জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ২০০৭ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬১: বাংলাদেশ সর্বমোট কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
- ক) সাত হাজার একশত আটত্রিশ কিলোমিটার
- খ) সাত হাজার কিলোমিটার
- গ) পাঁচ হাজার একশত আটত্রিশ কিলোমিটারসঠিক উত্তর
- ঘ) পাঁচ হাজার কিলোমিটার
ব্যাখ্যা: বাংলাদেশের মোট সীমা/বিস্তৃতি ৫১৩৮ কিমি। এর মধ্যে ভারতসংলগ্ন সীমান্ত এলাকার দৈর্ঘ্য ৪১৫৬ কিমি এবং মিয়ানমারের সাথে রয়েছে ২৭১ কিমি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬২: সর্বশেষ আদমশুমারির হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে লোকসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত জন?
- ক) ১০৩৪ জন
- খ) ৯৩৪ জন
- গ) [অস্পষ্ট]
- ঘ) ৭৩৪ জন
ব্যাখ্যা: [Note : বাংলাদেশের সর্বশেষ পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয় ২০১১ সালে। এ আদমশুমারির চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে লোকসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১০১৫ জন। আর অর্থনৈতিক সমীক্ষা ২০১৮-এর সাধারণ জনমিতিক পরিসংখ্যানের তথ্য মতে, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব ১,০৯০ জন (প্রতি কিলোমিটারে)।]
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৩: নিচে উল্লিখিত পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে?
- ক) পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যসঠিক উত্তর
- খ) ত্রিপুরা, মিজোরাম, বার্মা ও আসাম
- গ) সিলেট, করিমগঞ্জ, পশ্চিমবঙ্গ ও মেঘালয়
- ঘ) মেঘালয়, বেনাপোল, আসাম ও ত্রিপুরা
ব্যাখ্যা: বাংলাদেশের সাথে ভারতের ৫টি রাজ্যের সীমান্ত রয়েছে। রাজ্য ৫টি হলো- পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৪: নিচের কোন অঞ্চলটি পাহাড়ি এলাকাভুক্ত নয়?
- ক) খাগড়াছড়ি
- খ) কক্সবাজার
- গ) মৌলভীবাজার
- ঘ) ময়মনসিংহসঠিক উত্তর
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৫: 'রাজবংশী' নামক আদিবাসীদের অবস্থান বাংলাদেশের কোন জেলায়?
- ক) রাজশাহী
- খ) রংপুরসঠিক উত্তর
- গ) বান্দরবান
- ঘ) সিলেট
ব্যাখ্যা: বাংলাদেশের বৃহত্তর রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় এবং শেরপুর জেলার কয়েকটি এলাকায় রাজবংশী আদিবাসীদের বাস। তাদের অধিকাংশ লোক ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কুচবিহার জেলায় বসবাস করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৬: বাংলাদেশের ভেতরে ভারতের কতটি ছিটমহল আছে?
- ক) ৯৯টি
- খ) ১০৫টি
- গ) ১১১টিসঠিক উত্তর
- ঘ) ১২২টি
ব্যাখ্যা: [Note : বাংলাদেশের ভেতরে ভারতের ১১১টি এবং ভারতের ভেতরে বাংলাদেশের ৫১টি ছিটমহল ছিল। কিন্তু ৬ জুন ২০১৫ বাংলাদেশ-ভারত স্থলসীমা চুক্তি কার্যকর হওয়ার মধ্য দিয়ে ১ আগস্ট ২০১৫ ছিটমহল বিনিময়ের ফলে ছিটমহল যুগের বিলুপ্তি ঘটে।]
বিষয়: গণিত
প্রশ্ন ৬৭: আয়তনের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি?
