মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অডিটর ২০১১ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ৮০
- ৮০
- ৮০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ৮০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২১: "লোভে পাপ, পাপে মৃত্যু"-এর ইংরেজি অনুবাদ কোনটি?
- ক) Greed leading to sin and to death.
- খ) Greed leads to sin and to death.
- গ) Greed leads to sin and sin to death.সঠিক উত্তর
- ঘ) Greed leading to sin and sin to death.
ব্যাখ্যা: "Greed leads to sin and sin to death." একটি প্রবাদ বাক্য যার অর্থ– 'লোভে পাপ, পাপে মৃত্যু'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২২: বাঁশের পাতাগুলো কাঁপছে-এর সঠিক ইংরেজি হল :
- ক) The leave the bamboo was trembling
- খ) The leave of the bamboo were trembling
- গ) The leave the bamboo were trembling
- ঘ) The leaves of the bamboo were tremblingসঠিক উত্তর
ব্যাখ্যা: Leaf অর্থ– পাতা। Leaf-এর plural form leaves (পাতাগুলো)। একমাত্র option (ঘ)-তে leaves আছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৩: বই আমাদের সর্বোৎকৃষ্ট সমাজের সাথে পরিচয় করিয়ে দেয়-এর সঠিক ইংরেজি হল :
- ক) Book introduce to the best society
- খ) Books introduce to the best society
- গ) The books introduce the best society
- ঘ) Books introduce us to the best societyসঠিক উত্তর
ব্যাখ্যা: Introduce somebody to something অর্থ– পরিচয় করিয়ে দেয়া। অর্থাৎ introduce + pronoun + to বসে। তাই সঠিক উত্তর (ঘ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৪: English (to speak) in many parts of the world.
- ক) English is spoken in many parts of the world.সঠিক উত্তর
- খ) The English is spoken in many parts of the world.
- গ) English is being spoken in many parts of the world.
- ঘ) English is being spoken in many parts of the world.
ব্যাখ্যা: English দ্বারা ইংরেজি এবং The English দ্বারা ইংরেজ জাতি বুঝায়। তাই English হবে। English singular হওয়ায় verb'ও singular অর্থাৎ is হবে। Universal truth হওয়ায় বাক্যটি present indefinite tense-এর passive voice হবে।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ২৫: Aref told us that he had waited an hour বাক্যটির direct speech হবে
- ক) Aref said to us, 'I have been waiting an hour'
- খ) Aref said to us, 'I waited an hour'
- গ) Aref said to us, 'I had to wait an hour'
- ঘ) Aref said to us, 'I have waited an hour'
ব্যাখ্যা: Reported speech past tense হলে indirect speech-এ past indefinite হয়। আবার direct speech-এর reported speech present perfect tense হলে indirect speech এ তা past perfect tense হয়। তাই নিয়মানুযায়ী (খ) ও (ঘ) উভয়ই সঠিক।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৬: He told all about the battle এখানে About শব্দটি
- ক) Prepositionসঠিক উত্তর
- খ) Pronoun
- গ) adjective
- ঘ) Adverb
ব্যাখ্যা: এখানে about (সম্পর্কে) preposition হিসেবে ব্যবহৃত হয়েছে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৭: He sleeps a sound sleep, এখানে Sound শব্দটি
- ক) Adjectiveসঠিক উত্তর
- খ) Noun
- গ) Pronoun
- ঘ) Adverb
ব্যাখ্যা: Sound শব্দটি adjective, noun ও verb হিসেবে ব্যবহৃত হয়। sound (adj)- ভালো; sound (n)- শব্দ, ধ্বনি; sound (v)– ধ্বনিত করা, শব্দ করা। এখানে sound sleep (ভালো ঘুম) অর্থাৎ sound এখানে adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৮: Some children were helping the wounded man এর Passive form হবে
- ক) The wounded man was being helped by some childrenসঠিক উত্তর
- খ) The wounded man was helped by some children
- গ) The wounded man was helping some children
- ঘ) The wounded man was to be helped by some children
ব্যাখ্যা: Active voice-এর Sentence টি Continuous tense-এ থাকলে passive voice-এর ক্ষেত্রেও তার continuous tense হবে। তাই (খ), (গ) ও (ঘ) ভুল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৯: Sherloc Homes detective stories were written by–
- ক) Sir Arther Conan Doyleসঠিক উত্তর
- খ) G.K. Cherterton
- গ) Edgar Alan Poe
- ঘ) John Galsworthy
ব্যাখ্যা: Sherloc Homes detective stories-এর রচয়িতা Sir Arthur Conan Doyle. তার first novel, 'A study in scarld' (1887) ও second novel 'The sign of the four' (1890)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩০: Which of the following phrases means "to attack"?
