৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: ইংরেজি
প্রশ্ন ২১: Pick up the antonym of the word 'jovial'.
- ক) jolly
- খ) cheery
- গ) gloomyসঠিক উত্তর
- ঘ) friendly
ব্যাখ্যা: Jovial অর্থ উৎফুল্ল। Jovial-এর সমার্থক বা Synonyms হচ্ছে Jolly এবং cheery। Friendly অর্থ বন্ধুত্বপূর্ণ। Gloomy অর্থ বিষণ্ণ যা Jovial শব্দটির antonym।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ২২: The correct passive form of 'People always remember the patriots.' is—
- ক) The patriots are always remembered.সঠিক উত্তর
- খ) The patriots are always being remembered.
- গ) People are always remembered by the patriots.
- ঘ) The patriots will always be remembered by people.
ব্যাখ্যা: উপরের বাক্যটি Present Indefinite Tense-এ আছে। Present Indefinite Tense-এর passive করার নিয়ম হচ্ছে—Subject (প্রদত্ত বাক্যের object). + am/is/are + verb-এর Past Participle form + by/ with/ at/ to + object (প্রদত্ত বাক্যের subject)। সুতরাং সঠিক উত্তরটি a-তে দেয়া আছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৩: What is the verb of the word 'guest'?
- ক) guestify
- খ) entertainসঠিক উত্তর
- গ) hospitality
- ঘ) hospitalize
ব্যাখ্যা: Guest শব্দটি Noun, যার অর্থ নিমন্ত্রিত ব্যক্তি বা অতিথি। এই শব্দটির verb হচ্ছে entertain, যার অর্থ অতিথিকে আপ্যায়ন করানো।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৪: 'azure' means—
- ক) red
- খ) blueসঠিক উত্তর
- গ) yellow
- ঘ) black
ব্যাখ্যা: Azure অর্থ নীল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৫: O. Henry is famous for–
- ক) novel
- খ) poem
- গ) drama
- ঘ) short storyসঠিক উত্তর
ব্যাখ্যা: O'Henry একজন বিখ্যাত American Short Story Writer। তার বিখ্যাত Short story গুলো হচ্ছে— The Gift of the Magi, Roads of Destiny ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৬: 'Frailty, thy name is woman!' is a quotation from—
- ক) Shakespeareসঠিক উত্তর
- খ) Bacon
- গ) Fielding
- ঘ) Jane Austen
ব্যাখ্যা: প্রদত্ত quotation-টি Shakespeare-এর Hamlet নাটক থেকে নেওয়া হয়েছে।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ২৭: A person who writes and edits dictionaries is called a—
- ক) lexicographerসঠিক উত্তর
- খ) laryngographer
- গ) lithographer
- ঘ) topographer
ব্যাখ্যা: যিনি অভিধান বা dictionary রচনা ও সম্পাদনা করেন তাকে lexicographer বা অভিধানকার বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৮: 'Justice delayed is justice denied.' was stated by—
- ক) Disrael
- খ) Emerson
- গ) Gladstoneসঠিক উত্তর
- ঘ) Shakespeare
ব্যাখ্যা: British Politician Gladstone উক্তিটি করেছেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৯: 'Tajmahal' is a —
- ক) monumentসঠিক উত্তর
- খ) castle
- গ) tower
- ঘ) mansion
ব্যাখ্যা: স্মৃতি বিজড়িত স্থাপনাকে Monument বা স্মৃতিস্তম্ভ বলা হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩০: বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা বিষয়ক বিরোধের নিষ্পত্তি করেছে—
- ক) Permanent Council of Arbitration
- খ) Permanent Court of Arbitrationসঠিক উত্তর
- গ) International Court of Arbitration
- ঘ) Permanent Court of Sea Arbitration
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩১: ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল—
- ক) লালবাগ কেল্লা
- খ) কার্জন হল
- গ) বঙ্গভবন
- ঘ) আহসান মঞ্জিলসঠিক উত্তর
ব্যাখ্যা: ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল আহসান মঞ্জিল। এটি ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসান উল্লাহর নামানুসারে এর নামকরণ করেন। এর নির্মাণকাল ১৮৫৯-১৮৭২ সাল। ১৯৯২ সালে আহসান মঞ্জিলকে 'আহসান মঞ্জিল জাদুঘর'-এ রূপান্তর করা হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩২: বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই?
