প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইন্সট্রাক্টর ২০১৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ৪১: 'দিবা রাত্রির কাব্য' কোন ধরনের রচনা?
- ক) ভ্রমণকাহিনী
- খ) উপন্যাসসঠিক উত্তর
- গ) রম্যরচনা
- ঘ) নাটক
ব্যাখ্যা: 'দিবা রাত্রির কাব্য' (১৯৩৫) উপন্যাস। এটি রচনা করেন মানিক বন্দ্যোপাধ্যায়। লেখকের উল্লেখযোগ্য উপন্যাস- জননী (১৯৩৫), পদ্মা নদীর মাঝি (১৯৩৬)।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪২: মাইকেল মধুসূদন দত্ত'র নাটক কোনটি?
- ক) কৃষ্ণকান্তের উইল
- খ) কৃষ্ণকুমারীসঠিক উত্তর
- গ) পলাশীর যুদ্ধ
- ঘ) ভদ্রার্জুন
ব্যাখ্যা: 'কৃষ্ণকুমারী' (১৮৬১) মাইকেল মধুসূদন দত্তের নাটক। লেখকের উল্লেখযোগ্য নাটক- পদ্মাবতী (১৮৬০), শর্মিষ্ঠা (১৮৫৯)। 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলাভাষার প্রথম মৌলিক নাটক 'ভদ্রার্জুন' (১৮৫২) রচনা করেন তারাচরণ সিকদার।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪৩: মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
- ক) কবর
- খ) চিঠি
- গ) মুখরা রমণী বশীকরণসঠিক উত্তর
- ঘ) রক্তাক্ত প্রান্তর
ব্যাখ্যা: মুনীর চৌধুরীর অনূদিত নাটক 'মুখরা রমণী বশীকরণ'। এটি উইলিয়াম শেক্সপিয়রের 'The Taming of the Shrew'-এর অনুবাদ। এটি পাঁচ অঙ্কের কমেডি নাটক।
বিষয়: গণিত
প্রশ্ন ৪৪: 'ছাড়পত্র' কাব্যগ্রন্থটি কার লেখা?
- ক) জীবনানন্দ দাশ
- খ) অমিয় চক্রবর্তী
- গ) বুদ্ধদেব বসু
- ঘ) সুকান্ত ভট্টাচার্যসঠিক উত্তর
ব্যাখ্যা: 'ছাড়পত্র' কাব্যগ্রন্থটি সুকান্ত ভট্টাচার্যের লেখা। কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর (১৯৪৭) তিন মাস পরে প্রকাশিত হয়। এ গ্রন্থের কাব্যগুলো কবির বলিষ্ঠ উচ্চারণ ও মৌলিক চিত্রকল্প রয়েছে। এছাড়া 'ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ইত্যাদি কবির লেখা অন্যতম কাব্যগ্রন্থ। জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ– বনলতা সেন (১৯৪২), রূপসী বাংলা (১৯৫৭)। অমিয় চক্রবর্তীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- খসড়া, এক মুঠো, মাটির দেয়াল, অভিজ্ঞান বসন্ত। বুদ্ধদেব বসুর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- বন্দীর বন্দনা (১৯৩০), কঙ্কাবতী (১৯৩৭), দময়ন্তী (১৯৪৩)।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪৫: 'সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?
- ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- খ) কাজী নজরুল ইসলামসঠিক উত্তর
- গ) সত্যেন্দ্রনাথ দত্ত
- ঘ) বিহারীলাল
ব্যাখ্যা: 'সঞ্চিতা' কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। ১৯২৮ সালে এটি প্রকাশ পায়। তিনি এ গ্রন্থটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। ৭৮টি কবিতা ও গানের সংকলন এটি। 'সঞ্চয়িতা' (১৯৩১) রবীন্দ্রনাথকৃত নিজ কবিতার সংকলন। 'কাব্য সঞ্চয়ন' (১৯৩০) সত্যেন্দ্রনাথ দত্তর কাব্য সংকলন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪৬: কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা নয়?
