জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ২০০৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ৪১: a - 6/a = 1 হলে 6/(a² - a - 1) -এর মান কত?
- ক) [অস্পষ্ট]
- খ) 7/6
- গ) 5/6
- ঘ) 6/7
ব্যাখ্যা: দেয়া আছে, a - 6/a = 1 ⇒ (a² - 6)/a = 1 ⇒ a² - a = 6 এখন, 6/(a² - a - 1) = 6/(6 - 1) = 6/5
বিষয়: গণিত
প্রশ্ন ৪২: x² + x - 2 > 0 অসমতাটির সমাধান করুন।
- ক) [-5, 1]
- খ) (-2, 1)
- গ) (-∞, -2) ∪ (1, ∞)সঠিক উত্তর
- ঘ) (-2, ∞)
ব্যাখ্যা: x² + x - 2 > 0 ⇒ x² + 2x - x - 2 > 0 ⇒ x(x + 2) - 1(x + 2) > 0 ⇒ (x + 2)(x - 1) > 0 এখন, (x + 2)(x - 1) > 0 হবে যদি ও কেবল যদি (x + 2) ও (x - 1) উভয়ই ধনাত্মক অথবা উভয়ই ঋণাত্মক হয়। লক্ষ করি : [x < -2: (x+2) এর চিহ্ন (-), (x-1) এর চিহ্ন (-), (x+2)(x-1) এর চিহ্ন (+); -2 < x < 1: (+), (-), (-); x > 1: (+), (+), (+)] সুতরাং (i) সত্য হবে যদি ও কেবল যদি x < -2 অথবা x > 1 হয়। নির্ণেয় সমাধান : x < -2 অথবা x > 1 অর্থাৎ (-∞, -2) ∪ (1, ∞)
বিষয়: গণিত
প্রশ্ন ৪৩: x = √3 - 1/x হলে x³ + 1/x³ -এর মান নির্ণয় করুন।
- ক) 1
- খ) 3
- গ) 0সঠিক উত্তর
- ঘ) 3√3
ব্যাখ্যা: দেয়া আছে, x = √3 - 1/x ⇒ x + 1/x = √3 এখন, x³ + 1/x³ = (x + 1/x)³ - 3x·(1/x)(x + 1/x) = (√3)³ - 3√3 = 3√3 - 3√3 = 0
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৪: 4x⁴ + 1 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
- ক) (2x² + 2x - 1)(2x² - 2x + 1)
- খ) (2x² + 2x + 1)(2x² - 2x + 1)সঠিক উত্তর
- গ) (2x² + 2x - 1)(2x² - 2x - 1)
- ঘ) (2x² + 2x + 1)(2x² - 2x - 1)
ব্যাখ্যা: 4x⁴ + 1 = (2x²)² + 1 = (2x²)² + 2.2x².1 + 1 - 2.2x² = (2x² + 1)² - (2x)² = (2x² + 1 + 2x)(2x² + 1 - 2x) = (2x² + 2x + 1)(2x² - 2x + 1)
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৫: একটি খেলার মাঠের প্রস্থ আরো 10 মিটার বেশি হলে এটি 10,000 বর্গমিটার ক্ষেত্রবিশিষ্ট বর্গাকার মাঠ হতো। মাঠটির প্রস্থ নির্ণয় করুন।
- ক) 80 মিটার
- খ) 105 মিটার
- গ) 90 মিটারসঠিক উত্তর
- ঘ) 100 মিটার
ব্যাখ্যা: মনে করি, প্রস্থ = x মিটার প্রস্থ 10 মিটার বেশি হলে নতুন প্রস্থ = (x + 10) মিটার প্রশ্নমতে, (x + 10)² = 10,000 বা, x + 10 = 100 (বর্গমূল) বা, x = 100 - 10 = 90 ∴ প্রস্থ 90 মিটার।
বিষয়: গণিত
প্রশ্ন ৪৬: একটি ধনাত্মক সংখ্যার সাথে 4 যোগ করে যোগফলকে বর্গ করলে 625 হয়। সংখ্যাটি কত?
- ক) 20
- খ) 22
- গ) 21সঠিক উত্তর
- ঘ) 25
ব্যাখ্যা: মনে করি, ধনাত্মক সংখ্যাটি = x প্রশ্নমতে, (x + 4)² = 625 ⇒ x² + 2.4.x + 16 = 625 ⇒ x² + 8x - 609 = 0 ⇒ x² + 29x - 21x - 609 = 0 ⇒ x(x + 29) - 21(x + 29) = 0 ⇒ (x + 29)(x - 21) = 0 ⇒ x = -29, 21 যেহেতু x ধনাত্মক সংখ্যা, ∴ x = 21 Ans.
বিষয়: গণিত
প্রশ্ন ৪৭: (1000)^(y/3) = 10 হলে y -এর মান কত?
