সদস্যভুক্ত দেশ।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৫: 'অকালে বাদলা' বাগধারার অর্থ কি?
- ক) অপ্রত্যাশিত বাধাসঠিক উত্তর
- খ) যা সচরাচর ঘটে না
- গ) পৌষ-মাঘ মাসের বৃষ্টি
- ঘ) নিত্যনৈমিত্তিক বিষয়
ব্যাখ্যা: 'অকালে বাদলা' অর্থ: অপ্রত্যাশিত বাধা। অকালের বাদলার মতো বৈদ্যুতিক আলো নিভে যাওয়াতে অনুষ্ঠানের সমস্ত আনন্দটাই মাটি হয়ে গেল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৬: 'শিরে সংক্রান্তি' অর্থ কী?
- ক) আসন্ন বিপদসঠিক উত্তর
- খ) অসময়ে মাথাব্যথা
- গ) হঠাৎ বিপদাপন্ন হওয়া
- ঘ) হঠাৎ রোগাক্রান্ত হওয়া
ব্যাখ্যা: 'শিরে সংক্রান্তি' অর্থ : সামনেই বিপদ। নীরবের এখন শিরে সংক্রান্তি, কীভাবে সে তোমাকে সাহায্য করবে?
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৭: আমাদের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি?
- ক) সৈয়দ সাজ্জাদ হোসেন
- খ) সৈয়দ আলী আহসানসঠিক উত্তর
- গ) সৈয়দ শামসুল হক
- ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা: আমাদের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ করেছেন সৈয়দ আলী আহসান (১৯২২-২০০২)। 'আমার সোনার বাংলা' স্বরবিতান ৪৬-এর গীতবিতানের 'স্বদেশ' শীর্ষক প্রথম গীতি। এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় ৩ মার্চ ১৯৭১, গৃহীত হয় ১৩ জানুয়ারি ১৯৭২। ২৫ চরণের মধ্যে প্রথম ১০ চরণ জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত। তবে রাষ্ট্রের কোনো অনুষ্ঠানে প্রথম ৪ চরণ বাজানো হয়। আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৮: মুক্তি পেতে ইচ্ছুক– এক কথায় কী বলে?
- ক) মুমুক্ষুসঠিক উত্তর
- খ) মূমুক্ষু
- গ) মৃমুক্ষু
- ঘ) মুমূক্ষু
ব্যাখ্যা: মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় হবে– মুক্তিকামী বা মুমুক্ষু। মুক্তি পাওয়ার ইচ্ছা– মুমুক্ষা।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৯: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
- ক) বসন্তসঠিক উত্তর
- খ) শেষের কবিতা
- গ) চণ্ডালিকা
- ঘ) গোরা
ব্যাখ্যা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতিনাট্য 'বসন্ত' (১৯২৩) গ্রন্থটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। এই নাটকের বিষয় যৌবনের প্রতীক ঋতুরাজ বসন্তের জয়গান। কারণ নজরুলও বাংলা সাহিত্যে বসন্ত তথা যৌবন এনেছিলেন। উৎসর্গপত্রে নজরুলকে কবি বলে অভিহিত করেছেন। নজরুল যখন আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি তখন (২২ জানুয়ারি ১৯২৩) রবীন্দ্রনাথ তার 'বসন্ত' গীতিনাট্যটি উৎসর্গ করেন। এতে উল্লসিত কবি নজরুল জেলখানায় বসে লেখেন 'আজ সৃষ্টি সুখের উল্লাসে' কবিতাটি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩০: রক্তাক্ত প্রান্তর কোন ধরনের গ্রন্থ?
