মূল বিষয়ে যান
recentjobsolution লোগো
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন ৮ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১৩ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান (প্রশ্ন ২১–৪০)

মোট প্রশ্ন
১০০
পূর্ণমান
১০০
সময়
১০০ মি.
প্রতি প্রশ্নে
১ নম্বর
নেগেটিভ
নেই

প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০

বিষয়: বাংলাদেশ বিষয়াবলি

প্রশ্ন ২১: সহকারী জজ আদালতে প্রচারিত ডিক্রির বিরুদ্ধে জেলা জজ আদালতে কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হয়?

  1. ক) ৩০
  2. খ) ৬০
  3. গ) ৯০সঠিক উত্তর
  4. ঘ) ১২০
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ২২: কোনো জলপথে বর্তমান্ত (Easement) অধিকার অর্জনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?

  1. ক) শুধুমাত্র ২০ বছর ব্যবহার
  2. খ) নিরবচ্ছিন্নভাবে ২০ বছর ব্যবহার
  3. গ) নিরবচ্ছিন্নভাবে ও শান্তিপূর্ণভাবে ২০ বছর ব্যবহার
  4. ঘ) নিরবচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসেবে ২০ বছর ব্যবহারসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ২৩: 'চ' দলিলটি 'ছ' দলিলের পূর্বে সম্পাদিত হয় কিন্তু 'ছ' দলিলটি 'চ' দলিলের পরে রেজিস্ট্রি হয়। এক্ষেত্রে সঠিক আইনগত ফলাফল কি হবে?

  1. ক) 'ছ' দলিলটি 'চ' দলিলের উপর প্রাধান্য লাভ করবে
  2. খ) 'চ' দলিলটি 'ছ' দলিলের উপর প্রাধান্য লাভ করবেসঠিক উত্তর
  3. গ) দুটি দলিলই সমানভাবে প্রাধান্য পাবে
  4. ঘ) উপরের কোনোটিই নয়
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ২৪: একটি বিক্রয় চুক্তি সম্পাদনের কত দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে হয়?

  1. ক) ৩০
  2. খ) ৬০
  3. গ) ৯০
  4. ঘ) ১২০সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ২৫: কোন মামলায় আদালত ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনত বাধ্য?

  1. ক) রেজিস্টার্ড দলিল বেআইনিমর্মে ঘোষণামূলক মোকদ্দমা
  2. খ) রেজিস্টার্ড দলিল সংশোধনের মোকদ্দমাসঠিক উত্তর
  3. গ) রেজিস্টার্ড দলিল বাতিলের মোকদ্দমা
  4. ঘ) রেজিস্টার্ড দলিল রদরহিতের মোকদ্দমা
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ২৬: নিচের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত এর বিবেচনামূলক ক্ষমতা (Discretionary Power) প্রয়োগ করতে পারে না?

  1. ক) ঘোষণামূলক মোকদ্দমা
  2. খ) স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা
  3. গ) দলিল সংশোধনের মোকদ্দমা
  4. ঘ) অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমাসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ২৭: 'ক' ১০০ মন গম 'খ' এর নিকট বিক্রয় করার চুক্তি করে। কোনো কারণ ব্যতিরেকেই উক্ত গম 'খ' কে সরবরাহ করা হয়নি। 'খ' এর প্রতিকার কি?

  1. ক) খ সুনির্দিষ্টভাবে চুক্তিটি বলবৎ করতে পারবেসঠিক উত্তর
  2. খ) খ ক্ষতিপূরণ লাভ করতে পারবে
  3. গ) খ ক্ষতিপূরণ পাবে না
  4. ঘ) খ শুধুমাত্র চুক্তির ক্রয়মূল্য ফেরত পাবে
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং

প্রশ্ন ২৮: 'ক' একটি বাড়ি ১ লক্ষ টাকায় 'খ' এর নিকট বিক্রয় করতে চুক্তি করে। পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায়। এক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে?

  1. ক) ক, খ এর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবে
  2. খ) খ, ক এর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবে
  3. গ) খ-কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে
  4. ঘ) খ-কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে নাসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ২৯: কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ বহাল করেন-

  1. ক) হাইকোর্ট বিভাগসঠিক উত্তর
  2. খ) অতিরিক্ত দায়রা জজ আদালত
  3. গ) দায়রা জজ আদালত
  4. ঘ) আপিল বিভাগ
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৩০: ১৮৩৪ সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন-

  1. ক) G. W. Anderson.
  2. খ) F. Millet.
  3. গ) J. M. Macleod.
  4. ঘ) Lord Macaulay.সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৩১: ফৌজদারী বিচার ব্যবস্থায় নিচের কোন আদালতে অন্তর্নিহিত ক্ষমতা (Inherent Power) আছে?

