খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক/উপখাদ্য পরিদর্শক/উচ্চমান সহকারী/অডিটর/সুপারভাইজার ২০০৯ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২১: দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
- ক) লালমনিরহাটসঠিক উত্তর
- খ) দিনাজপুর
- গ) যশোর
- ঘ) রংপুর
ব্যাখ্যা: ২০১৫ সালের ১ আগস্ট (৩১ জুলাই ২০১৫ মধ্যরাতে) বাংলাদেশ ও ভারতের মধ্যকার ১৬২টি ছিটমহল বিনিময় হলেও দহগ্রাম-আঙ্গরপোতা বাংলাদেশী ছিটমহলটি চুক্তি বহির্ভূত হওয়ায় এবং বাংলাদেশের বেরুবাড়ী হস্তান্তরের বিনিময়ে বাংলাদেশী ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতায় যাতায়াতের জন্য ভারত সরকার তিন বিঘা করিডোর চিরস্থায়ীভাবে বাংলাদেশকে লিজ দেয়ার ফলে এ ছিটমহলটি নতুন করে বিনিময়ের প্রয়োজন অনুভূত হয়নি।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ২২: দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি?
- ক) নারকেল জিঞ্জিরা
- খ) পূর্বাশাসঠিক উত্তর
- গ) চন্দ্রদ্বীপ
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: সাতক্ষীরা জেলার হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত। ভারতের নিকট এটি পূর্বাশা বা নিউমুর নামে পরিচিত। অন্যদিকে কুতুবদিয়া বঙ্গোপসাগরের গভীরে অবস্থিত একটি দ্বীপ। এখানে একটি বাতিঘর রয়েছে। সোনাদিয়া বঙ্গোপসাগরের গভীরে জেগে ওঠা একটি দ্বীপ। গ্রীষ্ম মৌসুমে মৎস্য আহরণ ও শীত মৌসুমে অতিথি পাখির আগমনই এ দ্বীপের বৈশিষ্ট্য। সন্দ্বীপ চট্টগ্রাম জেলার পশ্চিমে বঙ্গোপসাগরে জেগে ওঠা একটি দ্বীপ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৩: 'পঞ্চাশের মন্বন্তর' হয়েছিল ইংরেজি কত সালে?
- ক) ১৯৪৩ সালেসঠিক উত্তর
- খ) ১৮৫০ সালে
- গ) ১৯২১ সালে
- ঘ) ১৯৫০ সালে
ব্যাখ্যা: 'পঞ্চাশের মন্বন্তর' বাংলার ইতিহাসের এক কালো অধ্যায়। ঘটনাটি ব্রিটিশ আমলের। ১৩৫০ বঙ্গাব্দ বা ১৯৪৩ সালে বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, ইতিহাসে তা পঞ্চাশের মন্বন্তর নামে পরিচিত। ইংরেজ সরকারের পোড়ামাটি নীতি, চাল অপসারণ, চাল পরিবহনে নিষেধাজ্ঞা, অবাঙালি ব্যবসায়ীদের মজুদদারী তদুপরি কেন্দ্রীয় সরকারের উদাসীনতার কারণে এ দুর্ভিক্ষের সৃষ্টি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কর্তৃক বার্মা (বর্তমান মিয়ানমার) দখল হয়ে যাওয়ায় চাল আমদানি বন্ধ হয়ে যায়। অন্যদিকে দেশে উৎপাদিত খাদ্যশস্য ইংরেজ বেনিয়াদের দালাল-মজুদদাররা গুদামজাত করে রাখে। এই অবস্থায় দুর্ভিক্ষ প্রতিরোধে সরকার ব্যর্থতার পরিচয় দেয়। ফলে ১৩৫০ বঙ্গাব্দের ভাদ্র-আশ্বিন মাসে দুর্ভিক্ষ চরম আকার ধারণ করে। এ দুর্ভিক্ষ এতটাই ভয়াবহ ছিল যে, এতে বাংলায় ৫০ লক্ষ লোক (মতান্তরে ৩০ লক্ষ) মারা যায়। এটি শুধু বাংলার ইতিহাসেই নয়, বিশ্ব ইতিহাসেরও একটি ভয়াবহ দুর্ভিক্ষ।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৪: খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে?
- ক) ময়মনসিংহ
- খ) নেত্রকোনা
- গ) সিলেটসঠিক উত্তর
- ঘ) পার্বত্য চট্টগ্রাম
ব্যাখ্যা: ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় বাস করে হাজং, গারো, হদি ও হাদুই উপজাতি। সিলেটে বাস করে মণিপুরী ও খাসিয়া উপজাতি। পার্বত্য চট্টগ্রামে বাস করে চাকমা, ত্রিপুরা, মারমা, খুমী, পাঙ্খোয়া, মুরং বনযোগী, কুকি, চাক, লুসাই, তঞ্চঙ্গ্যা ইত্যাদি উপজাতি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৫: বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তাঁর বয়স কমপক্ষে কত বছর হতে হবে?
