শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি’র সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ২০১১ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ২ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ৬১: পানিতে সহনীয় মাত্রায় আর্সেনিকের পরিমাণ —
- ক) ০.০১ মিগ্রা/লিসঠিক উত্তর
- খ) ০.০২ মিগ্রা/লি
- গ) ০.০৩ মিগ্রা/লি
- ঘ) ০.১০ মিগ্রা/লি
ব্যাখ্যা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা ০.০১ মিলিগ্রাম/লিটার। তবে বাংলাদেশের জন্য আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা ০.০৫ মিলিগ্রাম/লিটার।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬২: ADR বলতে বুঝায় —
- ক) Alternative Disaster Reduction
- খ) Alternative Drama Reproduction
- গ) Alternative Dispute Resolutionসঠিক উত্তর
- ঘ) Alternative Development Resources
বিষয়: গণিত
প্রশ্ন ৬৩: পূর্ব তিমুর কোন দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে?
- ক) ফিলিপাইন
- খ) থাইল্যান্ড
- গ) মালয়েশিয়া
- ঘ) ইন্দোনেশিয়াসঠিক উত্তর
ব্যাখ্যা: পূর্ব তিমুর ২০ মে ২০০২-এর আগে ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য ছিল। এটি ২৭ সেপ্টেম্বর ২০০২ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ১৫,০০৭ বর্গ কিমি আয়তনবিশিষ্ট এ দেশটির লোকসংখ্যা ১২ লক্ষ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৪: GIZ কোন দেশের সংস্থা?
- ক) জাপান
- খ) জার্মানিসঠিক উত্তর
- গ) সুইজারল্যান্ড
- ঘ) বেলজিয়াম
ব্যাখ্যা: Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (German Agency for International Cooperation) বা GIZ একটি আন্তর্জাতিক শিল্পোদ্যোগ যা ১৯৭৫ সালে এরহার্ড এপলারের হাতে প্রতিষ্ঠা পেলেও বর্তমানে এটি জার্মান কেন্দ্রীয় সরকার কর্তৃক পরিচালিত একটি সংস্থা। বিশ্বের প্রায় ১৩০টি দেশে বিভিন্ন ক্ষেত্রে এ সংস্থা কাজ করছে। প্রধানত সরকারকেন্দ্রিক কাজ এ প্রতিষ্ঠান করে থাকে। এর সদর দপ্তর জার্মানির এসচবের্নে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৫: Nasaka বাহিনী হলো —
- ক) মিয়ানমারের নিয়মিত সেনাবাহিনী
- খ) মিয়ানমারের বিদ্রোহী সামরিক বাহিনী
- গ) মিয়ানমারের সীমান্ত রক্ষাকারী বাহিনীসঠিক উত্তর
- ঘ) অং সান সু চির দলের সামরিক শাখা
ব্যাখ্যা: মিয়ানমারের সীমান্ত এলাকার নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য আধা-সামরিক বাহিনী বর্ডার ইমিগ্রেশন ফোর্স যা নাসাকা বাহিনী নামে পরিচিত। ১২ জুলাই ২০১৩ এ বাহিনীর কার্যক্রম বিলুপ্ত করা হয় এবং নাসাকার বদলে বাংলাদেশ সীমান্তে সে দেশের আধা-সামরিক বাহিনী বর্ডার গার্ড পুলিশ (BGP)-কে দায়িত্ব দেয়া হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৬: নগর হিসাবে প্রতিষ্ঠিত হবার পর ঢাকা বর্তমানে এর কতোতম শতাব্দী অতিক্রম করছে?
- ক) ৫ম
- খ) ২য়
- গ) ৪র্থসঠিক উত্তর
- ঘ) ৩য়
ব্যাখ্যা: ১৬ জুলাই ২০০৯ পালিত হয় ঢাকার ৪০০তম জন্মদিন। অর্থাৎ ১৫ জুলাই ২০০৯ ঢাকা ৩৯৯ বছর পূর্ণ করে। সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী ১৬০৮ সালের ১৬ জুলাই ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করার পর ১৬১০ সালের ১৬ জুলাই রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করা হয়। ১৬৫০ সালে সুবাদার শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেন। শাহ সুজার পতনের পর ১৬৬০ সালে সুবাদার মীর জুমলা আবার রাজধানী ঢাকায় নিয়ে আসেন। ১৭১৭ সালে সুবাদার মুর্শিদকুলি খান রাজধানী আবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় স্থানান্তর করেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের মাধ্যমে ঢাকা বাংলা ও আসামের রাজধানী করা হলে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। কিন্তু ১৯১১ সালে হিন্দু সম্প্রদায়ের চাপে ব্রিটিশরা বঙ্গভঙ্গ রদ করে। ফলে ঢাকা রাজধানীর মর্যাদা আবারও হারিয়ে যায়। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশের পতন ঘটলে দেশ বিভাজনের ফলে জন্ম হয় স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের। নতুন করে পূর্ব পাকিস্তান অংশের রাজধানী হিসাবে মর্যাদা লাভ করে ঢাকা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। আর ঢাকা পায় স্বাধীন দেশের রাজধানীর মর্যাদা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৭: নারীদের ভোটাধিকার প্রয়োগে অগ্রবর্তী দেশ কোনটি?
