সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার ২০১০ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ২১: কোনটি 'মহাকাব্য'?
- ক) লা মিজারেবল
- খ) দি ওয়েস্ট ল্যান্ড
- গ) প্যারাডাইস লস্টসঠিক উত্তর
- ঘ) ভিনঙ্গ অব দি পান্ট
ব্যাখ্যা: জন মিল্টন রচিত 'প্যারাডাইস লস্ট' একটি মহাকাব্য। এ মহাকাব্যটি প্যারাডাইস রিগেইনকে অনুসরণ করে লেখা হয়, যা ১৬৬৭ সালে প্রকাশিত হয়। এ মহাকাব্যের উল্লেখযোগ্য চরিত্র হলো সাটান, আদম, ইভ, রাফায়েল, মাইকেল, দি সন অব গড, গড দি ফাদার। এ মহাকাব্যে আদম ও ইভের সৃষ্টি, স্বর্গ থেকে পতন দেখানো হয়েছে।
বিষয়: বাংলা
প্রশ্ন ২২: কোনটি সেলিম আল দীন রচিত নাটক?
- ক) খোলা দুয়ার
- খ) এখানে এখন
- গ) এখনও ক্রীতদাস
- ঘ) বন পাংশুলসঠিক উত্তর
ব্যাখ্যা: নাট্যকার সেলিম আল দীন রচিত কতিপয় নাটক হলো জন্ডিস ও বিবিধ বেলুন, বাসন, মুনতাসির ফ্যান্টাসী, শকুন্তলা, কীত্তনখোলা, সেরামত মঙ্গল, যৈবতী কন্যার মন, ঢাকা, হরগঙ্গ, প্রাচ্য, হাতহদাই, নিম্নজন, ধাবমান, বন পাংশুল, স্বর্ণ বেয়াল, পুত্র, স্বপ্ন রজনীগণ, উষা উৎসব প্রভৃতি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৩: কোন শব্দটি 'বৃক্ষ' শব্দের প্রতিশব্দ নয়?
- ক) অটবি
- খ) কলাপীসঠিক উত্তর
- গ) পল্লবী
- ঘ) বিটপী
ব্যাখ্যা: 'বৃক্ষ' শব্দের প্রতিশব্দ হলো গাছ, তরু, পাদপ, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী, অটবী, পল্লবী। কলাপী অর্থ ময়ূর।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৪: 'শাকে দিনু কানাসোঁআ পানি' — কানাসোঁআ শব্দের অর্থ–
- ক) কানছোঁয়া
- খ) কান পর্যন্ত
- গ) কানায় কানায় পরিপূর্ণসঠিক উত্তর
- ঘ) কানে শোনা
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৫: 'মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে'— 'মাথা খাও' বলতে–
- ক) মাথা খাওয়া
- খ) মাথা ধরা
- গ) মাথার দিব্বিসঠিক উত্তর
- ঘ) মাথা ব্যথা
ব্যাখ্যা: 'মাথা খাও অর্থ মাথার দিব্বি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৬: 'গমন' শব্দের মূল ধাতু কোনটি?
- ক) গতি
- খ) গত
- গ) গম্য
- ঘ) গম্সঠিক উত্তর
ব্যাখ্যা: 'গমন' শব্দটি 'অন' প্রত্যয় যোগে গঠিত হয়েছে। এর মূল ধাতু গম্। গম্ + অন, কাঁদ্ + অন = কাঁদন, নাচ্ + অন = নাচন। শব্দগুলো 'অন' প্রত্যয়যোগে গঠিত হয়েছে।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৭: মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
- ক) পলাশী ব্যারাক
- খ) ফিট কলাম
- গ) রূপার কৌটাসঠিক উত্তর
- ঘ) রক্তাক্ত প্রান্তর
ব্যাখ্যা: নাট্যকার মুনীর চৌধুরী অনূদিত নাটকগুলো হলো 'কেউ কিছু বলতে পারে না', 'রূপার কৌটা', 'মুখরা রমণী বশীকরণ'। এর মধ্যে তিনি 'রূপার কৌটা' নাটকটি অনুবাদ করেন জন গলসওয়ার্দীর 'The Silver Box' অবলম্বনে।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৮: কোনটি শামসুর রাহমানের আত্মজীবনী?
- ক) স্মৃতির শহর
- খ) রৌদ্র করোটিতে
- গ) বিধ্বস্ত নীলিমা
- ঘ) কালের ধুলোয় লেখাসঠিক উত্তর
ব্যাখ্যা: আধুনিক কবি শামসুর রাহমানের আত্মজীবনী 'কালের ধুলোয় লেখা'। তার এ সাহিত্যকর্মটি ২০০৪ সালে প্রকাশিত হয়। তিনি মৃত্যুবরণ করেন ২০০৬ সালের ১৭ আগস্ট।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৯: "মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা" — চরণটি কার লেখা?
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) কাজী নজরুল ইসলাম
- গ) অতুলপ্রসাদ সেনসঠিক উত্তর
- ঘ) সুফিয়া কামাল
ব্যাখ্যা: কবি, গীতিকার ও সুরকার অতুলপ্রসাদ সেন রচিত 'মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা' চরণ ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকারীদের মনে উদ্দীপনার সঞ্চার করেছিল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩০: কোনটি সঠিক?
