প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইন্সট্রাক্টর ২০১৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮১: ২, ৮, ১৮, ৩২, — ধারাটির ৫ম পদ হবে—
- ক) ৪৮
- খ) ৫০সঠিক উত্তর
- গ) ৫২
- ঘ) ৫৬
ব্যাখ্যা: ২, ৮, ১৮, ৩২, ৫০ (বিয়োগফল ৬, ১০, ১৪, ১৮) অর্থাৎ ধারাটির পঞ্চম পদ ৫০ [৩২ + ১৮ = ৫০]
বিষয়: গণিত
প্রশ্ন ৮২: একটি সমান্তর ধারার প্রথম পদ 1, শেষ পদ 99 এবং সমষ্টি 2500 হলে ধারাটির সাধারণ অন্তর কত?
- ক) 2সঠিক উত্তর
- খ) 3
- গ) 4
- ঘ) 6
ব্যাখ্যা: সমান্তর ধারার ক্ষেত্রে, n সংখ্যক পদের সমষ্টি = n/2{2a+(n−1)d} বা, 2500 = n/2{2a+(n−1)d} ........(i) আবার, n তম পদ = a+(n−1)d, 99 = 1+(n−1)d, (n−1)d = 99−1 = 98 ........(ii) (i) নং সমীকরণে (ii) নং এর মান বসিয়ে পাই— 2500 = n/2{2.1+98}, বা, 2500 = n/2 × 100, বা, n = 2500×2/100 ∴ n = 50 (ii) নং সমীকরণে n এর মান বসিয়ে— (50−1)d = 98 বা, 49d = 98 ∴ d = 98/49 = 2
বিষয়: গণিত
প্রশ্ন ৮৩: সরল সুদের হার শতকরা কত হলে যে কোনো মূলধন ৮ বছর সুদে আসলে তিনগুণ হবে?
- ক) 25%সঠিক উত্তর
- খ) 12.5%
- গ) 15%
- ঘ) 20%
ব্যাখ্যা: সরল সুদের ক্ষেত্রে, S = p(1+nr) যেখানে, S = সুদ-আসল বা মুনাফা-আসল, P = মূলধন (টাকা), n = সময় (বছরে), r = মুনাফা বা সুদের হার (%) এখানে, S = 3p, P = P, n = 8, r = ? সূত্রানুযায়ী, 3P = P(1+8r) বা, 3 = (1+8r) বা, 8r = 2 ∴ r = 2/8 × 100% = 25%
বিষয়: গণিত
প্রশ্ন ৮৪: a²=25, b²=49 হলে ab এর মান কত?
- ক) 225
- খ) 35সঠিক উত্তর
- গ) 45
- ঘ) 445
ব্যাখ্যা: a² = 25 = (±5)² ∴ a = ±5 আবার, b² = 49 = (±7)² ∴ b = ±7 ∴ ab = 5 × 7 = 35 অথবা, ab = (−5) × (−7) = 35
বিষয়: গণিত
প্রশ্ন ৮৫: যদি √(0.04×0.4×a) = 0.4×0.04×√b হয়, তবে a/b এর মান কত?
- ক) 0.16
- খ) 1.6
- গ) 1.06
- ঘ) 0.016সঠিক উত্তর
ব্যাখ্যা: √(0.04×0.4×a) = 0.4×0.04×√b ; 0.04 × 0.4 × a = 0.4 × 0.4 × 0.04 × 0.04 × b [উভয় পক্ষ বর্গ করে] বা, a/b = 0.4 × 0.04 ∴ a/b = 0.016
বিষয়: গণিত
প্রশ্ন ৮৬: log_{2√5} 400 = x হলে, x এর মান কত?
- ক) 4সঠিক উত্তর
- খ) 5
- গ) 8
- ঘ) 20
ব্যাখ্যা: log_{2√5} 400 = log_{2√5} 20² = log_{2√5} (4×5)² = log_{2√5} (2√5)⁴ = 4 log_{2√5} 2√5 = 4×1 = 4 ∴ x = 4
বিষয়: গণিত
প্রশ্ন ৮৭: যদি x = y = 2z এবং xyz = 256 হয় তবে x এর মান কত?
- ক) 16
- খ) 12
- গ) 8সঠিক উত্তর
- ঘ) 4
ব্যাখ্যা: x = y = 2z এবং xyz = 256 ∴ y = x ও z = x/2 এখন, xyz = 256 বা, x.x.x/2 = 256 বা, x³ = 512 বা, x³ = 8³ ∴ x = 8
বিষয়: গণিত
প্রশ্ন ৮৮: x² − 8x − 8y + y² + 16 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?
