খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক/উপখাদ্য পরিদর্শক/উচ্চমান সহকারী/অডিটর/সুপারভাইজার ২০০৯ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪১: প্রাচীন 'পুণ্ড্রনগর' কোথায় অবস্থিত?
- ক) ময়নামতি
- খ) বিক্রমপুর
- গ) মহাস্থানগড়সঠিক উত্তর
- ঘ) পাহাড়পুর
ব্যাখ্যা: বগুড়ার মহাস্থানগড়ে বাংলাদেশের সর্বপ্রাচীন বৃহৎ নগর পুণ্ড্রনগরের ধ্বংসাবশেষ বিদ্যমান। ১৮৭৯ সালে প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিংহাম এ নগর সভ্যতার ধ্বংসাবশেষ শনাক্ত করেন। এখানে প্রাপ্ত ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ শিলালিপি থেকে এ সভ্যতার সত্যতা প্রমাণিত হয়। বিক্রমপুরে কোনো উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রমাণ পাওয়া যায় না। অন্যদিকে, কুমিল্লা জেলার অদূরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান ময়নামতি। মধ্যযুগে বৌদ্ধ রাজত্বের রাজধানী ছিল এ স্থানটি। ঐতিহাসিকদের মতে, রাজা মানিকচন্দ্রের স্ত্রী রানী ময়নামতির নামানুসারে এ অনন্ত পাহাড়ি এলাকার নাম রাখা হয় ময়নামতি। আর ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিশালায়তনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো পাহাড়পুর (সোমপুর বিহার)। নওগাঁ জেলায় অবস্থিত এই বিহার বাংলাদেশের বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির এক আকর্ষণীয় নিদর্শন।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৪২: RAM, ROM শব্দগুলো কিসের সাথে সম্পৃক্ত?
- ক) কম্পিউটারসঠিক উত্তর
- খ) মোবাইল
- গ) ইন্টারনেট
- ঘ) টেলিভিশন
ব্যাখ্যা: RAM ও ROM হলো কম্পিউটারে ব্যবহৃত দুই ধরনের মেমরি। কম্পিউটারে ব্যবহৃত অস্থায়ী মেমরি বা স্মৃতিকে বলা হয় RAM (Random Access Memory) এবং স্থায়ী মেমরি বা স্মৃতিকে বলা হয় ROM (Read Only Memory)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৩: কান্দাহার কোন দেশের শহর?
- ক) কাজাকিস্তান
- খ) আফগানিস্তানসঠিক উত্তর
- গ) ইরান
- ঘ) কিরগিজস্তান
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৪৪: আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?
- ক) উত্তর আমেরিকা
- খ) দক্ষিণ আমেরিকাসঠিক উত্তর
- গ) ইউরোপ
- ঘ) আফ্রিকা
ব্যাখ্যা: আন্দিজ পর্বতমালা বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী যা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকার পশ্চিমাংশের পুরো এলাকা জুড়ে (কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, চিলির পশ্চিমাংশ) অবস্থিত। এটি ভঙ্গিল পর্বতের উদাহরণ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৫: সালভেদর ডালি কে ছিলেন?
- ক) বিজ্ঞানী
- খ) চিকিৎসক
- গ) লেখক
- ঘ) চিত্রশিল্পীসঠিক উত্তর
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৪৬: FAO-এর সদর দপ্তর কোথায়?
- ক) ভিয়েনা
- খ) প্যারিস
- গ) জেনেভা
- ঘ) রোমসঠিক উত্তর
ব্যাখ্যা: ১৯৪৫ সালের ১৬ অক্টোবর কুইবেকে অনুষ্ঠিত এক সম্মেলনে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ইতালির রোমে। এছাড়াও এখানে IFAD ও WFP-এর সদর দপ্তর অবস্থিত। অন্যদিকে জেনেভায় ILO, ITU, WHO, WMO, WIPO, WTO, UNHCR, UNCTAD ও রেডক্রস; ব্যাংককে (থাইল্যান্ড) SEATO এবং প্যারিসে (ফ্রান্স) UNESCO-এর সদর দপ্তর অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৭: নিম্নের কোনটি মশা বাহিত রোগ?
