পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা ২০১২ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮১: কুমিল্লা জেলার আগের নাম কি?
- ক) ব্রাহ্মণবাড়িয়া
- খ) ত্রিপুরাসঠিক উত্তর
- গ) আগরতলা
- ঘ) লাকসাম
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮২: ছয়দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
- ক) ঢাকায়
- খ) লাহোরেসঠিক উত্তর
- গ) করাচিতে
- ঘ) নয়াদিল্লীতে
ব্যাখ্যা: বাংলার কৃষক-শ্রমিক-মজুর মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ হলো ছয় দফা আন্দোলন বা দাবি। ৬ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্ধারণী কমিটিতে 'ছয় দফা দাবি' প্রথম উত্থাপন করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৩: বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
- ক) কর্নওয়ালিসসঠিক উত্তর
- খ) ক্লাইভ
- গ) জন মেয়ার
- ঘ) ওয়ারেন হেস্টিংস
ব্যাখ্যা: ১৭৯৩ সালের ২২ মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত বা চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন। এটি ছিল এ দেশের গরিব মানুষকে শোষণের একটি কৌশল। এই বন্দোবস্তের ফলে ইংরেজদের অনুগ্রহপুষ্ট কিছু জমিদার বাংলার সব জমির মালিক হয়ে যায়। এসব জমিদার, নায়েব, গোমস্তা, পাইক, পেয়াদা প্রভৃতি কর্মচারীর মাধ্যমে জোর জুলুম করে কৃষক প্রজাদের নিকট থেকে খাজনা আদায় করত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৪: বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
- ক) রাঙ্গামাটি
- খ) বান্দরবান
- গ) কুমিল্লা
- ঘ) সিলেটসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে মণিপুরী জনগোষ্ঠীর মানুষ বাস করে। মণিপুরী সংস্কৃতির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো নাচ। নাচের সাথে পরিবেশিত হয় লোকগীতি। তারা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে নাচ ও গানের আয়োজন করে। মণিপুরী নাচ বর্তমানে আন্তর্জাতিক খ্যাতি লাভ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮৫: জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
- ক) স্বস্তি পরিষদে
- খ) সাধারণ পরিষদের অধিবেশনেসঠিক উত্তর
- গ) ইউনেস্কোতে
- ঘ) ইকোসোকে (ECOSOC)
ব্যাখ্যা: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলাদেশী রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বাংলা ভাষায় বক্তৃতা দেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৮৬: 'লালসালু' উপন্যাসটির লেখক কে?
- ক) মুনীর চৌধুরী
- খ) সৈয়দ ওয়ালীউল্লাহসঠিক উত্তর
- গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ) শওকত আলী
ব্যাখ্যা: সৈয়দ ওয়ালীউল্লাহর 'লালসালু' উপন্যাসে গ্রাম বাংলার মানুষের অশিক্ষা-কুশিক্ষা এবং ধর্মীয় ভণ্ডামীর চিত্র ফুটে উঠেছে। উপন্যাসটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়। এছাড়া তার বিখ্যাত আরও দুটি উপন্যাস হলো চাঁদের অমাবস্যা এবং কাঁদো নদী কাঁদো।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮৭: বিখ্যাত 'সামুরাই' শব্দটি ব্যবহৃত হয়–
- ক) চীন
- খ) দক্ষিণ কোরিয়া
- গ) জাপানসঠিক উত্তর
- ঘ) ভিয়েতনাম
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৮৮: পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
- ক) আটলান্টিক ও ভূমধ্যসাগর
- খ) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরসঠিক উত্তর
- গ) ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
- ঘ) প্রশান্ত মহাসাগর ও উত্তর মহাসাগর
ব্যাখ্যা: পানামা খাল মধ্য আমেরিকার পানামায় অবস্থিত। পানামা খালের প্রধান ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্র। একে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়। এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮৯: মিয়ানমারের বিরোধী দলনেত্রী অংসান সুচির রাজনৈতিক দল কোনটি?
- ক) দি ডেমোক্রেসি
- খ) ন্যাশনাল লীগ অব ডেমোক্রেসিসঠিক উত্তর
- গ) মিয়ানমার ডেমোক্রেটিক দল
- ঘ) মায়ানমার জান্তা দল
ব্যাখ্যা: অং সান সুচি বিশ্বে গণতন্ত্রপন্থী নেত্রী ও মিয়ানমারের গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত। তার দল 'ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি' ৮ নভেম্বর ২০১৫ দীর্ঘ ২৫ বছর পর সকল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: 'A Long Walk to Freedom' গ্রন্থটির লেখক কে?
- ক) নেলসন ম্যান্ডেলাসঠিক উত্তর
- খ) জওহরলাল নেহেরু
- গ) মহাত্মা গান্ধী
- ঘ) অংসান সুচী
ব্যাখ্যা: নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। রাষ্ট্রদ্রোহ আর অন্তর্ঘাতের অভিযোগে ১৯৬৪ সালে তাকে আজীবন কারাদণ্ড দেয়া হয়। তাকে 'রোবেন' দ্বীপে অন্তরীণ করা হয়। তিনি 'Long Walk to Freedom' এবং 'Conversations Myself' গ্রন্থের লেখক। বর্ণবাদবিরোধী এই মহান নেতা ২০১৩ সালের ৫ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯১: 'ম্যাডোনা-৪৩' চিত্রটি আঁকা?
