১১তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৮১: The correct spelling of the noun of 'maintain' is—
- ক) maintainance
- খ) maintenanceসঠিক উত্তর
- গ) maintinance
- ঘ) maintenence
ব্যাখ্যা: Maintain অর্থ বজায় রাখা, অক্ষুণ্ণ রাখা। এর noun form হলো maintenance অর্থ রক্ষণাবেক্ষণ। সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮২: Behave as a gentleman behaves. The underlined part is—
- ক) an adverb clauseসঠিক উত্তর
- খ) an adjective clause
- গ) a noun clause
- ঘ) a principal clause
ব্যাখ্যা: যেসব clause, adverb-এর মতো verbকে modify করে তা adverb clause। 'As a gentle man behaves' verb কে modify করছে। সুতরাং সঠিক উত্তর (ক) an adverb clause।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৮৩: Which one of the following has the correct spelling?
- ক) Encyclopadia
- খ) Encyclopaediaসঠিক উত্তর
- গ) Encyclopideia
- ঘ) Encyclopeydia
ব্যাখ্যা: Encyclopaedia– বিশ্বকোষ/ তথ্যকোষ। সুতরাং (খ) অপশনের বানানটি সঠিক।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৪: 'Excuse me, gentlemen!'—'Excuse me' is used to—
- ক) apologise
- খ) draw attentionসঠিক উত্তর
- গ) beg pardon
- ঘ) express disgust
ব্যাখ্যা: Excuse me একটি idiom, যার অর্থ মাফ করবেন। বিনয়ের সাথে কারো মনোযোগ আকর্ষণ করতে এই idiom-টি ব্যবহৃত হয়। অতএব সঠিক উত্তর (খ) draw attention।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৫: Who quoted 'Justice is truth in action'?
- ক) William Penn
- খ) Benjamin Disraeliসঠিক উত্তর
- গ) Confucius
- ঘ) Burke
ব্যাখ্যা: উপরোক্ত উক্তিটি Benjamin Desraeli এর। তিনি একজন ব্রিটিশ রাজনীতিবিদ ও লেখক ছিলেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৬: How do you do? is—
- ক) an enquiry about somebody's health
- খ) merely a formal greetingসঠিক উত্তর
- গ) a formal question when one meets one's friend
- ঘ) used to know the profession of a person
ব্যাখ্যা: কোনো ব্যক্তির প্রথম সাক্ষাতে আনুষ্ঠানিক অভিনন্দন (formal greeting) জানানো অর্থে 'How do you do?' ব্যবহৃত হয়। Merely a formal greeting-এর সাথে অর্থগত মিল থাকায় সঠিক উত্তর (খ)।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৭: What is the meaning of the phrase 'sine die'?
- ক) for a certain period
- খ) for an uncertain periodসঠিক উত্তর
- গ) for a short time
- ঘ) none of the above
ব্যাখ্যা: Sine die– অনির্দিষ্টকালের জন্য। For a certain period– নির্দিষ্ট সময়ের জন্য। For an uncertain period– অনির্দিষ্টকালের জন্য। For a short time– সংক্ষিপ্ত সময়ের জন্য। অতএব সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৮: এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড় এবং তার স্ত্রীর বয়স তাদের ছেলের বয়সের ৫ গুণ। ৬ বছর পরে ছেলের বয়স ১৪ হলে লোকটির বর্তমান বয়স কত বছর?
- ক) ৩৫
- খ) ৪০
- গ) ৩০
- ঘ) ৪৫সঠিক উত্তর
ব্যাখ্যা: ৬ বছর পর ছেলের বয়স ১৪ বছর হলে ছেলের বর্তমান বয়স (১৪-৬) বা ৮ বছর। লোকটির স্ত্রীর বর্তমান বয়স (৮ × ৫) বা ৪০ বছর। লোকটির " " (৪০ + ৫) বা ৪৫ বছর
বিষয়: গণিত
প্রশ্ন ৮৯: x² + 1 = √2x হলে x² + 1/x² = কত?
