১১তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬১: তেভাগা আন্দোলন কোন জেলায় সংঘটিত হয়?
- ক) নওগাঁ
- খ) চাঁপাইনবাবগঞ্জ
- গ) নাটোর
- ঘ) রাজশাহী
ব্যাখ্যা: [Note : ফসলের অর্ধাংশের বদলে দুই-তৃতীয়াংশ লাভের দাবিতে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল। তৎকালীন বাংলার ২৬টি জেলার মধ্যে ২৪টি জেলার ষাট লক্ষাধিক বর্গাচাষী ও খেতমজুর এ আন্দোলনে অংশগ্রহণ করে। এ আন্দোলন প্রধানত সংঘটিত হয়েছিল ঢাকা, পাবনা, রাজশাহী, হাওড়া, হুগলি, নদীয়া, মালদহ ও এর পার্শ্ববর্তী কিছু জেলায়।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬২: টুইটারের প্রতিষ্ঠাতা কে?
- ক) জ্যাক ডসিসঠিক উত্তর
- খ) মার্ক জাকারবার্গ
- গ) রেইড হফম্যান
- ঘ) জাওয়াদুল করীম
ব্যাখ্যা: টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১৪০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন। ২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়। তবে ২০০৬ এর জুলাই মাসে জ্যাক ডর্সি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি, নেয়ায়া প্লাস, বিজ স্টোন ও ইভান উইলিয়ামস। টুইটারের মূল কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো শহরে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৩: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথম যে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন—
- ক) সাত মুসলিম দেশের নাগরিকদের আমেরিকা প্রবেশ সাময়িক বন্ধ
- খ) ওবামা কেয়ার বাতিলসঠিক উত্তর
- গ) NAFT চুক্তি বাতিল
- ঘ) মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ
ব্যাখ্যা: ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে প্রণীত সবচেয়ে আলোচিত একটি প্রকল্প Affordable Care Act যা ওবামা কেয়ার নামে পরিচিত। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে নিজের আসনে বসে ২০ জানুয়ারি ২০১৭ প্রথম পদক্ষেপেই স্বাস্থ্যসেবা সংক্রান্ত আইন ওবামা কেয়ার পুনঃগঠন ও সংস্কারের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩ জানুয়ারি ২০১৭ মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরি ও সাতটি মুসলিম দেশের অবৈধ অভিবাসী ঠেকাতে দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৪: The Code of Civil Procedure, 1908 এর Order XLIII এ আপিলযোগ্য আদেশের তালিকায় মোট কয়টি আদেশের সংখ্যা উল্লেখ করা হয়েছে?
- ক) ২৮ টি
- খ) ২৫ টিসঠিক উত্তর
- গ) ২৬ টি
- ঘ) ২৭ টি
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৫: The State Acquisition and Tenancy Act, 1950 ও The Non-Agricultural Tenancy Act, 1949 এর অধীন যথাক্রমে ৯৬ ধারা ও ২৮ ধারায় অগ্রক্রয়ের দাবীতে কোর্ট ফি পরিশোধ করতে হয়—
- ক) নির্দিষ্ট ১০০/- টাকা
- খ) নির্দিষ্ট ২০০/- টাকাসঠিক উত্তর
- গ) জমির বাজার দর অনুপাতে advalorem
- ঘ) বিক্রয় মূল্যের উপর advalorem
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৬: 'ক' কে গুরুতর জখম করার অপরাধে 'খ' এর সাজা হলো। এর কিছুদিন পর ভিকটিম 'ক' মারা যায়। এ প্রসঙ্গে নিচের কোন উক্তিটি সঠিক?
- ক) 'খ' এর পুনঃ বিচার করা যাবে না।
- খ) 'ক' কে হত্যার জন্য 'খ' এর পুনঃ বিচার হবে।সঠিক উত্তর
- গ) 'ক' কে হত্যার জন্য 'খ' এর ফাঁসির আদেশ হবে।
- ঘ) 'খ' এর যাবজ্জীবন সাজা হবে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৭: 'ক' The Penal Code, 1860 এর ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট 'ক' কে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 'ক' উক্ত রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আপীল দায়েরের শর্তে জামিনের আবেদন করেন। 'ক'-এর দরখাস্তটি The Code of Criminal Procedure, 1898 এর কত ধারায় আনীত হয়েছে?
- ক) ৪২৬সঠিক উত্তর
- খ) ৪২৮
- গ) ৪৩৫
- ঘ) ৪৩৯
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৮: 'ক' তার স্বামী ও ২ বোনকে রেখে মারা যায়। 'ক' এর সম্পত্তি স্বামীকে ৩/৭ অংশে ও ২ বোনকে ৪/৭ অংশে বণ্টন করে দেয়া হয়। এরূপ বণ্টনে কোন নীতি অনুসৃত হয়েছে?
- ক) Aul (increase)সঠিক উত্তর
- খ) Radd (return)
- গ) Residuaries
- ঘ) Sharers
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৯: Ex post facto laws নিচের কোনটির সাথে সম্পর্কিত?
- ক) দেওয়ানী আইন
- খ) ফৌজদারী আইনসঠিক উত্তর
- গ) দেওয়ানী আইন ও ফৌজদারী আইন
- ঘ) সাংবিধানিক আইন
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭০: সরকারের বিপক্ষে বিরুদ্ধ দখলজনিত স্বত্বের দাবী প্রতিষ্ঠায় বাদীকে প্রমাণ করতে হবে তার নিরবিচ্ছিন্ন দখল—
- ক) ১২ বছরের
- খ) ২০ বছরের
- গ) ৩০ বছরের
- ঘ) ৬০ বছরেরসঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এর ৫৭ ধারা অনুযায়ী ইলেকট্রনিক ফরমে মিথ্যা, অশ্লীল অথবা মানহানিকর তথ্য প্রকাশ সংক্রান্ত অপরাধের সর্বোচ্চ দণ্ড কত?
