উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO, ২৫.০৬.২০১০) ২০১০ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ২ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ৬১: দুটি সংখ্যার ল. সা. গু ৬০ এবং গ. সা. গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার ২/৩ অংশ হলে ছোট সংখ্যাটি কত?
- ক) ২০সঠিক উত্তর
- খ) ৩০
- গ) ১০
- ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা: ধরি, বড় সংখ্যাটি = x ছোট সংখ্যাটি = 2x/3 আমরা জানি, দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল. সা. গু × গ. সা. গু বা, (2x/3) × x = ৬০ × ১০ বা, x² = ৬০০ × 3/2 বা, x² = ৯০০ ∴ x = ৩০ ছোট সংখ্যাটি = 2/3 × ৩০ = ২০
বিষয়: গণিত
প্রশ্ন ৬২: ১/২, ২/৩, ৮/৯ ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে হবে–
- ক) ১/২ > ২/৩ > ৮/৯সঠিক উত্তর
- খ) ১/২ > ৮/৯ > ২/৩
- গ) ২/৩ > ৮/৯ > ১/২
- ঘ) ২/৩ > ১/২ > ৮/৯
ব্যাখ্যা: এখানে হরগুলোর (২, ৩ ও ৯ এর) ল. সা. গু = ১৮ এখন, 1/2 × ১৮ = ৯; 2/3 × ১৮ = ১২; 8/9 × ১৮ = ১৬ সুতরাং সঠিকক্রম– 1/2 > 8/9 > 2/3
বিষয়: গণিত
প্রশ্ন ৬৩: একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম, ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশি। সংখ্যাটি কত?
- ক) ৪৫০
- খ) ৪৭০
- গ) ৫২০সঠিক উত্তর
- ঘ) ৫০০
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি = x প্রশ্নমতে, 7/2 × (৫৬০ − x) = x − ৩৮০ [∵ ৩½ = 7/2] বা, ৭ × (৫৬০ − x) = ২(x − ৩৮০) বা, ৩৯২০ − ৭x = ২x − ৭৬০ বা, − ৭x − ২x = − ৭৬০ − ৩৯২০ বা, − ৯x = − ৪৬৮০ ∴ x = ৫২০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৪: বিলিরুবিন তৈরি হয়–
- ক) পিত্তথলিতে
- খ) কিডনিতে
- গ) প্লীহায়সঠিক উত্তর
- ঘ) যকৃতে
ব্যাখ্যা: যকৃতের মধ্যে অবস্থিত প্লীহা বিলিরুবিন উৎপন্ন হওয়ার প্রধান স্থান হিসেবে স্বীকৃত। যা কনজুগেশনের মাধ্যমে যকৃতে পৌঁছায়। পিত্তথলি নিঃসৃত পিত্তরসে বিলিরুবিন পাওয়া যায়। কিডনির সঙ্গে বিলিরুবিন উৎপন্ন হওয়ার কোনো সম্পর্ক নেই।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৫: বর্ণান্ধ লোকেরা কোন কোন রং বুঝতে পারে না?
