স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক ২০০৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪১: একটি কাজ মনির করতে পারে ৬ দিনে এবং জহির করতে পারে ১২ দিনে। তারা কাজটি একত্রে শুরু করে এবং কয়েক দিন পর কাজটি অসমাপ্ত রেখে মনির চলে যায়। বাকি কাজ জহির ৩ দিনে শেষ করে। মোট কত দিনে কাজটি সম্পন্ন হলো?
- ক) ৯ দিনে
- খ) ৬ দিনেসঠিক উত্তর
- গ) ৮ দিনে
- ঘ) ৭ দিনে
ব্যাখ্যা: জহির ১২ দিনে করে ১টি কাজ; ১ " ১/১২ অংশ; ৩ " ১×৩/১২ = ১/৪ অংশ। আবার, মনির ৬ দিনে করে ১টি কাজ; ১ " ১/৬ অংশ। মনির ও জহির ১ দিনে করে = (১/১২ + ১/৬) অংশ = ১/৪ অংশ। জহির ৩ দিনে ১/৪ অংশ করলে, দুজন একত্রে করে = (১ – ১/৪) অংশ = ৩/৪ অংশ। একত্রে ১/৪ অংশ কাজ করে ১ দিনে; ৩/৪ " ৪×৩/৪ = ৩ দিনে। মোট সময় লাগে = জহির ৩ দিন + একত্রে ৩ দিন = ৬ দিন
বিষয়: গণিত
প্রশ্ন ৪২: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বাড়ানো হলো এবং প্রস্থ ১০% কমানো হলো। এ অবস্থায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল—
- ক) ১% বাড়বে
- খ) ২% বাড়বে
- গ) ১% কমবেসঠিক উত্তর
- ঘ) একই থাকবে
ব্যাখ্যা: ধরি, দৈর্ঘ্য = ১০০ একক, প্রস্থ = ১০০ একক, ক্ষেত্রফল = ১০,০০০ বর্গ একক। দৈর্ঘ্য ১০% বাড়ানো হলে, দৈর্ঘ্য = ১০০ + ১০ = ১১০ একক; প্রস্থ ১০% কমানো হলে, প্রস্থ = ১০০ – ১০ = ৯০ একক। এক্ষেত্রে ক্ষেত্রফল = ১১০ × ৯০ = ৯৯০০ বর্গ একক; ক্ষেত্রফল কমবে = ১০০০০ – ৯৯০০ = ১০০ বর্গ একক; ক্ষেত্রফল হ্রাসের হার = (১০০/১০০০০) × ১০০ = ১%
বিষয়: গণিত
প্রশ্ন ৪৩: একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার এবং ৭ সেন্টিমিটার হলে তৃতীয় বাহু—হতে পারে না।
- ক) ৫ সেমি দৈর্ঘ্যবিশিষ্ট
- খ) ৮ সেমি দৈর্ঘ্যবিশিষ্ট
- গ) ৯ সেমি দৈর্ঘ্যবিশিষ্ট
- ঘ) ১৩ সেমি দৈর্ঘ্যবিশিষ্টসঠিক উত্তর
ব্যাখ্যা: আমরা জানি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তৃতীয় বাহু ১৩ সেমি দৈর্ঘ্য বিশিষ্ট হতে পারে না।
বিষয়: গণিত
প্রশ্ন ৪৪: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুই বাহুর দৈর্ঘ্য ০.২ মিটার এবং ০.৩ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
- ক) ০.০৬ বর্গমিটার
- খ) ০.০৩ বর্গমিটারসঠিক উত্তর
- গ) ০.০৫ বর্গমিটার
- ঘ) ০.০১ বর্গমিটার
ব্যাখ্যা: দেয়া আছে, সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য ০.২ মিটার ও ০.৩ মিটার। আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল = ১/২ × ০.২ × ০.৩ বর্গ মিটার = ০.০৩ বর্গ মিটার।
বিষয়: গণিত
প্রশ্ন ৪৫: যদি a – 1/a = 2 হয়, তবে a⁴ + (1/a)⁴ = কত?
- ক) 36
- খ) 32
- গ) 34সঠিক উত্তর
- ঘ) 40
ব্যাখ্যা: দেয়া আছে, a – 1/a = 2 ⇒ (a – 1/a)² = 2² [বর্গ করে] ⇒ a² – 2.a.1/a + 1/a² = 4 ⇒ a² + 1/a² = 4 + 2 ⇒ (a² + 1/a²)² = 6² [পুনরায় বর্গ করে] ⇒ a⁴ + 2.a².1/a² + 1/a⁴ = 36 ⇒ a⁴ + 1/a⁴ = 36 – 2; a⁴ + 1/a⁴ = 34
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৪৬: টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি বিক্রয় করলে শতকরা লাভের হার কত?
