পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪১: Which one is a plural number?
- ক) School
- খ) Oxenসঠিক উত্তর
- গ) Leaf
- ঘ) Mathematics
ব্যাখ্যা: প্রদত্ত option-গুলোর মধ্যে plural number সম্পৃক্ত বাক্যটি শনাক্ত করতে বলা হচ্ছে। Option (ক) তে প্রদত্ত School বা বিদ্যালয় শব্দটি singular যার plural number হলো Schools. আবার option (গ) তে প্রদত্ত Leaf শব্দটিও Singular যার অর্থ পাতা এবং plural number হলো Leaves বা পাতাসমূহ। Option (ঘ) তে প্রদত্ত Mathematics বা গণিত হলো একটা বিষয়ের নাম যা Singular number. অন্যদিকে option (খ) তে প্রদত্ত Oxen বা ষাঁড়সমূহ plural number এবং এর singular number হলো Ox বা ষাঁড়। সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৪২: What is the passive voice of "Who did this?"
- ক) By whom was this done?সঠিক উত্তর
- খ) Who has done this?
- গ) By whom this has been done?
- ঘ) Whom did this?
ব্যাখ্যা: Voice-এর নিয়মানুসারে প্রশ্নবোধক বাক্যটি who দ্বারা শুরু হলে passive voice করার সময় who এর পরিবর্তে By whom ব্যবহৃত হয় + মূল verb past tense এর হওয়ায় (এখানে did মূল verb) was ব্যবহৃত হয় + object টি subject হয় (এখানে this) + মূল verb-এর past participle হয়। সুতরাং নিয়মানুসারে প্রদত্ত option-গুলোর মধ্যে option (ক) তে প্রদত্ত বাক্যটি সঠিক।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৪৩: What is the active voice of "The gate was opened by the peon."
- ক) The peon opened the gate.সঠিক উত্তর
- খ) The peon had opened the gate.
- গ) The peon has opened the gate.
- ঘ) The peon opens the gate.
ব্যাখ্যা: Voice-এর নিয়মানুসারে Passive voice কে Active voice-এ রূপান্তরিত করার সময় শুরুতে Agent অর্থাৎ by/at/with/in/to ইত্যাদির পরে অবস্থানকারী objectটি subject হিসেবে ব্যবহৃত হয় + passive voice এ ব্যবহৃত সাহায্যকারী verb সমূহ উঠে গিয়ে মূল verbটি Tense, number ও person অনুসারে ব্যবহৃত হয় + subject টি object রূপে ব্যবহৃত হয়। এ নিয়মানুসারে 'The gate was opened by the peon' এই বাক্যটির সঠিক Active voice হলো "The peon opened the gate." সুতরাং সঠিক উত্তর (ক)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৪: 'De facto' means :
- ক) de jure
- খ) two friends
- গ) in factসঠিক উত্তর
- ঘ) surely
ব্যাখ্যা: 'De facto' অর্থ যথার্থ বা প্রকৃত। এই phraseটির English meaning জানতে চাওয়া হয়েছে। কারণ এখানে প্রদত্ত In fact বা প্রকৃত পক্ষে phraseটিই 'De facto'-এর যথার্থ অর্থ প্রকাশ করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৫: 'Proclaim' means :
- ক) pronounce
- খ) declare
- গ) announceসঠিক উত্তর
- ঘ) circulate
ব্যাখ্যা: প্রদত্ত proclaim শব্দটির অর্থ হলো প্রচার করা বা ঘোষণা করা। প্রদত্ত option-গুলোর মধ্যে option (ক) তে প্রদত্ত pronounce অর্থ উচ্চারণ করা। Option (খ) তে প্রদত্ত declare অর্থ প্রচার করা, ঘোষণা করা। Option (গ) তে প্রদত্ত announce অর্থও ঘোষণা করা এবং option (ঘ) তে প্রদত্ত circulate অর্থ বিজ্ঞাপন দেয়া। প্রদত্ত option-গুলোর মধ্যে option (খ) এবং (গ) দু'টোই সঠিক মনে হলেও মূলত (গ) সঠিক উত্তর। কেননা, proclaim-এর ইংরেজি synonym হচ্ছে announce officially. সুতরাং সঠিক উত্তর (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৬: The word 'sympathise' is —
- ক) an adjective
- খ) a verbসঠিক উত্তর
- গ) a noun
- ঘ) a preposition
ব্যাখ্যা: প্রদত্ত Sympathise শব্দটির parts of speech জানতে চাওয়া হয়েছে। Sympathise শব্দটির উৎপত্তি sympathy থেকে যার অর্থ সহানুভূতি এবং এটি একটি Noun. এই sympathy শব্দটির Adjective form হলো Sympathetic যার অর্থ সহানুভূতিশীল এবং এর verb form হলো Sympathise বা সহানুভূতি দেখানো। প্রদত্ত option-গুলোর মধ্যে option (খ) সঠিক উত্তর।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৪৭: The phrase 'Tide over' means :
- ক) overcomeসঠিক উত্তর
- খ) passover
- গ) cross over
- ঘ) carry over
ব্যাখ্যা: প্রদত্ত 'Tide over' phraseটির অর্থ বিপদ অতিক্রম করা। প্রদত্ত option-গুলোর মধ্যে (ক) overcome সঠিক উত্তর। কারণ option (খ), (গ) এবং (ঘ) তে প্রদত্ত শব্দগুলো অর্থাৎ passover, cross over এবং carry over এই শব্দগুলোর কোনোটিই overcome এর অর্থ প্রকাশ করছে না। সুতরাং সঠিক উত্তর (ক)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: 'Posterity' means —
- ক) later generationsসঠিক উত্তর
- খ) prosperity
- গ) present time
- ঘ) past days
ব্যাখ্যা: Posterity শব্দটির অর্থ পরবর্তী প্রজন্ম। প্রদত্ত option-গুলোর মধ্যে কেবল option (ক)-ই সঠিক অর্থ জ্ঞাপন করছে। অন্যগুলো নয়। সুতরাং সঠিক উত্তর (ক)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৪৯: Which one is present continuous tense'?