- ক) ডাইরিয়া
- খ) বসন্ত
- গ) ডেঙ্গুসঠিক উত্তর
- ঘ) সবগুলো
ব্যাখ্যা: ডেঙ্গু জ্বর একটি মশাবাহিত রোগ। ডাইরিয়া প্রধানত পানিবাহিত রোগ। বসন্ত রোগে আক্রান্ত রোগীর সংস্পর্শে সাধারণত বসন্ত রোগ ছড়ায়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৮: ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
- ক) মিতেঁরা
- খ) সারকোজি
- গ) জ্যাক শিরাক
- ঘ) লিভনী
ব্যাখ্যা: [Note : ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী অ্যাডুয়ার্ড ফিলিপ্পে (১৯ জুন ২০১৭-বর্তমান)। ফ্রাঁসোয়া মিতেঁরা (১৯৮১-১৯৯৫), জ্যাক শিরাক (১৯৯৫-২০০৭) ও নিকোলাস সারকোজি (২০০৭-২০১২) যথাক্রমে ফ্রান্সের ৩য়, ৪র্থ ও ৫ম প্রেসিডেন্ট। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (১৪ মে ২০১৭ – বর্তমান)। জিপি লিভিনি ইসরাইলের দ্বিতীয় নারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন (১৮.০১.২০০৬)। তিনি বর্তমানে ইসরাইলের বিরোধী দল কাদিমা পার্টির নেতা।]
বিষয়: নৈতিকতা ও সুশাসন
প্রশ্ন ৪৯: মানবাধিকার দিবস পালিত হয় কবে?
- ক) ১০ ডিসেম্বরসঠিক উত্তর
- খ) ১ এপ্রিল
- গ) ১ মে
- ঘ) ১০ জুন
ব্যাখ্যা: মানবাধিকার দিবস পালিত হয় প্রতি বছর ১০ ডিসেম্বর। উল্লেখ্য, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বরে মানুষের সহজাত মর্যাদা, সততা ও সমানাধিকার রক্ষায় একটি চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়, যা 'মানবাধিকার চুক্তি' নামে পরিচিত।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৫০: মিসর কোন মহাদেশে অবস্থিত?
- ক) এশিয়া
- খ) আফ্রিকাসঠিক উত্তর
- গ) ইউরোপ
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: মিসর আফ্রিকা মহাদেশের দেশ। এর রাজধানী কায়রো, যেটি আফ্রিকার বৃহত্তম শহর। মিসরকে বলা হয় নীল নদের দান। বিশ্বের দীর্ঘতম সামুদ্রিক খাল (সুয়েজ খাল) মিসরেই অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫১: ২০০৮ সালের FIFA Player of the Year কে হয়েছিলেন?
- ক) মেসি
- খ) কাকা
- গ) বেকহাম
- ঘ) কোনোটিই নয়সঠিক উত্তর
ব্যাখ্যা: [Note : ২০০৮ সালের ফিফার বর্ষসেরা ফুটবলার (FIFA Player of the Year) পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। সর্বশেষ ২০১৮ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার লুকা মডরিচ (ক্রোয়েশিয়া)।]
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫২: ইতালির মুদ্রার নাম কি?
- ক) পেসো
- খ) লিরাসঠিক উত্তর
- গ) গিল্ড
- ঘ) ইতালীয় পাউন্ড
ব্যাখ্যা: [Note : ২০০২ সাল থেকে ইতালির মুদ্রা ইউরো। এর আগে ইতালির মুদ্রা ছিল লিরা। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৯টি দেশে একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা চালু হয়েছে।]
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫৩: কোন দেশে Million টাকার নোট ব্যবহার করে?
- ক) ইতালি
- খ) ফ্রান্স
- গ) জিম্বাবুয়েসঠিক উত্তর
- ঘ) সুদান
ব্যাখ্যা: আফ্রিকার দেশ জিম্বাবুয়ে Million ডলারের নোট বাজারে ছাড়ে ২০০৮ সালের জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে ছাড়ে ১০ মিলিয়ন ডলারের নোট। এপ্রিলে ছাড়ে ৫০ মিলিয়ন ডলারের নোট। আর মে'তে ছাড়ে ১০০ মিলিয়ন ও ২৫০ মিলিয়ন ডলারের নোট। এতে করে জিম্বাবুয়েতে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২.২ মিলিয়ন পার্সেন্টে, যা একটি বিশ্ব রেকর্ড। উল্লেখ্য, জিম্বাবুয়ে তার দেশে অব্যাহতভাবে বর্তমান নগদ টাকার স্বল্পতা মোকাবেলা করতে এ পন্থার আশ্রয় নেয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৪: ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি?
- ক) প্রণব মুখার্জী
- খ) লালু প্রসাদ
- গ) শিবলাল যাদব
- ঘ) এল কে আদভানী
ব্যাখ্যা: [Note : ২৬ মে ২০১৪ থেকে গঠিত নতুন মন্ত্রিসভায় সুষমা স্বরাজ পররাষ্ট্রমন্ত্রী।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৫: আলেকজান্দ্রিয়া বন্দর কোথায়?
