অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক ২০০৯ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ৩ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮১: কোনো জিনিসের ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ ভাগ হলে, শতকরা লাভের হার কত?
- ক) ২০%
- খ) ২৫%সঠিক উত্তর
- গ) ৮০%
- ঘ) ৫০%
ব্যাখ্যা: ধরি, বিক্রয়মূল্য = ৫ টাকা। ক্রয়মূল্য = ৫ এর ৪/৫ টাকা = ৪ টাকা। লাভ হয় = (৫ – ৪) = ১ টাকা। ৪ টাকায় লাভ হয় ১ টাকা। ∴ ১ টাকায় লাভ হয় ১/৪ টাকা। ∴ ১০০ টাকায় ১০০/৪ = ২৫ টাকা বা ২৫%।
বিষয়: গণিত
প্রশ্ন ৮২: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি ৪৭ হয়, তবে বড় সংখ্যাটি কত?
- ক) ২৪সঠিক উত্তর
- খ) ২৫
- গ) ২৬
- ঘ) ৩০
ব্যাখ্যা: ধরি, ক্রমিক সংখ্যা দুইটি x এবং x + ১। প্রশ্নমতে, (x +১)² – x² = ৪৭। বা, x² + ২x + ১ – x² = ৪৭। বা, ২x = ৪৭ – ১। বা, ২x = ৪৬। ∴ x = ২৩। বড় সংখ্যাটি = x + ১ = ২৩ + ১ = ২৪ (উত্তর)
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮৩: একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ে ঘণ্টায় ১৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘণ্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত?
- ক) ১১ টাকাসঠিক উত্তর
- খ) ১২ টাকা
- গ) ১২.৫০ টাকা
- ঘ) ১৩ টাকা
ব্যাখ্যা: প্রথম ৮ ঘণ্টার জন্য পায় ১০ টাকা/প্রতি ঘণ্টা। পরবর্তী ঘণ্টার জন্য পায় ১৫ টাকা/প্রতি ঘণ্টা। ১০ ঘণ্টা কাজ করলে পায় =[(১০ × ৮) + (১৫ × ২)] টাকা = (৮০ + ৩০) টাকা = ১১০ টাকা। ঘণ্টাপ্রতি গড় মজুরি = ১১০/১০ = ১১ টাকা।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮৪: একটি ছাতা ৩৭৮ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ৪৫০ টাকায় বিক্রয় করলে তার তিনগুণ লাভ হয়। ছাতাটির ক্রয়মূল্য কত?
- ক) ৩৬৯ টাকা
- খ) ৩৯৬ টাকাসঠিক উত্তর
- গ) ৬৯৩ টাকা
- ঘ) ৬৩৯ টাকা
ব্যাখ্যা: ধরি, ছাতাটির ক্রয়মূল্য x টাকা। ১ম ক্ষেত্রে, ক্ষতি = (x – ৩৭৮) টাকা। ২য় ক্ষেত্রে, লাভ = (৪৫০ – x) টাকা। প্রশ্নমতে, ৩(x – ৩৭৮) = ৪৫০ – x। বা, ৩x + x = ৪৫০ + ১১৩৪। বা, ৪x = ১৫৮৪। ∴ x = ৩৯৬। সুতরাং ছাতাটির ক্রয়মূল্য ৩৯৬ টাকা।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮৫: বার্ষিক শতকরা মুনাফার হার ৬ টাকা হলে, ৮৫০ টাকার কত বছরে মুনাফা ২৫৫ টাকা হবে?
- ক) ৩ বছর
- খ) ৪ বছর
- গ) ৫ বছরসঠিক উত্তর
- ঘ) ৬ বছর
ব্যাখ্যা: ৬% হার সুদে, ১০০ টাকায় ৬ টাকা সুদ হয় ১ বছরে। ১ „ ১ „ ১০০×১/৬ „। ৮৫০ „ ২৫৫ „ (১০০×২৫৫)/(৬×৮৫০) „ = ৫ বছরে। সুতরাং ৫ বছরে মুনাফা ২৫৫ টাকা হবে।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৬: কোনো গ্রামের ১৮/২৫ অংশ লোক শিক্ষিত। গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত?
- ক) ৯০%
- খ) ৭২%সঠিক উত্তর
- গ) ৭৪%
- ঘ) ৭৮%
ব্যাখ্যা: ১৮/২৫ অংশ লোক শিক্ষিত অর্থাৎ ২৫ জন লোকের মধ্যে শিক্ষিত ১৮ জন। ১ „ ১৮/২৫ „। ১০০ „ = (১৮×১০০)/২৫ = ৭২ জন। সুতরাং ৭২% লোক শিক্ষিত।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৭: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু. ৪ হলে সংখ্যা দুটির ল. সা. গু কত?
