অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক ২০০৯ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ৩ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬১: বাংলাদেশের বৃহত্তর হাওর-
- ক) হাকালুকিসঠিক উত্তর
- খ) চলনবিল
- গ) হাইল হাওর
- ঘ) আড়িয়াল খাঁ
ব্যাখ্যা: বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর (আয়তন ২৪,২৯২ হেক্টর)। এটি শুধু দেশের নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম হাওর। এটি সিলেট জেলার গোলাপগঞ্জ, বিয়ানিবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া প্রভৃতি উপজেলায় অবস্থিত। পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলায় অবস্থিত চলন বিল বাংলাদেশের বৃহত্তম বিল। হাইল হাওর সিলেটে অবস্থিত বাংলাদেশের অন্যতম হাওর। আড়িয়াল খাঁ ফরিদপুর ও বরিশাল জেলায় প্রবাহিত ১৬০ কিমি দীর্ঘ নদী।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬২: জাতীয় সংসদের কোরাম হয়-
- ক) ৯০ জন
- খ) ৭৫ জন
- গ) ৬০ জনসঠিক উত্তর
- ঘ) ৬৮ জন
ব্যাখ্যা: সংবিধানের ৭৫(২) অনুচ্ছেদে বলা হয়েছে, "সংসদের বৈঠক চলাকালে কোন সময়ে উপস্থিত সদস্য সংখ্যা ষাটের কম বলিয়া যদি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহা হইলে তিনি অন্যূন ষাট জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখিবেন কিংবা মুলতবী করিবেন।" সুতরাং বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় ন্যূনতম ৬০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৩: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়?
- ক) ১৯৯৯
- খ) ২০০০
- গ) ১৯৯৮
- ঘ) ২০০১সঠিক উত্তর
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় ২৩ অক্টোবর ২০০১। সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ২০০১ সালে 'মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়' নামে এ মন্ত্রণালয়টি গঠন করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৪: কোন মুঘল সুবেদার চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ?
- ক) ইসমাইল খাঁ
- খ) রাজা মানসিংহ
- গ) মীর জুমলা
- ঘ) শায়েস্তা খাঁসঠিক উত্তর
ব্যাখ্যা: ১৬৬৩ খ্রিস্টাব্দে শায়েস্তা খাঁ বাংলার সুবেদার নিযুক্ত হন। ১৬৬৬ সালে তিনি চট্টগ্রামকে মুঘল শাসনাধীনে নিয়ে আসেন। তখন তিনি এর নাম দেন ইসলামাবাদ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৫: কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে?
- ক) এফ আর খান
- খ) বব বোইসঠিক উত্তর
- গ) লুই কান
- ঘ) মাজহারুল ইসলাম
ব্যাখ্যা: কমলাপুর রেল স্টেশন বাংলাদেশের সর্বৃহৎ রেলওয়ে স্টেশন। এর স্থপতি বব বুই। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান। চারুকলা ইনস্টিটিউট-এর স্থপতি মাযহারুল ইসলাম।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৬: শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ-
- ক) কম থাকেসঠিক উত্তর
- খ) বেশি থাকে
- গ) মধ্যম মানের
- ঘ) থাকে না
ব্যাখ্যা: বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা প্রধানত নির্ভর করে বাতাসের তাপমাত্রার উপর। বাতাসের তাপমাত্রা বেশি থাকলে বেশি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, কিন্তু তাপমাত্রা কমে গেলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। শীতকালে বাতাসের তাপমাত্রা কম থাকার কারণেই জলীয় বাষ্পের পরিমাণও কম থাকে। এজন্য শীতকালে শরীরের চামড়া শুষ্ক হয়ে যায় এবং ঠোঁট ফাটে।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৬৭: জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস-
- ক) ২১ অক্টোবর
- খ) ২৩ সেপ্টেম্বর
- গ) ১ জানুয়ারি
- ঘ) ২৪ অক্টোবরসঠিক উত্তর
ব্যাখ্যা: ১৯৪৫ সালের ২৬ জুন জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় এবং ঐ বছরের ২৪ অক্টোবর এ সনদ কার্যকর হয়। তাই ২৪ অক্টোবরকে জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৮: হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?