- ক) মিশরসঠিক উত্তর
- খ) সিরিয়া
- গ) ইসরাইল
- ঘ) মরক্কো
ব্যাখ্যা: আলেকজান্দ্রিয়া হচ্ছে মিশরের সর্বপ্রধান বন্দর। এ বন্দরটি ভূমধ্যসাগরের তীরে সুয়েজ খালের পথে নীলনদের বদ্বীপের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। মিশরের আরো দুটি সমুদ্রবন্দর হচ্ছে পোর্ট সৈয়দ ও সুয়েজ বন্দর। এ বন্দর দুটি সুয়েজ খালের দু'পাশে অবস্থিত।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫৬: সূর্যরশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
- ক) A
- খ) B
- গ) C
- ঘ) Dসঠিক উত্তর
ব্যাখ্যা: সূর্যরশ্মি থেকে কোনো ভিটামিন পাওয়া যায় না। তবে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় মানব দেহের ত্বকের নিচের ৭-ডি হাইড্রোকোলেস্টেরল ভিটামিন ডি₃ (D₃)তে রূপান্তরিত হয়। কর্ড ও শার্ক মাছের তেল, ডিমের কুসুম, ঘি, মাখন, যকৃত, রঙিন শাক-সবজি ও বিভিন্ন ধরনের ফলে ভিটামিন 'এ' পাওয়া যায়। চাল, গম, মাছ, মাংস, দুধ, ডিম, শাক-সবজি ইত্যাদিতে ভিটামিন 'বি' পাওয়া যায়। কাচা মরিচ, আমলকি ও বিভিন্ন টক ফলে প্রচুর পরিমাণ ভিটামিন 'সি' রয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৭: Pulitzer পুরস্কার কিসের জন্য দেয়া হয়?
- ক) চলচ্চিত্র
- খ) সাহিত্য
- গ) সাংবাদিকতাসঠিক উত্তর
- ঘ) খেলাধুলা
ব্যাখ্যা: Pulitzer পুরস্কার সাধারণত সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতের জন্য দেয়া হয়। যুক্তরাষ্ট্র থেকে এ পুরস্কার দেয়া হয়। সাংবাদিকতায় ১৪টি, সাহিত্যে ৬টি ও সঙ্গীতে ১টি এ পুরস্কার দেয়া হয়। এ পুরস্কার প্রদান করে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। Pulitzer পুরস্কার সাংবাদিকতার নোবেল হিসেবে খ্যাত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৮: ভারতে এ বছর সাধারণ নির্বাচন কোন মাসে হবে?
- ক) এপ্রিল
- খ) মে
- গ) জুন
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: [Note : ৭ এপ্রিল থেকে ১২ মে ২০১৪ নয় দফায় ভারত জুড়ে অনুষ্ঠিত হয় ১৬তম লোকসভা নির্বাচন। মোদিময় এ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয় ১৬ মে ২০১৪। এ নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি (BJP) ২৮২টি ও শিবসেনা ১৮টিসহ জাতীয় গণতান্ত্রিক জোট (NDA) পায় মোট ৩৩৬টি আসন। অন্যদিকে প্রগতিশীল ঐক্যজোট (UPA) ৫৮টি এবং অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থী পায় মোট ১৪৯টি আসন।]
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫৯: কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয়?
- ক) পাকিস্তান
- খ) চীন
- গ) যুক্তরাজ্য
- ঘ) জার্মানিসঠিক উত্তর
ব্যাখ্যা: বিশ্বের ৮টি দেশ স্বীকৃতভাবে পারমাণবিক শক্তির অধিকারী। দেশগুলো হচ্ছে– যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬০: ভিটামিন 'এ'-এর অভাবে কোন রোগ হয়?
- ক) রাতকানাসঠিক উত্তর
- খ) গলগণ্ড
- গ) স্কার্ভি
- ঘ) রিকেটস
ব্যাখ্যা: ভিটামিন 'এ'-এর অভাব হলে মানুষের চোখের রেটিনায় রোডোপসিন-এর উৎপাদনে ব্যাঘাত ঘটে। ফলে রাতকানা রোগ দেখা দেয়। আয়োডিন, ভিটামিন 'সি' ও ভিটামিন 'ডি'-এর অভাবে যথাক্রমে গলগণ্ড, স্কার্ভি ও রিকেটস রোগের সৃষ্টি হয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
