১৪তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা (কলেজ/সমপর্যায়) ২০১৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮১: দহগ্রাম ছিটমহলটি কোন জেলার অন্তর্গত?
- ক) পঞ্চগড়
- খ) কুড়িগ্রাম
- গ) লালমনিরহাটসঠিক উত্তর
- ঘ) নীলফামারী
ব্যাখ্যা: ৩১ জুলাই ২০১৫ মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময় হয়। তাই বর্তমানে বাংলাদেশে কোনো ছিটমহল নেই। তবে ছিটমহল বিনিময়ের আগ পর্যন্ত দহগ্রাম ছিটমহলটি লালমনিরহাট জেলার অন্তর্গত ছিল।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮২: রাশিয়ার মুদ্রার নাম কী?
- ক) রিংগিত
- খ) রুবলসঠিক উত্তর
- গ) লিরা
- ঘ) ক্রোনা
ব্যাখ্যা: রাশিয়া এবং বেলারুশের মুদ্রার নাম রুবল। রিংগিত হলো মালয়েশিয়ার মুদ্রা, লিরা তুরস্কের মুদ্রা এবং ক্রোনা হলো সুইডেন, আইসল্যান্ডের মুদ্রা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৩: চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যমবাহিত রোগ?
- ক) পানিবাহিত
- খ) পতঙ্গবাহিতসঠিক উত্তর
- গ) বায়ুবাহিত
- ঘ) রক্তবাহিত
ব্যাখ্যা: চিকনগুনিয়া হলো ফ্লাভি ভাইরাস দ্বারা সংক্রমিত একটি রোগ। এ রোগের বাহক এডিস ইজিপটাই (Aedes Aegypti) নামক মশকী। মশা বা মশকী পতঙ্গ-শ্রেণির প্রাণী। সুতরাং চিকনগুনিয়া পতঙ্গবাহিত রোগ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৪: বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন—
- ক) লক্ষ্মণ সেন
- খ) ইলিয়াস শাহ
- গ) আকবরসঠিক উত্তর
- ঘ) বিজয় সেন
ব্যাখ্যা: পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। কৃষি কাজের সুবিধার্থে মুঘল সম্রাট আকবর হিজরি ও বাংলা সৌরসনকে ভিত্তি করে ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৫: কার সময়ে বঙ্গভঙ্গ হয়?
- ক) লর্ড কার্জনসঠিক উত্তর
- খ) লর্ড হার্ডিঞ্জ
- গ) লর্ড ক্যানিং
- ঘ) লর্ড ওয়েলেসলী
ব্যাখ্যা: ভারতের বড়লাট লর্ড কার্জনের এক ঘোষণার মাধ্যমে ১৯০৫ সালের ১৬ অক্টোবর 'বঙ্গভঙ্গ' হয়। বঙ্গভঙ্গের ফলে নতুন প্রদেশ 'পূর্ববঙ্গ ও আসাম' গঠিত হয়। নবগঠিত এ প্রদেশের রাজধানী ও আইনসভা ছিল ঢাকায়। 'বঙ্গভঙ্গ' রদ হয় ১৯১১ সালে লর্ড হার্ডিঞ্জের সময়ে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৬: ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টের কয় দফা ছিল?
- ক) ৬টি
- খ) ১১ টি
- গ) ২১টিসঠিক উত্তর
- ঘ) ৮ টি
ব্যাখ্যা: পূর্ব পাকিস্তানে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫৪ সালের ১০ মার্চ। উক্ত নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা পরিচালিত হয় ২১ দফা ভিত্তিতে। ২১ দফা দাবির প্রথম দফা ছিল– বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দান।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৭: মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেছিলেন?
- ক) ১৯৭০
- খ) ১৯৬৯সঠিক উত্তর
- গ) ১৯৬৮
- ঘ) ১৯৬৬
ব্যাখ্যা: ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ রেসকোর্স ময়দানে আয়োজিত এক ছাত্র সমাবেশে তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৮: বাংলাদেশে মণিপুরি নাচ কোন অঞ্চলের ঐতিহ্য?