- ক) নাটকসঠিক উত্তর
- খ) ঐতিহাসিক নাটক
- গ) উপন্যাস
- ঘ) কবিতা গ্রন্থ
ব্যাখ্যা: 'রক্তাক্ত প্রান্তর' (১৯৬২) ঐতিহাসিক নাটক নয়। এটি ইতিহাস আশ্রিত নাটক। প্রকৃতপক্ষে মুনীর চৌধুরী ঐতিহাসিক পটভূমিতে একটি প্রেমের নাটক রচনা করেছেন। এ নাটক রচনায় তিনি ইতিহাসকে মূলত ঐতিহ্য হিসেবে গ্রহণ করেছেন। 'নাট্যকার অত্যন্ত সচেতন– তবে যুদ্ধের ইতিহাস আমার নাটকের উপকরণ মাত্র, অনুপ্রেরণা নয়। কারণ আমি নাটকের বশ, ইতিহাসের দাস নই। নাটকে ইতিহাস উপলক্ষ মাত্র।' যেহেতু প্রশ্নে রক্তাক্ত প্রান্তর কোন ধরনের গ্রন্থ বলা হয়েছে সেহেতু উত্তর হবে নাটক।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩১: নরাধম শব্দটি কোন সমাস?
- ক) দ্বিগু সমাস
- খ) কর্মধারয় সমাস
- গ) দ্বন্দ্ব সমাস
- ঘ) তৎপুরুষ সমাসসঠিক উত্তর
ব্যাখ্যা: 'নরাধম' = অধম যে নর– কর্মধারয় সমাস। 'নরাধম' নরের মধ্যে অধম– ৭মী তৎপুরুষ সমাস। এ সমাসের ব্যাসবাক্যে কখনও কখনও সহজবোধ্যতার জন্য 'বনের মধ্যে বাস = বনবাস, বিশ্বের মধ্যে খ্যাত = বিখ্যাত, বিশ্বের মধ্যে শ্রুত = বিশ্ববিশ্রুত, অদ্রূপ নরের মধ্যে অধম = নরাধম ইত্যাদি। এগুলো ৭মী তৎপুরুষ সমাসের উদাহরণ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩২: ফোর্ট উইলিয়াম কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
- ক) ১৮০০ সালেসঠিক উত্তর
- খ) ১৮০৫ সালে
- গ) ১৮৩৩ সালে
- ঘ) ১৭৯১ সালে
ব্যাখ্যা: ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত হয়। এই কলেজে ১৮০১ সালে বাংলা বিভাগ খোলা হয়। ৪ মে উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ হন। উল্লেখ্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রতিষ্ঠিত এ কলেজটি ১৯৫৪ সালের ২৪ জানুয়ারি বন্ধ হয়ে যায়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩৩: বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে?
- ক) তসলিমা নাসরিন
- খ) হুমায়ুন আজাদ
- গ) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনসঠিক উত্তর
- ঘ) বেগম সুফিয়া কামাল
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা– রোকেয়া সাখাওয়াত হোসেন। ৯ ডিসেম্বর ১৮৮০ রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে সমধিক পরিচিত। হুমায়ূন আজাদ (১৯৪৭-২০০৪) প্রথাবিরোধী লেখক। এছাড়াও সুফিয়া কামাল (১৯১১-১৯৯৯) জননী সাহসিকা নামে পরিচিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৪: কবি কায়কোবাদের আসল নাম কী?
- ক) কাজেম আল কোরায়েশী
- খ) কাশেম আল কোরায়েশী
- গ) কায়কোবাদ আল কোরায়েশী
- ঘ) উপরের কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: কায়কোবাদের (১৮৫৯-১৯৫১) প্রকৃত নাম মুহম্মদ কাজেম আল কুরায়শী। মহাকাব্য 'মহাশ্মশান' (১৯০৪) রচনার জন্য তিনি বিশেষভাবে স্মরণীয়। পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) ও মারাঠা শক্তির পতন এর আখ্যানবস্তু।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩৫: কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস?
