উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO, ২৫.০৬.২০১০) ২০১০ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ২ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮১: 'ভাওয়াইয়া' বাংলাদেশের কোন অঞ্চলের গান?
- ক) ময়মনসিংহ
- খ) রাজশাহী
- গ) রংপুরসঠিক উত্তর
- ঘ) ঢাকা
ব্যাখ্যা: 'ভাওয়াইয়া' বাংলা লোকসংগীতের একটি বিশিষ্ট ধারা। চড়ার দিকে এর সুর দীর্ঘ টানযুক্ত হয়। তবে এই সুর ভাটিয়ালির মতো একটানা নয়। স্থানে স্থানে ভাওয়াইয়ার সুর ভেঙে আসে এবং তাতে শ্বাসের আঘাত লাগে। ভাঙা ভাঙা দীর্ঘ টানের সঙ্গে শ্বাসের আঘাত মিশে ভাওয়াইয়া গানকে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করে। ভাওয়াইয়া একটি শ্রেণির নাম। এর নানা উপশ্রেণি আছে। যেমন– মৈষাল বন্ধুর গান, গাড়োয়ালি গান, মাহুত বন্ধুর গান, চটকা, ক্ষীরোল প্রভৃতি ভাওয়াইয়ার উল্লেখযোগ্য উপশ্রেণি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮২: বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম কি?
- ক) নার্গিস
- খ) সিডর
- গ) ক্যাটারিনা
- ঘ) আইলাসঠিক উত্তর
ব্যাখ্যা: [Note : পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় সর্বশেষ আঘাত হানা ঘূর্ণিঝড় ছিল আইলা, যা ২৫ মে ২০০৯ আঘাত হানে। তবে সর্বশেষ ৩০ মে ২০১৭ আঘাত হানে ঘূর্ণিঝড় মোরা।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৩: ২০১০ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে–
- ক) ভারত
- খ) ব্রাজিল
- গ) দক্ষিণ কোরিয়া
- ঘ) দক্ষিণ আফ্রিকাসঠিক উত্তর
ব্যাখ্যা: ২০১০ সালের ১১ জুন-১১ জুলাই বিশ্বকাপ ফুটবলের ১৯তম আসর বসে দক্ষিণ আফ্রিকায়। এ আসরে ৩২টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হয় স্পেন, রানার্সআপ হয় নেদারল্যান্ডস। এ আসরের মাসকট ছিল জ্যাকুমি। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত ২১তম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ফ্রান্স এবং রানার্সআপ ক্রোয়েশিয়া। ২০২২ সালে ২২তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছে কাতারে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৪: প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
- ক) ঢাকা
- খ) নয়াদিল্লী
- গ) কলম্বো
- ঘ) কাঠমান্ডুসঠিক উত্তর
ব্যাখ্যা: প্রথম সাফ গেমস ১৯৮৪ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়। এতে ৫টি ইভেন্টের ওপর ৭টি দেশ অংশগ্রহণ করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৫: বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?
- ক) নাটোর
- খ) নওগাঁ
- গ) চাঁপাইনবাবগঞ্জসঠিক উত্তর
- ঘ) রাজশাহী
ব্যাখ্যা: বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দীন জাহাঙ্গীর ১৯৪৮ সালে বরিশাল জেলার বাবুগঞ্জের রহিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে চাঁপাইনবাবগঞ্জ ঘাঁটি দখল করতে গিয়ে সম্মুখ সমরে শহীদ হন। তাকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ঐতিহাসিক গৌড়ের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৬: নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়–
- ক) ২৯ ডিসেম্বর ২০০৮সঠিক উত্তর
- খ) ৩০ ডিসেম্বর ২০০৮
- গ) ৩১ ডিসেম্বর ২০০৮
- ঘ) ০১ জানুয়ারি ২০০৯
ব্যাখ্যা: বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২৯ ডিসেম্বর (সোমবার) ২০০৮ সালে। এ নির্বাচনে নমিনেশন পেপার দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর ২০০৮ এবং প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১১ ডিসেম্বর ২০০৮। এ নির্বাচনে মহাজোট সরকার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৫ জানুয়ারি ২০১৪।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৭: স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
- ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসঠিক উত্তর
- খ) সৈয়দ নজরুল ইসলাম
- গ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
- ঘ) তাজউদ্দীন আহমেদ
ব্যাখ্যা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার ভবেরপাড়ার বৈদ্যনাথতলা/আমবাগানে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়। এ সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৮: বাংলাদেশের আইনসভার নাম কি?