- ক) ৩০%
- খ) ১৫%
- গ) ২৫%
- ঘ) ২০%সঠিক উত্তর
ব্যাখ্যা: ৬টি লেবুর ক্রয়মূল্য = ১ টাকা; ১ " = ১/৬ টাকা; ৫টি লেবুর বিক্রয়মূল্য = ১ টাকা; ১ " = ১/৫ টাকা; লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য = ১/৫ – ১/৬ = ১/৩০ টাকা; ১/৬ টাকায় লাভ হয় = ১/৩০ টাকা; ১ " = ১×৬/৩০ টাকা; ১০০ " = ১×৬×১০০/৩০ = ২০%
বিষয়: গণিত
প্রশ্ন ৪৭: যদি a = ½(–1 + i√3) এবং b = ½(–1 – i√3) হয়, তবে a⁶ + b⁶ = কত?
- ক) 1
- খ) 2সঠিক উত্তর
- গ) –1
- ঘ) –2
ব্যাখ্যা: আমরা জানি, এককের (১) তিনটি ঘনমূল হচ্ছে যথাক্রমে 1, ½(–1 + i√3), ½(–1 – i√3); যেখানে 1 হচ্ছে বাস্তব ঘনমূল এবং বাকী দুটো অবাস্তব ঘনমূল। অবাস্তব ঘনমূলদ্বয়ের একটি ω হলে অপরটি ω² হবে। আমরা জানি, এককের অবাস্তব ঘনমূলদ্বয়ের গুণফল 1। অর্থাৎ ω.ω² = 1 ⇒ ω³ = 1। এখন, a⁶ + b⁶ = ω⁶ + (ω²)⁶ বা (ω²)⁶ + ω⁶ = (ω³)² + (ω³)⁴ বা (ω³)⁴ + (ω³)² = 1² + 1⁴ বা, 1⁴ + 1² = 2 বা 2 অর্থাৎ উভয় ক্ষেত্রেই মান 2 হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৪৮: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩০ মিটার এবং প্রস্থ ২০ মিটার। বাগানের সীমানা সংলগ্ন বাহিরে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির পরিসীমা কত?
- ক) ১১৬ মিটারসঠিক উত্তর
- খ) ২১৬ মিটার
- গ) ৬০০ মিটার
- ঘ) ১০০ মিটার
ব্যাখ্যা: দেয়া আছে, বাগানের দৈর্ঘ্য = ৩০ মিটার ও প্রস্থ = ২০ মিটার। পরিসীমা = ২ × (৩০ + ২০) = ১০০ মিটার। রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ৩০ + (২×২) = ৩৪ মিটার; রাস্তাসহ বাগানের প্রস্থ = ২০ + (২×২) = ২৪ মিটার; রাস্তাসহ বাগানের পরিসীমা = ২ × (৩৪ + ২৪) মিটার = ১১৬ মিটার
বিষয়: গণিত
প্রশ্ন ৪৯: ᵐⁿ√(xᵐ/xⁿ) × ⁿˡ√(xⁿ/xˡ) × ˡᵐ√(xˡ/xᵐ) = কত?
- ক) 0
- খ) 1সঠিক উত্তর
- গ) x^{lmn}
- ঘ) 1/x^{lmn}
ব্যাখ্যা: = (x^{m–n})^{1/mn}.(x^{n–l})^{1/nl}.(x^{l–m})^{1/lm} = x^{(m–n)/mn}.x^{(n–l)/nl}.x^{(l–m)/lm} = x^{(m–n)/mn + (n–l)/nl + (l–m)/lm} = x^{(l(m–n)+m(n–l)+n(l–m))/mnl} = x^{(lm–nl+mn–lm+nl–mn)/mnl} = x^{0/mnl} = x⁰ = 1
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫০: বিশেষ ক্রমানুযায়ী সাজানো ৯, ৩৬, ৮১, ১৪৪, ২২৫ সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা কত হবে?
