মূল বিষয়ে যান
recentjobsolution লোগো
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন ৮ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১৩ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান

মোট প্রশ্ন
১০০
পূর্ণমান
১০০
সময়
১০০ মি.
প্রতি প্রশ্নে
১ নম্বর
নেগেটিভ
নেই

প্রশ্ন ও সমাধান · ১–২০ / ১০০

বিষয়: বাংলাদেশ বিষয়াবলি

প্রশ্ন ১: বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিলে কয়টি পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তির শপথগ্রহণ বা ঘোষণাপত্র পাঠের বিষয় উল্লেখ আছে?

  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৯সঠিক উত্তর
  4. ঘ) ১০
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ২: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিম্নবর্ণিত কোন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে অধিকারবলে আপিল করা যাবে?

  1. ক) যাবজ্জীবন কারাদণ্ড
  2. খ) ১৪ বছর কারাদণ্ডসঠিক উত্তর
  3. গ) ১০ বছর কারাদণ্ড
  4. ঘ) উপরের কোনোটিই নয়
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি

প্রশ্ন ৩: বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান আছে?

  1. ক) ১১সঠিক উত্তর
  2. খ) ১০
  3. গ) ৯
  4. ঘ) ৮
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি

প্রশ্ন ৪: রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত নিচের কোন বিল সংসদে উত্থাপন করা যায় না?

  1. ক) আইন প্রণয়ন বিল
  2. খ) বেসরকারি বিল
  3. গ) অর্থ বিলসঠিক উত্তর
  4. ঘ) উপরের কোনোটিই নয়
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৫: জরুরি অবস্থা ঘোষণার পূর্বেই উক্ত ঘোষণার বৈধতার জন্য কার প্রতি-স্বাক্ষরের প্রয়োজন?

  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) প্রধানমন্ত্রীসঠিক উত্তর
  3. গ) স্পিকার
  4. ঘ) প্রধান বিচারপতি
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি

প্রশ্ন ৬: ১৯৭২ সালের ৪ নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধানের খসড়া গৃহীত হয়-

  1. ক) জাতীয় পরিষদে
  2. খ) জাতীয় সংসদে
  3. গ) গণপরিষদেসঠিক উত্তর
  4. ঘ) জাতীয় পার্লামেন্টে
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৭: হিন্দু বিধবার বিয়ে নিচের কোন আইন দ্বারা Regulated হয়?

  1. ক) The Hindu Women Marriage Ceremonies Act, 1856
  2. খ) The Hindu Women Marriage Act, 1856
  3. গ) The Hindu Women Re-marriage Act, 1856
  4. ঘ) The Hindu Widow's Re-marriage Act, 1856সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৮: একজন হানাফী মুসলিম মৃত্যুকালে ত্যাজ্যবিত্তে স্ত্রীকে একমাত্র উত্তরাধিকারী রেখে যায়। স্ত্রী ওয়ারিশ হিসেবে ১/৮ অংশ প্রাপ্তির পর মৃতের অবশিষ্ট সম্পত্তি অর্থাৎ ৩/৮ অংশ-

  1. ক) রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত হবে
  2. খ) অবশিষ্টভোগী হিসেবে স্ত্রী পাবে
  3. গ) স্ত্রীর নিকট ফেরত যাবেসঠিক উত্তর
  4. ঘ) বায়তুল মাল হিসেবে সরকারের নিকট অর্পিত হবে
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৯: 'চ' ও 'ছ' মুসলিম নর-নারী পরস্পরের সম্মতিতে কোনো সাক্ষী ব্যতীত বিয়ে করলে তাদের বিয়ের আইনগত ফলাফল হবে-

  1. ক) অবৈধ
  2. খ) বাতিলযোগ্য
  3. গ) নিয়মিত
  4. ঘ) অনিয়মিতসঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞান

প্রশ্ন ১০: সাক্ষ্য আইনের কোন ধারায় Res Judicata নীতি প্রতিফলন ঘটছে?

  1. ক) ৩৯
  2. খ) ৪০সঠিক উত্তর
  3. গ) ৪৫
  4. ঘ) ৪৭
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ১১: ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading Question) নিচের কোনটিকে বুঝাবে?

  1. ক) যে প্রশ্নের পূর্বে উত্তর বলা থাকে
  2. খ) যে প্রশ্নের পরে উত্তর বলা থাকে
  3. গ) যে প্রশ্নের মধ্যেই উত্তর বলা থাকেসঠিক উত্তর
  4. ঘ) যে প্রশ্নের প্রশ্নকারী হ্যাঁ বা না সূচক প্রশ্ন করে থাকে
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ১২: নিচের কোনটিকে প্রত্যক্ষ সাক্ষ্য (Direct Evidence) হিসেবে গণ্য করা যায়?