- ক) 2
- খ) 1সঠিক উত্তর
- গ) 3
- ঘ) 1.5
ব্যাখ্যা: (1000)^(y/3) = 10 ⇒ (10³)^(y/3) = 10 ⇒ 10^(3×y/3) = 10 ⇒ 10^y = 10¹ ∴ y = 1 [সূত্র : a^x = a^y হলে, x = y]
বিষয়: গণিত
প্রশ্ন ৪৮: উৎপাদকে বিশ্লেষণ করুন : x² - 2ax + (a + b)(a - b)
- ক) (x - a + b)(x + a - b)
- খ) (x - a - b)(x - a + b)সঠিক উত্তর
- গ) (x + a - b)(x - a - b)
- ঘ) (x + a + b)(x - a - b)
ব্যাখ্যা: x² - 2ax + (a + b)(a - b) = x² - (m + n)x + mn = x² - mx - nx + mn = x(x - m) - n(x - m) = (x - m)(x - n) = (x - a - b)(x - a + b) ধরি, a + b = m, a - b = n, 2a = m + n
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৯: সমাধান করুন : ax - cy = 0, ay - cx = a² - c²
- ক) x = a, y = c
- খ) x = c, y = aসঠিক উত্তর
- গ) x = -c, y = a
- ঘ) x = c, y = -a
ব্যাখ্যা: ax - cy = 0......... (i) -cx + ay = a² - c²........ (ii) (i)-কে c দ্বারা এবং (ii)-কে a দ্বারা গুণ করে যোগ করে পাই, acx - c²y = 0, -acx + a²y = a(a² - c²) (a²y - c²y) = a(a² - c²) বা, y(a² - c²) = a(a² - c²) ∴ y = a. (a² - c²)/(a² - c²) = a y = a, (i)-এ বসিয়ে পাই, ax - ac = 0 বা, x = ac/a = c ∴ নির্ণেয় সমাধান (x, y) = (c, a)
বিষয়: গণিত
প্রশ্ন ৫০: (√5 + √(5-x))/(√5 - √(5-x)) = 5 হলে x-এর মান কত?
- ক) 20/9
- খ) 25/9সঠিক উত্তর
- গ) 22/9
- ঘ) 15/9
ব্যাখ্যা: (√5 + √(5-x))/(√5 - √(5-x)) = 5 বা, [(√5 + √(5-x)) + (√5 - √(5-x))]/[(√5 + √(5-x)) - (√5 - √(5-x))] = (5+1)/(5-1) [যোজন-বিয়োজন করে] বা, 2√5/(2√(5-x)) = 6/4 বা, √5/√(5-x) = 3/2 বা, 5/(5-x) = 9/4 [বর্গ করে] বা, 45 - 9x = 20 বা, 9x = 45 - 20 বা, 9x = 25 বা, x = 25/9
বিষয়: গণিত
প্রশ্ন ৫১: দুই অংকের কোনো সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 5, সংখ্যাটির সাথে 9 যোগ করলে অংকদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?
- ক) 32
- খ) 41
- গ) 23সঠিক উত্তর
- ঘ) 50
ব্যাখ্যা: মনে করি, একক স্থানীয় অংক = x দশক স্থানীয় অংক = y সংখ্যাটি = x + 10y প্রশ্নমতে, x + y = 5..............(i) এবং x + 10y + 9 = 10x + y বা, 9x - 9y = 9 বা, 9(x - y) = 9 বা, x - y = 1................ (ii) (i) এবং (ii) যোগ ও বিয়োগ করে পাই, x + y = 5, x - y = 1, 2x = 6 বা, x = 6/2 = 3 বা, x = 3; x + y = 5, x - y = 1, 2y = 4 বা, y = 4/2 = 2, y = 2 সংখ্যাটি = x + 10y = 3 + 10 × 2 = 23
বিষয়: গণিত
প্রশ্ন ৫২: 4 কিমি/ঘণ্টা বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, 5 কিমি/ঘণ্টা বেগে চললে তার চেয়ে 1/2 ঘণ্টা কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত?
- ক) 8 কিমি
- খ) 10 কিমিসঠিক উত্তর
- গ) 12 কিমি
- ঘ) 11 কিমি
ব্যাখ্যা: ধরি, দূরত্ব = x কি. মি. 4 কিমি যায় = 1 ঘণ্টায় x = x/4 আবার, 5 কিমি যায় = 1 ঘণ্টায় x = x/5 প্রশ্নমতে, x/4 - x/5 = 1/2 বা, (5x - 4x)/20 = 1/2 বা, x/20 = 1/2 বা, x = 10 দূরত্ব = 10 কিমি
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫৩: শফির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 11 : 10 এবং তার মাসিক সঞ্চয় 1,000 টাকা হলে তার মাসিক আয় কত টাকা?