- ক) জাতীয় সংসদসঠিক উত্তর
- খ) মন্ত্রী পরিষদ
- গ) রাষ্ট্রপতি শাসিত সরকার
- ঘ) পার্লামেন্ট
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের ৬৫(১) অনুচ্ছেদে বলা হয়েছে 'জাতীয় সংসদ' নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এ সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের ওপর ন্যস্ত হবে।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৯: বাতাসে অক্সিজেনের শতকরা হার কত?
- ক) ৭৬%
- খ) ৪%
- গ) .০০২%
- ঘ) ২১%সঠিক উত্তর
ব্যাখ্যা: বাতাসে ৭৮.০২% নাইট্রোজেন, ২০.৯১% অক্সিজেন, ০.৮০% আর্গন, ০.৮১% জলীয়বাষ্প, ০.০৩% কার্বন ডাই-অক্সাইড এবং আরো নানাবিধ উপাদান বিদ্যমান।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯০: এইডস রোগ রক্তের কোন কণিকা ধ্বংস করে?
- ক) লোহিত কণিকা
- খ) শ্বেত কণিকাসঠিক উত্তর
- গ) রক্ত প্লাজমা
- ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা: এইডস রোগে আক্রান্ত হলে রক্তের শ্বেত কণিকা ধ্বংস হতে শুরু করে। ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং দেহ নানা রকম রোগ দ্বারা সহজেই আক্রান্ত হয়। এইডস রোগের কারণে কখনো রক্ত প্লাজমা ধ্বংস হয় না। তবে ব্লাড ক্যান্সারের ফলে রক্তের লোহিত কণিকা ধ্বংস হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯১: শিমগাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে?
- ক) পটাসিয়াম
- খ) নাইট্রোজেনসঠিক উত্তর
- গ) হাইড্রোজেন
- ঘ) কার্বন ডাইঅক্সাইড
ব্যাখ্যা: রাইজোবিয়াম (Rhizobium) ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। কোনো উদ্ভিদই মাটিতে পটাসিয়াম, হাইড্রোজেন কিংবা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে না।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯২: রক্তের লোহিত কণিকার কাজ কি?
- ক) অক্সিজেন বহন করাসঠিক উত্তর
- খ) নাইট্রোজেন বহন করা
- গ) কার্বন ডাইঅক্সাইড বহন করা
- ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা: রক্তের লোহিত কণিকার প্রধান কাজ ফুসফুস হতে দেহের সর্বত্র অক্সিজেন পরিবহন করা। দেহের বিভিন্ন অংশ হতে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড বহন করে নিয়ে আসাও লোহিত কণিকার অন্যতম কাজ। লোহিত কণিকা কখনো নাইট্রোজেন বহন করে না।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৩: নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি?
- ক) হাড়ের গুড়া
- খ) সরিষার খৈলসঠিক উত্তর
- গ) গৃহস্থালির ছাই
- ঘ) মাছের কাঁটা
ব্যাখ্যা: সরিষার খৈল একটি নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার এবং এতে নাইট্রোজেনের পরিমাণ শতকরা ৬.৪ ভাগ। হাড়ের গুড়া ও মাছের কাঁটা ক্যালসিয়াম সমৃদ্ধ। গৃহস্থালির ছাই এর প্রধান উপাদান কার্বন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৪: কোথায় সাঁতারকাটা কম আয়াসসাধ্য?
