সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ২ বার দেখা হয়েছে
- ৯৯
- ৯৯
- ৯৯ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ৯৯
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬১: কোথায় সারা বছরই দিন-রাত্রি সমান থাকে?
- ক) কর্কটক্রান্তি অঞ্চলে
- খ) মকরক্রান্তি অঞ্চলে
- গ) মেরু অঞ্চলে
- ঘ) বিষুবীয় অঞ্চলেসঠিক উত্তর
ব্যাখ্যা: ডিসেম্বর মাসে উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে বলে এই সময়ে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় হয় এবং দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয়। অপরদিকে, জুন মাসে উত্তর গোলার্ধ সূর্যের দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের বিপরীত দিকে ঝুঁকে থাকে বলে এই সময়ে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় হয়। কিন্তু নিরক্ষরেখায় অবস্থিত অঞ্চলসমূহ সবসময় সূর্য হতে সমান দূরত্বে থাকে বলে এই অঞ্চলসমূহে দিন রাত্রি সর্বদা সমান হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৬২: y-এর মান কত হলে 16x² - xy + 25 একটি পূর্ণবর্গ রাশি হবে?
- ক) 30
- খ) 40সঠিক উত্তর
- গ) 50
- ঘ) 60
ব্যাখ্যা: 16x² - xy + 25
= (4x)² - 2.4x.5 + (5)² = (4x - 5)²
অর্থাৎ y = 40 হলে রাশিটি পূর্ণবর্গ হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৩: x³ + hx + 10 = 0 সমীকরণটির একটি সমাধান 2 হলে, h-এর মান কত?
- ক) 9
- খ) -9সঠিক উত্তর
- গ) -5
- ঘ) 5
ব্যাখ্যা: x³ + hx + 10 = 0
x = 2 হলে, (2)³ + h(2) + 10 = 0
⇒ 8 + 2h + 10 = 0
⇒ 2h = - 18
⇒ h = - 18/2
h = - 9
বিষয়: গণিত
প্রশ্ন ৬৪: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 ঃ 3 ঃ 4 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত?
- ক) 60°
- খ) 70°
- গ) 80°সঠিক উত্তর
- ঘ) 90°
ব্যাখ্যা: ধরি, তিনটি কোণ যথাক্রমে 2x, 3x ও 4x
∴ 2x + 3x + 4x = 180°
⇒ 9x = 180°
⇒ x = 20°
∴ x = 20°
বৃহত্তম কোণের পরিমাণ = 4 × 20° = 80°
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৫: একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ রেখাংশের এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ?
- ক) ৩ গুণ
- খ) ৬ গুণ
- গ) ৯ গুণসঠিক উত্তর
- ঘ) ১২ গুণ
ব্যাখ্যা: ধরি, রেখাংশটির দৈর্ঘ্য a
উক্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a² বর্গ একক।
a-এর এক-তৃতীয়াংশ = a/3
এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a²/9 বর্গ একক
প্রশ্নমতে, ∴ a² / (a²/9)
= a² × 9/a² = 9 অর্থাৎ 9 গুণ হবে।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৬: x + 1/x = √3 হলে, x³ + 1/x³ এর মান কত?
- ক) 1
- খ) 3
- গ) √3
- ঘ) 0সঠিক উত্তর
ব্যাখ্যা: দেয়া আছে, x + 1/x = √3
x³ + 1/x³ = (x + 1/x)³ - 3.x.1/x (x + 1/x)
= (√3)³ - 3(√3) = 3√3 - 3√3 = 0
বিষয়: গণিত
প্রশ্ন ৬৭: 1/8, 1/2, 3/8 এর গড় কোনটি?
- ক) 5/8
- খ) 2/3
- গ) 1/2সঠিক উত্তর
- ঘ) 3/8
ব্যাখ্যা: গড় = (1/8 + 1/2 + 3/8) / 3
= ((1+4+3)/8) / 3
= 6/8 × 1/3 = 1/2
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৮: ১ থেকে ১০০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?
- ক) ১৫টি
- খ) ১৮টি
- গ) ২০টি
- ঘ) ২৫টিসঠিক উত্তর
বিষয়: গণিত
প্রশ্ন ৬৯: a ঃ b = 4 ঃ 7, b ঃ c = 5 ঃ 6 হলে a ঃ b ঃ c = কত হবে?
- ক) 4 ঃ 7 ঃ 5
- খ) 4 ঃ 7 ঃ 6
- গ) 20 ঃ 35 ঃ 42সঠিক উত্তর
- ঘ) 20 ঃ 24 ঃ 35
ব্যাখ্যা: a : b = (4 : 7) × 5 = 20 : 35
b : c = (5 : 6) × 7 = 35 : 42
∴ a : b : c = 20 : 35 : 42
বিষয়: গণিত
প্রশ্ন ৭০: ০.০০০১ এর বর্গমূল কত?
- ক) ০.০১সঠিক উত্তর
- খ) ০.০০১
- গ) ১.০
- ঘ) ১.১
বিষয়: গণিত
প্রশ্ন ৭১: ১ এর ১০% কত?
- ক) ০.১সঠিক উত্তর
- খ) ০.০১
- গ) ১০
- ঘ) ১.১
ব্যাখ্যা: ১ এর ১০% = ১ এর ১০/১০০
= ১/১০ = ০.১
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৭২: দুইটি দ্রব্যের মূল্যের অনুপাত ৫ ঃ ৭। দ্বিতীয়টির মূল্য ১৭.৮৫ টাকা হলে, প্রথমটির মূল্য কত?