- ক) 12,000
- খ) 11,000সঠিক উত্তর
- গ) 11,500
- ঘ) 12,200
ব্যাখ্যা: ধরি, মাসিক আয় = 11x টাকা মাসিক ব্যয় = 10x মাসিক সঞ্চয় = (11x - 10x) টাকা = x টাকা প্রশ্নমতে, x = 1000 টাকা মাসিক আয় = (11 × 1000) টাকা = 11,000 টাকা
বিষয়: গণিত
প্রশ্ন ৫৪: যদি মোবাইল ফোনের পূর্ব মূল্য : বর্তমান মূল্য = 5 : 3 হয়, তবে পূর্ব মূল্যের তুলনায় মোবাইল ফোনের মূল্য শতকরা কত হ্রাস পেয়েছে?
- ক) 30%
- খ) 40%সঠিক উত্তর
- গ) 45%
- ঘ) 35%
ব্যাখ্যা: ধরি, পূর্ব মূল্য = 5x টাকা, বর্তমান মূল্য = 3x টাকা ∴ মূল্য হ্রাস = 2x টাকা 5x টাকা কমে = 2x টাকা 1 " = 2x/5x " ∴ 100 " = (2x × 100)/5x টাকা = 40 টাকা
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫৫: 4 টাকায় 1 টি করে কমলা কিনে 28 টাকায় কয়টি কমলা বিক্রি করলে শতকরা 20% লাভ হবে?
- ক) 6 টি
- খ) 4 টি
- গ) 5 টি
- ঘ) 7 টি
ব্যাখ্যা: 20% লাভে, ক্রয়মূল্য 100 টাকায় বিক্রয়মূল্য = 120 টাকা ∴ 100 টাকার কমলার বিক্রয়মূল্য = 120 টাকা, 1 = 120/100, ∴ 4 = (120 × 4)/100 = 24/5 টাকা, 24/5 টাকায় বিক্রি করতে হবে 1টি, 1 = 5/24, 28 = (5 × 28)/24 = 5.83টি। Note : অঙ্কটির সঠিক উত্তর প্রশ্নপত্রে নেই।
বিষয়: গণিত
প্রশ্ন ৫৬: ΔABC সমবাহু ত্রিভুজে BC বাহুর মধ্যমা AD হলে ∠BAD-এর মান কত?
- ক) 45°
- খ) 30°সঠিক উত্তর
- গ) 60°
- ঘ) 40°
ব্যাখ্যা: ΔABC সমবাহু হওয়ায় মধ্যমা AD ∠BAC-কে সমান দুইভাগে ভাগ করে। আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ সমান অর্থাৎ 60°। ∠BAD = 1/2 ∠BAC = 1/2 × 60° = 30°
বিষয়: গণিত
প্রশ্ন ৫৭: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি?
- ক) 25
- খ) 25√2সঠিক উত্তর
- গ) 30
- ঘ) 25√5
ব্যাখ্যা: প্রশ্নে উল্লিখিত ত্রিভুজটি সমদ্বিবাহু হবে। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 ab sinC = 1/2 bc sinA = 1/2 ca sin B যেখানে a, b ও c যথাক্রমে A, B ও C কোণের বিপরীত বাহু। ∴ ক্ষেত্রফল = 1/2 × 10 × 10 × sin 45° বর্গ সেমি = 50 × 1/√2 বর্গ সেমি = 25√2 বর্গ সেমি
বিষয়: গণিত
প্রশ্ন ৫৮: একটি গাছের পাদবিন্দু থেকে 19 মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45° হলে গাছটির উচ্চতা কত?
- ক) 21 মি.
- খ) 20 মি.
- গ) 19 মি.সঠিক উত্তর
- ঘ) 18 মি
ব্যাখ্যা: দেয়া আছে, BC = 19 মিটার, ∠ACB = 45° মনে করি, উচ্চতা, AB = h এখন, tan 45° = AB/BC বা, 1 = h/19 বা, h = 19 উচ্চতা = 19 মিটার
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫৯: এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 20 : 15 তার মাসিক সঞ্চয়কে আয়ের শতকরায় প্রকাশ করুন।
- ক) 20%
- খ) 25%সঠিক উত্তর
- গ) 15%
- ঘ) 26%
ব্যাখ্যা: মনে করি, মাসিক আয় = 20x টাকা মাসিক ব্যয় = 15x মাসিক সঞ্চয় = (20x - 15x) টাকা = 5x টাকা আয় 20x টাকা হলে সঞ্চয় = 5x টাকা 1 = 5x/20x " 100 = (5x × 100)/20x = 25 "
বিষয়: গণিত
প্রশ্ন ৬০: একটি মাছ 25% লাভে বিক্রি করা হলে উহার ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত নির্ণয় করুন।
- ক) 5 : 6
- খ) 4 : 6
- গ) 4 : 5সঠিক উত্তর
- ঘ) 4 : 3
ব্যাখ্যা: 25% লাভে, ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = (100 + 25) = 125 টাকা ক্রয়মূল্য/বিক্রয়মূল্য = 100/125 = 4/5 ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = 4 : 5
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