- ক) 36xy
- খ) 4xy
- গ) 2xyসঠিক উত্তর
- ঘ) 8xy
ব্যাখ্যা: x² − 8x − 8y + y² + 16 = x² + y² + 16 − 8x − 8y = x² + y² + (−4)² + 2xy − 8y − 8x − 2xy [x² + y² + z² + 2xy + 2yz + 2zx এর সাথে তুলনায়] = (x + y − 4)² − 2xy রাশিটি পূর্ণবর্গ হবে যদি এর সাথে 2xy যোগ করা হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৯: a − 1/a = 6 হলে a² + 1/a² এর মান কত?
- ক) 36
- খ) 38সঠিক উত্তর
- গ) 40
- ঘ) 42
ব্যাখ্যা: a² + 1/a² = (a − 1/a)² + 2.a.1/a = (a − 1/a)² + 2 = 6² + 2 = 38
বিষয়: গণিত
প্রশ্ন ৯০: দুটি সংখ্যার সমষ্টি ১০ এবং তাদের গুণফল ২০। সংখ্যা দুটির গুণিতক বিপরীত সংখ্যার যোগফল কত?
- ক) ১/২সঠিক উত্তর
- খ) ২
- গ) ৮
- ঘ) ১/১০
ব্যাখ্যা: ধরি, সংখ্যা দুটি যথাক্রমে x ও y ∴ x + y = 10 এবং xy = 20 (x−y)² = (x+y)² − 4xy = 10² − 4.20 = 100 − 80 = 20 ∴ x − y = √20 ... x = (10+√20)/2, y = (10−√20)/2 ... এখন, 1/x + 1/y = 2/(10+√20) + 2/(10−√20) = 40/(100−20) = 40/80 = 1/2
বিষয়: গণিত
প্রশ্ন ৯১: পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের তিনগুণ এবং ১০ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পিতার বর্তমান বয়স কত?
- ক) ২৮ বছর
- খ) ২৯ বছর
- গ) ৩০ বছরসঠিক উত্তর
- ঘ) ৩৩ বছর
ব্যাখ্যা: ধরি, পুত্রের বর্তমান বয়স x বছর, পিতার বর্তমান বয়স 3x বছর ১০ বছর পরে পিতার বয়স = (3x + 10) বছর, ১০ বছর পরে পুত্রের বয়স = x + 10 প্রশ্নমতে, 3x + 10 = 2(x + 10) বা, 3x + 10 = 2x + 20 বা, 3x − 2x = 20 − 10 ∴ x = 10 ∴ পিতার বর্তমান বয়স 3 × 10 বা 30 বছর।
বিষয়: গণিত
প্রশ্ন ৯২: কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে?
- ক) ১৮০°
- খ) ২৯০°
- গ) ৩৬০°সঠিক উত্তর
- ঘ) ৫৮০°
ব্যাখ্যা: ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ তিনটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি ৩৬০°। এখানে, ∠p + ∠q + ∠r = ১৮০° ∠x + ∠y + ∠z = ১৮০° − ∠p + ১৮০° − ∠q + ১৮০° − ∠r = ৫৪০° − (∠p + ∠q + ∠r) = ৫৪০° − ১৮০° = ৩৬০°
বিষয়: গণিত
প্রশ্ন ৯৩: কোনো বৃত্তের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম সমবাহু ত্রিভুজের পরিসীমা 'p' হলে, ঐ বৃত্তের ক্ষেত্রফল কত?
- ক) π²p/3
- খ) π²p/9
- গ) π²p/37
- ঘ) π²p/8.1
ব্যাখ্যা: [Note : সঠিক উত্তর πp²/3 ।] A বিন্দু হতে BC-এর উপর AD লম্ব আঁকি। যেহেতু ABC একটি সমবাহু ত্রিভুজ কাজেই AD একটি মধ্যমা হবে এবং E মধ্যমাত্রয়ের সমপাত বিন্দু হবে। যেহেতু সমপাত বিন্দুতে মধ্যমাত্রয় ২:১ অনুপাতে বিভক্ত হয়। ∴ AO : OD = 2 : 1 ... AD = √(AB² − BD²) = √(p² − (p/2)²) = √3p/2 ... OD = p/(2√3) ∴ বৃত্তের ব্যাসার্ধ BO = √(BD² + OD²) = p/√3 ∴ বৃত্তের ক্ষেত্রফল πr² = π(p/√3)² = πp²/3
বিষয়: গণিত
প্রশ্ন ৯৪: ∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A = 115° হলে ∠B = কত?