- ক) ২৮৯
- খ) ৩৬১
- গ) ৩২৪সঠিক উত্তর
- ঘ) ২৫৬
ব্যাখ্যা: ৯, ৩৬, ৮১, ১৪৪, ২২৫ এর পরের সংখ্যাটি ৩২৪। ৯ = ৩², ৩৬ = ৬², ৮১ = ৯², ১৪৪ = ১২², ২২৫ = ১৫² অর্থাৎ এখানে ১৮² = ৩২৪
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫১: If you read, you will learn. This sentence is a—
- ক) Simple sentence
- খ) Complex sentenceসঠিক উত্তর
- গ) Compound sentence
- ঘ) Negative sentence
ব্যাখ্যা: Complex sentence চেনার উপায় if, when, what, which, that ইত্যাদি Sub-ordinating conjunction এবং দুটি Subject ও দুটি Finite verb থাকে। যেমন– I don't know when he will come। Simple sentence-এ একটি subject ও একটি সমাপিকা ক্রিয়া থাকে। Compound sentence-এ And, or, but থাকে। Negative sentence না-বোধক অর্থ নির্দেশ করে। উপরের বাক্যে you = subject এবং read ও learn = finite verb।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫২: 'Go to the dogs' means—
- ক) be estimated
- খ) be agreed
- গ) be blamed
- ঘ) be ruinedসঠিক উত্তর
ব্যাখ্যা: Go to the dogs— গোল্লায় যাওয়া, go astray।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫৩: Give the meaning of 'soft soap'.
- ক) To speak ill of others
- খ) Flattery for self motivesসঠিক উত্তর
- গ) To speak high of others
- ঘ) To recognise others' good deeds
ব্যাখ্যা: Softsoap— তোষামোদ করা (a) to speak ill of others— কারো নিন্দা করা (b) flattery for self motives— তোষামোদ, নিজ উদ্দেশ্য সাধনে (c) to speak high of others— কারো ব্যাপারে উচ্চ ধারণা করা (d) to recognise other's good deeds— কারো ভালো কাজের প্রশংসা করা
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫৪: What is the meaning of the expression 'bottom line'?
- ক) The final step
- খ) The end of a road
- গ) The last line of a book
- ঘ) The essential pointসঠিক উত্তর
ব্যাখ্যা: Bottom line— কোনো গুরুত্বপূর্ণ ঘটনা (a) The final step— চূড়ান্ত পদক্ষেপ (b) The end of a road— রাস্তার শেষপ্রান্ত (c) The last line of the book— কোনো বইয়ের শেষ লাইন (d) The essential point— গুরুত্বপূর্ণ বিষয়।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫৫: Don't worry. English Grammar is not — to understand.
- ক) so difficult
- খ) very difficult
- গ) too difficultসঠিক উত্তর
- ঘ) difficult enough
ব্যাখ্যা: Too ..... to (এত ........ যে) He is too weak to walk— সে এত দুর্বল যে হাঁটতে পারে না। (a) so difficult— complex sentence-এ so এর পরে that ব্যবহৃত হয়। (b) very difficult— সঙ্গতিপূর্ণ নয়। (c) too difficult— এত কঠিন ....... to— যে (d) difficult enough— সঙ্গতিপূর্ণ নয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৬: 'The Return of the Native' is written by—
- ক) Aldous Huxley
- খ) Somerset Maugham
- গ) Alexander Dumas
- ঘ) Thomas Hardyসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৭: Birds will — in the morning.
- ক) chirpসঠিক উত্তর
- খ) have chirped
- গ) chirping
- ঘ) be chirping
ব্যাখ্যা: Shall, should will, would can, could, may might ইত্যাদি Modal auxiliaries থাকলে verb এর present form বসে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৮: 'On behalf of' means—
- ক) Act forসঠিক উত্তর
- খ) Act upon
- গ) Act to
- ঘ) Act on
ব্যাখ্যা: On behalf of— কারো পক্ষে (a) Act for— কারো পক্ষে কাজ করা (b) Act upon— ক্ষতি করা (c) Act to— ব্যবহার নেই। (d) Act on — পালন করা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৯: 'Capital punishment' means—
- ক) imprisonment
- খ) freedom
- গ) death penaltyসঠিক উত্তর
- ঘ) misery
ব্যাখ্যা: Capital punishment— চূড়ান্ত দণ্ড/মৃত্যুদণ্ড (a) imprisonment— কারারুদ্ধ করা (b) Freedom— স্বাধীনতা (c) Death penalty— মৃত্যুদণ্ড (d) Misery— দুঃখ-দুর্দশা
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬০: 'Brutal' means—
- ক) gentle
- খ) british
- গ) cruelসঠিক উত্তর
- ঘ) beush
ব্যাখ্যা: Brutal— পাশবিক, নিষ্ঠুর (a) gentle— ভদ্র (b) british— ব্রিটিশ (c) cruel— নিষ্ঠুর (d) beush— অর্থ নেই
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