- ক) ৮৬ বছর
- খ) ৭৬ বছরসঠিক উত্তর
- গ) ৮৪ বছর
- ঘ) ১০০ বছর
ব্যাখ্যা: হ্যালির ধূমকেতু সাধারণত ৭৬ বছর পর পর দেখা যায়। হ্যালির ধূমকেতু সর্বশেষে দেখা গেছে ১৯৮৬ খ্রিস্টাব্দে এবং ২০৬১ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে আবার দেখা যাবে। হ্যালির ধূমকেতুকে নির্দিষ্ট সময় পরপর আবর্তনশীল ধূমকেতু হিসেবে সর্বপ্রথম সনাক্ত করেন এডমন্ড হ্যালি। তার নামানুসারে এর নামকরণ করা হয় হ্যালির ধূমকেতু।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৯: বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরালে বিদ্যুৎ খরচ-
- ক) কম হয়
- খ) বেশি হয়
- গ) একই হয়সঠিক উত্তর
- ঘ) স্বল্পপরিমাণ কম হয়
ব্যাখ্যা: রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। যখন বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরানোর জন্য বিদ্যুৎ প্রবাহ কমানো হয় তখন অতিরিক্ত বিদ্যুৎ রেগুলেটরে তাপ সৃষ্টি করে। যার ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয়, কারণ সবসময় বিদ্যুৎ প্রবাহ একই থাকে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭০: বক্সিং খেলাটি কে উদ্ভাবন করেন?
- ক) ল্যারী হোমস
- খ) মোহাম্মদ আলী
- গ) থিসিয়াসসঠিক উত্তর
- ঘ) অলিভার ক্লার্ক
ব্যাখ্যা: বক্সিং খেলার উদ্ভাবক থিসিয়াস। বক্সিং-এ মোহাম্মদ আলীকে 'দ্য গ্রেটেস্ট' বলা হয়। বক্সিং-এ স্বতন্ত্র বা 'দ্য কুইকেস্ট' বলা হয় মোহাম্মদ আলীর স্ত্রী লায়লা আলীকে। বক্সিং-এর পিতা বলা হয় জ্যাক ব্রাউটনকে। কারণ তিনিই প্রথম বক্সিং-এর নিয়মকানুন প্রবর্তন করেন।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৭১: পৃথিবীর বৃহত্তম দ্বীপ-
- ক) জাভা
- খ) গ্রীনল্যান্ডসঠিক উত্তর
- গ) মাদাগাস্কার
- ঘ) আইসল্যান্ড
ব্যাখ্যা: পৃথিবীর বৃহত্তম গ্রিনল্যান্ড দ্বীপটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এর আয়তন ২১,৭৫,৬০০ বর্গ কিমি। এ দ্বীপ ২১ জুন ২০০৯ স্বশাসন পেয়েছে। প্রায় ৩০০ বছর ধরে ডেনমার্ক এ দ্বীপটি শাসন করে আসছে। জাভা ও মাদাগাস্কার (আয়তন ৫,৮৭,০০০ বর্গ কিমি) ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ। জাভা দ্বীপটির মালিক ইন্দোনেশিয়া হলেও মাদাগাস্কার একটি স্বাধীন দেশ। আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত ১,০৩,০৮২ বর্গ কিমি এর একটি স্বাধীন রাষ্ট্র।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭২: পৃথিবীর সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়-
- ক) ভারত
- খ) চীন
- গ) ব্রাজিলসঠিক উত্তর
- ঘ) শ্রীলংকা
ব্যাখ্যা: পৃথিবীতে সবচেয়ে বেশি ধান ও চা উৎপাদন করে চীন। পৃথিবীতে সবচেয়ে বেশি কফি উৎপন্ন করে ব্রাজিল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৩: কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত?
