জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ২০০৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮১: আমেরিকা ইরাক আক্রমণ করে ২০০৩ সনের মার্চের কত তারিখে?
- ক) ১৫
- খ) ২০সঠিক উত্তর
- গ) ২১
- ঘ) ২২
ব্যাখ্যা: জীবাণু অস্ত্রের মিথ্যা অভিযোগে আমেরিকা ২০ মার্চ ২০০৩ ইরাক আক্রমণ করে 'অপারেশন ইরাকি ফ্রিডম' নামে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮২: পাকিস্তান কোন সালে সফল পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে?
- ক) ১৯৯৮সঠিক উত্তর
- খ) ২০০০
- গ) ২০০১
- ঘ) ২০০২
ব্যাখ্যা: পাকিস্তান ২৮ মে ও ৩০ মে ১৯৯৮ খ্রিস্টাব্দে বেলুচিস্তানের চাগাইতে প্রথম সফল পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৩: মাহাথির মোহাম্মদ কোন সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন?
- ক) ১৯৭৯
- খ) ১৯৮০
- গ) ১৯৮১
- ঘ) ১৯৮২সঠিক উত্তর
ব্যাখ্যা: ২০ ডিসেম্বর ১৯২৫ খ্রিস্টাব্দে সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণকারী মাহাথির মোহাম্মদ ১৯৮২ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন এবং প্রধানমন্ত্রীর পদ থেকে দীর্ঘ ২২ বছর পর ৩১ অক্টোবর ২০০৩ সালে অবসর গ্রহণ করেন। রাজনীতিতে দীর্ঘ ১৫ বছর বিরতির পর নির্বাচনের মাধ্যমে ১০ মে ২০১৮ তিনি দেশটির সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে আবার শপথ গ্রহণ করেন। বর্তমানে তিনিই বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৪: ইরাক কুয়েত দখল করে কোন সালে?
- ক) ১৯৯০সঠিক উত্তর
- খ) ১৯৯১
- গ) ১৯৯২
- ঘ) ১৯৯৩
ব্যাখ্যা: ২ আগস্ট ১৯৯০ সালে ইরাক কুয়েত দখল করে কুয়েতকে ১৯তম প্রদেশ হিসেবে ঘোষণা করে। ৫ মার্চ, ১৯৯১ সালে জাতিসংঘের শর্ত মেনে ইরাক কুয়েত থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৫: বিল ক্লিনটন আমেরিকার কততম প্রেসিডেন্ট?
- ক) ৪০
- খ) ৪১
- গ) ৪২সঠিক উত্তর
- ঘ) ৪৩
ব্যাখ্যা: বিল ক্লিনটন আমেরিকার ৪২তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি দুই মেয়াদে ১৯৯৩-২০০১ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। উল্লেখ্য, আমেরিকার ৪৫তম (বর্তমান) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (২০ জানুয়ারি ২০১৭ শপথ গ্রহণ করেন)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৬: ইসরাইলকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়?
- ক) যুক্তরাজ্য
- খ) জার্মানি
- গ) ফ্রান্স
- ঘ) যুক্তরাষ্ট্রসঠিক উত্তর
ব্যাখ্যা: ১৯১৭ খ্রিস্টাব্দে বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরাইল রাষ্ট্রের গোড়াপত্তন ঘটে। ইসরাইল ১৯৪৮ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে। তখন যুক্তরাষ্ট্রই প্রথম ইসরাইলকে স্বীকৃতি দেয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৭: ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয় কবে?
- ক) ১৯৭৭
- খ) ১৯৭৮
- গ) ১৯৭৯সঠিক উত্তর
- ঘ) ১৯৮০
ব্যাখ্যা: ইসলামী জাতীয়তাবাদী আন্দোলনের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনীর নেতৃত্বে ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৮: শ্রীলংকা স্বাধীনতা লাভ করে কোন সালে?
- ক) ১৯৪৬
- খ) ১৯৪৭
- গ) ১৯৪৮সঠিক উত্তর
- ঘ) ১৯৫০
ব্যাখ্যা: শ্রীলংকা ব্রিটেনের উপনিবেশ থেকে ৪ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করে। এর রাষ্ট্রীয় নাম শ্রীলংকা গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৯: জেনারেল পারভেজ মোশাররফ কবে ক্ষমতায় আসেন?
- ক) ১৯৯৮
- খ) ১৯৯৯সঠিক উত্তর
- গ) ২০০০
- ঘ) [অস্পষ্ট]
ব্যাখ্যা: ১৯৯৯ সালের ১২ অক্টোবর প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে হটিয়ে জেনারেল পারভেজ মোশাররফ পাকিস্তানের ক্ষমতায় আসেন। ২০০৮ সালের নির্বাচনে পরাজয়ের পর তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: CNN কোন দেশের সংবাদ সংস্থা?
- ক) যুক্তরাষ্ট্রসঠিক উত্তর
- খ) জাপান
- গ) যুক্তরাজ্য
- ঘ) জার্মানি
ব্যাখ্যা: CNN যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট চ্যানেল। এর পূর্ণরূপ হলো Cable News Network। ১ জুন ১৯৮০ চ্যানেলটির কার্যক্রম শুরু হয়।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৯১: জাফনা দ্বীপ কোথায় অবস্থিত?