- ক) অগ্নিবীণা
- খ) কুহেলিকা
- গ) পথের পাঁচালীসঠিক উত্তর
- ঘ) দোলন চাঁপা
ব্যাখ্যা: 'পথের পাঁচালী' গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা নয়। উপন্যাসটি লেখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৯২৯ সালে। এর দ্বিতীয় খণ্ড অপরাজিত (১৯৩১)। অগ্নিবীণা, দোলন চাঁপা কাজী নজরুল ইসলাম রচিত দুইটি বিখ্যাত কাব্যগ্রন্থ। কুহেলিকা (১৯৩১) তার রচিত একটি বিখ্যাত উপন্যাস।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪৭: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
- ক) বীরবল
- খ) ভানুসিংহ
- গ) কমলাকান্তসঠিক উত্তর
- ঘ) হুতুমপেঁচা
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম 'কমলাকান্ত'। 'বীরবল' প্রমথ চৌধুরীর ছদ্মনাম। 'ভানুসিংহ' রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। 'হুতুমপেঁচা' কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: ইলিয়াড এবং ওডিসি কার লেখা?
- ক) হোমারসঠিক উত্তর
- খ) সক্রেটিস
- গ) মিল্টন
- ঘ) ফেরদৌস
ব্যাখ্যা: ইলিয়াড ও 'ওডিসি' হোমারের লেখা মহাকাব্য। 'প্যারাডাইস লস্ট' মহাকাব্যটি রচনা করেন মিল্টন। 'শাহনামা' মহাকাব্যটি রচনা করেন ফেরদৌস।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৯: 'কালিদাস' কার সভাকবি ছিলেন?
- ক) প্রথম চন্দ্রগুপ্ত
- খ) দ্বিতীয় চন্দ্রগুপ্তসঠিক উত্তর
- গ) অশোক
- ঘ) লক্ষণ সেন
ব্যাখ্যা: 'কালিদাস' দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন। কালিদাস (আনু. খ্রি. পূর্ব ১ম/খ্রি. ৪র্থ শতক) ছিলেন বাল্মীকিব্যাসের পরে সর্বাধিক খ্যাতিসম্পন্ন সংস্কৃত কবি ও নাট্যকার।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫০: 'আগুনের পরশমণি' চলচ্চিত্রের পটভূমি কী?
- ক) ভাষা আন্দোলন
- খ) মুক্তিযুদ্ধসঠিক উত্তর
- গ) দেশভাগ
- ঘ) পলাশীর যুদ্ধ
ব্যাখ্যা: 'আগুনের পরশমণি' চলচ্চিত্রের পটভূমি 'মুক্তিযুদ্ধ'। হুমায়ূন আহমেদ তার 'আগুনের পরশমণি' উপন্যাস থেকে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেন।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫১: What is the adjective form of leader?
- ক) Leadership
- খ) Lead
- গ) Leaderly
- ঘ) Leadingসঠিক উত্তর
ব্যাখ্যা: Leadership শব্দটি noun যার অর্থ নেতৃত্ব; lead হলো verb যার অর্থ নেতৃত্ব দেয়া এবং Leading শব্দটি adjective যার অর্থ মুখ্য/প্রধান। আর leaderly বলে কোনো শব্দ অভিধানে নেই। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫২: I am looking forward—you.