- ক) I read
- খ) I am readingসঠিক উত্তর
- গ) I have read
- ঘ) I had read
ব্যাখ্যা: Present continuous tense-এর বৈশিষ্ট্য হলো Subject-এর পর am/is/are ব্যবহৃত হয় এবং মূল verb-এর সাথে ing যুক্ত হয়। সুতরাং সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫০: Which one is correct?
- ক) It is quarter past tenসঠিক উত্তর
- খ) It is a quarter past ten
- গ) It is 15 plus ten
- ঘ) It is quarter minutes past ten
ব্যাখ্যা: ইংরেজিতে যখন ঘড়ির সময়ের সোয়া ধরা হয় তখন quarter past শব্দটি ব্যবহৃত হয় এবং ভগ্নাংশের পূর্বে অর্থাৎ quarter-এর পূর্বে Article বসে না। এই সূত্রমতে (ক) সঠিক উত্তর। অন্য option-গুলো ভুল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫১: যদি n এবং p অযুগ্ম সংখ্যা হয় তবে নিচের কোনটি অবশ্যই যুগ্ম হবে?
- ক) n + pসঠিক উত্তর
- খ) np
- গ) np + 2
- ঘ) n + p + 1
ব্যাখ্যা: দুটি অযুগ্ম পূর্ণ সংখ্যার যোগফল সবসময় যুগ্ম সংখ্যা হবে। সুতরাং n এবং p অযুগ্ম সংখ্যা হলে, n + p অবশ্যই যুগ্ম সংখ্যা হবে। অর্থাৎ— বিজোড় + বিজোড় = জোড়; বিজোড় × বিজোড় = বিজোড়; বিজোড় + জোড় = বিজোড়; বিজোড় × জোড় = জোড়; বিজোড় + বিজোড় + ১ = বিজোড়।
বিষয়: গণিত
প্রশ্ন ৫২: দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ৬ এবং এদের বর্গের পার্থক্য ১০৮। সংখ্যা দুটির যোগফল হবে–
- ক) ৬
- খ) ১৮সঠিক উত্তর
- গ) ২৪
- ঘ) ১২
ব্যাখ্যা: মনে করি, সংখ্যা দুইটি x ও y; ১ম শর্তানুসারে, x – y = 6 ...... (i); ২য় শর্তানুসারে, x² – y² = 108 ...... (ii); এখন, (i) হতে পাই— x = y + 6 ...... (iii); x-এর মান (ii) নং এ বসিয়ে পাই, (y + 6)² – y² = 108; বা, y² + 12y + 36 – y² = 108; বা, 12y = 108 – 36; বা, 12y = 72; y = 6; y এর মান (iii) নং এ বসিয়ে পাই, x = 6 + 6 = 12; সংখ্যা দুটির যোগফল = x + y = 12 + 6 = 18
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫৩: তিনজন লোকের ওজনের গড় ৫৩ কেজি। এদের কারো ওজন ৫১ কেজির কম নয়। এদের একজনের সর্বোচ্চ ওজন হবে–
- ক) ৫৩ কেজি
- খ) ৫৫ কেজি
- গ) ৫৭ কেজিসঠিক উত্তর
- ঘ) ৫৯ কেজি
ব্যাখ্যা: তিনজন লোকের মোট ওজন ৫৩ × ৩ কেজি বা ১৫৯ কেজি। একজনের ওজন ন্যূনতম ৫১ কেজি হলে দুজনের ন্যূনতম মোট ওজন হবে ৫১ × ২ কেজি বা ১০২ কেজি। অতএব, তিনজনের একজনের সর্বোচ্চ ওজন হবে (১৫৯ – ১০২) কেজি বা ৫৭ কেজি।
বিষয়: গণিত
প্রশ্ন ৫৪: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অন্য বাহুদ্বয়ের প্রতিটি ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল হবে–
- ক) ২৪ বর্গ একক
- খ) ৩৬ বর্গএকক
- গ) ৪৮ বর্গ এককসঠিক উত্তর
- ঘ) ৫০ বর্গ একক
ব্যাখ্যা: সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a² – b²) = (১৬/৪)√(৪(১০)² – (১৬)²) = ৪√(৪০০ – ২৫৬) = ৪√১৪৪ = ৪ × ১২ = ৪৮ বর্গ একক।
বিষয়: গণিত
প্রশ্ন ৫৫: ০.২ × ০.০০২ × ০.২৫ = কত?