- ক) হেমারফেস্ট
- খ) কুইবেক
- গ) তিব্বত
- ঘ) কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত নরওয়ে। সূর্যোদয়ের দেশ নামে পরিচিত জাপান। নিষিদ্ধ দেশ নামে পরিচিত তিব্বত। পশ্চিমের জিব্রাল্টার নামে পরিচিত কুইবেক (কানাডা)।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৪: সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
- ক) পিতল
- খ) হীরাসঠিক উত্তর
- গ) ইস্পাত
- ঘ) গ্রাফাইট
ব্যাখ্যা: একটি হীরক খণ্ড প্রকৃতপক্ষে একটি অতি বৃহৎ অণু এবং বহুসংখ্যক কার্বন পরমাণুর দ্বারা গঠিত। একটি হীরক খণ্ডকে টুকরো করতে হলে কার্বন পরমাণুগুলোর মধ্যে বিদ্যমান অনেকগুলো শক্তিশালী সমযোজী বন্ধন ছিন্ন করতে হয়। এ কারণে হীরক অত্যন্ত শক্ত এবং প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত পদার্থ।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৭৫: ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ-
- ক) চীনসঠিক উত্তর
- খ) জার্মানি
- গ) ভারত
- ঘ) আমেরিকা
ব্যাখ্যা: ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ চীন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
বিষয়: গণিত
প্রশ্ন ৭৬: চিনির দাম ২০% কমে গেল, কিন্তু ইহার ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
- ক) ৫% বাড়লো
- খ) ৫% কমলো
- গ) ৪% বাড়লো
- ঘ) ৪% কমলোসঠিক উত্তর
ব্যাখ্যা: ধরি, পরিবারে চিনি লাগে x কেজি এবং প্রতি কেজির দাম y টাকা। ∴ মোট খরচ = xy টাকা। চিনির দাম ২০% কমলে, y টাকায় কমে ০.২y টাকা। ∴ প্রতি কেজির পরিবর্তিত দাম =(y – ০.২y) = ০.৮y টাকা। আবার, চিনির ব্যবহার ২০% বাড়লে, x কেজিতে বাড়ে ০.২x কেজি। পরিবর্তিত ব্যবহার =(x + ০.২x) কেজি= ১.২x কেজি। পরিবর্তিত মোট খরচ =(০.৮y × ১.২x) = ০.৯৬xy টাকা। সুতরাং চিনি বাবদ ব্যয় কমবে = xy – ০.৯৬xy = ০.০৪xy টাকা অর্থাৎ ৪%।
বিষয়: গণিত
প্রশ্ন ৭৭: ৯৯৯৯৯ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
- ক) ২১সঠিক উত্তর
- খ) ৩১
- গ) ৩৩
- ঘ) ৩৯
ব্যাখ্যা: ২, ৩, ৪, ৫ ও ৬ এর ল.সা.গু. = ৬০। ৬০)৯৯৯৯৯(১৬৬৬ ... সুতরাং যোগ করতে হবে ৬০ – ৩৯ = ২১।
বিষয়: গণিত
প্রশ্ন ৭৮: ১০টি সংখ্যার যোগফল ৪৬২, এদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮, ৫ম সংখ্যাটি কত?
- ক) ৪০
- খ) ৬০
- গ) ৬২
- ঘ) ৬৪সঠিক উত্তর
ব্যাখ্যা: ১০টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম ৪টির গড় ৫২ হলে, উহাদের সমষ্টি = ৫২ × ৪ = ২০৮। শেষ ৫টির গড় ৩৮ হলে, উহাদের সমষ্টি = ৩৮ × ৫ = ১৯০। ৫ম সংখ্যাটি = ৪৬২ – (২০৮ + ১৯০) = ৬৪। সুতরাং ৫ম সংখ্যাটি ৬৪।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৯: এক অসাধু দোকানদার ক্রেতাকে ১ কিলোগ্রাম দ্রব্যের স্থলে ৯৫০ গ্রাম দেয়। যদি কোনো ক্রেতা ঐ দোকানদার থেকে ২৫ কিলোগ্রাম দ্রব্য ক্রয় করে, তবে সে কত কিলোগ্রাম ঠকে?
- ক) ১ কি. গ্রাম
- খ) ১.২ কি. গ্রাম
- গ) ১.২৫ কি. গ্রামসঠিক উত্তর
- ঘ) ১.৩ কি. গ্রাম
ব্যাখ্যা: দোকানদার ১ কিলোগ্রাম দ্রব্যে কম দেয় = (১০০০ – ৯৫০) গ্রাম = ৫০ গ্রাম। ২৫ কিলোগ্রাম দ্রব্যে কম দেয় = (২৫ × ৫০) গ্রাম = ১২৫০ গ্রাম = ১.২৫ কিলোগ্রাম [∵ ১ কি. গ্রাম = ১০০০ গ্রাম]। অতএব ক্রেতা ১.২৫ কিলোগ্রাম ঠকে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮০: ১২০ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন একটি ল্যাম্পপোস্ট ৬ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার?
- ক) ৩৬
- খ) ৪৮
- গ) ৭২সঠিক উত্তর
- ঘ) ৯৬
ব্যাখ্যা: ট্রেনের কোনো ল্যাম্পপোস্টকে অতিক্রম করতে কোনো ট্রেনকে তার নিজের দৈর্ঘ্য পরিমাণ দ্রুত অতিক্রম করতে হয়। সুতরাং ট্রেনটি ৬ সেকেন্ডে অর্থাৎ ৬/(৬০×৬০) ঘণ্টায় যায় ১২০ মিটার। ∴ ১ ঘণ্টায় যায় (১২০×৬০×৬০)/৬ মিটার = ৭২০০০ মিটার। অতএব, ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৭২ কিমি।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