- ক) লাল ও সবুজ
- খ) লাল ও নীল
- গ) লাল, নীল ও সবুজসঠিক উত্তর
- ঘ) সবুজ ও নীল
ব্যাখ্যা: 'বর্ণান্ধ' রোগটি ব্যক্তিভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। যেসব বর্ণান্ধ ব্যক্তি লাল রঙ বুঝতে পারে না তাদেরকে বলা হয় প্রোট্যানোপস (Protanopes)। যেসব বর্ণান্ধ ব্যক্তি সবুজ ও নীল রঙ আলাদাভাবে বুঝতে পারে না তাদেরকে বলা হয় ট্রিট্যানোপস (Tritanopes)। আবার যারা লাল, হলুদ ও সবুজ এই তিনটি রঙই বুঝতে পারে না তাদেরকে বলা হয় ডিউটেরোনোপস (Deuteranopes)। অর্থাৎ বর্ণান্ধ লোকেরা সর্বমোট তিনটি রঙ বুঝতে পারে না; যথা : লাল, নীল ও সবুজ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৬: মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হওয়াকে বলে–
- ক) কার্ডিয়াক অ্যারেস্ট
- খ) কার্ডিয়াক ফেইলিউর
- গ) হার্ট এ্যাটাক
- ঘ) স্ট্রোকসঠিক উত্তর
ব্যাখ্যা: মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হওয়াকে বলে স্ট্রোক। হৃদপেশীর সংকোচনে ব্যর্থতাজনিত কারণে স্বাভাবিক রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে তাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। হৃৎপিণ্ড যদি দেহের প্রয়োজনমত পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহে অক্ষম হয় তবে তাকে সাধারণভাবে কার্ডিয়াক ফেইলিউর বলা হয়। হৃৎপিণ্ডের কোনো অংশে রক্ত চলাচল হঠাৎ বন্ধ হয়ে সেই অংশের হৃদপেশী আংশিক বা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হলে তাকে হার্ট এ্যাটাক বলা হয়।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৬৭: Choose the correct sentence?
- ক) The train is running in time
- খ) The train is running on timeসঠিক উত্তর
- গ) The train is running with time
- ঘ) The train is running to time
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৬৮: I knew him. (Make it a passive voice.)
- ক) He is known to me
- খ) He was known by me
- গ) He was known to meসঠিক উত্তর
- ঘ) He was known with me
বিষয়: গণিত
প্রশ্ন ৬৯: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ : ৪। পুত্রের বয়স ১৬ হলে পিতার বয়স কত?
- ক) ৪৪ বছরসঠিক উত্তর
- খ) ৪২ বছর
- গ) ৫২ বছর
- ঘ) ৫৪ বছর
ব্যাখ্যা: ধরি, পিতার বয়স ১১x বছর এবং পুত্রের বয়স ৪x বছর প্রশ্নমতে, ৪x = ১৬ x = ৪ পিতার বয়স = ১১ × ৪ বছর = ৪৪ বছর
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৭০: একটি গাড়ি ২৭০ টাকা বিক্রি করাতে ১০% ক্ষতি হয়। গাড়িটির ক্রয়মূল্য কত?
- ক) ২৯৭ টাকা
- খ) ২৪৩ টাকা
- গ) ২৭৩ টাকা
- ঘ) ৩০০ টাকাসঠিক উত্তর
ব্যাখ্যা: ১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা ∴ ১ টাকা হলে = ১০০/৯০ ∴ ২৭০ টাকা হলে = (১০০×২৭০)/৯০ = ৩০০ টাকা
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭১: 'ক্ষ' তে কোন কোন বর্ণ আছে?
- ক) ক + ষসঠিক উত্তর
- খ) ষ + ক
- গ) হ + ম
- ঘ) ষ + ণ
ব্যাখ্যা: 'ক্ষ' হচ্ছে একটি সংযুক্ত বর্ণ (ligature)। যা দুটি ব্যঞ্জনবর্ণ একত্রিত হয়ে গঠিত হয়েছে। এ ব্যঞ্জনবর্ণ দুটি হলো ক + ষ = ক্ষ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭২: ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি?
- ক) মারদেকা প্রাসাদ
- খ) এলিসি প্রাসাদসঠিক উত্তর
- গ) বাকিংহাম প্রাসাদ
- ঘ) মানালা প্রাসাদ
ব্যাখ্যা: ফ্রান্সের প্যারিসে অবস্থিত এলিসি প্রাসাদ (Elysée Palace) ১৭১৮ সালে নির্মাণ শুরু হয় এবং ১৭২২ সালে নির্মাণ কাজ শেষ হয়। বহু খ্যাতনামা ব্যক্তির মালিকানার পরিবর্তন এবং বহু স্থপতির হাতের ছোঁয়ায় বর্তমান এলিসি প্রাসাদকে প্রথম ১২ ডিসেম্বর ১৮৪৮ সালে জাতীয় পরিষদ ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন ঘোষণা করে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭৩: বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?
