সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ২ বার দেখা হয়েছে
- ৯৯
- ৯৯
- ৯৯ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–৯৯ / ৯৯
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৮১: কোন তারিখে জাতিসংঘ দিবস পালিত হয়?
- ক) ২৪ জানুয়ারি
- খ) ২৪ এপ্রিল
- গ) ২৪ জুলাই
- ঘ) ২৪ অক্টোবরসঠিক উত্তর
ব্যাখ্যা: মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘের প্রস্তাবক। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয়। তাই প্রতিবছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়। জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮২: CIRDAP-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক) নয়াদিল্লী
- খ) ঢাকাসঠিক উত্তর
- গ) ম্যানিলা
- ঘ) কুয়ালালামপুর
ব্যাখ্যা: CIRDAP-এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific। এটি ১৯৭৯ সালের ৬ জুলাই গঠিত হয়, উদ্যোক্তা হিসেবে রয়েছে খাদ্য ও কৃষি সংস্থা (FAO)। এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৮৩: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোন তারিখে?
- ক) ৮ মে
- খ) ৮ সেপ্টেম্বরসঠিক উত্তর
- গ) ৮ নভেম্বর
- ঘ) ৮ ডিসেম্বর
ব্যাখ্যা: ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। প্রথম 'আন্তর্জাতিক সাক্ষরতা দিবস' উদযাপিত হয় ১৯৬৭ সালে। ১৯৬১ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে নিরক্ষরতা দূরীকরণের জন্য বিশ্বে দিবসটি উদযাপনের সূচনা হয়। ৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৪: শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
- ক) ১৪ ডিসেম্বরসঠিক উত্তর
- খ) ১৪ মার্চ
- গ) ১৪ এপ্রিল
- ঘ) ১৪ অক্টোবর
ব্যাখ্যা: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকহানাদার বাহিনী ও তাদের দোসরগণ দেশকে মেধাশূন্য করার লক্ষ্যে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের রাতে নিরস্ত্র অবস্থায় বাসা থেকে ধরে নিয়ে হত্যা করে প্রতিষ্ঠাকালীন যশস্বী ডাক্তার, শিক্ষক, প্রকৌশলী, বুদ্ধিজীবীসহ দেশের শ্রেষ্ঠ সন্তানদের।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৫: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি?
- ক) কুয়েত
- খ) সৌদি আরব
- গ) বাহরাইন
- ঘ) ইরাকসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ ইরাক (৮ জুলাই ১৯৭২)। কুয়েত বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৪ নভেম্বর ১৯৭৩। সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতিদান করে ১৬ আগস্ট ১৯৭৫।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৬: ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি?
- ক) বিধানসভা
- খ) রাজ্যসভা
- গ) জনসভা
- ঘ) লোকসভাসঠিক উত্তর
ব্যাখ্যা: ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম লোকসভা এবং উচ্চকক্ষের নাম রাজ্যসভা।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৭: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কোন দিবস পালিত হয়?
- ক) শিশু দিবসসঠিক উত্তর
- খ) নারী দিবস
- গ) শিক্ষা দিবস
- ঘ) স্বাস্থ্য দিবস
ব্যাখ্যা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে অর্থাৎ ১৭ মার্চ 'শিশু দিবস' পালিত হয়। ১৭ সেপ্টেম্বর ঐতিহাসিক 'শিক্ষা দিবস'। ৮ মার্চ আন্তর্জাতিক 'নারী দিবস'। ৭ এপ্রিল 'বিশ্ব স্বাস্থ্য দিবস'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৮: কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
- ক) লুই আই কান
- খ) মাজহারুল ইসলাম
- গ) হামিদুর রহমানসঠিক উত্তর
- ঘ) শামীম শিকদার
ব্যাখ্যা: কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। জাতীয় সংসদের স্থপতি লুই আই কান। সোপার্জিত স্বাধীনতা, বিজয় উল্লাস, স্বামী বিবেকানন্দ, স্বাধীনতা সংগ্রাম, বঙ্গবন্ধুর অবক্ষ ভাস্কর্য ও লা-ওয়ের্নিকা বাংলাদেশ ভাস্কর্যের স্থপতি শামীম শিকদার। চারুকলা ইনস্টিটিউট, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধের স্থপতি মাযহারুল ইসলাম।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৯: পাটের জন্ম রহস্য কে উন্মোচন করেন?
- ক) ফরিদুল আলম
- খ) শহীদুল আলম
- গ) মাকসুদুল আলমসঠিক উত্তর
- ঘ) মিজানুর রহমান
ব্যাখ্যা: মাকসুদুল আলম ১৯৫৪ সালের ১৪ ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশে জিনোম সংকেতের পথিকৃৎ ও জিনতত্ত্ববিদ। ১৯৯৭ সালে আবিষ্কার করেন ক্ষতিকর ব্যাকটেরিয়া 'হেলো ব্যাকটেরিয়ামের জীবনরহস্য', ২০০৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের হয়ে 'পেঁপে' ও ২০০৯ সালে মালয়েশিয়া সরকারের 'রাবার'-এর জীবনরহস্য উন্মোচনের গবেষণায় নেতৃত্ব দেন। ২০১০ সালে তিনি বাংলাদেশের হয়ে সফলভাবে উন্মোচন করেন পাটের জিন নকশা। সর্বশেষ তিনি ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করেন। ২০ ডিসেম্বর ২০১৪ তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৯০: কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়?