- ক) ২৫
- খ) ৩০
- গ) ৩৫সঠিক উত্তর
- ঘ) ৪০
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানে ৪৮(৪) ধারা মতে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর। রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ও পদমর্যাদার দিক থেকে সর্বশীর্ষ ব্যক্তি। তিনি জাতীয় সংসদের সদস্যদের ভোটে ৫ বছর মেয়াদের জন্য নির্বাচিত হন। বাংলাদেশ সরকারের সকল শাসন বিভাগীয়, কার্যব্যবস্থা রাষ্ট্রপতির নামে গ্রহণ করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স ২৫ বছর।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ২৬: বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
- ক) তাজউদ্দীন আহমেদ
- খ) মুশতাক আহমেদ
- গ) সৈয়দ নজরুল ইসলামসঠিক উত্তর
- ঘ) মনসুর আলী
ব্যাখ্যা: ১০ এপ্রিল ১৯৭১ মেহেরপুর জেলার মুজিবনগরে (তৎকালীন ভবের পাড়ার বৈদ্যনাথতলার আম্রকাননে) বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল ১৯৭১। অস্থায়ী সরকার গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি মনোনীত হন। উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন সৈয়দ নজরুল ইসলাম। নবগঠিত এ সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগারে বন্দি থাকায় তাঁর অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। খোন্দকার মুশতাক আহমেদ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, তাজউদ্দীন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৭: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
- ক) ময়মনসিংহ
- খ) নেত্রকোনা
- গ) সাভার
- ঘ) পাবনাসঠিক উত্তর
বিষয়: গণিত
প্রশ্ন ২৮: বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কোন সালে?
- ক) ১৯৭২
- খ) ১৯৭৩
- গ) ১৯৭৪সঠিক উত্তর
- ঘ) ১৯৭৫
ব্যাখ্যা: বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে। এগুলো হচ্ছে- 'বাংলাদেশ', 'গ্রানাডা' এবং 'গিনি বিসাউ'। এর পূর্বে জাতিসংঘের সদস্য দেশ ছিল ১৩৫টি। ১৯৭৪ সালের সদস্যপদ লাভকারী দেশ ৩টি নিয়ে জাতিসংঘের সদস্য সংখ্যা দাঁড়ায় ১৩৮টিতে। তবে বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭তম এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৯: ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে?
- ক) নবাব সিরাজউদ্দৌলা
- খ) শায়েস্তা খানসঠিক উত্তর
- গ) ঈশা খান
- ঘ) সুবেদার ইসলাম
ব্যাখ্যা: সুবাদার শায়েস্তা খান ১৬৬৩-৬৪ সালে নিজের বসবাস ও সুবাদারি কার্যক্রম পরিচালনার জন্য ঢাকার চকবাজারে এ ছোট কাটরা নির্মাণ করেন। বড় কাটরা থেকে মাত্র ২০০ গজ পূর্বে বুড়িগঙ্গা নদীর তীরে ছোট কাটরা অবস্থিত। শায়েস্তা খান তার স্ত্রী ও পরিজন নিয়ে প্রায় ১৪ বছর এখানে বসবাস করেন। কিন্তু পরে ১৮১৬ সালে এটি পরিত্যক্ত হলে একে স্কুলে পরিণত করা হয়। পরবর্তীতে এটি নবাব পরিবারের দখলে চলে যায় এবং তারা একে ব্যবসা কেন্দ্রে পরিণত করে। বর্তমানে এটি শুধুই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩০: বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কে?
- ক) শওকত আলী
- খ) রিয়াজউদ্দীন আহমদ
- গ) আলী আশরাফ
- ঘ) শফিক আহমদ
ব্যাখ্যা: [Note : ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।]
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩১: বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি?
- ক) ফারুক খান
- খ) দিলীপ বড়ুয়া
- গ) সৈয়দ আবুল হোসেন
- ঘ) নুরুল ইসলাম নাহিদসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (সিলেট-৬)। নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় সরকারে লে. কর্নেল (অব) ফারুক খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী (গোপালগঞ্জ-১); দিলীপ বড়ুয়া শিল্পমন্ত্রী (টেকনোক্র্যাট-চট্টগ্রাম) ছিলেন।
বিষয়: গণিত
প্রশ্ন ৩২: বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা (আয়তন) কোনটি?
- ক) নওয়াবগঞ্জ
- খ) নরসিংদী
- গ) মেহেরপুর
- ঘ) সাতক্ষীরা
ব্যাখ্যা: [Note : আয়তনের দিক দিয়ে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ। আয়তন ৬৮৪.৩৭ বর্গকিমি। অন্যদিকে, মেহেরপুর, নরসিংদী, নবাবগঞ্জ ও সাতক্ষীরার আয়তন যথাক্রমে ৭৫১.৬২, ১১৫০.১৪, ১৭০২.৫৫ এবং ৩৮১৭.২৯ বর্গকিমি।]
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৩: বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
- ক) রাঙ্গামাটি
- খ) গাজীপুরসঠিক উত্তর
- গ) সিলেট
- ঘ) নারায়ণগঞ্জ
ব্যাখ্যা: গাজীপুর জেলায় অবস্থিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি ১৯৮০ সালে উৎপাদন শুরু করে। ২৪৭.৬৬ একর জায়গার ওপর স্থাপিত এ কারখানাটি ১৩৫ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত। তখন এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল সাড়ে ১৪ হাজার টন। সরকার নিয়ন্ত্রিত কারখানাটি লোকসানের কারণে ১৯৯৪ সালে বন্ধ করে দেয়া হয়। বন্ধকালীন এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল ৬৬.৫০ টন। ২০০০ সালের ২৭ জুলাই এটি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৪: কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়?