- ক) ৯০
- খ) ১১০
- গ) ১২০সঠিক উত্তর
- ঘ) ১৩০
ব্যাখ্যা: সংখ্যা দুটির অনুপাত ৫ : ৬। ধরি, সংখ্যা দুটি যথাক্রমে ৫x এবং ৬x। ৫x এবং ৬x-এর গ.সা.গু. = x। প্রশ্নমতে, x = ৪। সংখ্যা দুটি, ৫x = ৫ × ৪ = ২০ এবং ৬x = ৬ × ৪ = ২৪। এখন, ২০ এবং ২৪-এর ল. সা. গু. = ১২০। সুতরাং সংখ্যা দুটির ল.সা.গু. = ১২০।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৮: যদি x : y = a : b, x = 6, y = 5 এবং a = 36 হয়, তবে b = কত?
- ক) 6
- খ) 12
- গ) 30সঠিক উত্তর
- ঘ) 35
ব্যাখ্যা: দেয়া আছে, x/y = a/b বা, 6/5 = 36/b [∵ x = 6; y = 5; a = 36] বা, 6b = 36 × 5 b = 30 (Ans)
বিষয়: গণিত
প্রশ্ন ৮৯: – 4a² + 23a + 6 এর উৎপাদক কোনটি?
- ক) ( 6 – a) (4a + 1)সঠিক উত্তর
- খ) (a – 6) (4a + 1)
- গ) (a – 6) (4a – 1)
- ঘ) (6 – a) (4a – 1)
ব্যাখ্যা: – 4a² + 23a + 6 = – 4a² + 24a – a + 6 = – 4a (a – 6) – 1 (a – 6) = – (a – 6) (4a + 1) (Ans.)
বিষয়: গণিত
প্রশ্ন ৯০: (2x+3)/5 + 2 = (x–1)/2 হলে, x এর মান কত?
- ক) 21
- খ) 31সঠিক উত্তর
- গ) 41
- ঘ) 51
ব্যাখ্যা: (2x+3)/5 + 2 = (x–1)/2 বা, (2x+3+10)/5 = (x–1)/2 বা, 4x + 26 = 5x – 5 বা, 4x – 5x = –5 – 26 ∴ x = 31 (Solved)
বিষয়: গণিত
প্রশ্ন ৯১: x + y = 12, x – y = 2 হলে, xy -এর মান কত?
- ক) 20
- খ) 25
- গ) 30
- ঘ) 35সঠিক উত্তর
ব্যাখ্যা: আমরা জানি, xy = ((x + y)/2)² – ((x – y)/2)² = (12/2)² – (2/2)² [মান বসিয়ে] = 6² – 1² = 36 – 1 = 35 (Ans.)
বিষয়: গণিত
প্রশ্ন ৯২: logₓ 324 = 4 হলে, x-এর মান কত?
- ক) 2√3
- খ) 3√2সঠিক উত্তর
- গ) √3
- ঘ) 3
ব্যাখ্যা: দেয়া আছে, logₓ 324 = 4 বা, 324 = x⁴ বা, 3×3×3×3×2×2 = x⁴ বা, 3⁴.(√2)⁴ = x⁴ বা, x⁴ = (3√2)⁴ ∴ x = 3√2 (Ans.)
বিষয়: গণিত
প্রশ্ন ৯৩: দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২, বৃত্ত দুটির আয়তনের অনুপাত কত হবে?
- ক) ২ : ৩
- খ) ৩ : ৪
- গ) ৪ : ৯
- ঘ) ৯ : ৪সঠিক উত্তর
ব্যাখ্যা: ধরি, বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে r₁ ও r₂। r₁/r₂ = ৩/২। আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল = πr²। πr₁²/πr₂² = (৩/২)² = ৯/৪ = ৯ : ৪ (Ans.) [বি.দ্র. প্রশ্নে আয়তনের স্থলে ক্ষেত্রফল হবে।]
বিষয়: গণিত
প্রশ্ন ৯৪: একটি ত্রিভুজের ভূমির পরিমাণ ৪ মিটার ও উচ্চতা ৩ মিটার। ক্ষেত্রফল কত?
- ক) ৬ বর্গমিটারসঠিক উত্তর
- খ) ৯ বর্গমিটার
- গ) ১২ বর্গমিটার
- ঘ) ১৮ বর্গমিটার
ব্যাখ্যা: আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × ভূমি × উচ্চতা = ১/২ × ৪ × ৩ = ৬ বর্গমিটার (Ans.)
বিষয়: গণিত
প্রশ্ন ৯৫: ২৫৩° কোণকে কি কোণ বলে?