- ক) ঢাকা
- খ) চট্টগ্রামসঠিক উত্তর
- গ) খুলনা
- ঘ) রাজশাহী
ব্যাখ্যা: বর্তমানে দেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম। এর আয়তন ৩৩,৯০৯ বর্গকিমি। জেলা আছে ১১টি। এর পরের অবস্থানে আছে ঢাকা। এর আয়তন ২০,৫০৯ বর্গকিমি। জেলা আছে ১৩টি আর আয়তনে সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহের আয়তন ১০,৬৬৯ বর্গকিমি। এতে জেলা আছে মাত্র ৪টি। উল্লেখ্য, ২৫ জানুয়ারি ২০১০ রংপুর নতুন বিভাগ হওয়ায় পূর্বে রাজশাহী বৃহত্তম বিভাগ হলেও এখন আয়তনে চতুর্থ বিভাগ, যার আয়তন ১৮,১৫৩ বর্গকিমি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৮: SPARRSO কোথায় অবস্থিত?
- ক) ঢাকার আগারগাঁওয়েসঠিক উত্তর
- খ) ঢাকার মিরপুরে
- গ) নারায়ণগঞ্জে
- ঘ) গাজীপুরে
ব্যাখ্যা: মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র SPARRSO বা Space Research and Remote Sensing Organization। এর সদর দপ্তর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। এটি ঘূর্ণিঝড় দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬৯: সম্প্রতি একটি উপজেলার নাম ঘোষিত হয়েছে, উপজেলাটির কি নাম ও অবস্থান কোথায়?
- ক) পিরোজপুরের জিয়া নগর
- খ) টাঙ্গাইলের ধনবাড়ি
- গ) কিশোরগঞ্জের করিমগঞ্জ
- ঘ) কক্সবাজারের পেকুয়া
ব্যাখ্যা: [Note : বাংলাদেশের সর্বশেষ তথা ৪৯২তম উপজেলা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।]
বিষয়: গণিত
প্রশ্ন ৭০: বাংলাদেশে ২০০৬-এর হিসাব অনুযায়ী সাক্ষরতার হার কত?
- ক) ৫৫%
- খ) ৬০%
- গ) ৬৩%সঠিক উত্তর
- ঘ) ৬৫%
ব্যাখ্যা: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০০৬ অনুসারে সাক্ষরতার হার (৯ +) ৬৩%। অন্যদিকে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী সাক্ষরতার হার (৭ বছর +) হলো ৭৩.৯%।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭১: বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো?
- ক) কুমিল্লা ও নোয়াখালীসঠিক উত্তর
- খ) রাজশাহী ও বগুড়া
- গ) চট্টগ্রাম ও কক্সবাজার
- ঘ) দিনাজপুর ও রংপুর
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭২: বাংলাদেশের কোন অঞ্চলের খনিতে হীরক ও স্বর্ণের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে?
- ক) খুলনার কোলাবিল
- খ) জয়পুরহাটের জামালগঞ্জসঠিক উত্তর
- গ) সিলেটের লালঘাট
- ঘ) বড়পুকুরিয়া
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৩: বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বাড়ি কোথায়?
- ক) ঢাকাসঠিক উত্তর
- খ) গাজীপুর
- গ) ব্রাহ্মণবাড়িয়া
- ঘ) কিশোরগঞ্জ
ব্যাখ্যা: বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বাড়ি ঢাকা। তার পৈতৃক নিবাস নরসিংদীতে। ২৪ জুন ২০০৬ করাচি থেকে তার দেহাবশেষ ফিরিয়ে এনে ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭৪: বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কে?
- ক) মহামান্য রাষ্ট্রপতি
- খ) জাতীয় সংসদ
- গ) সুপ্রিম কোর্টসঠিক উত্তর
- ঘ) হাইকোর্ট
ব্যাখ্যা: সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং সংবিধানের ব্যাখ্যাকারক। নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব হাইকোর্টের।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৫: 'সোর্ড অব অনার' সম্মান প্রদান উল্লিখিত কোন শ্রেণীর সাথে সম্পর্কিত?
- ক) সেনাবাহিনী
- খ) নৌ-বাহিনী
- গ) বিমান বাহিনী
- ঘ) পুলিশ বাহিনী
ব্যাখ্যা: প্রদত্ত Option-গুলোর ক, খ ও গ তিনটিই সঠিক উত্তর। কারণ 'সোর্ড অব অনার' দেয়া হয় সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান) শ্রেষ্ঠ ক্যাডেটদের।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৬: বিখ্যাত 'দুবলার চর' কোথায় অবস্থিত?
