স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১১ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০৪
- ১০৪
- ১০৪ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০৪
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮১: কর আদায়ের দায়িত্ব কার?
- ক) জাতীয় রাজস্ব বোর্ডসঠিক উত্তর
- খ) বাংলাদেশ ব্যাংক
- গ) বাণিজ্যিক ব্যাংক
- ঘ) অর্থ মন্ত্রণালয়
ব্যাখ্যা: কর আদায়ের দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের। বাংলাদেশ ব্যাংক সার্বিক অর্থব্যবস্থার জন্য দেশের মুদ্রানীতি প্রণয়ন করে থাকে।
বিষয়: গণিত
প্রশ্ন ৮২: স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য 'বীরশ্রেষ্ঠ' খেতাব প্রাপ্তির সংখ্যা কত?
- ক) ১১
- খ) ৭সঠিক উত্তর
- গ) ২২
- ঘ) ১৭৫
ব্যাখ্যা: স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ৭ জনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয়। এছাড়া বীরউত্তম ৬৮ জন, বীরবিক্রম ১৭৫ জন, বীরপ্রতীক ৪২৬ জন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৩: বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
- ক) ১০টি
- খ) ৮টি
- গ) ৬টি
- ঘ) ৪টিসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের মূলনীতি ৪টি। এছাড়া সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ এবং ১১টি ভাগ আছে। মূলনীতি চারটি হলো (ক) জাতীয়তাবাদ (খ) গণতন্ত্র (গ) সমাজতন্ত্র (ঘ) ধর্মনিরপেক্ষতা।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮৪: বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায়?
- ক) নিউইয়র্ক
- খ) জেনেভাসঠিক উত্তর
- গ) প্যারিস
- ঘ) জুরিক
ব্যাখ্যা: বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। বাংলাদেশ ১ জানুয়ারি ১৯৯৫ WTO-এর সদস্য পদ লাভ করে। এ দিনেই WTO প্রতিষ্ঠিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৫: উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
- ক) রাজশাহী
- খ) নওগাঁ
- গ) বগুড়া
- ঘ) নাটোরসঠিক উত্তর
ব্যাখ্যা: উত্তরা গণভবন নাটোর জেলায় অবস্থিত। রাজা দয়ারাম রায় ১৭৪৩ সালে এটি নির্মাণ করেন। গভর্নর মোনায়েম খান ২৮ জুলাই ১৯৬৭ সালে এটি গভর্নর হাউসে রূপান্তর করেন। ৯ ফেব্রুয়ারি ১৯৭২ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রাজবাড়ির নামকরণ করেন উত্তরা গণভবন।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৮৬: কোন মুসলিম দেশ 'ন্যাটোর' সদস্য?
- ক) তুরস্কসঠিক উত্তর
- খ) মিশর
- গ) পাকিস্তান
- ঘ) মালয়েশিয়া
ব্যাখ্যা: মুসলিম দেশ হিসেবে তুরস্ক ১৮ ফেব্রুয়ারি ১৯৫২ সালে NATO-র সদস্য হয়। উল্লেখ্য, আলবেনিয়া NATO-এর দ্বিতীয় মুসলিম সদস্য রাষ্ট্র।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৭: 'ওয়াটার লু' কোন দেশে অবস্থিত?
- ক) ফ্রান্স
- খ) হলান্ড
- গ) জার্মানী
- ঘ) বেলজিয়ামসঠিক উত্তর
ব্যাখ্যা: 'ওয়াটার লু' যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত। এখানে ১৮১৫ সালে যুদ্ধে সেনাপতি ডিউক অব ওয়েলিংটন জয়ী হন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৮: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি?
- ক) উগান্ডা
- খ) ইথিওপিয়া
- গ) সেনেগালসঠিক উত্তর
- ঘ) তিউনেশিয়া
ব্যাখ্যা: আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেনেগাল ১ ফেব্রুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি দেয়। উগান্ডা ১৬ আগস্ট ১৯৭২, ইথিওপিয়া ২৫ নভেম্বর ১৯৭২, তিউনিসিয়া ১৬ জুলাই ১৯৭৩ বাংলাদেশকে স্বীকৃতি দান করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৯: বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন কে?
- ক) তাজউদ্দীন আহমদ
- খ) সৈয়দ নজরুল ইসলাম
- গ) অধ্যাপক ইউসুফ আলীসঠিক উত্তর
- ঘ) মনসুর আলী
ব্যাখ্যা: অধ্যাপক ইউসুফ আলী ১৭ এপ্রিল ১৯৭১ মেহেরপুরের মুজিবনগরে (বৈদ্যনাথতলা) স্বাধীনতার ঘোষণা (পত্র) পাঠ করেন। একই দিনে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী এবং এম মনসুর আলী অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: মানুষের শরীরে কত টুকরা হাড় থাকে?
- ক) ১০৬
- খ) ১৫৬
- গ) ২০৬সঠিক উত্তর
- ঘ) ২৬০
ব্যাখ্যা: মানব দেহে হাড়ের সংখ্যা ২০৬টি। ক্রোমোজমের সংখ্যা ২৩ জোড়া এবং হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ থাকে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯১: চাকমা সম্প্রদায় কোন জেলার অধিবাসী?
- ক) ময়মনসিংহ
- খ) সিলেট
- গ) বগুড়া
- ঘ) রাঙ্গামাটিসঠিক উত্তর
ব্যাখ্যা: চাকমা সম্প্রদায় বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় বসবাস করে। ময়মনসিংহে বসবাসকারী উপজাতি হলো গারো, বর্মণ ও ডালু। সিলেটে বসবাসকারী উপজাতি সুন্তা, রবিদাস, কুর্মি, খাসিয়া, নায়েক, পাত্র, বীন, বোনাজ, ভূমিজ ও মণিপুরী। মাহালী ও সাঁওতাল উপজাতি বগুড়ায় বসবাস করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯২: স্বাধীন বাংলাদেশের পতাকা ১৯৭১ সালের কোন তারিখে উত্তোলন হয়েছিল?
