অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক ২০০৯ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ৩ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪১: 'Waiting for Godot' is—
- ক) a problem play
- খ) a morality play
- গ) an Absurd dramaসঠিক উত্তর
- ঘ) a novel
ব্যাখ্যা: 'Waiting for Godot' হচ্ছে আইরিশ লেখক Samuel Beckett-এর একটি absurd (উদ্ভট) drama। এটি ফ্রেঞ্চ ভাষায় ১৯৫২ সালে প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে ১৯৫৪ সালে ইংরেজিতে অনূদিত হয়ে প্রকাশিত হয়। নাটকটি তার সেরা গ্রন্থ (Most Famous Work)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪২: 'Lyrical Ballads' was published in the year—
- ক) 1798সঠিক উত্তর
- খ) 1770
- গ) 1779
- ঘ) 1775
ব্যাখ্যা: William Wordsworth এবং Samuel Taylor Coleridge-এর যৌথ প্রচেষ্টার ফল 'Lyrical Ballads' ১৭৯৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। Ballad হলো এক প্রকার প্রেমের ছোট গীতি কবিতা বিশেষ। বিশেষত প্রাচীন কোনো প্রেম কাহিনী সম্বলিত গান বা কবিতা বা গাথা। Lyrical Ballads হলো Wordsworth ও Coleridge-এর এ জাতীয় কবিতার সংকলন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৩: We find the utterance 'Frailty thy name is woman!' in—
- ক) Shakespeareসঠিক উত্তর
- খ) Bacon
- গ) Fielding
- ঘ) Jane Austen
ব্যাখ্যা: প্রদত্ত উদ্ধৃতিটি William Shakespeare-এর ট্রাজেডিমূলক নাটক Hamlet থেকে নেয়া হয়েছে। Hamlet নাটকের আরো কতিপয় বিখ্যাত উক্তি হলো- (i) "To be or not to be, that is the question...." (ii) "There is nothing either good or bad. But thinking makes it so" প্রভৃতি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৪: A herd of cattle is passing. The underlined word herd is—
- ক) adjective
- খ) common noun
- গ) collective nounসঠিক উত্তর
- ঘ) abstract noun
ব্যাখ্যা: Herd অর্থ বিশেষত গবাদি পশুর পাল বা দল। 'Herd' হলো Collective noun।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৫: I know better. The underlined word is—
- ক) adjective
- খ) adverbসঠিক উত্তর
- গ) preposition
- ঘ) noun
ব্যাখ্যা: Good-এর Comparative degree 'better' Know হলো verb of intransitive. Know অর্থ জানা বা বুঝতে পারা। better সাধারণত adjective হয়। তবে better এখানে know verb transitive-কে বিশেষিত করে বা তার সাথে নতুন অর্থ যোগ করে। সুতরাং better know verb-কে বিশেষিত করায় Adverb সঠিক উত্তর।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৪৬: 'Pediatrics' relates to the treatment of—
- ক) adults
- খ) women
- গ) childrenসঠিক উত্তর
- ঘ) old people
ব্যাখ্যা: Pediatrics-এর অর্থ শিশু চিকিৎসা। কাজেই এটি children-এর সাথে সম্পর্কিত। তাই সঠিক উত্তর (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৭: 'Lingua franca' means—
- ক) the common languageসঠিক উত্তর
- খ) the first language
- গ) French language
- ঘ) international language
ব্যাখ্যা: Lingua Franca হচ্ছে এমন একটি ভাষা যা একটি দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষ তাদের মধ্যে যোগাযোগের জন্য সাধারণ ভাষা হিসেবে ব্যবহার করে। যেমন- বাংলাদেশের Lingua francea হচ্ছে বাংলা।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৪৮: He gave up — football when he got married. Fill in the blank with
- ক) playingসঠিক উত্তর
- খ) of playing
- গ) to play
- ঘ) paly
ব্যাখ্যা: Give up-verb এর পর Gerund অর্থাৎ verb+ing বসে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৯: Which sentence is correct?
- ক) The man was tall who stole my bag
- খ) The man stole my bag who was tall
- গ) The man who stole my bag was tallসঠিক উত্তর
- ঘ) The man was stealing my bag who was tall
ব্যাখ্যা: Relative pronoun (who) তার antecedent এর immediate পরে বসে অর্থাৎ antecedent + relative pronoun একমাত্র (গ)-তে বিদ্যমান আছে। তাই (গ)-ই সঠিক উত্তর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫০: What is the verb of the word 'shortly'?
- ক) Short
- খ) Shorter
- গ) Shortenসঠিক উত্তর
- ঘ) Shortness
ব্যাখ্যা: 'Short' অর্থ সংক্ষিপ্ত। এটি adjective। 'short'-এর verb হলো 'shorten'-যার অর্থ সংক্ষিপ্ত করা। Short-এর Noun হলো 'Shortness' যার অর্থ সংক্ষেপ। Shortly হলো Adverb যার অর্থ শীঘ্রই বা Soon।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫১: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
- ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ) তাজউদ্দীন আহমদসঠিক উত্তর
- গ) ক্যাপ্টেন মনসুর আলী
- ঘ) সৈয়দ নজরুল ইসলাম
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম (রাষ্ট্রপতির অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন), প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ এবং অর্থমন্ত্রী এম মনসুর আলী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫২: নোবেল বিজয়ী প্রথম মুসলিম মহিলা কে?
