সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) ২০১৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮১: বাংলা গদ্যের জনক কে?
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) মাইকেল মধুসূদন দত্ত
- গ) আলাওল
- ঘ) প্যারিচাঁদ মিত্র
ব্যাখ্যা: Note : বাংলা গদ্যশৈলীর মার্জিত রূপদানে বিশেষ অবদানের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক' নামে অভিহিত করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গল্পের জনক। মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দ এবং বাংলা সনেটের জনক। বাংলা উপন্যাস রচনার পথিকৃত এবং প্রথম চলতি ভাষায় প্রয়োগ করেন প্যারিচাঁদ মিত্র।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮২: কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
- ক) লুৎফর রহমান
- খ) হামিদুর রহমানসঠিক উত্তর
- গ) পাভেল রহমান
- ঘ) আতাউর রহমান
ব্যাখ্যা: কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতির নাম হামিদুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত এই মহান স্থাপনাটির উদ্বোধন করেন শহিদ শফিউর রহমানের পিতা মাহবুবুর রহমান। ২৪ ফেব্রুয়ারি ১৯৫২ শহিদ মিনারের উদ্বোধন হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৩: তামাকে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তুর নাম কি?
- ক) সায়ানাইড
- খ) নিকোটিনসঠিক উত্তর
- গ) আয়োডিন
- ঘ) কার্বাইড
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৪: ভেটো কি?
- ক) ল্যাটিন শব্দ — 'আমি মানি না'সঠিক উত্তর
- খ) ইংরেজি শব্দ — 'আমার সমর্থন আছে'
- গ) গ্রিক শব্দ—'আমি নিরপেক্ষ'
- ঘ) ফ্রেঞ্চ শব্দ—'আমি ভোট দিলাম'
ব্যাখ্যা: ভেটো ল্যাটিন ভাষার শব্দ। এর অর্থ আমি মানি না। শব্দটি অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশের ভেটো প্রদানের ক্ষমতা বহুল আলোচিত বিষয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮৫: বাংলা ভাষায় প্রথম কোরান অনুবাদ কে করেন?
- ক) গিরীশচন্দ্র সেনসঠিক উত্তর
- খ) স্যার জগদীশচন্দ্র বসু
- গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ) রাজা রামমোহন রায়
ব্যাখ্যা: বাংলা ভাষায় প্রথম কোরআন অনুবাদ করেন ভাই গিরীশচন্দ্র সেন। তার পৈতৃক বাড়ি নরসিংদী জেলায়। স্যার জগদীশচন্দ্র বসুকে বলা হয় 'গাছের জীবন আছে' তত্ত্বের জনক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন বাংলা গদ্যের জনক এবং সতীদাহ প্রথা বিলোপের অন্যতম নায়ক হলেন রাজা রামমোহন রায়।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৬: বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
- ক) ৫৫০
- খ) ৩৫০সঠিক উত্তর
- গ) ৩০০
- ঘ) ৩৩০
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা হলো ৩৫০টি। এর মধ্যে সাধারণ আসনের সংখ্যা ৩০০টি এবং সংরক্ষিত আসনের সংখ্যা ৫০টি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৭: বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি?
- ক) চন্দ্রিমা উদ্যান
- খ) সোহরাওয়ার্দী উদ্যান
- গ) রমনা পার্ক
- ঘ) সাফারী পার্ক
ব্যাখ্যা: Note : বাংলাদেশের মোট জাতীয় উদ্যানের সংখ্যা ১৭টি। উপরে উল্লেখিত কোনোটিই জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত নয়। জাতীয় সংসদ ভবন সংলগ্ন উদ্যানটির নাম হলো চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যানের অপর নাম রেসকোর্স ময়দান। বৈশাখী মেলার সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য রমনা পার্ক সুপরিচিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৮: সেন্টমার্টিন কি?
- ক) বাংলাদেশের একটি দ্বীপসঠিক উত্তর
- খ) বাংলাদেশের একটি উপজেলা
- গ) ভারতের একটি অঙ্গরাজ্য
- ঘ) ইউরোপের একটি ক্ষুদ্র রাষ্ট্র
ব্যাখ্যা: সেন্টমার্টিন বাংলাদেশের একটি দ্বীপ। এর অপর নাম নারিকেল জিঞ্জিরা। নৈসর্গিক সৌন্দর্যের জন্য এই প্রবাল দ্বীপটি পর্যটকদের নিকট অনেক আকর্ষণীয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৯: পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কি?
