প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এডমিনিস্ট্রেশন অফিসার ও পার্সোনাল অফিসার ২০০৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪১: বাংলাদেশের নদীগুলির মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে কোনটি?
- ক) ব্রহ্মপুত্রসঠিক উত্তর
- খ) পদ্মা
- গ) মেঘনা
- ঘ) যমুনা
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪২: বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
- ক) সমতট
- খ) পুণ্ড্র
- গ) বঙ্গসঠিক উত্তর
- ঘ) হরিকেল
ব্যাখ্যা: প্রাচীনকালের প্রধান ৬টি জনপদের একটি বঙ্গ। বঙ্গ ছিল ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চল নিয়ে বিস্তৃত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৩: বাংলাদেশে প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে?
- ক) ১৯৭২
- খ) ১৯৭৬সঠিক উত্তর
- গ) ১৯৭৭
- ঘ) ১৯৭৮
ব্যাখ্যা: বাংলাদেশ পুলিশবাহিনীতে প্রথম নারী নিয়োগ দেয়া হয় ১৯৭৪ সালের ৮ জুন। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশে প্রথম নারী নিয়োগ দেয়া হয় ১৯৭৮ সালে।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৪৪: বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
- ক) পাট
- খ) তৈরি পোশাকসঠিক উত্তর
- গ) চা
- ঘ) মাছ
ব্যাখ্যা: অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী ২০১৭-১৮ অর্থবছরে তৈরি পোশাক থেকে বৈদেশিক আয় হয়েছে ১০,১৩০ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানি আয়ের ৮১.৫২%।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৫: যমুনা বহুমুখী সেতুর পিলার কয়টি?
- ক) ৭৫টি
- খ) ৫৯টি
- গ) ৫০টিসঠিক উত্তর
- ঘ) ৪৫টি
ব্যাখ্যা: যমুনা বহুমুখী সেতু (বর্তমান নাম বঙ্গবন্ধু সেতু) ৫০টি পিলারের উপর নির্মিত। এর স্প্যান ৪৯টি। দৈর্ঘ্য ৪.৮ মিটার, পাইল ১২১টি, স্থায়িত্ব ১২০ বছর। ভূমিকম্প রোধ ক্ষমতা ৭.০ রিখটার স্কেল।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪৬: বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
- ক) ১৯৫৫
- খ) ১৯৫৭সঠিক উত্তর
- গ) ১৯৬৭
- ঘ) ১৯৭২
ব্যাখ্যা: ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় এবং ১৯৫৭ খ্রিস্টাব্দে প্রথম উত্তোলন শুরু হয়। বর্তমানে বাংলাদেশে মোট গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৭টি। সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্র হলো ভোলা নর্থ।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৭: বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
- ক) লস এঞ্জেলেসসঠিক উত্তর
- খ) আটলান্টা
- গ) মস্কো
- ঘ) মেক্সিকো সিটি
ব্যাখ্যা: ১৯৮৪ সালে ২৩তম লস এঞ্জেলেস অলিম্পিকে বাংলাদেশের প্রথম প্রতিযোগী স্প্রিন্টার সাইদুর রহমান ডন-এর অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ অলিম্পিকে অংশগ্রহণ করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৮: বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
- ক) বরিশাল হিতৈষী
- খ) সমাচার দর্পণ
- গ) ঢাকা প্রকাশ
- ঘ) রংপুর বার্তাবহসঠিক উত্তর
ব্যাখ্যা: ১৮৪৭ সালের আগস্টে গুরুচরণ শর্মা রায়ের সম্পাদনায় প্রকাশিত 'রংপুর বার্তাবহ' নামক সাপ্তাহিক পত্রিকাটি বাংলাদেশের প্রথম সংবাদপত্র। এর পত্রিকাটির অর্থায়ন করেন জমিদার কালীচন্দ্র রায়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪৯: 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটির সুরকার–
- ক) আবদুল লতিফ
- খ) আবদুল আহাদ
- গ) আলতাফ মাহমুদসঠিক উত্তর
- ঘ) আবদুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা: এটি প্রথমে কবিতা ছিল। পরে গানে রূপান্তরিত হয়। গীতিকার আবদুল গাফফার চৌধুরী। প্রথম সুরকার আব্দুল লতিফ। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫০: কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী?
- ক) রাজশাহী
- খ) ফরিদপুর
- গ) রংপুর
- ঘ) যশোরসঠিক উত্তর
ব্যাখ্যা: তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী জেলা যশোর। রংপুর জেলা তামাকের জন্য বিখ্যাত। ফরিদপুর সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫১: বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন?