  1. ক) আপিল বিভাগ
  2. খ) হাইকোর্ট বিভাগসঠিক উত্তর
  3. গ) দায়রা জজ আদালত
  4. ঘ) মহানগর দায়রা জজ আদালত
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৩২: আসামির বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে প্রসিকিউশন কোনো মামলা প্রত্যাহার করলে ফলাফল হবে-

  1. ক) আসামি খালাস
  2. খ) আসামির মুক্তি
  3. গ) আসামির অব্যাহতিসঠিক উত্তর
  4. ঘ) উপরের কোনোটিই নয়
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৩৩: আগাম জামিন (Anticipatory bail) বলতে নিচের কোনটিকে বুঝাবে?

  1. ক) গ্রেফতার পূর্ব জামিনসঠিক উত্তর
  2. খ) বিচার পূর্ব জামিন
  3. গ) চার্জ গঠন পূর্ব জামিন
  4. ঘ) যুক্তিতর্ক শুনানি পূর্ব জামিন
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৩৪: Negotiable Instruments Act, 1881 এর অধীন ১৩৮ ধারার মামলায় যুগ্ম দায়রা জজের দণ্ডাদেশের বিরুদ্ধে আসামি নিচের কোন আদালতে আপিল দায়ের করবে?

  1. ক) হাইকোর্ট বিভাগসঠিক উত্তর
  2. খ) আপিল বিভাগ
  3. গ) দায়রা জজ আদালত
  4. ঘ) স্পেশাল জজ আদালত
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৩৫: কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ অনুসারে ১২০ দিনের মধ্যে মামলার তদন্তকার্য সম্পন্ন করার বিধানটি-

  1. ক) নির্দেশনামূলকসঠিক উত্তর
  2. খ) বিচার-বিবেচনামূলক
  3. গ) বাধ্যতামূলক
  4. ঘ) নিষেধাজ্ঞামূলক
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি

প্রশ্ন ৩৬: কোনো জেলার ফৌজদারী আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্র বহির্ভূত কোনো মেট্রোপলিটান এলাকায় তামিলের জন্য নিচের কার নিকট প্রেরণ করতে হবে?

  1. ক) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
  2. খ) পুলিশ কমিশনারসঠিক উত্তর
  3. গ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
  4. ঘ) চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৩৭: একজন দায়রা জজ কোনো আসামিকে বিচারে খালাস প্রদান করেন। উক্ত রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপিল বিচারাধীন থাকাবস্থায় আসামি মারা যায়। সেক্ষেত্রে আপিলটির ফলাফল কি হবে?

  1. ক) আপিলটি মেধাতে নিষ্পত্তি হবে
  2. খ) প্রসিকিউশনকে শুনানি করে আদেশ প্রদান করা হবে
  3. গ) আপিলটি অ্যাবেট হবে
  4. ঘ) আপিলটি খারিজ হবেসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৩৮: আদালত কারাবন্দি আসামির বিরুদ্ধে কারাদণ্ডাদেশ প্রদান করলে, উক্ত দণ্ডাদেশ সংক্রান্ত ওয়ারেন্ট কার নিকট প্রেরণ করতে হবে?

  1. ক) জেলা ম্যাজিস্ট্রেট
  2. খ) পুলিশ সুপার
  3. গ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
  4. ঘ) কারারক্ষকসঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৩৯: একজন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট একটি নালিশ মামলায় কারাদণ্ড প্রদান করেন। উক্ত দণ্ডাদেশ বৃদ্ধির জন্য অভিযোগকারী নিচের কোন আদালতে আপিল দায়ের করবে?

  1. ক) মহানগর দায়রা জজ আদালতসঠিক উত্তর
  2. খ) হাইকোর্ট বিভাগ
  3. গ) চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট
  4. ঘ) দায়রা জজ আদালত
বিষয়: সাধারণ জ্ঞান

প্রশ্ন ৪০: একজন ১ম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পেনাল কোডের ৩৭৯ ধারায় অভিযুক্ত আসামির চার্জ গঠনকালে আসামি guilty plead করায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আসামি আপিল দায়ের করলে নিচের কোনটি হবে?

  1. ক) আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হবে
  2. খ) আপিলটি দায়রা জজ আদালতে দাখিলের জন্য ফেরত দেয়া হবে
  3. গ) আপিলযোগ্য নয় বিধায় আপিলটি না-মঞ্জুর হবে
  4. ঘ) রিভিশন দায়েরের জন্য ফেরত দেয়া হবেসঠিক উত্তর

এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন

১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল

শুরু করুন
সব দেখুন →