৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১৪ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪১: একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ : ১ । মিশ্রণে সোনার পরিমাণ কত?
- ক) ১২ গ্রামসঠিক উত্তর
- খ) ১৪ গ্রাম
- গ) ১০ গ্রাম
- ঘ) ৯ গ্রাম
ব্যাখ্যা: দেয়া আছে, সোনা ও তামার পরিমাণ = ৩ : ১ ; অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = (৩ + ১) = ৪ ; মিশ্রণে সোনার পরিমাণ = (১৬ এর ৩/৪) গ্রাম = ১২ গ্রাম।
বিষয়: গণিত
প্রশ্ন ৪২: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
- ক) ৪
- খ) ৬
- গ) ৮
- ঘ) ৯সঠিক উত্তর
ব্যাখ্যা: ধরি, ব্যাস = 2x; ব্যাসার্ধ(r) = x এবং ক্ষেত্রফল = πx²; ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে, ব্যাস = 6x, r = 3x; ক্ষেত্রফল = π(3x)² = 9πx²; ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = 9πx²/πx² বা ৯ গুণ
বিষয়: গণিত
প্রশ্ন ৪৩: 4.3̇ কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে?
- ক) 3/11
- খ) 11/3
- গ) 3/13
- ঘ) 13/3সঠিক উত্তর
ব্যাখ্যা: 4.3̇ = (43−4)/9 = 39/9 = 13/3
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৪৪: ক এর টাকা খ এর টাকার দ্বিগুণ। তাদের দুজনের মোট ৩০ টাকা আছে। খ-এর কত টাকা আছে?
- ক) ৩০ টাকা
- খ) ২০ টাকা
- গ) ১৫ টাকা
- ঘ) ১০ টাকাসঠিক উত্তর
ব্যাখ্যা: মনে করি, খ এর কাছে আছে x টাকা; ক ২x; প্রশ্নমতে, x + 2x = ৩০; বা, ৩x = ৩০; বা, x = ৩০/৩; ∴ x = ১০; খ এর কাছে আছে ১০ টাকা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৫: a − b, a² − ab, a² − b² এর ল. সা. গু. নিচের কোনটি?
- ক) a (a−b)
- খ) (a−b)
- গ) a(a²−b²)সঠিক উত্তর
- ঘ) a²−b²
ব্যাখ্যা: ১ম রাশি = a − b; ২য় রাশি = a² − ab = a(a − b); ৩য় রাশি = a² − b² = (a + b)(a − b); ∴ নির্ণেয় ল. সা. গু. = a(a + b)(a − b) = a(a² − b²)
বিষয়: গণিত
প্রশ্ন ৪৬: একসেট সংখ্যা থেকে ৩৫ সংখ্যাটি বাদ দেয়ার ফলে সেটের গড় ১৪ থেকে ১১ হয়ে গেল। সেটের সদস্য সংখ্যা কত ছিল?
- ক) ৮সঠিক উত্তর
- খ) ১১
- গ) ২১
- ঘ) ২৫
ব্যাখ্যা: মনে করি, সেটের সদস্য সংখ্যা ছিল x; x সংখ্যার গড় ১৪; ∴ x সংখ্যার সমষ্টি ১৪x; আবার, একটি সংখ্যা বাদ হওয়ায় সেটের সদস্য সংখ্যা (x − ১); (x − ১) সংখ্যার গড় ১১; ∴ (x − ১) সংখ্যার সমষ্টি ১১(x − ১); প্রশ্নমতে, ১৪x − ৩৫ = ১১(x − ১); বা, ১৪x − ৩৫ = ১১x − ১১; বা, ১৪x − ১১x = ৩৫ − ১১; বা, ৩x = ২৪; ∴ x = ৮; ∴ সেটের সদস্য সংখ্যা ৮ জন।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৪৭: একজন বিক্রেতা একটি শার্ট ৪৮০ টাকায় বিক্রয় করে ২০% লাভ করল। শার্টটির ক্রয়মূল্য কত?