- ক) মার্কিন যুক্তরাষ্ট্র
- খ) নিউজিল্যান্ডসঠিক উত্তর
- গ) যুক্তরাজ্য
- ঘ) নরওয়ে
ব্যাখ্যা: নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে ১৮৯৩ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ১৯২০ সালে, যুক্তরাজ্যের নারীরা ১৯১৮ সালে এবং নরওয়ের নারীরা ১৯০৭ সালে ভোটাধিকার লাভ করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৮: পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কোন দেশকে?
- ক) মার্কিন যুক্তরাষ্ট্র
- খ) রাশিয়া
- গ) ভারতসঠিক উত্তর
- ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা: দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা লাভ করে। ভারতের আয়তন ৩২,৮৭,৫৯০ বর্গ কিমি এবং জনসংখ্যা ১৩০ কোটি ৯২ লাখ। ভারত ২৯টি প্রদেশ ও ৭টি কেন্দ্রশাসিত এলাকা নিয়ে গঠিত। বহুদলীয় গণতন্ত্রের দেশ ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৯: VGF বলতে বুঝায় —
- ক) Vulnerable Group Feedingসঠিক উত্তর
- খ) Vulnerable Group Funding
- গ) Vulnerable Group Finding
- ঘ) Village Group Funding
ব্যাখ্যা: VGF হলো খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়াধীন একটি ত্রাণ কর্মসূচির নাম।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭০: বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা—
- ক) বাংলা একাডেমি
- খ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিসঠিক উত্তর
- গ) মুক্তিযুদ্ধ জাদুঘর
- ঘ) দি ইউনিভার্সিটি প্রেস লি.
ব্যাখ্যা: একটি পূর্ণাঙ্গ জাতীয় জ্ঞানকোষ প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত কোষের নাম 'বাংলাপিডিয়া'। ২০০৩ সালের মার্চে-এর ১০টি খণ্ড প্রকাশিত হয়। অতঃপর জুন ২০১১ সালে ১৪ খণ্ডে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। বাংলা ও ইংরেজি উভয় ভাষ্যেই এটি প্রণীত। বাংলাপিডিয়ার সম্পাদনা পরিষদের সভাপতি ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭১: বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী—
- ক) ইন্দিরা গান্ধী
- খ) শ্রীমাভো বন্দরনায়েকেসঠিক উত্তর
- গ) মার্গারেট থ্যাচার
- ঘ) চন্দ্রিকা কুমারাতুঙ্গা
ব্যাখ্যা: বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমার্ভো বন্দরনায়েকে ১৯৬০ সালের ২০ জুলাই শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তিনি মোট ৩ বার শ্রীলংকার প্রধানমন্ত্রী ছিলেন। প্রথমবার ১৯৬০-১৯৬৬, দ্বিতীয়বার ১৯৭০-৭৭, তৃতীয়বার ১৯৯৪-২০০০। তার স্বামী ছিলেন শ্রীলংকার প্রথম প্রধানমন্ত্রী সলোমান বন্দরনায়েকে (১৯৫৬-১৯৫৯)। ১৯৫৯ সালে স্বামীর হত্যার পর তিনি রাজনীতিতে আসেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭২: নাইট্রোজেন সমৃদ্ধ জৈবসার কোনটি?