- ক) স্যার জগদীশ চন্দ্র বসু
- খ) ড. আব্দুল্লাহ আল-মূতী শরফুদ্দীনসঠিক উত্তর
- গ) ড. কুদরত-ই-খুদা
- ঘ) ড. জামিলুর রেজা চৌধুরী
ব্যাখ্যা: বাংলাদেশের জনপ্রিয় বিজ্ঞান-লেখক, শিক্ষাবিদ ও প্রশাসক আব্দুল্লাহ আল-মুতী শরফুদ্দীন প্রথম বাংলাদেশি হিসেবে ১৯৮৩ সালে বিজ্ঞান জনপ্রিয় করতে অবদান রাখায় ইউনেস্কোর কলিঙ্গ পুরস্কার লাভ করেন। তার বিজ্ঞান বিষয়ক গ্রন্থ এসো বিজ্ঞানের রাজ্যে, অবাক পৃথিবী, রহস্যের শেষ নেই, জানা-অজানার দেশে, আবিষ্কারের নেশায়, সাগরের রহস্যপুরী, বিজ্ঞান ও মানুষ, এ যুগের বিজ্ঞান।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫২: বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়?
- ক) সিলেট পাহাড়ে
- খ) কক্সবাজার সমুদ্র সৈকতেসঠিক উত্তর
- গ) সুন্দরবনে
- ঘ) লালমাই এলাকায়
ব্যাখ্যা: বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে তেজস্ক্রিয় বালু পাওয়া যায়। এ বালুর নাম ইলমেনাইট।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৩: কোনটি সক্রিয় স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান?
- ক) জেলা পরিষদ
- খ) উপজেলা পরিষদ
- গ) ইউনিয়ন পরিষদসঠিক উত্তর
- ঘ) গ্রাম পরিষদ
ব্যাখ্যা: ইউনিয়ন পরিষদ গঠিত হয় ১৩ জন সদস্য নিয়ে। ১ জন চেয়ারম্যান, ৯ জন সদস্য ও ৩ জন মহিলা সদস্য থাকেন।
বিষয়: গণিত
প্রশ্ন ৫৪: মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
- ক) পদ্মা
- খ) ব্রহ্মপুত্র
- গ) মহানন্দা
- ঘ) করতোয়াসঠিক উত্তর
ব্যাখ্যা: এটি বগুড়া জেলায় অবস্থিত। এখানে মৌর্য ও গুপ্ত বংশের রাজাদের রাজধানী ছিল। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৫: সুন্দরবনকে "বিশ্ব ঐতিহ্য" (World Heritage) ঘোষণা করেছে কোন সংস্থা?
- ক) ইউনেস্কোসঠিক উত্তর
- খ) আই. এল. ও
- গ) কমনওয়েলথ
- ঘ) ইউনিসেফ
ব্যাখ্যা: UNESCO সুন্দরবনকে ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ৬ ডিসেম্বর ১৯৯৭।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৬: বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপন করা হয়–
- ক) দর্শনা-কুষ্টিয়াসঠিক উত্তর
- খ) ঢাকা-সিলেট
- গ) দর্শনা-গোয়ালন্দ
- ঘ) কুষ্টিয়া–গোয়ালন্দ
ব্যাখ্যা: বাংলাদেশে প্রথম রেলপথ স্থাপিত হয় ১৮৬২ খ্রিস্টাব্দে দর্শনা হতে কুষ্টিয়ার জগতি পর্যন্ত। ১৮৬৭-তে কুষ্টিয়া-গোয়ালন্দ রেলপথ স্থাপিত হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৭: বাংলাদেশের তেল শোধনাগারের নাম–
- ক) ইস্টার্ন রিফাইনারিসঠিক উত্তর
- খ) মেঘনা রিফাইনারি
- গ) বেঙ্গল রিফাইনারি
- ঘ) পদ্মা রিফাইনারি
ব্যাখ্যা: এটি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৮: খাসিয়ারা কোন অঞ্চলের উপজাতি?
- ক) সিলেটসঠিক উত্তর
- খ) পার্বত্য চট্টগ্রাম
- গ) কুমিল্লা
- ঘ) রাজশাহী
ব্যাখ্যা: খাসিয়া মাতৃপ্রধান উপজাতি। সিলেট জেলার সীমান্তবর্তী জৈয়ন্তিকা পাহাড়ে এদের অবস্থান।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৯: বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ দান করেন?
- ক) প্রধানমন্ত্রী
- খ) প্রেসিডেন্টসঠিক উত্তর
- গ) স্পিকার
- ঘ) সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল
ব্যাখ্যা: ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ প্রয়োজন নেই।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬০: বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
- ক) রাজশাহী
- খ) ঢাকা
- গ) চট্টগ্রাম
- ঘ) চাঁদপুর
ব্যাখ্যা: ময়মনসিংহস্থ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান কার্যালয় অবস্থিত। ১৯৮৪ সালে রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে মৎস্য ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে সদর দপ্তর চাঁদপুর নদী কেন্দ্রে স্থাপন করা হয়। পরবর্তীতে ১৯৮৬ সালে ময়মনসিংহ স্বাদুপানি কেন্দ্রে স্থানান্তরিত হয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
