স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক ২০০৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮১: 'বনফুল'র প্রকৃত নাম কি?
- ক) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
- খ) বুদ্ধদেব বসু
- গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- ঘ) বলাইচাঁদ মুখোপাধ্যায়সঠিক উত্তর
ব্যাখ্যা: কথাসাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম 'বনফুল'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮২: 'ইন্দিরা' গ্রন্থটি কার রচনা?
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়সঠিক উত্তর
- ঘ) প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যা: এটি গল্প না উপন্যাস, এ নিয়ে বিতর্ক বিদ্যমান। ১৮৭২ সালে 'বঙ্গদর্শনে' প্রথম প্রকাশিত হয় এবং 'উপকথা' (১৮৭৭) গ্রন্থে সংকলিত হয়। ১৮৯৩ সালে পুনর্লিখিত ও পরিবর্ধিত হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮৩: বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি?
- ক) ৮টি
- খ) ১০টিসঠিক উত্তর
- গ) ৯টি
- ঘ) ৭টি
ব্যাখ্যা: স্বরবর্ণে এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণে ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮৪: 'চাঁদের অমাবস্যা' কোন শ্রেণীর উপন্যাস?
- ক) মনসমীক্ষামূলকসঠিক উত্তর
- খ) রূপক
- গ) সামাজিক
- ঘ) আত্মজীবনীমূলক
ব্যাখ্যা: সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত এ উপন্যাসে গ্রামীণ জীবনের নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮৫: কোনটি উপপদ তৎপুরুষ সমাস?
- ক) বিষমাখা
- খ) খেচরসঠিক উত্তর
- গ) সজল
- ঘ) তেমাথা
ব্যাখ্যা: কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। আবার উপপদ হচ্ছে– যে পদের পরবর্তী ক্রিয়া মূলের সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সেই পদকে উপপদ বলে) যেমন– জলে চরে যা = জলদ, পঙ্কে জন্মে যা = পঙ্কজ।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৬: 'বাংলাদেশের ইতিহাস' গ্রন্থটি কার রচনা?
- ক) রমেশচন্দ্র মজুমদার
- খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
- গ) মুহম্মদ আব্দুল হাই
- ঘ) ড. নিলীমা ইব্রাহিম
ব্যাখ্যা: প্রশ্নে 'বাংলার ইতিহাস' হলে উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার। অন্যথায় উত্তর নেই।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮৭: 'কলসটি কানায় কানায় পূর্ণ'— কোন কারকে কোন বিভক্তি?
- ক) অপাদানে সপ্তমী
- খ) স্থানাধিকরণে সপ্তমী
- গ) ভাবাধিকরণে সপ্তমী
- ঘ) কালাধিকরণে সপ্তমী
ব্যাখ্যা: সঠিক উত্তর হবে আধারাধিকরণে ৭মী বিভক্তি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮৮: 'শ্রদ্ধা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
- ক) শ্রৎ + √ধা + অ + আসঠিক উত্তর
- খ) শ্রৎ + √ধা + আ
- গ) শ্র + √ধা + আ
- ঘ) শ + √ধা + আ
বিষয়: বাংলা
প্রশ্ন ৮৯: কোনটি শুদ্ধ সন্ধি বিচ্ছেদ?
- ক) ধনু + বিদ্যা
- খ) ধনুঃ + বিদ্যাসঠিক উত্তর
- গ) ধনু + বিদ্যা
- ঘ) ধনূঃ + বিদ্যা
বিষয়: বাংলা
প্রশ্ন ৯০: সঠিক বানান কোনটি?
- ক) আকাঙ্খা
- খ) আকাংখা
- গ) আকাঙ্ক্ষাসঠিক উত্তর
- ঘ) আখাঙ্খা
ব্যাখ্যা: উঁয়ো সম্পর্কিত নিয়মে সন্ধিজাত শব্দ না হলে, যুক্ত ব্যঞ্জনে ক, খ, গ, ঘ এবং ক্ষ-এর পূর্বে নাসিক্য ব্যঞ্জনের ক্ষেত্রে সর্বত্র 'ঙ' হবে। যেমন– অঙ্ক, আকাঙ্ক্ষা, অঙ্গ, আকাঙ্ক্ষিত ইত্যাদি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯১: সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? কোন কারকে কোন বিভক্তি?
