স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১১ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০৪
- ১০৪
- ১০৪ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০৪
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬১: পিঁপড়ার কামড়ে জ্বালা করে নিচের কোন রাসায়নিক পদার্থের কারণে?
- ক) ফরমিক এসিডসঠিক উত্তর
- খ) হাইড্রোক্লোরিক এসিড
- গ) টার্টারিক এসিড
- ঘ) ফরমালডিহাইড
ব্যাখ্যা: ফরমিকা বা পিঁপড়া থেকে ফরমিক এসিড উৎপন্ন হয়। পিঁপড়াকে পাতন করে এই এসিড উৎপন্ন করা হয় বলে এর নাম ফরমিক এসিড রাখা হয়েছে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬২: কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়?
- ক) ভিটামিন B₂সঠিক উত্তর
- খ) ভিটামিন C
- গ) ভিটামিন E
- ঘ) ভিটামিন D
ব্যাখ্যা: রিবোফ্লাভিন বা ভিটামিন B₂ এর অভাবে মুখে, ঠোঁটের কোণায় ও জিহ্বায় ঘা হয়। ভিটামিন C-এর অভাবে স্কার্ভি রোগ হয়। ভিটামিন D-এর অভাবে রিকেটস এবং ভিটামিন E-এর অভাবে শিশু ও বালকদের ক্ষেত্রে রক্ত কণিকা ক্ষতিগ্রস্ত হয় এবং শ্বেত কণিকা বিনষ্ট হতে পারে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৩: ৫, ৯, ১, ৪ অংকগুলি দ্বারা ৫০০০ এর চেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যায়?
- ক) ১২টিসঠিক উত্তর
- খ) ৮টি
- গ) ১৮টি
- ঘ) ১৬টি
ব্যাখ্যা: ৫, ৯, ১, ৪ এই চারটি অঙ্ক দ্বারা ৫০০০ এর চেয়ে বড় কোনো সংখ্যা তৈরি করতে হলে প্রথম স্থানে ৫ বা ৯ বসাতে হবে। ১ম স্থানটি ৫ ও ৯ দ্বারা ₂P₁ বা ২ প্রকারে পূরণ করা যায় বাকী তিনটি স্থান তিনটি অঙ্ক দ্বারা ₃P₃ বা ৬ প্রকারে পূরণ করা যায়। মোট বিন্যাস = ২ × ৬ = ১২।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৪: দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৩ অংশ। সংখ্যা দুইটির অনুপাত কত?
- ক) ৩ : ১
- খ) ২ : ৩
- গ) ১ : ৪
- ঘ) ২ : ১সঠিক উত্তর
ব্যাখ্যা: ধরি, সংখ্যা দুটি x ও y
x − y = ১/৩ (x + y)
⇒ ৩x − ৩y = x + y
⇒ ২x = ৪y
⇒ x/y = ৪/২
∴ x : y = ২ : ১
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৫: ৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
- ক) ৮৬
- খ) ৬৮
- গ) ৭৮
- ঘ) ৫৮সঠিক উত্তর
ব্যাখ্যা: ৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে ৮৯ ও ৩১। এদের অন্তর = ৮৯ − ৩১ = ৫৮।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৬: ৭৬৫ থেকে ৬৫৬ যত কম, কোন সংখ্যার ৮২৫ থেকে ততটুকু বেশী?
- ক) ৯৩২
- খ) ৯৩৩
- গ) ৯৩৪সঠিক উত্তর
- ঘ) ৯৩৫
ব্যাখ্যা: ৭৬৫ − ৬৫৬ = ১০৯
৮২৫ + ১০৯ = ৯৩৪
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৭: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?
- ক) ১৬
- খ) ১৪
- গ) ১২সঠিক উত্তর
- ঘ) ১০
ব্যাখ্যা: ২৭ − ৩ = ২৪
৪০ − ৪ = ৩৬
৬৫ − ৫ = ৬০
২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৮: একটি স্কুলে ৪৫০ জন শিক্ষার্থী আছে এবং তার মধ্যে ১৮% ছাত্রী। ঐ স্কুলে কতজন ছাত্রী আছে?
- ক) ৮১ জনসঠিক উত্তর
- খ) ৮২ জন
- গ) ৮৩ জন
- ঘ) ৮৪ জন
ব্যাখ্যা: ১০০ জনে ছাত্রী ১৮ জন
৪৫০ জনে (১৮ × ৪৫০)/১০০ = ৮১ জন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৯: ৪৮ কোন সংখ্যার ৬০%?
- ক) ৮০সঠিক উত্তর
- খ) ৮২
- গ) ৮৪
- ঘ) ৮৬
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি 'ক'
শর্তমতে, (৬০/১০০) × ক = ৪৮
⇒ ক = (৪৮ × ১০০)/৬০
ক = ৮০।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৭০: শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা?