- ক) ৩৮৪ টাকা
- খ) ৪০০ টাকাসঠিক উত্তর
- গ) ৪২০ টাকা
- ঘ) ৫৭৬ টাকা
ব্যাখ্যা: মনে করি, ক্রয়মূল্য ১০০ টাকা; ২০% লাভে বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা = ১২০ টাকা; বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা; ১ টাকা হলে ১০০/১২০; ৪৮০ টাকা হলে (১০০×৪৮০)/১২০ = ৪০০ টাকা
বিষয়: গণিত
প্রশ্ন ৪৮: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 6 cm হলে, এর ক্ষেত্রফল কত?
- ক) 3√3 cm²
- খ) 4√3 cm²
- গ) 6√3 cm²
- ঘ) 9√3 cm²সঠিক উত্তর
ব্যাখ্যা: দেয়া আছে, সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, a = 6cm; সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)a² [সূত্র] = (√3/4)(6)² cm² = (√3/4) × 36 cm² = 9√3 cm²
বিষয়: গণিত
প্রশ্ন ৪৯: 260° পরিমাপের কোণকে কি কোণ বলে?
- ক) সম্পূরক কোণ
- খ) প্রবৃদ্ধ কোণসঠিক উত্তর
- গ) পূরক কোণ
- ঘ) স্থূলকোণ
ব্যাখ্যা: 180° এর চেয়ে বড় কিন্তু 360° এর চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। অর্থাৎ 360° > 260° > 180° । সুতরাং 260° পরিমাপের কোণ হলো প্রবৃদ্ধ কোণ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫০: 'আল্ট্রাসনোগ্রাফি' হচ্ছে—
- ক) শক্তিশালী শব্দ দিয়ে পিত্তপাথর বিচূর্ণীকরণ
- খ) ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ দ্বারা ইমেজিংসঠিক উত্তর
- গ) শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ
- ঘ) নতুন ধরনের এক্সরে
ব্যাখ্যা: আল্ট্রাসনোগ্রাফি হলো ছোট তরঙ্গ দৈর্ঘ্যের অর্থাৎ শ্রবণোত্তর শব্দ তরঙ্গ (যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক ২০,০০০Hz এর বেশি) ব্যবহার করে শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে শরীরের নরম পেশি বা টিস্যুর অভ্যন্তরীণ [অস্পষ্ট] ক্ষত স্থানের ইমেজ তৈরি করার পদ্ধতি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫১: কোন তরঙ্গ সবচেয়ে দ্রুত অগ্রসর হয়?
- ক) সমুদ্রের পানির তরঙ্গ
- খ) ভূ-পৃষ্ঠের ভূ-কম্পন
- গ) বেহালা হতে নিঃসৃত সুরেলা শব্দ তরঙ্গ
- ঘ) সূর্য হতে আগত বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গসঠিক উত্তর
ব্যাখ্যা: সূর্য থেকে আগত বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আলোর বেগে গমন করে। আলোর বেগ 3 × 10^8 ms^-1 । যেহেতু পানির তরঙ্গ, ভূ-কম্পন তরঙ্গ, শব্দ তরঙ্গের বেগ বা দ্রুতি আলোর দ্রুতির চেয়ে কম তাই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ সবচেয়ে দ্রুত অগ্রসর হয়।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫২: একটি ধাতব মুদ্রা ও একটি পালক বায়ু শূন্য স্থানে উপর হতে এক সঙ্গে পতিত হলে কোনটি প্রথমে নিচে পড়বে?