- ক) 2
- খ) 1
- গ) 0সঠিক উত্তর
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: x² + 1 = √2x ⇒ (x²+1)/x = √2, x + 1/x = √2. এখন, x² + 1/x² = (x)² + (1/x)² = (x + 1/x)² − 2.x.(1/x) = (√2)² − 2 = 2 − 2 = 0
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: কোনটি সাবানকে শক্ত করে?
- ক) সোডিয়াম কার্বনেট
- খ) সোডিয়াম সালফেট
- গ) সোডিয়াম ক্লোরাইড
- ঘ) সোডিয়াম সিলিকেটসঠিক উত্তর
ব্যাখ্যা: সাবানের রাসায়নিক সংকেত হলো R-COONa। এখানে এলকাইল (-R) অংশ, ময়লাযুক্ত অংশে দ্রবীভূত হয়। বাকি অংশ পানিতে দ্রবীভূত হয়। অন্যদিকে সাবানকে শক্ত করতে সোডিয়াম সিলিকেট ব্যবহার করা হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯১: সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভেতর কী গ্যাস সাধারণত ব্যবহার করা হয়?
- ক) নাইট্রোজেনসঠিক উত্তর
- খ) হিলিয়াম
- গ) নিয়ন
- ঘ) হাইড্রোজেন
ব্যাখ্যা: বৈদ্যুতিক বাল্বের ভিতরে নাইট্রোজেন (N₂) গ্যাস ব্যবহারের ফলে ফিলামেন্টের তাপমাত্রা ২৭০০°C এর বেশি উঠতে পারে না। ফলে ফিলামেন্ট গলে যায় না। বাল্বে নিষ্ক্রীয় গ্যাস যেমন– নাইট্রোজেন আর্গন ভরা থাকলে ফিলামেন্টের বাষ্পীভবন কম হয়। এতে বাল্বের স্থায়িত্ব বাড়ে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯২: মানবদেহে মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল—
- ক) ০.১ সেকেন্ডসঠিক উত্তর
- খ) ১ সেকেন্ড
- গ) ৫ সেকেন্ড
- ঘ) ১০ সেকেন্ড
ব্যাখ্যা: মানবদেহের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল ০.১ সেকেন্ড। অর্থাৎ কোনো শব্দ শোনার পর প্রায় ০.১ সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে। কোনো শব্দ শোনার পর যদি ০.১ সেকেন্ডের মধ্যে আরেকটি শব্দ আমাদের কানে এসে পৌছায় তবে আমাদের মস্তিষ্ক দুটি শব্দ আলাদাভাবে শনাক্ত করতে বা বুঝতে পারে না।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৩: ভয় পেলে কোন হরমন নিঃসৃত হয়?
- ক) অ্যাড্রোলিনসঠিক উত্তর
- খ) পিটুইটারি
- গ) অক্সিটোসিন
- ঘ) থাইরক্সিন
ব্যাখ্যা: ভয় পেলে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যাড্রোলিন হরমন নিঃসৃত হয়। যার ফলে গায়ের লোম খাড়া হয়ে যায়। অন্যদিকে পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থিরাজ বলা হয়। থাইরক্সিন গ্রন্থি থেকে থাইরক্সিন হরমন নিঃসৃত হয়, যা শরীরের বৃদ্ধি ও দেহের বিপাকীয় হারকে প্রভাবিত করে।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৯৪: একটি গরু ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। গরুটির ক্রয়মূল্য কত?
- ক) ৩৫০০ টাকা
- খ) ৩২০০ টাকা
- গ) ২৫০০ টাকা
- ঘ) ৩০০০ টাকাসঠিক উত্তর
ব্যাখ্যা: ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০-১০) = ৯০ টাকা; ৫% লাভে = (১০০+৫) = ১০৫ টাকা; বিক্রয়মূল্য বেশি = (১০৫-৯০) টাকা = ১৫ টাকা; বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা; ৪৫০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০×৪৫০)/১৫ = ৩০০০ টাকা
বিষয়: গণিত
প্রশ্ন ৯৫: a + b + c = 9 এবং ab + bc + ca = 26 হলে a² + b² + c² এর মান কত?