- ক) ১৫%
- খ) ১৪%সঠিক উত্তর
- গ) ১২%
- ঘ) ১০%
ব্যাখ্যা: সুদের হার = (সুদ × ১০০)/(আসল × সময়)
= (২১০ × ১০০)/(৭৫০ × ২)
= ১৪
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৭১: টাকায় ১০টা দরে আম ক্রয় করে টাকায় ৮টা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
- ক) ২৭%
- খ) ২৬%
- গ) ২৫%সঠিক উত্তর
- ঘ) ২৪%
ব্যাখ্যা: ৮টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১০টি আমের বিক্রয়মূল্য ১০/৮ = ৫/৪ টাকা
লাভ = ৫/৪ − ১ = ১/৪
১ টাকায় লাভ ১/৪ টাকা
১০০ টাকায় লাভ ১/৪ × ১০০ = ২৫ টাকা।
বিষয়: গণিত
প্রশ্ন ৭২: যদি a + b = √7 এবং b = a − √3 হয়, তবে ab এর মান কত?
- ক) √21
- খ) 2
- গ) 1সঠিক উত্তর
- ঘ) 2√10
ব্যাখ্যা: b = a − √3
⇒ a − b = √3
ab = ((a+b)/2)² − ((a−b)/2)²
= (√7/2)² − (√3/2)²
= 7/4 − 3/4
= 1
বিষয়: গণিত
প্রশ্ন ৭৩: x − y = 2 এবং xy = 3 হলে, x + y এর মান কত?
- ক) 4
- খ) −4
- গ) 16
- ঘ) ±4সঠিক উত্তর
ব্যাখ্যা: (x + y)² = (x − y)² + 4xy
= (2)² + 4 × 3
= 4 + 12
= 16
∴ x + y = ± 4.
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৪: 2x = 3y এবং 3x − 2y = 5 হলে (x, y) হবে :
- ক) (6, 4)
- খ) (3, 2)সঠিক উত্তর
- গ) (5/2, 5/3)
- ঘ) (3/2, 1)
ব্যাখ্যা: 2x = 3y
⇒ x = (3/2)y
3x − 2y = 5
⇒ 3·(3/2)y − 2y = 5
⇒ 9y − 4y = 10
⇒ 5y = 10
∴ y = 2
x = (3/2)y = (3/2) × 2 = 3
নির্ণেয় সমাধান, (x, y) = (3, 2).
বিষয়: গণিত
প্রশ্ন ৭৫: (1/a + 1) ÷ (1 − 1/a²) = কত?
- ক) a/(a+1)
- খ) a/(a−1)সঠিক উত্তর
- গ) a(a+1)
- ঘ) a(a−1)
ব্যাখ্যা: (1/a + 1) ÷ (1 − 1/a²)
= ((1+a)/a) ÷ ((a²−1)/a²)
= ((1+a)/a) × (a²/((a+1)(a−1)))
= a/(a−1).
বিষয়: গণিত
প্রশ্ন ৭৬: কোনো বৃত্তের কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি হলে কেন্দ্র হতে 3 সেমি দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য হবে–
- ক) 8 সেমিসঠিক উত্তর
- খ) 4 সেমি
- গ) 6 সেমি
- ঘ) 7.5 সেমি
ব্যাখ্যা: কেন্দ্রগামী জ্যা বা ব্যাস = 10 সে.মি.
জ্যা এর অর্ধেক দৈর্ঘ্য = √((ব্যাসার্ধ)² − (কেন্দ্র হতে জ্যা এর দূরত্ব)²)
= √((5)² − (3)²)
= √(25 − 9)
= √16 = 4
জ্যা-এর দৈর্ঘ্য = 4 × 2 = 8 সেমি।
বিষয়: গণিত
প্রশ্ন ৭৭: একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০°। চতুর্থ কোণটির মান কত?
- ক) ৯০°
- খ) ৭০°
- গ) ৮০°সঠিক উত্তর
- ঘ) ৬০°
ব্যাখ্যা: চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি ৩৬০°।
চতুর্থ কোণের মান = ৩৬০° − ২৮০° = ৮০°।
বিষয়: গণিত
প্রশ্ন ৭৮: একটি বৃত্তের পরিধি কত?
- ক) 4πr
- খ) πr²
- গ) (3/4)πr
- ঘ) 2πrসঠিক উত্তর
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৭৯: সমুদ্র তলদেশে ভূমিকম্পের কারণে সামুদ্রিক ঢেউকে কি বলে?
- ক) হারিকেন
- খ) সাইক্লোন
- গ) সুনামিসঠিক উত্তর
- ঘ) টাইফুন
ব্যাখ্যা: সমুদ্র তলদেশে ভূমিকম্পের কারণে সৃষ্ট প্রবল সামুদ্রিক ঢেউকে সুনামি বলে। ২০১১ সালের ১৫ মার্চ সুনামির কারণে জাপানে পারমাণবিক বিপর্যয় হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮০: কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়?
- ক) ইরান
- খ) কাতার
- গ) ইয়ামেন
- ঘ) কাজাখস্তানসঠিক উত্তর
ব্যাখ্যা: কাজাখস্তান মধ্য এশিয়ার বৃহত্তম দেশ। এর আয়তন ২৭,১৭,৩০০ বর্গ কিমি।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০৪ প্রশ্ন · ১০৪ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