- ক) সিলেটসঠিক উত্তর
- খ) ময়মনসিংহ
- গ) রাজশাহী
- ঘ) কুষ্টিয়া
ব্যাখ্যা: সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জুড়ে বসবাসরত 'মণিপুরী' ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী। তাদের সংস্কৃতির উজ্জ্বলতম দিক হলো 'মণিপুরী' নৃত্য, যা বিশ্বব্যাপী সমাদৃত। মণিপুরী নৃত্যকলা তার কোমলতা, রুচিশীল ভঙ্গিমা ও সৌন্দর্য দিয়ে জয় করেছে অসংখ্য দর্শকের মন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৯: করোনারী থ্রম্বসিস অসুখটি—
- ক) যকৃতের
- খ) হৃৎপিণ্ডেরসঠিক উত্তর
- গ) অগ্ন্যাশয়ের
- ঘ) কিডনির
ব্যাখ্যা: রক্তে যদি LDL বা কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিক (১০০–২০০ mg/dL) এর তুলনায় বেশি হয়ে যায় তখন ধমনী গাত্রে বা প্রাচীরে কোলেস্টেরল ও ক্যালসিয়াম জমা হয়ে রক্তপ্রবাহের পথ সংকুচিত হয়। এতে প্রাচীরে স্থিতিস্থাপকতা কমে যায় ও শক্ত হয়। এ অবস্থাকে arteriosclerosis বা ধমনীর কাঠিন্য বলে। এর কারণে প্রাচীরে ফাটল দেখা দিতে পারে এবং এতে রক্তক্ষরণ হয়ে রক্ত জমাট বাধলে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়। হৃৎপিণ্ডের করোনারি রক্তনালিকায় এভাবে রক্ত জমাট বাধলে তাকে করোনারি থ্রম্বোসিস বলে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: নিচের কোনটিকে আদর্শ খাদ্য বলে?
- ক) ভাত
- খ) মাছ
- গ) দুধসঠিক উত্তর
- ঘ) ফল
ব্যাখ্যা: দুধ একটি আদর্শ খাদ্য। কারণ খাদ্যের ৬টি উপাদানের সবগুলোই দুধে বিদ্যমান রয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯১: ভারী পানির সংকেত কোনটি?
- ক) H₂O
- খ) H₂SO₄
- গ) NH₄
- ঘ) D₂Oসঠিক উত্তর
ব্যাখ্যা: ভারী পানির রাসায়নিক নাম ডিউটেরিয়াম অক্সাইড। হাইড্রোজেনের ১টি নিউট্রন বিশিষ্ট আইসোটোপকে ডিউটেরিয়াম বলে। একে D দ্বারা প্রকাশ করা হয়। তাই ভারী পানির সংকেত D₂O লেখা হয়।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৯২: কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়?
- ক) ইন্টারকম
- খ) ইন্টারনেটসঠিক উত্তর
- গ) ই-মেইল
- ঘ) ইন্টারস্পীড
ব্যাখ্যা: কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান করার জন্য নেটওয়ার্ক সিস্টেম ও বাস সিস্টেম ব্যবহৃত হয়। ইন্টারনেট হলো WAN (Wide Area Network) প্রযুক্তির সর্ববৃহৎ সন্নিবেশ। তাই সাধারণভাবে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান বলতে ইন্টারনেটকে বোঝায়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৩: মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
- ক) যশোর
- খ) কুষ্টিয়া
- গ) মেহেরপুরসঠিক উত্তর
- ঘ) চুয়াডাঙ্গা
ব্যাখ্যা: ১০ এপ্রিল ১৯৭১ মুজিবনগরে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। বর্তমানে মুজিবনগর একটি উপজেলার নাম যা মেহেরপুর জেলার অন্তর্গত। মুজিবনগরের পূর্বনাম ছিল বৈদ্যনাথতলা।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৯৪: বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি?
