সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার ২০১০ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ৬১: কোন সালে বাংলাদেশ জাতিসংঘে সদস্যপদ লাভ করে?
- ক) ১৯৭২
- খ) ১৯৭৩
- গ) ১৯৭৬
- ঘ) ১৯৭৪সঠিক উত্তর
ব্যাখ্যা: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে। এটি ছিল জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬২: বাংলাদেশের 'কৃষি দিবস'–
- ক) পহেলা কার্তিক
- খ) পহেলা মাঘ
- গ) পহেলা অগ্রহায়ণসঠিক উত্তর
- ঘ) পহেলা বৈশাখ
ব্যাখ্যা: পহেলা অগ্রহায়ণকে ২০০৮ সালে প্রথম বাংলাদেশ কৃষি দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতিবছর পহেলা অগ্রহায়ণ কৃষি দিবস হিসেবে পালন করা হচ্ছে। পহেলা অগ্রহায়ণকে কৃষি দিবস ঘোষণার কারণ হলো এ সময় হেমন্ত ঋতুর শুরু হয়, কৃষকের ঘরে ধান আর মুখে থাকে হাসি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৩: TIN বোঝায়–
- ক) ট্রান্সফার অব ইনফরমেশন নেটওয়ার্ক
- খ) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক
- গ) ট্যাক্স ইনডেক্স নাম্বার
- ঘ) ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারসঠিক উত্তর
ব্যাখ্যা: TIN বলতে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বারকে বোঝায়। প্রত্যেক করদাতাকে আলাদাভাবে শনাক্তকরণের জন্য এই নম্বর ব্যবহার করা হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৪: সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৪৫-এ উন্নীত করা হয়?
- ক) একাদশ
- খ) দ্বাদশ
- গ) ত্রয়োদশ
- ঘ) চতুর্দশসঠিক উত্তর
ব্যাখ্যা: সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ৪৫-এ উন্নীত করা হয়। এ সংশোধনীটি উত্থাপন করা হয় প্রথম বার ২৭ মার্চ ২০০৪ ও দ্বিতীয় বার ২৮ এপ্রিল ২০০৪। পাস হয় ১৬ মে ২০০৪ এবং রাষ্ট্রপতি অনুমোদন করেন ১৭ মে ২০০৪ সালে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ সংখ্যা ৫০-এ উন্নীত করা হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৫: ক্রিকেটে কোন সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে?
- ক) ১৯৯৯
- খ) ২০০০সঠিক উত্তর
- গ) ২০০২
- ঘ) ২০০৩
ব্যাখ্যা: ২৬ জুন ২০০০ বাংলাদেশ দশম দেশ হিসেবে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে। বাংলাদেশ ক্রিকেট দলের অভিষেক টেস্ট হয় ভারতের বিরুদ্ধে ১০-১৪ নভেম্বর ২০০০ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৬: ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত হয়?
- ক) ১৫০০ খ্রিস্টাব্দ
- খ) ১৫১০ খ্রিস্টাব্দ
- গ) ১৬১০ খ্রিস্টাব্দসঠিক উত্তর
- ঘ) ১৬১২ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা: ঢাকা প্রাচীন জনপদগুলোর মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তবে রাজধানী হিসাবে ঢাকার গোড়াপত্তন ঘটে মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে ১৬১০ খ্রিস্টাব্দে। তখন বাংলার সুবেদার হিসেবে নিয়োজিত ছিলেন ইসলাম খান চিশতি।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৬৭: বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য কোন নদী পার হতে হয়?
- ক) নাফসঠিক উত্তর
- খ) কর্ণফুলী
- গ) ডাকাতিয়া
- ঘ) মুহুরি
ব্যাখ্যা: বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে নাফ নদী অবস্থিত। এ নদীটির দৈর্ঘ্য ৫৬ কিমি; প্রস্থ ১৫৫০ মিটার, গভীরতা ১১.৬৫ মিটার। এ নদীটি নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফের উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৮: বাংলাদেশ কোন সংস্থার সদস্য?