- ক) To seeingসঠিক উত্তর
- খ) seeing
- গ) to see
- ঘ) to have seen
ব্যাখ্যা: With a view to, look forward to, be used to, get used to, be accustomed to ইত্যাদি phrase এর পরে verb-এর সাথে ing যোগ করতে হয়। প্রদত্ত প্রশ্নে যেহেতু look forward to আছে তাই তার পরে to seeing-ই সঠিক। উল্লেখ্য, এখানে 'to' preposition, infinitive নয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৩: 'Blockbuster' means—
- ক) a large solid piece of stone
- খ) a device to cut off of a person's head as a punishment
- গ) something that makes movement difficult
- ঘ) a book or film that is very successful, especially because it is excitingসঠিক উত্তর
ব্যাখ্যা: 'Blockbuster' শব্দের অর্থ হলো একটি বই বা চলচ্চিত্র যেটা বাণিজ্যিকভাবে সফল বিশেষত এটা দর্শক এবং পাঠকদের কাছে উত্তেজনা ও জনপ্রিয়তা সৃষ্টি করেছে। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৫৪: A person who has come to live permanently in a country from his own is called—
- ক) an immigrantসঠিক উত্তর
- খ) an emigrant
- গ) a foreigner
- ঘ) a traveller
ব্যাখ্যা: প্রদত্ত চারটি শব্দের অর্থ যথাক্রমে an immigrant— যে ব্যক্তি তার নিজ দেশ থেকে অন্য দেশে এসে স্থায়ীভাবে বসবাস করে; an emigrant— যে ব্যক্তি এক দেশ থেকে অন্য দেশে এসে বসবাস করা শুরু করে; a foreigner— একজন বিদেশি; a traveller—একজন পর্যটক। সুতরাং সঠিক উত্তর (ক)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৫: 'How do you do'? is—
- ক) an inquiry about somebody's health
- খ) merely a formal greetingসঠিক উত্তর
- গ) a formal question when one meets one's friend
- ঘ) used to know the profession of a person
ব্যাখ্যা: বাক্যটিতে 'How do you do'?-এর অর্থ 'আপনি কেমন আছেন?' । How do you do? মূলত একটি formal greeting। প্রদত্ত অপশনসমূহের মধ্যে merely a formal greeting। সুতরাং বাক্যের সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৬: The abbreviation GRE stands for—
- ক) General Reading in English
- খ) Graduation Reading Examination
- গ) Grade Reading Examination
- ঘ) Graduate Record Examinationসঠিক উত্তর
ব্যাখ্যা: GRE-এর পূর্ণরূপ Graduate Record Examination। GRE এমন একটি Test যাতে প্রতিবছর সেইসব শিক্ষার্থী অংশগ্রহণ করে যারা উচ্চ শিক্ষার জন্য USA- তে যায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৭: The Good Earth deals with—
- ক) Irish life
- খ) English life
- গ) Chinese lifeসঠিক উত্তর
- ঘ) Japanese life
ব্যাখ্যা: 'The Good Earth' Pearl S. buck রচিত একটি বিখ্যাত উপন্যাস। এটি প্রথম বিশ্বযুদ্ধের পূর্বের একটি Chinese village জীবন কাহিনীর নাটকীয়তা নিয়ে ১৯৩১ সালে রচিত হয়েছে। ১৯৩২ সালে উপন্যাসটি পুলিৎজার পুরস্কার এবং ১৯৩৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫৮: Which one of these sentences is a compound sentence?
- ক) Owing to weakness I cannot walk
- খ) As I am weak I cannot walk
- গ) I am weak but I can walkসঠিক উত্তর
- ঘ) I am too weak too walk
ব্যাখ্যা: দুটি main clause যখন co-ordinate conjunction (and, or, but) দ্বারা যুক্ত হয় তখন প্রাপ্ত structure-কে compound sentence-এর structure হিসেবে গণ্য করা হয়। সুতরাং সঠিক উত্তর 'গ'।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫৯: A synonym of 'resentment' is —
- ক) fear
- খ) indignationসঠিক উত্তর
- গ) panic
- ঘ) anger
ব্যাখ্যা: প্রদত্ত শব্দ চারটি অপশনের মধ্যে fear অর্থ— ভয়; indignation— ক্ষোভ/বিরক্তি; panic—ভয়; anger—রাগ। resentment শব্দের সমার্থক অসন্তুষ্টি/বিরক্তি। সুতরাং 'resentment' এর সমার্থক indignation।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৬০: What type of noun is 'kindness'?
- ক) Proper
- খ) Common
- গ) Abstractসঠিক উত্তর
- ঘ) Material
ব্যাখ্যা: যে noun দ্বারা কোনো ব্যক্তির বা বস্তুর দোষ, গুণ বা অবস্থার নাম প্রকাশ করে তাকে Abstract noun বলে। Abstract noun টি দৃশ্যমান নয়, শুধু উপলব্ধি করা যায়। 'Kindness' শব্দের অর্থ দয়া যা দৃশ্যমান নয় অর্থাৎ ইন্দ্রিয় উপলব্ধির বিষয়। তাই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর (গ)।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