- ক) ১২.৭৫ টাকাসঠিক উত্তর
- খ) ১৩.৭৫ টাকা
- গ) ১৪.৭৫ টাকা
- ঘ) ১৫.৭৫ টাকা
ব্যাখ্যা: ধরি, একটির মূল্য ৫x এবং অপরটির মূল্য ৭x
প্রশ্নমতে, ৭x = ১৭.৮৫
⇒ x = ১৭.৮৫/৭
∴ x = ২.৫৫
প্রথম দ্রব্যটির মূল্য = (৫ × ২.৫৫) টাকা
= ১২.৭৫ টাকা
বিষয়: গণিত
প্রশ্ন ৭৩: x² + y² = 34 এবং xy = 15 হলে (x - y)² = ?
- ক) 6
- খ) 5
- গ) 4সঠিক উত্তর
- ঘ) 7
ব্যাখ্যা: দেয়া আছে, x² + y² = 34 এবং xy = 15
∴ (x - y)² = x² + y² - 2xy
= 34 - 2.15
= 34 - 30 = 4
বিষয়: গণিত
প্রশ্ন ৭৪: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০ মিটার ও ১০০ মিটার। বাগানটির দৈর্ঘ্য ২০% এবং প্রস্থ ১০% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?
- ক) ১৯৮০০সঠিক উত্তর
- খ) ১৫০০
- গ) ৩০০০
- ঘ) ১৯৫০০
ব্যাখ্যা: নতুন দৈর্ঘ্য = (১৫০ + ১৫০ এর ২০%) মিটার
= (১৫০ + ১৫০ এর ২০/১০০) মিটার = ১৮০ মিটার
নতুন প্রস্থ = (১০০ + ১০০ এর ১০%) মিটার
= (১০০ + ১০০ এর ১০/১০০) মিটার = ১১০ মিটার
নতুন বাগানের ক্ষেত্রফল = (১৮০ × ১১০) বর্গমিটার
= ১৯৮০০ বর্গমিটার
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৭৫: জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
- ক) কলকাতা
- খ) মাদ্রিদ
- গ) নিউইয়র্ক
- ঘ) টোকিওসঠিক উত্তর
ব্যাখ্যা: জাতিসংঘ বিশ্ববিদ্যালয়টি জাপানের টোকিও-তে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি ৬ ডিসেম্বর ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত। তবে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় ১৯৭৫ সালে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৬: ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায়?
- ক) প্যারিস
- খ) ভিয়েনা
- গ) জেনেভা
- ঘ) লিওসঠিক উত্তর
ব্যাখ্যা: ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা। Interpol নামকরণ করা হয়েছে International-এর inter এবং police-এর pol নিয়ে। ইন্টারপোল ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর লিও, ফ্রান্স। ইন্টারপোলের প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল ভিয়েনা (অস্ট্রিয়া)।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭৭: 'কবর' নাটকটি কে রচনা করেছেন?
- ক) জসীমউদদীন
- খ) জহির রায়হান
- গ) আনিস চৌধুরী
- ঘ) মুনীর চৌধুরীসঠিক উত্তর
ব্যাখ্যা: মুনীর চৌধুরী ১৯২৫ সালের ২৭ নভেম্বর জন্মগ্রহণ করেন। 'কবর' (১৯৬৬) ভাষা আন্দোলনের উপর রচিত তার বিখ্যাত নাটক। তার রচিত প্রধান নাটকগুলো হলো- রক্তাক্ত প্রান্তর (১৯৬২), চিঠি (১৯৬৬), দণ্ডকারণ্য (১৯৬৬), পলাশী ব্যারাক ও অন্যান্য (১৯৬৯)।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৮: 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
- ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
- খ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়সঠিক উত্তর
- ঘ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা: 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ভাস্কর্যটির স্থপতি নিতুন কুণ্ডু। অপরাজেয় বাংলা, স্বোপার্জিত স্বাধীনতা, বিজয় উল্লাস, স্বাধীনতার সংগ্রাম প্রভৃতি ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। 'স্বরণ' ভাস্কর্য অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং 'সংশপ্তক' জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৯: লালমাই পাহাড় কোন জেলায়?
- ক) কুমিল্লাসঠিক উত্তর
- খ) বান্দরবান
- গ) খাগড়াছড়ি
- ঘ) সিলেট
ব্যাখ্যা: লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত। লালমাই পাহাড় প্লাইস্টোসিন যুগে গঠিত হয়। লালমাই পাহাড়ের গড় উচ্চতা ২১ মিটার এবং আয়তন ৩৩.৬৫ বর্গ কিলোমিটার।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৮০: কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়?
- ক) ১৯১৪
- খ) ১৯২৩
- গ) ১৯৩৯সঠিক উত্তর
- ঘ) ১৯৪৫
ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ১ সেপ্টেম্বর ১৯৩৯ আর যুদ্ধ শেষ ২ সেপ্টেম্বর ১৯৪৫। এ যুদ্ধ সংঘটিত হয় অক্ষশক্তি ও মিত্রশক্তির মধ্যে। এ যুদ্ধের প্রধান কারণ ছিল জার্মানির নাৎসিবাদ ও সাম্রাজ্যবাদী মনোভাব।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৯৯ প্রশ্ন · ৯৯ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