- ক) ৩৫টি
- খ) ৩৯টিসঠিক উত্তর
- গ) ৩৭টি
- ঘ) ৪১টি
ব্যাখ্যা: ব্যঞ্জনধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। বাংলা ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি।
বিষয়: গণিত
প্রশ্ন ৭৪: ২০০৯-১০ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয় ধরা হয়–
- ক) ৩০,০০০ কোটি টাকা
- খ) ৩০,৫০০ কোটি টাকাসঠিক উত্তর
- গ) ৩১,০০০ কোটি টাকা
- ঘ) ৩১,২০০ কোটি টাকা
ব্যাখ্যা: ২০০৯-১০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয় ধরা হয় ৩০,৫০০ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ১,৭৩,০০০ কোটি টাকা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৫: টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- ক) আসাম
- খ) মণিপুরসঠিক উত্তর
- গ) নাগাল্যান্ড
- ঘ) মিজোরাম
ব্যাখ্যা: ভারতের মণিপুর রাজ্যের বারাক এবং তুইভাই নদীর সঙ্গমস্থলে ভারত টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের জন্য নির্মিত বাঁধটি বাংলাদেশের সীমান্ত থেকে ১০০ কিমি দূরে অবস্থিত। টিপাইমুখ বাঁধ বাস্তবায়ন করলে বাংলাদেশের উপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। অনেকে এ প্রকল্পকে আরেকটি ফারাক্কা বাঁধ হবে বলে মতামত দিয়েছেন। এ বাঁধটির উচ্চতা হবে ১৬৪ মিটার। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে ১৫০০ মেগাওয়াট।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৬: "আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুশীলন করি, তাহা বিশ্বাস করি না"– এ উক্তিটি করেন–
- ক) কাজী নজরুল ইসলাম
- খ) রবীন্দ্রনাথ ঠাকুরসঠিক উত্তর
- গ) অরুন্ধতী রায়
- ঘ) রাজা রামমোহন রায়
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৭: বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ কোনটি?
- ক) ইরান
- খ) ইসরাইল
- গ) উত্তর কোরিয়াসঠিক উত্তর
- ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা: বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া। দেশটি ৯ অক্টোবর, ২০০৬ সালে অষ্টম দেশ হিসেবে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। পারমাণবিক শক্তিধর অন্যতম রাষ্ট্রসমূহ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন, ভারত এবং পাকিস্তান।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৮: কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?
- ক) ফার্ন
- খ) ফণিমনসাসঠিক উত্তর
- গ) আদা
- ঘ) পাথরকুচি
ব্যাখ্যা: ফণিমনসা উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে। আদা এক ধরনের রাইজোম জাতীয় রূপান্তরিত কাণ্ড। পাথরকুচি উদ্ভিদ তার পাতার সাহায্যে বংশবৃদ্ধি করে। ফার্ন এক ধরনের অপুষ্পক উদ্ভিদ যার দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৭৯: FAO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক) রোমসঠিক উত্তর
- খ) জেনেভা
- গ) ব্যাংকক
- ঘ) প্যারিস
ব্যাখ্যা: FAO বা বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ১৬ অক্টোবর ১৯৪৫ গঠিত হয়। এর সদর দপ্তর ইতালির রোম-এ অবস্থিত। বাংলাদেশ FAO সদস্যপদ লাভ করে ১২ নভেম্বর ১৯৭৩। FAO-এর বর্তমান মহাপরিচালক জোসে গ্রাজিয়ানো দ্য সিলভা, ব্রাজিল। বর্তমান সদস্য সংখ্যা ১৯৭টি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮০: PRSP হচ্ছে–
- ক) বাজেট বিশ্লেষণ
- খ) দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্রসঠিক উত্তর
- গ) পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- ঘ) দরিদ্রজনকে ঋণদান প্রণালী
ব্যাখ্যা: PRSP বা Poverty Reduction Strategy Papers দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ১৯৯৯ সালে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উদ্যোগে উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র্যের পরিমাণ ২০১৫ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