- ক) জয়নুল আবেদিনসঠিক উত্তর
- খ) ক্লদ মোনে
- গ) ভিনসেন্ট ভ্যানগগ
- ঘ) পাবলো পিকাসো
ব্যাখ্যা: ১৯৪৮ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন ঢাকা আর্ট ইনস্টিটিউট (বর্তমান নাম চারুকলা ইনস্টিটিউট) প্রতিষ্ঠা করেন। ১৯৪৩ সালের দুর্ভিক্ষ নিয়ে তার চিত্রশিল্পটি হলো 'দুর্ভিক্ষের রেখাচিত্র'। ১৯৭০ সালের ১২ নভেম্বর মনপুরা দ্বীপে সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড় নিয়ে তার তৈরি চিত্রকর্ম হলো 'মনপুরা-৭০'।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯২: ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
- ক) দার্জিলিং
- খ) কোলকাতা
- গ) নয়াদিল্লিসঠিক উত্তর
- ঘ) ঢাকা
ব্যাখ্যা: ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে ৩০ বছরের জন্য নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসের মুঘল ডাউনিং হলে ভারতের সাথে বাংলাদেশের পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৩: কোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়?
- ক) জাপান
- খ) সৌদি আরব
- গ) তুরস্কসঠিক উত্তর
- ঘ) ওমান
ব্যাখ্যা: 'তুরস্ক' ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশেই অবস্থিত হওয়ায় একে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৪: 'সুনামী' শব্দটি–
- ক) জাপানিসঠিক উত্তর
- খ) ডাচ
- গ) ফরাসি
- ঘ) চীনা
ব্যাখ্যা: 'সুনামি' শব্দের অর্থ জলোচ্ছ্বাস। এটি জাপানি শব্দ।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৫: ভারতের বর্তমান রাষ্ট্রপতি–
- ক) এপিজে এএ কালাম
- খ) প্রণব মুখার্জী
- গ) মনমোহন সিং
- ঘ) সোনিয়া গান্ধী
ব্যাখ্যা: ভারতের বর্তমান ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (২৫ জুলাই ২০১৭-বর্তমান)। প্রণব মুখার্জী ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। তিনি ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে ২৫ জুলাই ২০১২ দায়িত্বগ্রহণ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৬: 'ডটার অব দি ইস্ট' (Daughter of the East) বলা হয় কাকে?
- ক) ইন্দিরা গান্ধী
- খ) অংসান সুচি
- গ) বন্দরনায়েক
- ঘ) বেনজির ভুট্টোসঠিক উত্তর
ব্যাখ্যা: বেনজির ভুট্টো মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি দুই (২) বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার রচিত গ্রন্থসমূহ হচ্ছে ডটার অব দ্য ইস্ট; ডটার অব ডেস্টিনি; রিকনসিলিয়েশন; ইসলাম এবং ডেমোক্রেসি অ্যান্ড দ্য ওয়েস্ট। তিনি ২৭ ডিসেম্বর ২০০৭ আততায়ীর গুলিতে নিহত হন।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৯৭: ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র–
- ক) ব্যারোমিটার
- খ) সেক্সট্যান্ট
- গ) সিসমোগ্রাফসঠিক উত্তর
- ঘ) ম্যানোমিটার
ব্যাখ্যা: সিসমোগ্রাফ– ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র, ব্যারোমিটার-বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র, সেক্সট্যান্ট– সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র এবং ম্যানোমিটার– গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
- ক) ঢাকা
- খ) নয়াদিল্লি
- গ) কলম্বো
- ঘ) কাঠমান্ডুসঠিক উত্তর
ব্যাখ্যা: প্রথম সাফ গেমস (বর্তমানে সাউথ এশিয়ান গেমস বা এসএ গেমস, ২০০৫ সাল থেকে) ১৯৮৪ সালে অনুষ্ঠিত হয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ২০১৯ সালে ১৩তম সাউথ এশিয়ান গেমসও অনুষ্ঠিত হবে নেপালের কাঠমান্ডুতে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৯: কোন দেশে ল্যুভর মিউজিয়াম অবস্থিত?
- ক) যুক্তরাজ্য
- খ) যুক্তরাষ্ট্র
- গ) রাশিয়া
- ঘ) ফ্রান্সসঠিক উত্তর
ব্যাখ্যা: 'লুভার মিউজিয়াম' ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ১৭৯৩ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং ১০ আগস্ট ১৭৯৩ এটি উন্মুক্ত করা হয়। এখানে লিওনার্দো দ্য ভিঞ্চির 'মোনালিসা' চিত্রকর্মটি রয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০০: কিয়োটো চুক্তির গুরুত্বের বিষয় কি ছিল?
- ক) জনসংখ্যা হ্রাস
- খ) দারিদ্র্য হ্রাস
- গ) নিরস্ত্রীকরণ
- ঘ) বিশ্ব উষ্ণতা হ্রাসসঠিক উত্তর
ব্যাখ্যা: ১১ ডিসেম্বর ১৯৯৭ জাপানের কিয়োটোতে 'কিয়োটো প্রটোকল' স্বাক্ষরিত হয়। এটি মূলত ভূ-মণ্ডলের তাপ বৃদ্ধি ও আবহমণ্ডলের পরিবর্তন রোধ বিষয়ক প্রটোকল। এর প্রথম প্রতিশ্রুত সময়সীমা শেষ হয় ৩১ ডিসেম্বর ২০১২।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