- ক) সূক্ষ্মকোণ
- খ) স্থূলকোণ
- গ) পূরক কোণ
- ঘ) প্রবৃদ্ধ কোণসঠিক উত্তর
ব্যাখ্যা: সূক্ষ্মকোণ হলো ০° হতে বড়, কিন্তু ৯০° থেকে ছোট কোণ। স্থূলকোণ হলো ৯০° হতে বড়, কিন্তু ১৮০° থেকে ছোট কোণ। পূরক কোণ হলো এমন দুটি কোণ যাদের কোণের সমষ্টি ৯০° বা এক সমকোণ। অন্যদিকে প্রবৃদ্ধ কোণ হলো ১৮০° থেকে বড়, কিন্তু ৩৬০° থেকে ছোট কোণ। সুতরাং ২৫৩° কোণ প্রবৃদ্ধ হচ্ছে কোণ।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৬: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কের সাথে ৩ যোগ করলে এবং এককের অঙ্ক থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার তিন গুণ হয়। সংখ্যাটি কত?
- ক) ১২
- খ) ১৪সঠিক উত্তর
- গ) ২৪
- ঘ) ২৮
ব্যাখ্যা: ধরি, দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার একক x এবং দশক y। সংখ্যা = x + ১০y। আবার, নতুন সংখ্যার একক = x – ২ এবং দশক = y + ৩। নতুন সংখ্যাটি = x – ২ + ১০(y + ৩) = x + ১০y + ২৮। প্রশ্নমতে, ৩(x + ১০y) = x + ১০y + ২৮। বা, ২x + ২০y = ২৮। x + ১০y = ১৪। সংখ্যাটি = ১৪
বিষয়: গণিত
প্রশ্ন ৯৭: a এবং b এর মান কত হলে a + b = 7 এবং ab = 10 হবে?
- ক) a = 2; b = –5
- খ) a = 4; b = –3
- গ) a = –2; b = –5
- ঘ) a = 5; b = 2সঠিক উত্তর
ব্যাখ্যা: দেয়া আছে, a + b = 7 ∴ a = 7 – b ...... (i) বা, ab = 10 ...... (ii) (ii) নং-এ a-এর মান বসিয়ে পাই, (7 – b) b = 10 বা, 7b – b² = 10 বা, b² – 5b – 2b + 10 = 0 বা, b(b – 5) – 2(b – 5) = 0 বা, (b – 2) (b – 5) = 0 হয়, b – 2 = 0 অথবা, b – 5 = 0 ∴ b = 2, b = 5। এখন, b-এর মান (i) নং-এ বসিয়ে পাই, যখন, b = 2, তখন a = 7 – 2 = 5; যখন, b = 5, তখন a = 7 – 5 = 2। (a, b) = (5, 2) বা (2, 5)। সুতরাং প্রশ্নের (ঘ) একমাত্র গ্রহণযোগ্য উত্তর।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৮: কোন সংখ্যার চারগুণের সাথে 1 যোগ করলে যোগফল ঐ সংখ্যার 3 গুণ হতে 5 বেশি হবে?
- ক) 3
- খ) 4সঠিক উত্তর
- গ) 6
- ঘ) 9
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি x। প্রশ্নমতে, (4x + 1) – 3x = 5 বা, 4x – 3x = 5 – 1 x = 4 (Ans.)
বিষয়: গণিত
প্রশ্ন ৯৯: সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে যে চারটি ত্রিভুজ উৎপন্ন হয় তা হলো–
- ক) সমবাহু ত্রিভুজসঠিক উত্তর
- খ) সমদ্বিবাহু ত্রিভুজ
- গ) সমকোণী ত্রিভুজ
- ঘ) সূক্ষ্মকোণী ত্রিভুজ
ব্যাখ্যা: সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান হওয়ায় এর বাহুগুলোর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে যে বাহুগুলো উৎপন্ন হয় সে বাহুগুলোও সমান হয়। সুতরাং এভাবে উৎপন্ন চারটি ত্রিভুজও অবশ্যই সমবাহু ত্রিভুজ। এখানে (ক)-ই সঠিক উত্তর।
বিষয়: গণিত
প্রশ্ন ১০০: কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ঐ ত্রিভুজের কি বলা হয়?
- ক) মধ্যমাসঠিক উত্তর
- খ) সমদ্বিখণ্ডক
- গ) অতিভুজ
- ঘ) লম্ব
ব্যাখ্যা: কোনো ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাকে উহার মধ্যমা বলে। কোনো কোণকে সমান দুটি কোণে ভাগ করাকে কোণের সমদ্বিখণ্ডকরণ বলে এবং যে রেখা কোনো কোণকে সমান দু'ভাগে ভাগ করে তাকে সমদ্বিখণ্ডক বলে। আবার কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। অন্যদিকে, কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে ঐ কোণ সাপেক্ষে লম্ব বলে। সুতরাং এখানে (ক)-ই সঠিক উত্তর।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