- ক) খুলনা
- খ) বরিশালসঠিক উত্তর
- গ) রাজশাহী
- ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা: বাংলাদেশের বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা ৩০টি। এর ময়মনসিংহ বিভাগে ৪টি, সিলেট বিভাগে ৪টি, চট্টগ্রাম বিভাগে ৬টি, রাজশাহী বিভাগে ৪টি, রংপুর বিভাগে ৬টি এবং খুলনা বিভাগে ৬টি সীমান্ত রয়েছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৩: বাংলাদেশে 'The Bay of Bengal Industrial Growth Belt (BIG-B)' সহযোগিতার উদ্যোক্তা দেশ কোনটি?
- ক) চীন
- খ) ভারত
- গ) জাপানসঠিক উত্তর
- ঘ) আমেরিকা
ব্যাখ্যা: বাংলাদেশে 'The Bay of Bengal Industrial Growth Belt (BIG-B)' সহযোগিতার উদ্যোক্তা দেশ জাপান। ২৫-২৮ মে ২০১৪ টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে 'বিগ-বি' ধারণাটি তুলে ধরেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৪: 'সাগরকন্যা' বলা হয় কোন জেলাকে?
- ক) পটুয়াখালীসঠিক উত্তর
- খ) বরগুনা
- গ) বরিশাল
- ঘ) কক্সবাজার
ব্যাখ্যা: 'সাগরকন্যা' বলা হয় পটুয়াখালী জেলাকে। এছাড়া 'বাংলার ভেনিস' বলা হয় বরিশাল জেলাকে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৫: 'একাত্তরের যীশু' চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?
- ক) তারেক মাসুদ
- খ) তানভীর মোকাম্মেল
- গ) নাসিরউদ্দিন ইউসুফসঠিক উত্তর
- ঘ) মোরশেদুল ইসলাম
ব্যাখ্যা: 'একাত্তরের যীশু' চলচ্চিত্রের পরিচালক ছিলেন নাসিরউদ্দিন ইউসুফ। তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো– 'হুলিয়া', 'স্মৃতি ৭১'। মোরশেদুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো– 'আগামী', 'সূচনা' এবং তারেক মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র হলো– 'মুক্তির গান', 'মুক্তির কথা'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৬: জাপান মার্কিন নৌ-ঘাঁটি 'পার্ল হারবার' আক্রমণ করে কত সালে?
- ক) ১৯৪০
- খ) ১৯৪১সঠিক উত্তর
- গ) ১৯৪২
- ঘ) ১৯৪৩
ব্যাখ্যা: জাপান পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌ-ঘাঁটি আক্রমণ করে ৭ ডিসেম্বর ১৯৪১। এর ফলশ্রুতিতে ৮ ডিসেম্বর ১৯৪১ মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৭: মার্কিন যুক্তরাষ্ট্রের কোন্ অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
- ক) আলাস্কাসঠিক উত্তর
- খ) টেক্সাস
- গ) ফ্লোরিডা
- ঘ) নিউ জার্সি
ব্যাখ্যা: ১৮৬৭ সালে ৭২ লাখ ডলারের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছে থেকে আলাস্কা রাজ্যটি ক্রয় করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৮: 'গুয়ানতানামো বন্দিশালা' কোন দেশে অবস্থিত?
- ক) আফগানিস্তান
- খ) আমেরিকা
- গ) কিউবাসঠিক উত্তর
- ঘ) ইরাক
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৯: ফিফা আয়োজিত 'দ্বাদশ বিশ্বকাপ'-এর অফিসিয়াল 'বল'-এর নাম কি?
- ক) ব্রাজুকো
- খ) ব্রাজুলা
- গ) ব্রাজুকাসঠিক উত্তর
- ঘ) বোসা নোভা
ব্যাখ্যা: [Note : ২০১৪ সালে ফিফা আয়োজিত ২০তম বিশ্বকাপ ফুটবলের দ্বাদশ অফিসিয়াল বলের নাম ব্রাজুকা এবং মাসকট ছিল ফুলেকো। ১৯৭০ সাল থেকে বিশ্বকাপ ফুটবলে অফিসিয়াল বলের প্রচলন হয়। সে হিসেবে ১৯৭০ থেকে ২০১৮ পর্যন্ত ১৩টি ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০১৮ সালে ফিফা আয়োজিত ২১তম ফুটবল বিশ্বকাপের ত্রয়োদশ অফিসিয়াল বলের নাম 'টেলস্টার-১৮']
বিষয়: গণিত
প্রশ্ন ৪০: ∛(125×0.004) = কত?
- ক) 0.001
- খ) 1
- গ) 0.01
- ঘ) 0
ব্যাখ্যা: Note : ∛(125×0.004) = ∛0.5 = (0.5)^(1/3) = 0.793 [Note : অপশনে সঠিক উত্তর নেই। 4 এর স্থলে 8 হলে উত্তর হবে 1।]
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