  1. ক) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী তা দেখেননি বা শুনেননি।
  2. খ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী তা দেখেননি।
  3. গ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন।সঠিক উত্তর
  4. ঘ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী তা অন্যের অভিজ্ঞতার ভিত্তিতে প্রাপ্ত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি

প্রশ্ন ১৩: কোন আইনের মাধ্যমে দ্যা অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৭২-কে চট্টগ্রামের পার্বত্য জেলাসমূহে বলবৎ করা হয়েছে?

  1. ক) পার্বত্য জেলাসমূহ (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন, ১৯৮৯।
  2. খ) চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন, ১৯০০।
  3. গ) পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৮৯৮।
  4. ঘ) General Clauses Act, 1897 এর ধারা ৫।সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ১৪: যে ক্ষেত্রে কোনো কর্ম বা কর্মবিচ্যুতি দুই বা ততোধিক আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ হয়, সেক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে?

  1. ক) অপরাধীকে দুটি বা ততোধিক আইনের অধীনে অভিযুক্ত করা যাবে।
  2. খ) অপরাধীকে দুটি বা ততোধিক আইনের অধীনে শাস্তি দেয়া যাবে।
  3. গ) অপরাধীকে যে কোনো একটি আইনের অধীনে অভিযুক্ত ও শাস্তি প্রদান করা যাবে।সঠিক উত্তর
  4. ঘ) দুটি আইনের অধীনে দায়েরকৃত পৃথক দুটি মামলায় যুগপৎ (Analogous) বিচার হবে।
ভুল জানান
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং

প্রশ্ন ১৫: 'জ', মিথ্যা কুৎসা রটনার ভয় দেখিয়ে 'ঝ'-কে ১ লক্ষ টাকা দিতে বাধ্য করে। 'জ' নিচের কোন অপরাধ করেছে?

  1. ক) দস্যুতা
  2. খ) প্রতারণা
  3. গ) বলপূর্বক গ্রহণসঠিক উত্তর
  4. ঘ) চুরি
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ১৬: 'চ' সহ পাঁচ ব্যক্তি 'ছ'-কে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পিত দিন, তারিখ ও সময়ে তারা সকলে মিলে 'ছ'-কে হত্যা করে। 'চ' সহ উক্ত পাঁচ ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারার সাথে নিচের কোন ধারাটি প্রাসঙ্গিক?

  1. ক) ১০৪
  2. খ) ৩৮সঠিক উত্তর
  3. গ) ১২০এ
  4. ঘ) ১১৮
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ১৭: নিচের কোন কার্যটি চুরি (Theft) হিসেবে গণ্য হবে না?

  1. ক) চলাচলের রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটি কুড়িয়ে নেয়া।সঠিক উত্তর
  2. খ) অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে ফেলা।
  3. গ) টোপ দিয়ে অন্যের পোষা প্রাণী নিয়ে যাওয়া।
  4. ঘ) অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে নিয়ে যাওয়া।
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ১৮: একজন শৈল্য চিকিৎসক সরল বিশ্বাসে একজন রোগীকে বলেন "আপনি আর বাঁচবেন না।" এতে উক্ত রোগী মানসিক আঘাত পেয়ে মারা যায়। এক্ষেত্রে শৈল্য চিকিৎসক নিচের কোন ধারার অপরাধ করেছেন?

  1. ক) খুন
  2. খ) নরহত্যা
  3. গ) হত্যার প্রচেষ্টা
  4. ঘ) কোনো অপরাধ করেননিসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ১৯: পেনাল কোডে বর্ণিত অপরাধগুলোর মধ্যে সর্বনিম্ন সাজা-

  1. ক) ২৪ ঘন্টার বিশ্রাম কারাদণ্ড ও ১০ টাকা জরিমানা
  2. খ) ২৪ ঘন্টা বিশ্রাম কারাদণ্ড ও ১০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ইসঠিক উত্তর
  3. গ) ১ দিনের বিশ্রাম কারাদণ্ড বা ১০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
  4. ঘ) ১ মাসের বিশ্রাম কারাদণ্ড বা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ২০: যাবজ্জীবন কারাদণ্ড বলতে নিচের কোনটিকে নির্দেশ করে?

  1. ক) ১৪ বছরের শ্রম কারাদণ্ড
  2. খ) দণ্ডিত ব্যক্তির অবশিষ্ট জীবনব্যাপী কারাদণ্ডসঠিক উত্তর
  3. গ) ২০ বছরের শ্রম কারাদণ্ড
  4. ঘ) ৩০ বছরের শ্রম কারাদণ্ড

এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন

১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল

শুরু করুন
সব দেখুন →

সচরাচর জিজ্ঞাসা

প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?

এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।

প্রশ্নপত্রের PDF কোথায় পাব?

এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।