সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO, ২৪.১২.২০১০) ২০১০ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮১: দাস প্রথা বিলুপ্ত করেন—
- ক) মার্টিন লুথার কিং
- খ) আব্রাহাম লিংকনসঠিক উত্তর
- গ) নেলসন ম্যান্ডেলা
- ঘ) জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা: দাসপ্রথা বিলুপ্ত করেন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন। তিনি ক্রীতদাসদের স্বাধীন নাগরিকের মর্যাদা দেন ১৮৬৩ সালের ১ জানুয়ারি। লিংকন ছিলেন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮২: ২০০৯ সালে শান্তিতে নোবেল প্রাইজ পান—
- ক) ড. ইউনূস
- খ) বারাক হোসেন ওবামাসঠিক উত্তর
- গ) অং সান সুচি
- ঘ) বান কি মুন
ব্যাখ্যা: ২০১৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ডেনিস মুকওয়েগে এবং ইরাকের নাদিয়া মুরাদ বাসে তাহা। যুদ্ধ-সহিংসতার মধ্যে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নারীদের রক্ষায় বিশেষ প্রচেষ্টার জন্য তাদেরকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮৩: হ্যামলেট নাটকটি লেখেন—
- ক) সেক্সপিয়ারসঠিক উত্তর
- খ) রবার্ট ফ্রস্ট
- গ) আর্নেস্ট হেমিংওয়ে
- ঘ) জন কিটস
ব্যাখ্যা: উইলিয়াম শেক্সপিয়রের একটি বিখ্যাত ট্রাজেডি 'হ্যামলেট'। এ নাটকের প্রধান চরিত্রগুলো হলো হ্যামলেট, অফিলিয়া, গারট্রুড, ক্লডিয়াস। নাটকটি পাঁচ অঙ্ক বিশিষ্ট।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮৪: কবর কবিতাটি লেখেন—
- ক) মুনীর চৌধুরী
- খ) জসীমউদ্দীনসঠিক উত্তর
- গ) আব্বাস উদ্দিন
- ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: 'কবর' কবিতাটি লেখেন পল্লীকবি জসীমউদ্দীন। কবিতাটি কবির ছাত্রাবস্থায় মাধ্যমিক স্তরের পাঠ্য তালিকাভুক্ত হয়। কবিতাটিতে মোট ১১৮ লাইন আছে। কবিতাটি ষাণ্মাত্রিক মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৮৫: SAARC-এর সদর দফতর অবস্থিত—
- ক) ঢাকায়
- খ) কাঠমান্ডুতেসঠিক উত্তর
- গ) কলম্বোতে
- ঘ) কাবুলে
ব্যাখ্যা: আনুষ্ঠানিকভাবে ১৯৮৫ সালে গঠিত আঞ্চলিক সংগঠন সার্ক-এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮। সর্বশেষ সদস্য আফগানিস্তান।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৬: মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি—
- ক) সুইডেনে
- খ) জাপানেসঠিক উত্তর
- গ) নরওয়েতে
- ঘ) কানাডায়
ব্যাখ্যা: মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি জাপানে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৭: কয়টি বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হয়?
- ক) ৮টি
- খ) ৬টিসঠিক উত্তর
- গ) ৪টি
- ঘ) ১০টি
ব্যাখ্যা: নোবেল পুরস্কার দেয়া হয় ৬টি বিষয়ে। এ ৬টি বিষয় হলো- সাহিত্য, পদার্থবিদ্যা, রসায়ন, অর্থনীতি, চিকিৎসাবিজ্ঞান ও শান্তি।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৮৮: জাতিসংঘের প্রথম মহাসচিব—
- ক) উ থান্ট
- খ) ট্রিগভ্যালিসঠিক উত্তর
- গ) দ্যাগ হ্যামারশোল্ড
- ঘ) বুট্রস ঘালি
ব্যাখ্যা: জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভ্যালি। তিনি নরওয়ের নাগরিক ছিলেন। তার মেয়াদকাল ছিল ২ ফেব্রুয়ারি ১৯৪৬ সাল থেকে ১০ অক্টোবর ১৯৫২ সাল পর্যন্ত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৯: ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা—
- ক) ৩০
- খ) ২৯
- গ) ২৫
- ঘ) ২৮সঠিক উত্তর
ব্যাখ্যা: ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা ২৮। এর সদর দপ্তর ব্রাসেলস-এ অবস্থিত। এটি ১৯৯২ সালে স্বাক্ষরিত ম্যাস্ট্রিক্ট চুক্তি অনুযায়ী ১৯৯৩ সালের ১ নভেম্বর নামকরণ করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: ইসরাইলী গোয়েন্দা সংস্থার নাম—
- ক) সিআইএ
- খ) কেজিবি
- গ) মোসাদসঠিক উত্তর
- ঘ) RAW
ব্যাখ্যা: ইসরাইলি গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। ১৩ ডিসেম্বর ১৯৪৯ Central Institute of Coordination নামে মোসাদের কার্যক্রম শুরু হয়। পরে মোসাদ নাম ধারণ করে মার্চ ১৯৫১ সালে। মোসাদের সদর দপ্তর তেলআবিব।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯১: সম্প্রতি বাংলাদেশে জীবনরহস্য আবিষ্কৃত হয়েছে—
- ক) পাটেরসঠিক উত্তর
- খ) ধানের
- গ) গমের
- ঘ) আখের
ব্যাখ্যা: বাংলাদেশে পাটের জীবনরহস্য আবিষ্কার করেন বিজ্ঞানী মাকসুদুল আলম। ২০০৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের হয়ে পেঁপে ও ২০০৯ সালে মালয়েশিয়ার হয়ে রাবারের জীবনরহস্য উন্মোচনের গবেষণায় নেতৃত্ব দেন। ২০১০ সালে তিনি তোষা পাটের জীবনরহস্য উন্মোচন করেন। ২০১২ সালে তিনি ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করেন। ২০১৩ সালে তিনি দেশী পাটের জীবনরহস্য উন্মোচন করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯২: চিলি কোথায় অবস্থিত?