- ক) ২ মার্চসঠিক উত্তর
- খ) ৭ মার্চ
- গ) ১০ মার্চ
- ঘ) ২৩ মার্চ
ব্যাখ্যা: স্বাধীন বাংলাদেশের পতাকা ২ মার্চ ১৯৭১ সালে তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলন করেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৩: মুজিবনগরে ১৯৭১ সালের কোন তারিখে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল?
- ক) ২৬ মার্চ
- খ) ১০ এপ্রিলসঠিক উত্তর
- গ) ১৭ এপ্রিল
- ঘ) ১৬ ডিসেম্বর
ব্যাখ্যা: ১০ এপ্রিল ১৯৭১ মুজিবনগরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয়। ১৭ এপ্রিল ১৯৭১ মুজিবনগর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উক্ত ঘোষণাপত্রটি পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৪: সুয়েজ খাল কোন কোন সাগরকে যুক্ত করেছে?
- ক) বঙ্গোপসাগর ও আরব সাগর
- খ) আরব সাগর ও লোহিত সাগর
- গ) মরুসাগর ও আরব সাগর
- ঘ) ভূমধ্যসাগর ও লোহিত সাগরসঠিক উত্তর
ব্যাখ্যা: ১৮৬৯ সালে লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযোগকারী জলপথ সুয়েজ খাল খনন করেন ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড ডি লিসেপস এবং ১৯৫৬ সালে মিশর এটিকে জাতীয়করণ করে। ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের কারণে এটিকে বন্ধ করে দেয়া হয় এবং ১৯৭৪ সালে আবার খুলে দেয়া হয়। অন্যদিকে, ভূমধ্যসাগর ও আরব সাগরের মাঝে সুয়েজ খাল ও লোহিত সাগর অবস্থিত এবং ভূমধ্যসাগর ও কাস্পিয়ান সাগরের মাঝে সরাসরি কোনো জলপথের সংযোগ নেই।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৫: মঙ্গোলিয়ার রাজধানী কোথায়?
- ক) লাসা
- খ) কুইটু
- গ) পিকিং
- ঘ) উলানবাটরসঠিক উত্তর
ব্যাখ্যা: মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটর। লাসা তিব্বতের রাজধানী। পিকিং চীনের রাজধানী বেইজিং এর পুরাতন নাম।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৬: ঢাকা সর্বপ্রথম কবে বাংলার রাজধানী হয়েছিল?
- ক) ১২৫৫ সালে
- খ) ১৬১০ সালেসঠিক উত্তর
- গ) ১৯০৫ সালে
- ঘ) ১৯৪৭ সালে
ব্যাখ্যা: ঢাকা ১৬১০ সালে প্রথম বাংলার রাজধানী হয়। এছাড়া ১৬৬০, ১৯০৫, ১৯৪৭ ও ১৯৭১ সাল পর্যন্ত ঢাকা ৫ বার বাংলার রাজধানী হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৭: অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
- ক) খাজা নাজিমউদ্দিন
- খ) এ কে ফজলুল হক
- গ) আবদুল হামিদ খান ভাসানী
- ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দীসঠিক উত্তর
ব্যাখ্যা: অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক। আবদুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
- ক) হাজী শরীয়ত উল্লাহসঠিক উত্তর
- খ) মাওলানা কেরামত আলী
- গ) শাহ ওলিউল্লাহ
- ঘ) পীর মুহসীন উদ্দিন
ব্যাখ্যা: বাংলায় ফরায়েজি আন্দোলনে উদ্যোক্তা ছিলেন হাজী শরীয়ত উল্লাহ। তার মৃত্যুর পর এই আন্দোলনের নেতৃত্ব দেন দুদু মিয়া যা পরবর্তীতে সশস্ত্র সংগ্রামে পরিণত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৯: 'মনপুরা ৭০' কি?
- ক) একটি উপজেলা
- খ) একটি চলচ্চিত্র
- গ) একটি চিত্রশিল্পসঠিক উত্তর
- ঘ) একটি উপন্যাস
ব্যাখ্যা: 'মনপুরা ৭০' শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম। ১৯৭০ সালের ১২ নভেম্বর মনপুরা দ্বীপে সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড় নিয়ে তৈরি হয় এটি। ৬ ফুট কাগজের স্ক্রল-এ অঙ্কন করে এ অপূর্ব চিত্রকর্মটি। এ চিত্রে মানুষ ও গরু-ছাগলের মৃতদেহ একসাথে স্তূপাকার হয়ে রয়েছে। সে ধ্বংসস্তূপের ওপর সমুদ্রের দিকে তাকিয়ে আছে একমাত্র জীবিত একজন মানুষ, এক বলিষ্ঠ যুবক।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১০০: বাংলাদেশ 'ওআইসি'র সদস্য হয় কত সালে?
- ক) ১৯৭৩
- খ) ১৯৭৪সঠিক উত্তর
- গ) ১৯৭৫
- ঘ) ১৯৭৭
ব্যাখ্যা: ১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে ওআইসি'র দ্বিতীয় সম্মেলনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। বাংলাদেশ OIC এর ৩২তম সদস্য। এছাড়া ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে ১৩৬তম সদস্যপদ লাভ করে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০৪ প্রশ্ন · ১০৪ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