- ক) এমিবাসঠিক উত্তর
- খ) তেলাপোকা
- গ) বাদুর
- ঘ) বানর
ব্যাখ্যা: পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কোনটি তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর সর্বকটিই আদিম সৃষ্ট প্রাণীগুলোর অন্যতম। তন্মধ্যে প্রথমটি হলো অ্যামিবা। ৪০০ মিলিয়ন বছর পূর্বেও অ্যামিবার উপস্থিতি ছিল। তেলাপোকার উৎপত্তি আজ থেকে ৩২০ মিলিয়ন বছর আগে। অন্তত ৫২ মিলিয়ন বছর পূর্বে বাদুরের উৎপত্তি এবং ৪০ মিলিয়ন বছর পূর্বে বানরের উৎপত্তির কথা জানা যায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: GMT কি?
- ক) পৃথিবীর মধ্যভাগের সময়সঠিক উত্তর
- খ) পৃথিবীর মানমন্দির
- গ) একটি শহর
- ঘ) সময় আবিষ্কারের স্থান
ব্যাখ্যা: GMT হলো গ্রিনউইচ মিন টাইম। অর্থাৎ লন্ডনের গ্রিনউইচ শহরে যে মানমন্দির রয়েছে তার গড় সময়। গ্রিনউইচ মন্দিরকে পৃথিবীর মধ্যভাগ কল্পনা করে বিশ্বের সকল দেশের জন্য এই মন্দিরের সময়কে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সময় হিসেবে গণ্য করা হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯১: বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' কবে প্রথম প্রকাশিত হয়?
- ক) জুন ২০১১
- খ) জুলাই ২০১১
- গ) জুন ২০১২সঠিক উত্তর
- ঘ) জানুয়ারি ২০১৩
ব্যাখ্যা: বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' প্রথম প্রকাশিত হয় ২০১২ সালের জুন মাসে। এটির প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। একই সময়ে বইটি ইংরেজি ভাষায়ও প্রকাশিত হয়। বর্তমানে বইটি ইংরেজি, জাপানি, চীনা সহ কয়েকটি ভাষায় প্রকাশিত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯২: মুজিবনগর-এর পূর্বনাম কি ছিল?
- ক) মেহেরপুর
- খ) চন্দ্রনাথ
- গ) স্বরূপকাঠি
- ঘ) বৈদ্যনাথ তলাসঠিক উত্তর
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ সরকারের রাজধানী খ্যাত মুজিবনগরের পূর্ব নাম ছিল বৈদ্যনাথ তলা। ১৯৭১ সালের ১০ এপ্রিল এখানে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং একই বছরের ১৭ এপ্রিল এখানে সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই স্থানের নামকরণ করা হয় মুজিবনগর। বর্তমানে এটি মেহেরপুর জেলার একটি উপজেলা বটে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৩: সংসদ ভবনের স্থপতি কে?
- ক) এফ আর রহমান
- খ) মাজহারুল ইসলাম
- গ) লুই আই কানসঠিক উত্তর
- ঘ) মৃণাল হক
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি হলেন যুক্তরাষ্ট্রের লুই আই কান। মাজহারুল ইসলাম হলেন বাংলাদেশের একজন স্বনামধন্য গীতিকার এবং মৃণাল হক হলেন বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম প্রধান ভাস্কর।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৪: বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?
- ক) ১০ জানুয়ারি ১৯৭২
- খ) ১০ জুন ১৯৭২
- গ) ১৬ ডিসেম্বর ১৯৭২সঠিক উত্তর
- ঘ) ১৭ এপ্রিল ১৯৭২
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর। এর আগে সংবিধানটি গণপরিষদ তথা জাতীয় সংসদে উত্থাপিত হয় ১৯৭২ সালের ১২ অক্টোবর এবং গণপরিষদে তা গৃহীত হয় একই বছরের ৪ নভেম্বর।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯৫: বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?