- ক) অনধিক ১০ বছরের কারাদণ্ড এবং অনধিক ১ কোটি টাকা অর্থদণ্ড
- খ) মৃত্যুদণ্ড
- গ) যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ কোটি টাকা অর্থদণ্ড
- ঘ) ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অনধিক ৫০ লক্ষ টাকা অর্থদণ্ড
ব্যাখ্যা: [Note : সঠিক উত্তর হবে অনধিক ১৪ বছর এবং অন্যূন ৭ বছর কারাদণ্ড এবং অনধিক ১ কোটি টাকার অর্থদণ্ড।]
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭২: পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত বিধানে সংবিধানের কত অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে?
- ক) ১৮
- খ) ১৮কসঠিক উত্তর
- গ) ১৯
- ঘ) ২০
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২য় ভাগের ১৮(ক) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীব-বৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণির সংরক্ষণ ও নিরাপত্তা বিদান করবেন।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৭৩: অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর বিধান অনুসারে ডিক্রীকৃত অর্থ আদায়ের জন্য দায়িক কে দেওয়ানী কারাগারে আটক রাখতে পারবে—
- ক) এক মাস পর্যন্ত
- খ) তিন মাস পর্যন্ত
- গ) ছয় মাস পর্যন্তসঠিক উত্তর
- ঘ) ডিক্রীকৃত অর্থ আদায় না হওয়া পর্যন্ত
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৪: The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারায় বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারে সার্চ ওয়ারেন্ট সম্পর্কে বলা হয়েছে?
- ক) ৭৬
- খ) ৯৬
- গ) ৯৮
- ঘ) ১০০সঠিক উত্তর
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৭৫: The Negotiable Instruments Act, 1881 এর Section 138(1) এর বিধান অনুসারে ব্যাংকের হিসাবে অপর্যাপ্ত অর্থ আছে জানা সত্ত্বেও চেক প্রদানের ফলে তা প্রত্যাখ্যাত হওয়ার মামলায় অভিযুক্ত ব্যক্তির অপরাধ প্রমাণিত হলে শাস্তি হিসাবে—
- ক) তিনগুণ পর্যন্ত অর্থদণ্ড প্রদান করা যায়
- খ) এক বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা যায়
- গ) কারাদণ্ডসহ তিনগুণ পর্যন্ত অর্থদণ্ড প্রদান করা যায়
- ঘ) উপরের সবগুলো সঠিকসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৬: 'যদি তোর ডাক শুনে কেউ না আসে/তবে একলা চলোরে'—এটি কোন ধরনের বাক্য?
- ক) সরল
- খ) জটিলসঠিক উত্তর
- গ) যৌগিক
- ঘ) সাধারণ
ব্যাখ্যা: যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। প্রশ্নে প্রদত্ত বাক্যটি জটিল বাক্য।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৭: 'রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা'—এখানে 'রাশি রাশি'—
- ক) সাপেক্ষে সর্বনাম
- খ) নির্ধারক বিশেষণসঠিক উত্তর
- গ) অনুকার অব্যয়
- ঘ) সমষ্টিবাচক বিশেষ্য
বিষয়: বাংলা
প্রশ্ন ৭৮: কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?
- ক) কাঁদো নদী কাঁদোসঠিক উত্তর
- খ) দুই সৈনিক
- গ) রাইফেল রোটি আওরাত
- ঘ) নেকড়ে অরণ্য
ব্যাখ্যা: অপশনগুলোর মধ্যে 'কাঁদো নদী কাঁদো' মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়। 'কাঁদো নদী কাঁদো' ১৯৬৮ সালে রচিত সৈয়দ ওয়ালীউল্লাহর চেতনা প্রবাহরীতির একটি উপন্যাস। এ উপন্যাসটিতে মূলত হাকিম মুহাম্মদ মুস্তফা নামক এক ব্যক্তির জীবনালেখ্য ও অন্তর্জীবনের ইতিকথা আলোচিত হয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস 'রাইফেল রোটি আওরাত'। এর রচয়িতা আনোয়ার পাশা। দুই সৈনিক ও নেকড়ে অরণ্য শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৯: বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' প্রথম প্রকাশিত হয়—
- ক) ২০১০ সালে
- খ) ২০১১ সালে
- গ) ২০১২ সালেসঠিক উত্তর
- ঘ) ২০১৩ সালে
ব্যাখ্যা: বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটির বাংলা ও ইংরেজি সংস্করণ প্রকাশিত হয় ১৮ জুন ২০১২। এ গ্রন্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬-১৯৬৯ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় ১৯৫০ দশকের ঘটনাবলী তুলে ধরেছেন। বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ 'কারাগারের রোজনামচা'। এটি প্রকাশিত হয় ১৭ মার্চ ২০১৭।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮০: 'মোদের গরব মোদের আশা/আ-মরি বাংলা ভাষা'—চরণ দুটির রচয়িতা কে?
- ক) আবদুল গাফফার চৌধুরী
- খ) অতুলপ্রসাদসঠিক উত্তর
- গ) প্রতুল মুখোপাধ্যায়
- ঘ) আব্দুল লতিফ
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