- ক) কর্তায় সপ্তমী
- খ) অপাদানে তৃতীয়া
- গ) অধিকরণে তৃতীয়া
- ঘ) অধিকরণে সপ্তমীসঠিক উত্তর
বিষয়: গণিত
প্রশ্ন ৯২: 'ছাড়পত্র' কাব্যটি কার রচনা?
- ক) নজরুল ইসলাম
- খ) বুদ্ধদেব বসু
- গ) সুকান্ত ভট্টাচার্যসঠিক উত্তর
- ঘ) মহাদেব সাহা
ব্যাখ্যা: কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭) রচিত অন্যান্য কাব্যগ্রন্থ– ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ও গীতিগুচ্ছ। 'ছাড়পত্র' কাব্যের বিখ্যাত লাইন 'এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি'।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৯৩: 'নদী ও নারী' গ্রন্থটি কার লেখা?
- ক) আবুল ফজল
- খ) হুমায়ুন কবীরসঠিক উত্তর
- গ) আবুল হুসেন
- ঘ) কাজী আব্দুল ওদুদ
ব্যাখ্যা: তিনি একাধারে লেখক ও রাজনীতিবিদ, তাঁর সম্পাদিত পত্রিকা 'চতুরঙ্গ'।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯৪: কোনটি কাব্যগ্রন্থ?
- ক) শেষের কবিতা
- খ) শেষ লেখাসঠিক উত্তর
- গ) শেষের পরিচয়
- ঘ) শেষ প্রশ্ন
ব্যাখ্যা: 'শেষ লেখা' (১৯৪১) রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থের তিনি নামকরণ করে যেতে পারেননি। জীবনের শেষ কয়েকদিনের রচনা নিয়েই এ গ্রন্থটি রচিত।
বিষয়: বাংলা
প্রশ্ন ৯৫: 'জঙ্গনামা' কাব্যের বিষয় কি?
- ক) যুদ্ধ-বিগ্রহসঠিক উত্তর
- খ) শোক-তাপ
- গ) রোমান্স
- ঘ) প্রেম-ভালবাসা
বিষয়: বাংলা
প্রশ্ন ৯৬: মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
- ক) কানা হরিদত্তসঠিক উত্তর
- খ) বিজয় গুপ্ত
- গ) নারায়ণ দেব
- ঘ) বিপ্রদাস পিপলাই
ব্যাখ্যা: এ কাব্যকে 'পদ্মপুরাণ' নামেও অভিহিত করা হয়। প্রধান চরিত্র বেহুলা, লখিন্দর, চাঁদ সওদাগর।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৭: 'পঞ্চতন্ত্র' গ্রন্থটি কার রচনা?
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) মুহম্মদ আব্দুল হাই
- গ) সৈয়দ মুজতবা আলীসঠিক উত্তর
- ঘ) রাজশেখর বসু
ব্যাখ্যা: এটি প্রবন্ধ গ্রন্থ। দুই পর্বে বিভক্ত। প্রথম পর্বে ৩৪, দ্বিতীয় পর্বে ৩১, মোট ৬৫টি রচনার সংকলন। সৈয়দ মুজতবা আলী'র উল্লেখযোগ্য রচনা– বইকেনা, মোপাসা, বিদেশে, মেশেদিনী, অনুবাদ সাহিত্য, অর্থং অর্থং ইত্যাদি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৮: 'ক্ষীয়মান'-এর বিপরীত শব্দ কি?
- ক) বধিষ্ণু
- খ) বর্ধমানসঠিক উত্তর
- গ) বৃদ্ধিপ্রাপ্ত
- ঘ) বৃহৎ
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৯: 'হ্ম'-এর বিশ্লিষ্ট রূপ কোনটি?
- ক) ক + ষ + ণ
- খ) ক + হ + ম
- গ) হ + মসঠিক উত্তর
- ঘ) ম + হ
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০০: 'ইউসুফ জুলেখা' কি জাতীয় রচনা?
- ক) নাটক
- খ) উপন্যাস
- গ) রোমান্টিক প্রণয়কাব্যসঠিক উত্তর
- ঘ) রম্যরচনা
ব্যাখ্যা: 'ইউসুফ জুলেখা' বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর রচিত রোমান্টিক প্রণয় কাব্য বা কাহিনী কাব্যগ্রন্থ। তিনি পবিত্র কুরআন ও ইরানের কবি ফেরদৌসির কাছ থেকেই কাহিনীসূত্র গ্রহণ করে এ কাব্য লেখেন।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