- ক) সংশপ্তক
- খ) সূর্য-দীঘল বাড়ি
- গ) লালসালুসঠিক উত্তর
- ঘ) আবদুল্লাহ
ব্যাখ্যা: সৈয়দ ওয়ালীউল্লাহর (১৯২২-১৯৭১) উপন্যাস– লালসালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা (১৯৬৪), কাঁদো নদী কাঁদো (১৯৬৮)। বহুমাত্রিক ও কালোত্তীর্ণ লালসালুর ইংরেজি অনুবাদ– Tree Without Roots (১৯৬৭), ফরাসি অনুবাদ– ল্য অরবরে সাঁস মায়ের্মে (১৯৬১)। ফরাসি ভাষায় অনুবাদ করেন ওয়ালীউল্লাহর পত্নী অ্যান মেরি। সংশপ্তক (১৯৬৫) উপন্যাসের রচয়িতা শহীদুল্লা কায়সার (১৯২৭), সূর্য-দীঘল বাড়ী (১৯৫৫) উপন্যাসের রচয়িতা আবু ইসহাক (১৯২৬-২০০৩) এবং আবদুল্লাহ (১৯৩৩) উপন্যাসের রচয়িতা কাজী ইমদাদুল হক (১৮৮২-১৯২৬)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৬: ভূ-কম্পন মাপার যন্ত্রকে কী বলে?
- ক) ক্রোনোমিটার
- খ) ইকো কার্ডিওগ্রাম
- গ) সিসমোগ্রাফসঠিক উত্তর
- ঘ) অ্যানিমোমিটার
ব্যাখ্যা: ভূ-কম্পন মাপার যন্ত্রকে সিসমোগ্রাফ বলা হয়। ক্রনোমিটার হলো সমুদ্রের দ্রাঘিমা নির্ণায়ক যন্ত্র, ইকোকার্ডিওগ্রাম হলো হৃৎপিণ্ডের কর্মক্ষমতা ও রোগ শনাক্তকরণ যন্ত্র এবং অ্যানিমোমিটার হলো বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৭: বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কী?
- ক) ম্যানোমিটার
- খ) ব্যারোমিটার
- গ) হাইগ্রোমিটারসঠিক উত্তর
- ঘ) হাইড্রোমিটার
ব্যাখ্যা: বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হাইগ্রোমিটার। ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র। ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র এবং হাইড্রোমিটার তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণায়ক যন্ত্র।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৮: বিজ্ঞানী আর্কিমিডিস কোন দেশের কোন শহরে জন্মগ্রহণ করেন?
- ক) গ্রিস, সিসিলিসঠিক উত্তর
- খ) ইতালি, রোম
- গ) স্পেন, বার্সিলোনা
- ঘ) ইংল্যান্ড, লন্ডন
ব্যাখ্যা: বিখ্যাত গণিতবিদ ও দার্শনিক আর্কিমিডিস (খ্রি: পূ: ২৮৭-২১২ অব্দ) জন্মগ্রহণ করেন গ্রিসের অন্তর্ভুক্ত সিসিলি নামক শহরে। বর্তমানে সিসিলি ইতালির অন্তর্ভুক্ত একটি দ্বীপ শহর। তিনি গণিত ও পদার্থবিদ্যার বিকাশে অনন্য অবদান রাখেন।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৯: বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কী?
- ক) অ্যাম্পিয়ার মিটার
- খ) গ্যালভানোমিটার
- গ) অ্যামিটারসঠিক উত্তর
- ঘ) ভোল্টামিটার
ব্যাখ্যা: বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম হলো অ্যামিটার। গ্যালভানোমিটার হলো ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব নির্ণায়ক যন্ত্র। ভোল্টামিটার হলো বিভব পার্থক্য পরিমাপের যন্ত্র। অ্যাম্পিয়ার মিটার কোনো পরিমাপক যন্ত্র নয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪০: লেবুতে কোন এসিড পাওয়া যায়?
- ক) এসেটিক এসিড
- খ) ল্যাকটিক এসিড
- গ) সাইট্রিক এসিডসঠিক উত্তর
- ঘ) কার্বলিক এসিড
ব্যাখ্যা: লেবুতে থাকে সাইট্রিক এসিড এবং দুধে থাকে ল্যাকটিক এসিড।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৭০ প্রশ্ন · ৭০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