- ক) ০.০০০৮
- খ) ০.০০১
- গ) ০.০১
- ঘ) ০.০০০১সঠিক উত্তর
বিষয়: গণিত
প্রশ্ন ৫৬: একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য (x + ৯) মিটার, (২x + ১) মিটার এবং ২(২x – ১) মিটার। ত্রিভুজটির পরিসীমা ২৯ মিটার হলে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য হবে–
- ক) ৩ মিটার
- খ) ৫ মিটার
- গ) ৭ মিটারসঠিক উত্তর
- ঘ) ১০ মিটার
ব্যাখ্যা: ত্রিভুজের পরিসীমা = তিন বাহুর সমষ্টি। প্রশ্নানুসারে, (x + ৯) + (২x + ১) + ২(২x – ১) = ২৯; বা, x + ৯ + ২x + ১ + ৪x – ২ = ২৯; বা, ৭x = ২৯ – ৮; বা, ৭x = ২১; ∴ x = ৩; ∴ ১ম বাহুর দৈর্ঘ্য = (৩ + ৯) মিটার বা ১২ মিটার; ২য় বাহু = (২ × ৩ + ১) মিটার বা ৭ মিটার; এবং ৩য় বাহু = ২(২ × ৩ – ১) মিটার বা ১০ মিটার। সুতরাং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ৭ মিটার।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৭: 3^(x+2) = 81 হলে 3^(x-2) এর মান কত হবে?
- ক) 3
- খ) 0
- গ) 1সঠিক উত্তর
- ঘ) 2
ব্যাখ্যা: 3^(x+2) = 81; বা, 3^(x+2) = 3⁴; বা, x + 2 = 4; বা, x = 4 – 2; ∴ x = 2। এখন, 3^(x-2) = 3^(2-2) = 3⁰ = 1
বিষয়: গণিত
প্রশ্ন ৫৮: একটি খুঁটির ৫/৬ অংশ কালো এবং বাকী অংশ সাদা। খুঁটিটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৬ মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত?
- ক) ৯ মিটারসঠিক উত্তর
- খ) ৮ মিটার
- গ) ৬ মিটার
- ঘ) ১২ মিটার
ব্যাখ্যা: মনে করি, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য = ১; সাদা অংশ = (১ – ৫/৬) = (৬ – ৫)/৬ = ১/৬; প্রশ্নানুসারে, ৫/৬ – ১/৬ = ৬; বা, (৫ – ১)/৬ = ৬; বা, ৪/৬ = ৬; বা, ৪ = ৩৬; ∴ ১ = ৯ মিটার।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৯: a(a+b)/(a–b) কে (a+b)/(a³–b³) দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
- ক) a² – b²
- খ) (a³ + a²b + ab²)/(a + b)
- গ) a³ + a²b + ab²সঠিক উত্তর
- ঘ) a² + ab + b²
ব্যাখ্যা: a(a+b)/(a–b) ÷ (a+b)/(a³–b³) = a(a+b)/(a–b) × (a³–b³)/(a+b) = a/(a–b) × (a³–b³) = a/(a–b) × (a–b)(a²+ab+b²) = a(a²+ab+b²) = a³ + a²b + ab²
বিষয়: গণিত
প্রশ্ন ৬০: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩। ত্রিভুজটি হবে–
- ক) সমকোণী ত্রিভুজসঠিক উত্তর
- খ) সমবাহু ত্রিভুজ
- গ) সূক্ষ্মকোণী ত্রিভুজ
- ঘ) স্থূলকোণী ত্রিভুজ
ব্যাখ্যা: যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০°। কোণের অনুপাতের রাশিগুলোর যোগফল (১ + ২ + ৩) = ৬; ১ম কোণ = ১৮০° এর ১/৬ বা ৩০°; ২য় কোণ = ১৮০° এর ২/৬ বা ৬০°; এবং ৩য় কোণ = ১৮০° এর ৩/৬ বা ৯০°। সুতরাং ত্রিভুজটি সমকোণী হবে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