- ক) ASEAN
- খ) APEC
- গ) IME
- ঘ) কোনোটাই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশ যেসব আন্তর্জাতিক সংস্থার সদস্য তার কতিপয় সংস্থার নাম উপস্থাপন করা হলো– জাতিসংঘ (UN), IBRD, IDA, IFC, ICSID, MIGA, IMF, ILO, FAO, UNESCO, UPU, ITU, WMO, UNIDO, IFAD, IAEA, WTO, UNHCR, UNCTAD, UNFPA, UNDP, CEDAW, IPCC, OIC, NAM, কমনওয়েলথ, সিরডাপ, জি-১১, সার্ক, বিমসটেক প্রভৃতি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৯: বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে–
- ক) ছাতক
- খ) তিতাসসঠিক উত্তর
- গ) আপ্তগঞ্জ
- ঘ) বেগমগঞ্জ
ব্যাখ্যা: ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত তিতাস গ্যাস ক্ষেত্রটি শেলওয়েল কোম্পানি ১৯৬২ সালে আবিষ্কার করে। এ গ্যাস ক্ষেত্রটির পরিচালনাকারী বিজিএসএল। এ গ্যাস ক্ষেত্রে প্রাথমিক উত্তোলনযোগ্য গ্যাস মজুদের পরিমাণ ৬৩৬৭ বি. ঘনফুট।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৭০: বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে–
- ক) পাট
- খ) চা
- গ) চামড়া
- ঘ) তৈরি পোশাকসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় অর্থাৎ বাংলাদেশের সর্বাধিক রপ্তানি আয় (২০১৭-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত) আসে তৈরি পোশাক থেকে (১০১৩০ মিলিয়ন মার্কিন ডলার), যা মোট রপ্তানির ৪৩.২%। রপ্তানি আয়ে দ্বিতীয় অবস্থানে আছে নীটওয়্যার। রপ্তানির পরিমাণ ১০১২৬ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির ৩৯.০%।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭১: সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যাতায়াত সহজ হয়েছে–
- ক) আফ্রিকার
- খ) অস্ট্রেলিয়ার
- গ) ইউরোপেরসঠিক উত্তর
- ঘ) আমেরিকার
ব্যাখ্যা: ১৯০ কিমি দৈর্ঘ্য, ৩০০ মিটার প্রস্থ, ১৩ মিটার গভীরতা সমৃদ্ধ সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে জলপথে যাতায়াত সহজ হয়েছে ইউরোপের। এ খাল মুম্বাই থেকে লন্ডনের মধ্যে ৭০০০ কিমি পথ কমিয়ে দিয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭২: বিশ্বের সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ হলো–
- ক) চীনসঠিক উত্তর
- খ) ভারত
- গ) নেপাল
- ঘ) ভিয়েতনাম
ব্যাখ্যা: বিশ্বের সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ হলো চীন। চাল রপ্তানিতে বর্তমানে শীর্ষদেশ ভারত এবং আমদানিতে চীন।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৭৩: বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্ত মুদ্রা কোনটি?
- ক) Euro
- খ) Yen
- গ) Dollarসঠিক উত্তর
- ঘ) Pound
ব্যাখ্যা: বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা। এর প্রতীকচিহ্ন $ বা US$. এ মুদ্রাকে বিশ্বের অধিকাংশ দেশ আন্তর্জাতিক লেন-দেনে ব্যবহার করে এবং মুদ্রা সংরক্ষণে ব্যবহার করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৪: বিশ্বে প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ হলো–
- ক) উত্তর আমেরিকা
- খ) দক্ষিণ আফ্রিকা
- গ) চীনসঠিক উত্তর
- ঘ) রাশিয়া
ব্যাখ্যা: বিশ্ব স্বর্ণ উৎপাদনে প্রধান দেশ চীন। বর্তমানে স্বর্ণ আমদানিতে শীর্ষদেশ ভারত এবং পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণ খনি রয়েছে দক্ষিণ আফ্রিকায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৫: বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হলো–
- ক) ঘানা
- খ) ব্রাজিলসঠিক উত্তর
- গ) আর্জেন্টিনা
- ঘ) কেনিয়া
ব্যাখ্যা: বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ ব্রাজিল। উৎপাদনের পরিমাণ ২৭ লাখ ২০ হাজার ৫২০ মেট্রিক টন। দ্বিতীয় অবস্থানে ভিয়েতনাম, উৎপাদন ১৬ লাখ ৫০ হাজার এবং তৃতীয় শীর্ষ দেশ কলম্বিয়া।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৬: চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন–
- ক) ইউরি গ্যাগারিন
- খ) মাইকেল কলিন্স
- গ) নীল আর্মস্ট্রংসঠিক উত্তর
- ঘ) ক্যাপ্টেন এনড্রু
ব্যাখ্যা: চাঁদে সর্বপ্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। তার জন্ম ১৯৩০ সালের ৫ আগস্ট। অ্যাপোলো-১১ অভিযানে ১৯৬৯ সালের ২১ জুলাই তিনি চাঁদে পা রাখেন। সে সময় তার বয়স ছিল ৩৮ বছর ১১ মাস ১৫ দিন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৭: হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন?