- ক) 58
- খ) 48
- গ) 29সঠিক উত্তর
- ঘ) 30
ব্যাখ্যা: a² + b² + c² = (a + b + c)² − (ab + bc + ca) = (9)² − 2 × 26 = 81 − 52 = 29
বিষয়: গণিত
প্রশ্ন ৯৬: চতুর্ভুজের চার কোণের অনুপাত ১:২:২:৩ হলে কোণের পরিমাণ হবে—
- ক) ৯০°
- খ) ১০০°
- গ) ৪৫°
- ঘ) ১১৫°
ব্যাখ্যা: [Note : ক্ষুদ্রতম কোণের মান চাইলে উত্তর ৪৫°। অনুপাতের রাশিগুলোর যোগফল = ১+২+২+৩=৮; ক্ষুদ্রতম কোণের মান (৩৬০° এর ১/৮) = ৪৫°]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৭: ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্রতি ঘন্টায় একটি করে ট্রেন উভয় স্টেশনের দিকে যাত্রা করে। প্রত্যেক ট্রেন সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌছতে ৫ ঘন্টা সময় লাগে। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌছা পর্যন্ত একটি ট্রেন কয়টি ট্রেনের দেখা পাবে?
- ক) ৫
- খ) ১০সঠিক উত্তর
- গ) ১১
- ঘ) ৮
ব্যাখ্যা: একটি স্টেশন থেকে যাত্রা শুরু করে অপর স্টেশন পর্যন্ত প্রতি ঘণ্টায় একটি ট্রেন ৫টি ট্রেনের দেখা পাবে এবং পথে ৫টি ট্রেন আগে থেকে ছিল। মোট (৫ + ৫) বা ১০টি ট্রেনের দেখা পাবে।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৯৮: Android অপারেটিং সিস্টেম কী ধরনের প্ল্যাটফর্ম?
- ক) Closed Source
- খ) Open Sourceসঠিক উত্তর
- গ) উভয় ধরনের
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: Android হলো স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জন্য লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম। Open Handset Alliance-এ অপারেটিং সিস্টেমের উদ্ভাবন করে এবং Google পরবর্তীতে এ সফটওয়্যারটি কিনে নেয়। এটি ওপেন সোর্স সফটওয়্যার এবং স্মার্টফোনের জগতে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৯: দৃশ্যমান বর্ণালির মাঝামাঝি তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর?
- ক) লাল
- খ) নীল
- গ) সবুজসঠিক উত্তর
- ঘ) আসমানি
ব্যাখ্যা: দৃশ্যমান (Visible) বর্ণালির তরঙ্গদৈর্ঘ্যের ক্রম হলো লাল > কমলা > হলুদ > সবুজ > আসমানি > নীল > বেগুনি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ১০০: বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় ২০১৫ সালের কোন তারিখে?
- ক) ১ জুলাই
- খ) ৩০ জুলাই
- গ) ১ আগস্টসঠিক উত্তর
- ঘ) ৩১ আগস্ট
ব্যাখ্যা: ২৩ নভেম্বর ১৯৭৪ বাংলাদেশের জাতীয় সংসদে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি/মুজিব-ইন্দিরা চুক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনীর মাধ্যমে পাস হয়। কিন্তু ভারত তা না করায় চুক্তিটি বাস্তবায়িত হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর ৬ মে ২০১৫ চুক্তিটি ভারতের রাজ্যসভায় এবং ৭ মে ২০১৫ লোকসভায় সর্বসম্মতিতে পাস হয়। সকল জটিলতা দূর হওয়ায় ৩১ জুলাই ২০১৫ মধ্যরাতে অর্থাৎ ১ আগস্ট ২০১৫ ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