- ক) 65°সঠিক উত্তর
- খ) 75°
- গ) 85°
- ঘ) 90°
ব্যাখ্যা: ∠A ও ∠B পরস্পর সম্পূরক। অর্থাৎ ∠A + ∠B = 180° এখন, ∠A = 115° ∴ ∠B = 180° − 115° = 65°
বিষয়: গণিত
প্রশ্ন ৯৫: ত্রিভুজ ABC তে AB = CA হলে নিচের কোনটি সঠিক?
- ক) ∠ACB > ∠ABC
- খ) ∠ACB = ∠BAC
- গ) ∠BC > ∠ACB
- ঘ) ∠ABC = ∠ACBসঠিক উত্তর
ব্যাখ্যা: AB = CA ∴ ∠ABC = ∠ACB কারণ ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৬: বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ—
- ক) কমে
- খ) বাড়ে
- গ) একই থাকেসঠিক উত্তর
- ঘ) খুবই কম হয়
ব্যাখ্যা: বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরা বা দ্রুত ঘুরা নিয়ন্ত্রিত হয় রেগুলেটরের সাহায্যে। এটি একটি বিশেষ বর্তনী যা প্রবাহিত মূল প্রবাহকে একটি পরিবর্তনশীল রোধের দ্বারা কমিয়ে বা বাড়িয়ে দেয়। মূলপ্রবাহ ঠিকই থাকে। এখানে রোধকৃত বৈদ্যুতিক শক্তি তাপশক্তি রূপে অপচয় হয়। অর্থাৎ শক্তি ব্যয় একই থাকে। তাই বিদ্যুৎ খরচ একই থাকে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৭: সাবান তৈরির সময় উপজাত হিসেবে পাওয়া যায়—
- ক) সোডিয়াম স্টিয়ারেট
- খ) গ্লিসারলসঠিক উত্তর
- গ) সিলিকন
- ঘ) ইথানল
ব্যাখ্যা: সাবান তৈরির প্রক্রিয়াটি হলো উচ্চতর ফ্যাটি এসিডের তেল বা চর্বির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ। ব্যবহৃত ক্ষারের ধনাত্মক প্রান্তের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হয়ে সাবান (জৈব এসিডের সোডিয়াম/পটাশিয়াম লবণ) তৈরি করে। অপর অংশ গ্লিসারল গঠন করে যা এই প্রক্রিয়ার উপজাত হিসেবে বিবেচিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: কোন যন্ত্রের সাহায্যে ডুবোজাহাজ পানির নিচ হতে উপরিভাগের দৃশ্য দেখে?
- ক) স্টেথোস্কোপ
- খ) মাইক্রোস্কোপ
- গ) টেলিস্কোপ
- ঘ) পেরিস্কোপসঠিক উত্তর
ব্যাখ্যা: পেরিস্কোপে আলোর ক্রমিক প্রতিফলন ধর্মকে ব্যবহার করা হয়। ৪৫° কোণে বসানো দুটি সমতল দর্পণ খণ্ড একটি বিশেষ আকৃতির কাঠের ফ্রেমে বসিয়ে এ যন্ত্র তৈরি করা হয়। ডুবোজাহাজে ব্যবহৃত পেরিস্কোপ উন্নত ধরনের।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৯: Lac Culture—
- ক) লাক্ষা চাষসঠিক উত্তর
- খ) কোষ ক্লোনিং
- গ) বাদাম চাষ
- ঘ) তুঁত চাষ
ব্যাখ্যা: Lac-Culture হলো লাক্ষা চাষ সম্পর্কিত বিদ্যা। এ শাখায় লাক্ষা চাষ ও লাক্ষা পোকা উপাদান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বিষয়: গণিত
প্রশ্ন ১০০: মহাবৃত্ত হচ্ছে—
- ক) দ্রাঘিমা রেখা
- খ) অক্ষরেখা
- গ) নিরক্ষরেখা
- ঘ) মধ্যরেখা
ব্যাখ্যা: [Note : নিরক্ষরেখা বলতে গ্রহের মেরুগুলো থেকে সমান দূরে অবস্থিত গ্রহপৃষ্ঠ প্রদক্ষিণকারী একটি কাল্পনিক বৃত্তকে বোঝায়। অন্যদিকে মহাবৃত্ত বা Great Circle হলো, যেকোনো গোলকের কেন্দ্রের মধ্যদিয়ে কল্পিত তলের গোলকপৃষ্ঠের ছেদরেখা। পৃথিবীর ক্ষেত্রে নিরক্ষরেখা ও সব দ্রাঘিমা রেখাই মহাবৃত্ত। জাহাজ ও বিমান চলাচলে যাত্রাপথ কমিয়ে নির্ধারণ করতে মহাবৃত্ত বরাবর গতিপথ স্থির করা হয়।]
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