- ক) সুইমিং পুল
- খ) পুকুর
- গ) নদী
- ঘ) সমুদ্রসঠিক উত্তর
ব্যাখ্যা: সমুদ্রের পানিতে লবণের পরিমাণ বেশি থাকায় এ পানির ঘনত্ব খুব বেশি এবং পানির ঘনত্ব বেশি হওয়ার কারণেই সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ এবং কম আয়াসসাধ্য। কিন্তু সুইমিং পুল, পুকুর ও নদীর পানিতে লবণের পরিমাণ খুব কম হওয়ায় এ সকল জায়গায় পানির ঘনত্ব তুলনামূলকভাবে কম। এ কারণে সুইমিং পুল, পুকুর ও নদীর পানিতে সাঁতার কাটা সমুদ্রের পানির তুলনায় কষ্টকর।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৫: পিতল হচ্ছে–
- ক) তামা ও লোহার সংকর
- খ) তামা ও নিকেলের সংকর
- গ) টিন ও দস্তার সংকর
- ঘ) তামা ও দস্তার সংকরসঠিক উত্তর
ব্যাখ্যা: ব্রাস বা পিতল হচ্ছে তামা ও দস্তার সংকর। তামা, নিকেল ও দস্তার সংকরকে বলা হয় জার্মান সিলভার। টিন, দস্তা ও তামার সংকরকে বলা হয় গানমেটাল। তামা, লোহা, নিকেল ও ম্যাঙ্গানিজের সংকরকে বলা হয় মোনেল মেটাল।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৬: পানিকে বরফে পরিণত করলে এর আয়তন–
- ক) বাড়েসঠিক উত্তর
- খ) কমে
- গ) প্রথমে বাড়ে পরে কমে
- ঘ) একই থাকে
ব্যাখ্যা: অধিকাংশ পদার্থকেই তরল থেকে কঠিনে পরিণত করলে এদের আয়তন কমে। তবে কয়েকটি পদার্থের ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। যেমন তরল পানিকে কঠিন বরফে পরিণত করলে এর আয়তন বেড়ে যায়। এ কারণে পানির তুলনায় বরফের ঘনত্ব কম।
বিষয়: গণিত
প্রশ্ন ৯৭: রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি নির্গত হয়?
- ক) মৃদু রঞ্জন রশ্মিসঠিক উত্তর
- খ) বিটা রশ্মি
- গ) কসমিক রশ্মি
- ঘ) গামা রশ্মি
ব্যাখ্যা: রঞ্জন রশ্মি এক্সরে মেশিনে উৎপন্ন হয়। কসমিক রশ্মি মহাশূন্য হতে আসে। বিটা রশ্মি ও গামা রশ্মি তেজস্ক্রিয় বিকিরণে পাওয়া যায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: আমরা যে চক দিয়ে লিখি তা হচ্ছে–
- ক) ক্যালসিয়াম ক্লোরাইড
- খ) ক্যালসিয়াম ফসফেট
- গ) ক্যালসিয়াম কার্বনেটসঠিক উত্তর
- ঘ) ক্যালসিয়াম সালফেট
ব্যাখ্যা: আমরা যে চক দিয়ে লিখি তার প্রধান উপাদান ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফসফেট ও ক্যালসিয়াম সালফেট চক পাউডারের উপাদান নয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৯: পচা ডিমের দুর্গন্ধের জন্য দায়ী কোন গ্যাস?
- ক) ইথেন
- খ) অ্যাসিটিলিন
- গ) হাইড্রোজেন সালফাইডসঠিক উত্তর
- ঘ) হিলিয়াম
ব্যাখ্যা: ডিম পচে গেলে সেখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয় এবং পচা ডিমের দুর্গন্ধের জন্য এ গ্যাসটিই দায়ী। ইথেন একটি বর্ণহীন ও গন্ধহীন গ্যাস। অ্যাসিটিলিন গ্যাস অক্সিজেনের সঙ্গে মিশ্রিত করে ধাতু ঝালাই কাজে ব্যবহৃত হয়। হিলিয়াম একটি বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন গ্যাস। এটি বেলুন ও উড়োজাহাজে ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১০০: কোন রোগে মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে?
- ক) স্কার্ভিসঠিক উত্তর
- খ) রিকেট
- গ) ম্যানিনজাইটিস
- ঘ) বেরিবেরি
ব্যাখ্যা: স্কার্ভি রোগে দাঁতের মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে। রিকেটস রোগটি শিশুদের হয়। এ রোগে হাড় নরম হয় ও বৃদ্ধি ব্যাহত হয় এবং দেহের চাপে হাড় বেঁকে যায়। ম্যানিনজাইটিস একটি মস্তিষ্কের রোগ। এ রোগে মস্তিষ্কের ঝিল্লিতে প্রদাহ হয় এবং প্রচণ্ড মাথা ব্যথা দেখা দেয়। বেরিবেরি রোগে স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়ে এবং হৃদযন্ত্রের দুর্বলতা ও দেহের পঙ্গুত্ব দেখা দেয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