- ক) এশিয়ায়
- খ) আফ্রিকায়
- গ) দক্ষিণ আমেরিকায়সঠিক উত্তর
- ঘ) মধ্যপ্রাচ্যে
ব্যাখ্যা: চিলি দক্ষিণ আমেরিকার একটি দেশ। এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব চিলি। রাজধানী সান্তিয়াগো এবং মুদ্রা পেসো।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৯৩: সর্বোচ্চ পর্বতশৃঙ্গ—
- ক) কাঞ্চনঝংগা
- খ) অন্নপূর্ণা
- গ) এভারেস্টসঠিক উত্তর
- ঘ) নাঙ্গা পর্বত
ব্যাখ্যা: সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট। এর উচ্চতা ৮৮৫০ মিটার। প্রথম এভারেস্ট বিজয়ী নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি ও নেপালের তেনজিং নোরগে। প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম। ২৩ মে ২০১০ সালে তিনি এভারেস্ট জয় করেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৪: বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয়—
- ক) ১৯৯২ সালে
- খ) ১৯৯৪ সালে
- গ) ১৯৯৬ সালে
- ঘ) ১৯৯০ সালেসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় ১৯৯০ সালে। এ আইনটির নাম Primary Education (Compulsory) Act, 1990। এ আইনটি গেজেট আকারে প্রকাশিত হয় ১৩ ফেব্রুয়ারি ১৯৯০ সালে। এটি ১৯৯০ সালের ২৭তম আইন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৫: শিল্প বিপ্লব শুরু হয়—
- ক) যুক্তরাষ্ট্রে
- খ) চীনে
- গ) ইংল্যান্ডেসঠিক উত্তর
- ঘ) রাশিয়ায়
ব্যাখ্যা: শিল্প বিপ্লব শুরু হয় ইংল্যান্ডে। আঠারো শতকের শেষের দিকে। এর ফলে পণ্য উৎপাদনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়, বিশ্বজোড়া বাজার গড়ে ওঠে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৬: বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা—
- ক) মার্কটালী
- খ) আন্দ্রে মারলো
- গ) ডব্লিউ.এ.এস. ওডারল্যান্ডসঠিক উত্তর
- ঘ) এডওয়ার্ড কেনেডি
ব্যাখ্যা: বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা ডব্লিউএস ওডারল্যান্ড। তিনি ১৯১৭ সালে নেদারল্যান্ডে জন্মগ্রহণ করেন। ২০০১ সালে তিনি অস্ট্রেলিয়ায় মৃত্যুবরণ করেন।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৯৭: দুই মহাদেশ বিস্তৃত নগর—
- ক) কায়রো
- খ) কাসাব্লাংকা
- গ) প্যারিস
- ঘ) ইস্তানবুলসঠিক উত্তর
ব্যাখ্যা: দুই মহাদেশ বিস্তৃত নগর তুরস্কের ইস্তানবুল। এ নগরীটি এশিয়া ও ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: হিরোশিমায় নিক্ষিপ্ত আণবিক বোমা—
- ক) লিটল বয়সঠিক উত্তর
- খ) ডেস্ট্রয়ার
- গ) স্কাড
- ঘ) প্যাট্রিয়ট
ব্যাখ্যা: হিরোশিমায় নিক্ষিপ্ত আণবিক বোমা লিটল বয়। এ বোমাটি বহন করে বি-২৯ বোমারু বিমান এনোলা গে। এর পাইলট ছিলেন কর্নেল পল টিবেটস্। এ বোমাটির ওজন ছিল ৫ টন এবং বিস্ফোরণ ক্ষমতা ছিল ২০,০০০ টন টিএনটি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৯: দুধে কোন এসিড থাকে?
- ক) ফোলিক
- খ) হাইড্রোক্লোরিক
- গ) ল্যাকটিকসঠিক উত্তর
- ঘ) সাইট্রিক
ব্যাখ্যা: দুধে ল্যাকটিক এসিড থাকে। ল্যাকটিক এসিড মিল্ক এসিড নামেও পরিচিত। ল্যাকটিক এসিড একটি রাসায়নিক যৌগ যা জৈবরসায়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ল্যাকটিক এসিড প্রথম পরিশোধিত করেন সুইডেনের রসায়নবিদ কার্ল উইলহেলম শিলি।
বিষয়: বাংলা
প্রশ্ন ১০০: বাংলা ভাষাকে দেশের ২য় ভাষার মর্যাদা দিয়েছে—
- ক) লাইবেরিয়া
- খ) নামিবিয়া
- গ) সার্বিয়া
- ঘ) সিয়েরা লিয়নসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলা ভাষাকে সিয়েরা লিয়ন সে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা সিয়েরা লিয়নে অনবদ্য অবদান রাখার কারণে সিয়েরা লিয়ন কৃতজ্ঞতাস্বরূপ বাংলা ভাষাকে সে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দেয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