- ক) পাট
- খ) তৈরি পোশাকসঠিক উত্তর
- গ) হিমায়িত মৎস্য
- ঘ) চা
ব্যাখ্যা: বাংলাদেশে এককভাবে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হলো তৈরি পোশাক খাত। তৈরি পোশাক রপ্তানিতে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ২০১৬-১৭ অর্থবছরে এ খাত থেকে বাংলাদেশ আয় করে ১৪,৩৯৩ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানি আয়ের ৪১.৫৩%।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৫: জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
- ক) আলফা রশ্মি
- খ) বিটা রশ্মি
- গ) গামা রশ্মিসঠিক উত্তর
- ঘ) আল্ট্রাভায়োলেট রশ্মি
ব্যাখ্যা: জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি গামা (γ)। এর ভেদন ক্ষমতা মহাবিশ্বের যেকোনো কণা বা তরঙ্গের থেকে বেশি। এটি আধানবিহীন ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। সাধারণত নিউক্লীয় বিক্রিয়া গামা বিকিরণের উৎস। তেজস্ক্রীয় আইসোটোপ থেকে স্বতঃস্ফূর্তভাবে গামা বিকিরণ নির্গত হয়। এটি প্রাণিদেহ বা উদ্ভিদদেহের মধ্যদিয়ে গমনকালে স্থায়ী ক্ষতি সাধন করে। এর প্রভাবে স্কিন ক্যান্সার হতে পারে। অপশনের বাকি রশ্মিগুলোও কম বেশি ক্ষতি সাধন করে। তবে কেউই গামা রশ্মির চেয়ে বেশি নয়।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৯৬: ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী কোনটি?
- ক) CO₂
- খ) SO₂
- গ) CO
- ঘ) CFCসঠিক উত্তর
ব্যাখ্যা: কার্বন ও হ্যালোজেন উদ্ভূত ক্লোরোফ্লোরো কার্বন (CFC) ওজন স্তরের ক্ষতির জন্য দায়ী। CFC যখন ওজন স্তরে পৌঁছায় তখন আল্ট্রাভায়োলেট (uv) রশ্মির প্রভাবে তা বিয়োজিত হয়ে মুক্ত হ্যালোজেন পরমাণু ও হ্যালোজেন অক্সাইড মুক্তমূলক উৎপন্ন করে। উৎপন্ন মুক্তমূলকগুলো চেইন বিক্রিয়ার সাহায্যে ওজোন (O₃) অণুকে ধ্বংস করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৭: BARD এর প্রতিষ্ঠাতা কে?
- ক) জনাব আব্দুল্লাহ হামিদ খান
- খ) অধ্যক্ষ আখতার হামিদ খানসঠিক উত্তর
- গ) জনাব আলতাফ হামিদ খান
- ঘ) অধ্যক্ষ আব্দুল লতিফ খান
ব্যাখ্যা: বাংলাদেশের পল্লী উন্নয়ন তথা পল্লী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে প্রশিক্ষণ, গবেষণা ও সহায়তা প্রদানের লক্ষ্যে Bangladesh Academy for Rural Development (BARD) প্রতিষ্ঠা করা হয়। বিখ্যাত এ প্রতিষ্ঠানটি অধ্যক্ষ আখতার হামিদ খান কর্তৃক ২৭ মে ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৯৮: ২০১৭ সালে ICC Champion ট্রফি কোথায় অনুষ্ঠিত হয়?
- ক) ভারত
- খ) ইংল্যান্ডসঠিক উত্তর
- গ) অস্ট্রেলিয়া
- ঘ) নিউজিল্যান্ড
ব্যাখ্যা: ১-১৮ জুন ২০১৭ অষ্টম 'আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭' অনুষ্ঠিত হয় ইংল্যান্ড এবং ওয়েলসে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৯: গ্রিনিচ মানমন্দির কোথায় অবস্থিত?
- ক) চীন
- খ) জাপান
- গ) রাশিয়া
- ঘ) যুক্তরাজ্যসঠিক উত্তর
ব্যাখ্যা: গ্রিনিচ (greenwitch) মানমন্দির যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত। এ মন্দিরে রয়েছে 'বিগবেন' নামক ঘড়িটি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০০: বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
- ক) রাশিয়া
- খ) লন্ডন
- গ) ব্রাজিল
- ঘ) বেলজিয়ামসঠিক উত্তর
ব্যাখ্যা: ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে সংঘটিত যুদ্ধের নাম 'ওয়াটারলু' যুদ্ধ। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুটি সম্মিলিত শক্তি– ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন ব্লুচারের অধীন পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন। যুদ্ধ প্রান্তরটি বেলজিয়ামের ওয়াটারলু শহর থেকে ২ কিলোমিটার দূরে এবং বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