- ক) ভোলা
- খ) লক্ষ্মীপুর
- গ) নোয়াখালী
- ঘ) সুন্দরবনসঠিক উত্তর
ব্যাখ্যা: 'দুবলার চর' সুন্দরবনের দক্ষিণ উপকূলে অবস্থিত। মৎস্য আহরণ, শুঁটকি [অস্পষ্ট] ও উপকূলীয় সবুজ বেষ্টনির জন্য এটি বিখ্যাত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৭৭: বাংলাদেশ জাতীয় সংসদের সভাপতি কে?
- ক) সংসদবিষয়ক সচিব
- খ) মাননীয় স্পিকারসঠিক উত্তর
- গ) মাননীয় প্রধানমন্ত্রী
- ঘ) মহামান্য রাষ্ট্রপতি
ব্যাখ্যা: বাংলাদেশ জাতীয় সংসদের সভাপতি হচ্ছেন মাননীয় স্পিকার। তিনি জাতীয় সংসদের সভাপতি হিসেবে নিরপেক্ষতার প্রতীক। তার এ নিরপেক্ষতা সংবিধান কর্তৃক স্বীকৃত।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৮: বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন?
- ক) পরিবর্তন সহজ নয় বলেসঠিক উত্তর
- খ) পরিবর্তনে দক্ষতার অভাব
- গ) লিখিত আকারে লিপিবদ্ধ বলে
- ঘ) নাতিদীর্ঘ বলে
ব্যাখ্যা: দুষ্পরিবর্তনীয় বলতে বোঝায়, যে সংবিধান সহজে পরিবর্তন করা যায় না। বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে হলে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয়।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৭৯: 'ভৈরব' নদীর অবস্থান কোথায়?
- ক) কিশোরগঞ্জসঠিক উত্তর
- খ) পঞ্চগড়
- গ) বরিশাল
- ঘ) ঝিনাইদহ
ব্যাখ্যা: ভৈরব নদী যশোর-খুলনা এলাকার দীর্ঘতম নদী। মালদহের যে স্থানে শ্রুতকীর্তি (সুবিখ্যাত) গঙ্গায় পড়েছে তারই অপর পাড়ে ভৈরবের উৎপত্তি। বেশ কিছু পথ অতিক্রম করার পর ভৈরব গঙ্গার অপর এক দক্ষিণগামী শাখানদী জালাঙ্গী নদীর সাথে মিশেছে। পরবর্তীতে ভৈরব মেহেরপুরের পশ্চিম পাশ দিয়ে সুবলপুর গ্রামের কাছে মাথাভাঙ্গার সাথে মিলিত হয়েছে। দর্শনা রেলস্টেশনের দক্ষিণ-পূর্ব কোণ থেকে ভৈরব নদী মাথাভাঙ্গা নদী থেকে বিচ্যুত হয়ে যশোরে প্রবেশ করে কোটচাঁদপুর পর্যন্ত পূর্বদিকে প্রবাহিত হয়ে পরে দক্ষিণমুখী হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮০: ঢাকার গুলিস্তানে অবস্থিত 'জিরো পয়েন্টের' বর্তমান নাম কি?
- ক) এলিফ্যান্ট পয়েন্ট
- খ) দোয়েল চত্বর
- গ) নূর হোসেন স্কোয়ারসঠিক উত্তর
- ঘ) বিজয় উল্লাস
ব্যাখ্যা: স্বৈরতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক'-এ স্লোগান নিজের উদ্যোগে বুকে ও পিঠে সাদা রঙে লিখিয়ে নিয়ে গণমিছিলে শামিল হন নূর হোসেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে জিপিও-র সামনে জিরো পয়েন্টে নিহত হন হোসেন। কিন্তু তার বুকে-পিঠে লেখা স্লোগান-ই সারা দেশে জনতার [অস্পষ্ট]নে পরিণত হয়। ফলে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পতন ঘটে এরশাদ সরকারের। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অমর এই শহীদের নামানুসারে জিরো স্কোয়ারের নামকরণ করা হয়েছে নূর হোসেন স্কোয়ার।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