- ক) কামরুল হাসানসঠিক উত্তর
- খ) কাইয়ুম চৌধুরী
- গ) জয়নুল আবেদীন
- ঘ) মুর্তজা বশীর
ব্যাখ্যা: বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার রূপকার বা ডিজাইনার হলেন কামরুল ইসলাম। তিনি জাতীয় প্রতীকের ডিজাইনারও বটে। তবে জাতীয় পতাকার প্রথম ডিজাইনার হলেন শিব নারায়ণ দাস। জয়নুল আবেদীনকে বাংলাদেশের আর্ট শিল্পের আচার্য বলা হয়। কাইয়ুম চৌধুরী বাংলাদেশের অন্যতম একজন চিত্রশিল্পী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
- ক) স্যার এ. এফ রহমান
- খ) পি. জে. হার্টজসঠিক উত্তর
- গ) জগদীশ চন্দ্র বসু
- ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার পি. জে. হার্টজ। তিনি ১৯২০ থেকে ১৯২৫ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন। স্যার এ এফ রহমান হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ও তৃতীয় উপাচার্য। জগদীশচন্দ্র বসু একজন প্রখ্যাত বিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ভাষাবিজ্ঞানী ড. মুহাম্মদ শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৭: বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?
- ক) হালদা নদীসঠিক উত্তর
- খ) চলন বিল
- গ) পশুর নদী
- ঘ) মেঘনা নদী
ব্যাখ্যা: বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হলো হালদা নদী। এটির উৎপত্তি খাগড়াছড়ির বদনাতলী এবং প্রবাহিত হয়েছেন চট্টগ্রামের কয়েকটি উপজেলা জুড়ে। প্রতিবছর হালদা নদীতে একটি বিশেষ মুহূর্তে এবং বিশেষ পরিবেশে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস ও কার্প জাতীয় মাতৃমাছ প্রচুর পরিমাণে ডিম ছাড়ে। ডিম ছাড়ার বিশেষ সময়কে তিসি বলা হয়ে থাকে। চলন বিল বাংলাদেশে বৃহত্তম বিল। পশুর নদী সুন্দরবনে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: তিয়েন ইয়েনমেন স্কোয়ার কোথায়?
- ক) ইস্তানবুল
- খ) তাসখন্দ
- গ) বেইজিংসঠিক উত্তর
- ঘ) কুনসিং
ব্যাখ্যা: তিয়েন ইয়েনমেন স্কোয়ার-এর অবস্থান চীনের রাজধানী বেইজিং-এ। ১৯৮৯ সালে চীনে ছাত্র আন্দোলনের সাথে এই স্কোয়ারের নামটি বিজড়িত। ইস্তানবুল তুরস্কের প্রধান ও বৃহত্তম শহর। তাসখন্দ হলো উজবেকিস্তানের রাজধানী শহর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৯: বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
- ক) ৪০ তম
- খ) ৪৪ তমসঠিক উত্তর
- গ) ৪১ তম
- ঘ) ২৮ তম
ব্যাখ্যা: বারাক ওবামা ছিলেন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট (পরপর দুই মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন)। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম ও ৪১তম প্রেসিডেন্ট ছিলেন যথাক্রমে রোনাল্ড রিগান এবং জর্জ এইচ ডব্লিউ বুশ আর ২৮তম প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১০০: কোন বিষয়ে অবদান রাখার জন্য এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ কর্তৃক 'চ্যাম্পিয়ন অব দি আর্থ' পুরস্কার প্রদান করা হয়েছে?
- ক) স্বাস্থ্য বিষয়ক
- খ) নারী উন্নয়ন বিষয়ক
- গ) পরিবেশ বিষয়কসঠিক উত্তর
- ঘ) প্রতিবন্ধী কল্যাণ বিষয়ক
ব্যাখ্যা: পরিবেশ বিষয়ে অসামান্য অবদান রাখার জন্য জাতিসংঘের ইউনেফ সংস্থা ২০১৫ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'চ্যাম্পিয়ন অব দি আর্থ' পদকে ভূষিত করেন। উল্লেখ্য তিনি জলবায়ু মোকাবিলায় 'জলবায়ু তহবিল' গঠন করে বিশ্বে এক আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