- ক) শিরিন এবাদীসঠিক উত্তর
- খ) জান্নাতুল ফেরদৌস
- গ) সিফাতই রাব্বানী
- ঘ) ড. বেনজীর আহমদ
ব্যাখ্যা: ইরানের নাগরিক শিরিন এবাদী ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। শান্তিতে নোবেল বিজয়ী মহিলা হিসেবে তিনি ১১তম মহিলা। নোবেল বিজয়ী হিসেবে তিনি ৮ম মুসলমান এবং ১ম মুসলিম মহিলা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৩: বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
- ক) ক্লাইভ
- খ) জন মেয়ার
- গ) কর্নওয়ালিসসঠিক উত্তর
- ঘ) ওয়ারেন হেস্টিংস
ব্যাখ্যা: গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। এ নিয়মে জমিদারগণ কর্তৃক সরকারকে এবং প্রজাগণ কর্তৃক জমিদারকে দেয়া বার্ষিক খাজনা স্থায়ীভাবে স্থিরীকৃত হয়। জমির রাজস্বকিস্তি নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে দিতে অসমর্থ হলে জমি নিলামে বিক্রির অধিকার সরকারের হাতে চলে যায়। তাই এ প্রথাকে 'সূর্যাস্ত আইন'ও বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৪: ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?
- ক) ১২৫৫ খ্রি.
- খ) ১৬১০ খ্রি.সঠিক উত্তর
- গ) ১৯০৫ খ্রি.
- ঘ) ১৯৪৭ খ্রি.
ব্যাখ্যা: ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় ১৬১০ খ্রিস্টাব্দে মুঘল সুবাদার ইসলাম খান কর্তৃক। তিনি তখন ঢাকার নাম রাখেন 'জাহাঙ্গীরনগর'। এ পর্যন্ত ঢাকা মোট পাঁচবার বাংলার রাজধানী হয় (১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭ ও ১৯৭১)। ১৬৬০ সালে সুবেদার মীর জুমলার সময় বাংলার রাজধানী ছিল ঢাকা, ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের ফলে ঢাকা নতুন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হয়, ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তানের পূর্ববঙ্গ প্রদেশের রাজধানী হয় (পরে পূর্ব পাকিস্তান) এবং ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের রাজধানীর মর্যাদা লাভ করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৫: তৃতীয় বিশ্ব বলতে বোঝায়-
- ক) উন্নয়নশীল দেশসমূহসঠিক উত্তর
- খ) উন্নত দেশসমূহ
- গ) শিল্পপ্রধান দেশসমূহ
- ঘ) এশিয়ার দেশসমূহ
ব্যাখ্যা: ১৯৫৫ খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনে গণচীনের মহান নেতা মাও সেতুং তার বক্তৃতায় বিশ্বকে তিনটি ভাগে ভাগ করেন। এ বিভক্তির মধ্যে প্রথম বিশ্ব বলতে উন্নত বিশ্বকে বোঝায় যা বর্তমানে G-7 রাষ্ট্রসমূহকে বোঝায় এবং তৃতীয় বিশ্ব বলতে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত (১৯৪৫-পরবর্তী) উন্নয়নশীল দেশসমূহকে বোঝায় যা বর্তমানে G-77 সংগঠন-এর অন্তর্ভুক্ত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৬: টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেন কে?
- ক) আশরাফুলসঠিক উত্তর
- খ) শচীন টেন্ডুলকার
- গ) ডন ব্রাডম্যান
- ঘ) জয়সুরিয়া
ব্যাখ্যা: টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেন মোহাম্মদ আশরাফুল। মাত্র ১৭ বছর ৬১ দিন বয়সে তিনি এ বিশ্ব রেকর্ড গড়েন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৭: বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়-
- ক) ১৭০০ খ্রি.
- খ) ১৭৬২ খ্রি.
- গ) ১৭৭৩ খ্রি.
- ঘ) ১৭৯৩ খ্রি.সঠিক উত্তর
ব্যাখ্যা: গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৫৮: উপ-মহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-
- ক) ড. রমেশচন্দ্র মজুমদার
- খ) ড. মাহমুদ হাসান
- গ) সার এ. এফ. রহমানসঠিক উত্তর
- ঘ) আবু সাঈদ চৌধুরী
ব্যাখ্যা: উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার আহমদ ফজলুর রহমান বা স্যার এ এফ রহমান (১৮৮৯-১৯৪৫)। ১৯৩৪ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ড. রমেশচন্দ্র মজুমদার, ড. মাহমুদ হাসান ও বিচারপতি আবু সাঈদ চৌধুরী— যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ, পঞ্চম ও দ্বাদশ উপাচার্য ছিলেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৯: বাংলা নববর্ষ চালু করেন-
- ক) আকবরসঠিক উত্তর
- খ) লক্ষণ সেন
- গ) ইলিয়াস শাহ
- ঘ) গৌরী সেন
ব্যাখ্যা: কৃষিকাজের সুবিধার্থেই মোগল সম্রাট আকবর ১৫৮৪ সালের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা ১৫৫৬ সালের ৫ নভেম্বর তার সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর হয়। হিজরি চান্দ্র সন ও বাংলা সৌর সনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়। এটি প্রথমে 'ফসলি সন' নামে পরিচিতি পায়, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়। আর বাংলা নববর্ষ পালন শুরু করেন সম্রাট আকবরই। তারপর থেকে মোগলরা জামিদারি প্রথা বিলুপ্ত হওয়া পর্যন্ত পহেলা বৈশাখ পালন করতেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬০: বাসস একটি-
- ক) কাগজের নাম
- খ) প্রেসক্লাবের নাম
- গ) সংবাদ সংস্থার নামসঠিক উত্তর
- ঘ) কোম্পানির নাম
ব্যাখ্যা: বাসস হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার নাম। এর পূর্ণরূপ হচ্ছে 'বাংলাদেশ সংবাদ সংস্থা'। এর যাত্রা শুরু হয় ১৯৭২ সালের ১ জানুয়ারি। রাজধানী ঢাকার পুরানা পল্টনে এর প্রধান দপ্তর অবস্থিত।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