- ক) মানস সরোবর
- খ) গঙ্গোত্রী হিমবাহ
- গ) লুসাই পাহাড়সঠিক উত্তর
- ঘ) হিমালয় পর্বত
ব্যাখ্যা: 'কর্ণফুলী' নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়। 'ব্রহ্মপুত্র' নদের উৎপত্তিস্থল হিমালয়ের কৈলাশ শৃঙ্গের মানস সরোবরে। 'পদ্মা' নদীর উৎপত্তিস্থল হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯১: ড্রোন কি?
- ক) অতি দ্রুতগামী বিমান
- খ) চালকবিহীন বিমানসঠিক উত্তর
- গ) যাত্রীবাহী বিমান
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: 'ড্রোন' চালকবিহীন যুদ্ধবিমান। ১৯৮২ সালে লেবানন যুদ্ধে ও ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধে আমেরিকান সেনাবাহিনী অধিক মাত্রায় ব্যবহার করে এই পাইলটবিহীন বিমান। বিভিন্ন নাম দেয়া হয়েছে এই বিমানের যেমন Unmanned air vehicle, Unmanned air craft system ইত্যাদি।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৯২: জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
- ক) অস্ট্রিয়া
- খ) দক্ষিণ কোরিয়া
- গ) নরওয়ে
- ঘ) মিয়ানমার
ব্যাখ্যা: [Note : জাতিসংঘের ৮ম মহাসচিব বান কি মুন ছিলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক। সংস্থাটির ৯ম ও বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্টনিও গুতেরেস (দায়িত্ব গ্রহণ ১ জানুয়ারি ২০১৭)। জাতিসংঘের ১ম মহাসচিব 'ট্রাইগভেলী' নরওয়ের নাগরিক ছিলেন এবং জাতিসংঘের ৩য় মহাসচিব 'উ থান্ট' মিয়ানমারের নাগরিক এবং 'কুর্ট ওয়াল্ডহেইম' ৪র্থ মহাসচিব যিনি অস্ট্রিয়ার নাগরিক ছিলেন।জ
বিষয়: গণিত
প্রশ্ন ৯৩: আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?
- ক) চীন
- খ) কানাডাসঠিক উত্তর
- গ) যুক্তরাষ্ট্র
- ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা: আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া (১,৭,০৯,৫,২০০ বর্গকিমি) ও দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা (৯৯,৭৬,১৪০ বর্গ কিমি)। তৃতীয় বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্রের আয়তন ৯৬,২৯,০৯১ বর্গকিমি, ৪র্থ বৃহত্তম দেশ চীনের আয়তন ৯৫,৯৬,৯৬০ বর্গকিমি এবং ৬ষ্ঠ বৃহত্তম দেশ অস্ট্রেলিয়ার আয়তন ৭৬,৮৬,৮৫০ বর্গকিমি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৪: কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি?
- ক) রাশিয়া
- খ) জাপান
- গ) বাংলাদেশসঠিক উত্তর
- ঘ) সৌদি আরব
বিষয়: বাংলা
প্রশ্ন ৯৫: হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস কোনটি?
- ক) নন্দিত নরকেসঠিক উত্তর
- খ) শঙ্খনীল কারাগার
- গ) কোথাও কেউ নেই
- ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা: হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস 'নন্দিত নরকে'। তবে তার লেখা প্রথম উপন্যাস 'শঙ্খনীল কারাগার'। তার রচিত শ্রেষ্ঠ উপন্যাসগুলোর মধ্যে শঙ্খনীল কারাগার, কোথাও কেউ নেই, বহুব্রীহি, শ্রাবণ মেঘের দিন, দূরে কোথাও, এইসব দিনরাত্রি, ময়ূরাক্ষী, মহাপুরুষ, নিশিকাব্য, সম্রাট, জোছনা ও জননীর গল্প ইত্যাদি অন্যতম।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯৬: 'চাঁদমুখ' কোন সমাস?
- ক) দ্বন্দ্ব
- খ) উপমান
- গ) রূপকসঠিক উত্তর
- ঘ) উপমিত
ব্যাখ্যা: 'চাঁদ মুখ'-এর ব্যাসবাক্য হলো চাঁদের মতো মুখ। চাঁদমুখ-এ চাঁদের সৌন্দর্যের সাথে মুখের সৌন্দর্যের অভেদ কল্পনা করা হয়েছে। চাঁদের আকারের সাথে নয়। তাই এটি রূপক কর্মধারয় সমাস।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯৭: কোন বানানটি শুদ্ধ?
- ক) সমিচিন
- খ) সমীচিন
- গ) সমীচীনসঠিক উত্তর
- ঘ) সমিচীন
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: Which sentence is correct?
- ক) You had better going there
- খ) You had better go thereসঠিক উত্তর
- গ) You had better gone there
- ঘ) You had better to be going there
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৯: The world 'Lunar' is related to—
- ক) Moonসঠিক উত্তর
- খ) Sun
- গ) Earth
- ঘ) Mars
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৯৯ প্রশ্ন · ৯৯ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