- ক) চীন
- খ) কম্বোডিয়া
- গ) ভিয়েতনামসঠিক উত্তর
- ঘ) তাইওয়ান
ব্যাখ্যা: হো চি মিন ১৯৬৫ সাল থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তৎকালীন উত্তর ভিয়েতনামের প্রেসিডেন্ট ছিলেন। আঙ্কেল হো নামেই তিনি বিশ্বে সমধিক পরিচিত। ১৮৯০ সালে তার জন্ম, মৃত্যু ১৯৬৯ সালে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৮: ২০০৮ সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে?
- ক) সিউল
- খ) বেইজিংসঠিক উত্তর
- গ) মিউনিখ
- ঘ) সিডনী
ব্যাখ্যা: ২০০৮ সালে বেইজিং অলিম্পিক অনুষ্ঠিত হয় ৩৭টি ভেন্যুতে। এ অলিম্পিকের স্লোগান ছিল One World, One Dream. বেইজিং অলিম্পিকের মাসকটের নাম ছিল ফুয়া। মোট ২৮টি ক্রীড়ার ৩০২টি ইভেন্ট ছিল। এর মধ্যে ১৬৫টি পুরুষ, ১২৭টি মহিলা ও ১০টি মিশ্র ইভেন্ট ছিল। উল্লেখ্য, ৩১তম অলিম্পিক ২০১৬ সালে ব্রাজিলের রিও দি জেনেরিও শহরে অনুষ্ঠিত হয়েছে। ৩২তম অলিম্পিক ২০২০ সালে জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হবে।
বিষয়: গণিত
প্রশ্ন ৭৯: আমেরিকা স্বাধীনতা লাভ করে–
- ক) ১৭৮৭ সালে
- খ) ১৭৮৯ সালে
- গ) ১৭৭৬ সালেসঠিক উত্তর
- ঘ) ১৮৭৬ সালে
ব্যাখ্যা: বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির দিক থেকে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ এবং আধুনিক পুঁজিবাদের তথা অর্থনৈতিক ও সামরিক শক্তির কেন্দ্রভূমি আমেরিকা জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে ১৩টি অঙ্গরাজ্য নিয়ে স্বাধীনতা লাভ করে ১৭৭৬ সালে। বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা ৫০টি। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৮০: UNESCO-এর সদর দপ্তর অবস্থিত?
- ক) লন্ডনে
- খ) নিউইয়র্কে
- গ) প্যারিসেসঠিক উত্তর
- ঘ) জেনেভায়
ব্যাখ্যা: ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন লন্ডনে অনুষ্ঠিত CAME সম্মেলনের প্রস্তাব মোতাবেক লন্ডনে ১ থেকে ১৬ নভেম্বর ১৯৪৫ সালে অনুষ্ঠিত সম্মেলনে ইউনেস্কো (United Nations Educational, Scientific and Cultural Organization) ১৬ নভেম্বর ১৯৪৫ সালে এক সনদ স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এ সংস্থাটি কার্যকর হয় ৪ নভেম্বর ১৯৪৬ সালে। এর সদর দপ্তর প্যারিসে। বর্তমানে সদস্য সংখ্যা ১৯৫।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