- ক) হাড়ের গুঁড়া
- খ) সরিষার খৈলসঠিক উত্তর
- গ) গৃহস্থালি ছাই
- ঘ) গোবর
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৩: সুনেত্র গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
- ক) জামালপুর
- খ) সিলেট
- গ) নেত্রকোনাসঠিক উত্তর
- ঘ) কুমিল্লা
ব্যাখ্যা: সুনেত্র গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে বাংলাদেশের রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন প্রতিষ্ঠান বাপেক্স। দুই জেলায় অবস্থিত হওয়ায় সুনামগঞ্জের 'সু' আর নেত্রকোনার নেত্র মিলিয়ে এর নামকরণ করা হয় 'সুনেত্র'। এটি ১১ নং ব্লকে অবস্থিত। আনুমানিক ৩৭০০ মিটার গভীর এই গ্যাস ক্ষেত্রে সম্ভাব্য মজুদ রয়েছে ২.৪৭ ট্রিলিয়ন কিউবিক ফুট।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৪: DOEL ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান—
- ক) টেসিসসঠিক উত্তর
- খ) বিটিআরসি
- গ) বিসিসি
- ঘ) ইন্টেল কর্পোরেশন
ব্যাখ্যা: বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL)। ১১ অক্টোবর ২০১১ দেশে তৈরি আধুনিক প্রযুক্তি ও সশ্রয়ী ল্যাপটপ 'দোয়েল'-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিফোন শিল্প সংস্থা (টেসিস) লিমিটেড কর্তৃক তৈরি এ ল্যাপটপ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পরামর্শ ও সাহায্যে মালয়েশিয়ার মাদার বোর্ডসহ শতকরা ৬০ ভাগ যন্ত্রাংশ দেশেই তৈরি হয়েছে। আর চীন, তাইওয়ান, কোরিয়াসহ ১০টি দেশ থেকে অন্যান্য যন্ত্রাংশ আমদানি করা হয়েছে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৫: 'ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা.....' গানটির রচয়িতা—
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
- গ) দ্বিজেন্দ্রলাল রায়সঠিক উত্তর
- ঘ) রথীন্দ্রনাথ রায়
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে ডি. এল. রায় নামে পরিচিত (১৮৬৩-১৯১৩) কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় 'ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা' গানটির রচয়িতা। এছাড়া 'বঙ্গ আমার জননী আমার', 'যে দিন সুনীল জলধি হইতে' ইত্যাদি দেশাত্মবোধক গান তিনি রচনা করেন। পক্ষান্তরে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা'সহ অসংখ্য গান রচনা করেছেন।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৭৬: ফারাক্কার বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপর?
- ক) মেঘনা
- খ) পদ্মা
- গ) যমুনা
- ঘ) গঙ্গাসঠিক উত্তর
ব্যাখ্যা: কলকাতা বন্দরকে পলির হাত থেকে রক্ষার উদ্দেশ্যে ভারত কর্তৃক বাংলাদেশ সীমান্তের প্রায় ১৬.৫ কিমি উজানে গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়। ১৯৬১ সালের ৩০ জানুয়ারি কাজ শুরু করে ১৯৭৪ সালে শেষ হয়। এ বাঁধের ফলে বাংলাদেশে বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক ও ভয়াবহ ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়েছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৭: কোন জেলাকে বাংলার শস্যভাণ্ডার বলা হয়?
- ক) বৃহত্তর রংপুর জেলা
- খ) বৃহত্তর দিনাজপুর জেলা
- গ) বৃহত্তর বরিশাল জেলাসঠিক উত্তর
- ঘ) বৃহত্তর কুষ্টিয়া জেলা
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৮: বছরের বৃহত্তম দিন কোনটি?
- ক) ২৩ জুন
- খ) ২১ জুন
- গ) ২২ ডিসেম্বর
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: [Key printed: খ, গ] সূর্যের পরিভ্রমণকালে ২১ জুন তারিখে পৃথিবী এমন এক জায়গায় আসে যে তখন সূর্য ২৩½° উত্তর অক্ষাংশে তথা কর্কটক্রান্তির ওপর লম্বভাবে পড়ে। তাই ২১ জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়। অন্যদিকে ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে। তাই ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড়, রাত ছোট। উল্লেখ্য, ২৩ মার্চ ও ২৩ সেপ্টেম্বর উভয় গোলার্ধে দিন-রাত্রি সমান।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৯: বিবিসির সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক) ওয়াশিংটন
- খ) লন্ডনসঠিক উত্তর
- গ) রোম
- ঘ) নয়াদিল্লি
ব্যাখ্যা: বিবিসি (BBC) অর্থাৎ British Broadcasting Corporation-এর সদর দপ্তর ব্রিটেনের লন্ডনের ব্রডকাস্টিং হাউসে অবস্থিত। ১৯২২ সালে বিবিসি প্রতিষ্ঠা লাভ করে। ১৯৪১ সালের ১ অক্টোবর বিবিসি বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮০: BADC-এর কাজ কি?
- ক) কৃষি উন্নয়নসঠিক উত্তর
- খ) শিল্পায়ন
- গ) চিকিৎসা উন্নয়ন
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: BADC-এর পূর্ণরূপ হচ্ছে Bangladesh Agricultural Development Corporation (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন)।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