- ক) ঠাকুরগাঁও
- খ) রংপুর
- গ) নওয়াবগঞ্জ
- ঘ) বাগেরহাট
ব্যাখ্যা: ঠাকুরগাঁও ও নবাবগঞ্জ জেলার দক্ষিণ ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গরাজ্য অবস্থিত। রংপুর ও বাগেরহাট দুটি জেলার কোনোটিই ভারতের সীমান্তের পাশে নয়। রংপুর জেলা উত্তরে নিলফামারী ও লালমনিরহাট জেলা, দক্ষিণে গাইবান্ধা, পূর্বে কুড়িগ্রাম ও পশ্চিমে দিনাজপুর জেলা। বাগেরহাট জেলার উত্তরে গোপালগঞ্জ, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে পিরোজপুর ও বরগুনা এবং পশ্চিমে খুলনা জেলা। সুতরাং 'খ' ও 'ঘ' দুটি উত্তরই সঠিক।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৫: চরফ্যাশন কোন জেলায়?
- ক) ভোলাসঠিক উত্তর
- খ) বরিশাল
- গ) বাগেরহাট
- ঘ) লক্ষ্মীপুর
ব্যাখ্যা: ভোলা জেলায় অবস্থিত উল্লেখযোগ্য চরগুলো হলো চর ফ্যাশন, চরমানিক, চর জব্বার, চর কুকরি-মুকরি, চর নিজাম, চর নিউটন, চর মাদ্রাজ, চর কমলি, চর মনপুরা, চর ফয়েজউদ্দিন, লক্ষ্মীপুর জেলার উল্লেখযোগ্য চর হলো চর আলেকজান্ডার, চর রমিজ, ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৬: বিগত তত্ত্বাবধায়ক সরকার কতগুলো Ordinance জারি করেছিলেন?
- ক) ১১৫
- খ) ১২২সঠিক উত্তর
- গ) ১৩৪
- ঘ) ১৪২
ব্যাখ্যা: বিগত তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল ছিল ২৯ অক্টোবর ২০০৬ থেকে ৬ জানুয়ারি ২০০৯ পর্যন্ত। এ সময়কালে জারি করা হয় মোট ১২২টি অধ্যাদেশ। এর মধ্যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকার জারি করে ৪টি অধ্যাদেশ এবং বাকি ১১৮টি অধ্যাদেশ জারি করে ড. ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকার।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৭: বাংলাদেশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি?
- ক) ৩০
- খ) ৩৫
- গ) ৪০
- ঘ) ৪৫
ব্যাখ্যা: [Note : বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ছিল ১৫টি। দ্বিতীয় জাতীয় সংসদ থেকে তা ৩০টিতে উন্নীত হয়। ১৯৯০ সালে সংরক্ষিত ৩০টি মহিলা আসন আরো ১০ বছরের জন্য বলবৎ করা হয় ২০০০ সালে। সে মেয়াদ শেষ হয়ে গেলে ১৬ মে ২০০৪ পাসকৃত সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন ৪৫ করা হয়। বর্তমানে ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তা ৫০-এ উন্নীত করা হয়।]
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৩৮: বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?
- ক) কীর্তনখোলাসঠিক উত্তর
- খ) মেঘনা
- গ) আড়িয়াল খাঁ
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। মেঘনা নদীর তীরে অবস্থিত শহর ও বন্দর হলো চাঁদপুর, আশুগঞ্জ, ভৈরব। আড়িয়াল খাঁ নদীর তীরে অবস্থিত ফরিদপুর।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৯: বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি?
- ক) BTTB
- খ) BTCC
- গ) BTCLসঠিক উত্তর
- ঘ) BTRC
ব্যাখ্যা: বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম BTCL–Bangladesh Telecommunications Company Ltd. এর সাবেক নাম BTTB, যার পূর্ণরূপ Bangladesh Telegraph & Telephone Board. BTRC-এর পূর্ণরূপ Bangladesh Telecommunication Regulatory Commission.
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪০: বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
- ক) ৭
- খ) ১০
- গ) ১১সঠিক উত্তর
- ঘ) ১২
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধ চলাকালীন ৪ এপ্রিল মুক্তিফৌজ নামে মুক্তিবাহিনী গঠিত হয় এবং ৯ এপ্রিল এর নামকরণ করা হয় মুক্তিবাহিনী। পরবর্তীতে জেনারেল এম.এ.জি. ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ দেয়া হলে তিনি বাংলাদেশকে যুদ্ধ পরিচালনার সুবিধার্থে ১১টি সেক্টরে বিভক্ত করেন।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