- ক) তরঙ্গপুঞ্জ
- খ) মেঘপুঞ্জসঠিক উত্তর
- গ) কুসুমপুঞ্জ
- ঘ) কবিতাপুঞ্জ
ব্যাখ্যা: 'পুঞ্জ' বিশেষ্য। এর অর্থ স্তূপ, রাশি, সমূহ প্রভৃতি। মেঘপুঞ্জ বলতে মেঘ ঘনানো বা মেঘ জমা অর্থ প্রকাশ করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩১: Which word is opposite of 'contraction'?
- ক) Connection
- খ) Expansionসঠিক উত্তর
- গ) Opposite
- ঘ) Shrinking
ব্যাখ্যা: Contraction অর্থ– সংকোচন; Connection অর্থ– সংযোগ; Expansion অর্থ– বিস্তার, প্রসারণ; Opposite অর্থ– বিপরীত; Shrinking অর্থ– সংকোচন। এখানে Contraction এর বিপরীত হচ্ছে Expansion. সুতরাং সঠিক উত্তর Option (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩২: The word 'decade' means—
- ক) rotten objects
- খ) decaying old age
- গ) a group of ten people
- ঘ) a period of ten yearsসঠিক উত্তর
ব্যাখ্যা: Decade অর্থ– দশক অর্থাৎ a period of ten years. (যেমন– ১৯০০-১৯০৯)। তাই (ঘ)ই সঠিক উত্তর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৩: What does the abbreviation 'AD' stand for?
- ক) After death
- খ) Anti-dote
- গ) Anno Dominiসঠিক উত্তর
- ঘ) Add data
ব্যাখ্যা: AD-এর পূর্ণরূপ হচ্ছে Anno Domini অর্থাৎ খ্রিস্টের জন্মের বছর। তাই সঠিক উত্তর (গ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৪: The antonym of the word 'biased' is —
- ক) personal
- খ) interested
- গ) different
- ঘ) neutralসঠিক উত্তর
ব্যাখ্যা: Biased অর্থ– পক্ষপাতী; personal অর্থ– ব্যক্তিগত; interested অর্থ– আগ্রহী, স্বার্থান্বেষী; different অর্থ– ভিন্নরূপ, অন্যরকম, ভিন্ন; neutral অর্থ– নিরপেক্ষ। এখানে biased এর antonym হচ্ছে neutral. সুতরাং উত্তর হবে option (ঘ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৫: My friend is an — writer.
- ক) imaginary
- খ) imaginativeসঠিক উত্তর
- গ) imaginable
- ঘ) imagination
ব্যাখ্যা: Imaginary অর্থ– কাল্পনিক; Imaginative অর্থ-কল্পনাশক্তিধর; Imaginable অর্থ-কল্পনীয়; Imagination অর্থ– কল্পনা। Writer (লেখক) কখনো imaginary বা imaginable হয় না, Writer হয় Imaginative. তাই correct answer (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৬: It was our policy to deal with the problems as they—
- ক) aroseসঠিক উত্তর
- খ) rose
- গ) raised
- ঘ) roused
ব্যাখ্যা: Arise (vi) অর্থ-আবির্ভূত হওয়া; Rise (vi) অর্থ-ওঠা, বৃদ্ধি পাওয়া; Raise (vt)–উঠানো; Rouse (vt,vi)– জাগানো বা জাগা। বাক্যে শূন্যস্থানের পরে কোনো object না থাকায় শূন্যস্থানে intransitive verb বসবে। Rise এর অর্থ এখানে সঙ্গতিপূর্ণ নয়। তাই (ক)-ই সঠিক উত্তর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৭: The word 'hardly' means—
- ক) always
- খ) almost neverসঠিক উত্তর
- গ) seriously
- ঘ) regularly
ব্যাখ্যা: Hardly (নেতিবাচক) অর্থ– প্রায় না, বলতে গেলে না অর্থাৎ almost never. Always অর্থ– সর্বদা; Seriously অর্থ– একাগ্রচিত্তে, একনিষ্ঠভাবে; regularly অর্থ– নিয়মিতভাবে। সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৮: I avoided going by car — purpose.
- ক) in
- খ) for
- গ) by
- ঘ) onসঠিক উত্তর
ব্যাখ্যা: On purpose অর্থ– ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যমূলকভাবে। Purpose-এর পূর্বে in, for বা by বসে না, তাই (ঘ)-ই সঠিক উত্তর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৯: — discovery of insulin, it was not possible to treat diabetes.
- ক) Prior
- খ) The prior
- গ) Prior to theসঠিক উত্তর
- ঘ) To prior
ব্যাখ্যা: Prior (পূর্বে, আগে) এরপর preposition to বসে, অর্থাৎ prior to something. একমাত্র Option (গ) তে Prior এরপর to আছে। তাই correct answer (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪০: My father never approved of — a foreigner.
- ক) her to marry
- খ) her marryingসঠিক উত্তর
- গ) she marrying
- ঘ) she to marry
ব্যাখ্যা: Approve of এরপরে gerund অর্থাৎ verb + ing বসে। আবার gerund-এর পূর্বে possessive adjective (যেমন- my, your, her, our) বসে। তাই (খ)-ই সঠিক উত্তর।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