- ক) ধাতব মুদ্রা
- খ) পালক
- গ) দুটো একসঙ্গেসঠিক উত্তর
- ঘ) কোনোটিই পড়বে না
ব্যাখ্যা: গ্যালিলিওর পড়ন্ত বস্তুর প্রথম সূত্রানুসারে, স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এক্ষেত্রে একটি ধাতব মুদ্রা ও একটি পালক বায়ু শূন্য স্থানে (যেখানে কোনো বাধা নেই) উপর হতে একসঙ্গে পতিত হলে দুটোই একসঙ্গে নিচে পড়বে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৩: স্ট্রোক-এর লক্ষণসমূহ হলো—
- ক) চোখে ঝাপসা দেখা ও কথা বলতে সমস্যা অনুভব করা
- খ) হঠাৎ দুর্বলতা অনুভব করা বা শরীরের কোনো অংশ অবশ হয়ে যাওয়া
- গ) হঠাৎ তন্দ্রাচ্ছন্নতা হওয়া বা চলতে ফিরতে সমস্যা অনুভব করা
- ঘ) উপরের সবগুলো বা যে কোনো একটিসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৪: একটি 'বৈদ্যুতিক জেনারেটর' হচ্ছে—
- ক) বৈদ্যুতিক আধানের উৎস
- খ) তাপশক্তির উৎস
- গ) একটি বিদ্যুৎ চুম্বক
- ঘ) শক্তির কনভার্টারসঠিক উত্তর
ব্যাখ্যা: তাড়িত চৌম্বক নীতির উপর ভিত্তি করে তৈরি বৈদ্যুতিক জেনারেটর যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। ফলে এটি একটি শক্তির কনভার্টার হিসেবে কাজ করে।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৫৫: কোন হেপাটাইটিস ভাইরাস 'RNA ভাইরাস' নয়?
- ক) হেপাটাইটিস A ভাইরাস
- খ) হেপাটাইটিস B ভাইরাসসঠিক উত্তর
- গ) হেপাটাইটিস C ভাইরাস
- ঘ) হেপাটাইটিস E ভাইরাস
ব্যাখ্যা: হেপাটাইটিস– A, B, C, D, E এর মধ্যে শুধু হেপাটাইটিস B-ই হলো DNA ভাইরাস আর অন্যগুলো RNA ভাইরাস।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫৬: প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কি?
- ক) হীরাসঠিক উত্তর
- খ) পিতল
- গ) ইস্পাত
- ঘ) গ্রানাইট
ব্যাখ্যা: হীরক কার্বনের একটি রূপভেদ। অসংখ্য কার্বন পরমাণু পরস্পরের সাথে বন্ধনযুক্ত হয়ে এ অণু তৈরি করে। একটি হীরক খণ্ডে টুকরা করতে হলে অনেকগুলো শক্তিশালী সমযোজী বন্ধন ছিন্ন করতে হয় বলে হীরক অত্যন্ত কঠিন এবং সকল পদার্থের মধ্যে কঠিনতম।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৭: কোনটি অস্থায়ী মেমোরির কাজ করে?
- ক) RAAM
- খ) ROM
- গ) RAMসঠিক উত্তর
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: RAM (Random Access Memory) হচ্ছে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি। অপরদিকে ROM (Read Only Memory) হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি। কারণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলেও ROM-এ সংরক্ষিত ডেটা মুছে যায় না।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৫৮: কোনটি 'অ্যাপ্লিকেশন সফটওয়্যার'?
- ক) LINUX
- খ) MS-DOS
- গ) Power Pointসঠিক উত্তর
- ঘ) MS-Windows 98
ব্যাখ্যা: 'Power Point' হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপরদিকে LINUX, MS-DOS এবং MS–Windows 98 হলো অপারেটিং সিস্টেম।
বিষয়: গণিত
প্রশ্ন ৫৯: এক কিলোবাইট সমান কত?
- ক) ১০২৪ বিটস্
- খ) ১০০০ বাইটস্
- গ) ১০২৪ বাইটস্সঠিক উত্তর
- ঘ) ৮১৯২ বাইটস্
ব্যাখ্যা: ১ বাইট (Byte)= ৮ বিট (Bit); ১ কিলোবাইট (KB) = ২^১০ বাইট বা ১০২৪ বাইট; ১ মেগাবাইট (MB) = ২^২০ বাইট বা ১০২৪ কিলোবাইট; ১ গিগাবাইট (GB) = ২^৩০ বাইট বা ১০২৪ মেগাবাইট
বিষয়: গণিত
প্রশ্ন ৬০: দেওয়ানী মামলায় Peremptory hearing-এর পূর্ব পর্যন্ত cost ছাড়া মোট কতটি মুলতবির আদেশ দেয়া যায়?
- ক) ৩টি
- খ) ৪টি
- গ) ৫টি
- ঘ) ৬টিসঠিক উত্তর
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