- ক) জাপান
- খ) শ্রীলংকাসঠিক উত্তর
- গ) মালদ্বীপ
- ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা: শ্রীলংকার তামিল অধ্যুষিত দ্বীপ জাফনা। এলটিটিই গেরিলারা জাফনাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে লড়াইয়ে লিপ্ত হয়েছিল। কিন্তু শ্রীলংকার সেনাবাহিনী ২৫ জানুয়ারি ২০০৯ জাফনা দ্বীপের নিয়ন্ত্রণ গ্রহণ করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯২: সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে?
- ক) ১৯৭০
- খ) ১৯৭১
- গ) ১৯৭২সঠিক উত্তর
- ঘ) ১৯৭৩
ব্যাখ্যা: ৩ জুলাই ১৯৭২ ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, সিমলা ভারতের হিমাচল প্রদেশের রাজধানী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৩: কংগ্রেস কোন দেশের আইনসভার নাম?
- ক) যুক্তরাজ্য
- খ) ভারত
- গ) জাপান
- ঘ) যুক্তরাষ্ট্রসঠিক উত্তর
ব্যাখ্যা: যুক্তরাজ্যের আইনসভা পার্লামেন্ট (দ্বিকক্ষবিশিষ্ট— উচ্চকক্ষ হাউস অব লর্ডস, নিম্নকক্ষ হাউস অব কমন্স)। ভারতের আইনসভা পার্লামেন্ট (দ্বিকক্ষবিশিষ্ট— লোকসভা ও রাজ্যসভা)। জাপানের আইনসভা ডায়েট। যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস (দুভাগে বিভক্তি—প্রতিনিধি পরিষদ ও সিনেট)।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৯৪: OIC গঠিত হয় কোন সালে?
- ক) ১৯৬৮
- খ) ১৯৬৯সঠিক উত্তর
- গ) ১৯৭০
- ঘ) ১৯৭৪
ব্যাখ্যা: Organisation of Islamic Cooperation (OIC) ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ গঠিত হয়। এর সদর দপ্তর জেদ্দা, সৌদি আরব।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৫: ডি-৮-এর সদর দপ্তর কোথায়?
- ক) তেহরান
- খ) বাগদাদ
- গ) দামেস্ক
- ঘ) ইস্তাম্বুলসঠিক উত্তর
ব্যাখ্যা: বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সংগঠন ডি-৮। ১৫ জুন ১৯৯৭ সালে গঠিত হয়। সদর দফতর ইস্তানবুল, তুরস্ক।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৯৬: ইউরো মুদ্রা চালু হয় কোন সাল থেকে?
- ক) ১৯৯৭
- খ) ১৯৯৮
- গ) ১৯৯৯সঠিক উত্তর
- ঘ) ২০০০
ব্যাখ্যা: ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো। ১ জানুয়ারি ১৯৯৯ খ্রিস্টাব্দে ইউরো চালু হয়। একক মুদ্রা হিসেবে চালু হয় ১ মার্চ ২০০২।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৭: আল-জাজিরা টিভি চ্যানেলের মূল কেন্দ্র কোথায়?
- ক) কুয়েত
- খ) দোহাসঠিক উত্তর
- গ) সিরিয়া
- ঘ) মিশর
ব্যাখ্যা: আল-জাজিরা হচ্ছে কাতারভিত্তিক স্যাটেলাইট টিভি চ্যানেল। ১৯৯৬ সালে আরবি ভাষায় নিউজ স্যাটেলাইট চ্যানেল হিসেবে এর যাত্রা শুরু। ২০০৬ সাল থেকে এ টিভি চ্যানেল তার দোহা স্টুডিও থেকে আল-জাজিরা ইন্টারন্যাশনাল নামে ২৪ ঘণ্টার ইংরেজি ভাষায় সম্প্রচার কার্যক্রম শুরু করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: কোরিয়ান যুদ্ধ কত সালে আরম্ভ হয়?
- ক) ১৯৪৮
- খ) ১৯৫০সঠিক উত্তর
- গ) ১৯৫১
- ঘ) ১৯৫৫
ব্যাখ্যা: দুই কোরিয়ান যুদ্ধ ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত অব্যাহত থাকে। ১৯৫৩ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ বিরতি চুক্তির মাধ্যমে এ যুদ্ধের অবসান ঘটে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৯: ফালুজা শহরটি কোন দেশে অবস্থিত?
- ক) ইরান
- খ) সিরিয়া
- গ) ইরাকসঠিক উত্তর
- ঘ) লিবিয়া
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০০: OSLO শান্তি চুক্তি কোন সালে সম্পাদিত হয়?
- ক) ১৯৯০
- খ) ১৯৯১
- গ) ১৯৯২
- ঘ) ১৯৯৩সঠিক উত্তর
ব্যাখ্যা: OSLO নামক শান্তি চুক্তিটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত বা সম্পাদিত হয়। এ চুক্তিটি সম্পাদিত হয় ইসরাইল ও ফিলিস্তিন মুক্তি সংস্থার মধ্যে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