- ক) Set uponসঠিক উত্তর
- খ) Set in
- গ) Set off
- ঘ) set up
ব্যাখ্যা: Attack অর্থ– আক্রমণ করা; set upon অর্থ– আক্রমণ করা; Set in অর্থ– শুরু হওয়া; set off অর্থ– যাত্রা শুরু করা; set up অর্থ– প্রতিষ্ঠা করা।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩১: শীত, গ্রীষ্ম, লজ্জা, ক্রোধ প্রভৃতি অনুভূতিবোধ থাকে
- ক) চোখে
- খ) সেরিব্রাল কর্টেক্সেসঠিক উত্তর
- গ) মনে
- ঘ) অস্থিতে
ব্যাখ্যা: মানবদেহের অগ্রমস্তিষ্কের অংশ সেরেব্রামের বহিঃস্তর ৩ সেমি পুরু ও গ্রে ম্যাটারে গঠিত। এর নাম সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্স সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ করে; চিন্তা, বুদ্ধি, ইচ্ছাশক্তি, উদ্ভাবনীশক্তি প্রভৃতি উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রণ করে; বিভিন্ন সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩২: সর্বাপেক্ষা বেশি কর্মদক্ষতা সম্পন্ন ইঞ্জিন কোনটি?
- ক) জেনারেটর
- খ) বৈদ্যুতিক মোটরসঠিক উত্তর
- গ) ডায়মণ্ড
- ঘ) রকেট ইঞ্জিন
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৩: দৃশ্যমান বর্ণালীর বৃহত্তর তরঙ্গ দৈর্ঘ্য—
- ক) নীল
- খ) লালসঠিক উত্তর
- গ) সবুজ
- ঘ) বেগুনী
ব্যাখ্যা: বর্ণালীর সাতটি রঙের মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশী আর বেগুনী আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে এদের ক্রম বেগুনী < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৪: প্রিজমে পতিত আলো সাধারণত—
- ক) প্রতিফলিত হয়
- খ) বিকরিত হয় না
- গ) বিকরিত হয়সঠিক উত্তর
- ঘ) প্রতিসরিত হয়
ব্যাখ্যা: প্রিজমে আলো পতিত হয়ে বিচ্ছুরিত বা বিকরিত হয়। সাদা আলো প্রিজমে পতিত হয়ে বিচ্ছুরিত হয়ে সাতটি বর্ণ উৎপন্ন হয়। এগুলো হলো বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৫: রক্ত আমাশয়ের জীবাণুর নাম—
- ক) ছত্রাক
- খ) সিলেগাসনি
- গ) ব্যাকটেরিয়াসঠিক উত্তর
- ঘ) ভাইরাস
ব্যাখ্যা: রক্ত আমাশয়ের প্রধান কারণ হলো এক ধরনের ব্যাকটেরিয়া যার নাম শিগেলা। এই শিগেলা নামক ব্যাকটেরিয়াও দূষিত খাবার বা পানির মাধ্যমে পরিবাহিত হয়। রক্ত আমাশয়ের লক্ষণ হলো– পেটে তীব্র মোচড় দিয়ে ব্যথা হওয়া, অল্প অল্প করে বার বার পায়খানা, পায়খানার সাথে রক্ত যাওয়া এবং মলদ্বারে তীব্র ব্যথা হওয়া।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৬: নিচের কোনটিকে 'সবুজগ্রহ' বলা হয়?
- ক) প্লুটো
- খ) নেপচুন
- গ) ইউরেনাসসঠিক উত্তর
- ঘ) বুধ
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৭: গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র–
- ক) ব্যারোমিটার
- খ) সিসমোগ্রাফ
- গ) ম্যানোমিটারসঠিক উত্তর
- ঘ) গ্যাসকোমিটার
ব্যাখ্যা: গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র ম্যানোমিটার। ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ পরিমাপক যন্ত্র। সিসমোগ্রাফ ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্র।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৮: ওরাকল কোন ধরনের প্রোগ্রাম?
- ক) ওয়ার্ডপ্রসেসিং
- খ) প্রোগ্রামিং
- গ) ডাটাবেসসঠিক উত্তর
- ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা: ওরাকল বিভিন্ন ধরনের উপাত্ত তৈরি, রক্ষণাবেক্ষণ, প্রক্রিয়াকরণ এবং নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত এক ধরনের ডাটাবেস প্রোগ্রাম।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩৯: বাংলাদেশের পাহাড়শ্রেণী ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে–
- ক) মায়োসিন যুগের
- খ) প্লাইস্টোসিন যুগের
- গ) টারশিয়ারী যুগেরসঠিক উত্তর
- ঘ) ডেবোনিয়াস যুগের
ব্যাখ্যা: বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ টারশিয়ারী যুগের হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় সৃষ্টি হয়েছে। এ পাহাড়গুলো বেলে পাথর ও কর্দম দ্বারা গঠিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪০: কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা–
- ক) হায়াত মাহমুদ
- খ) বাহরাম খান
- গ) আলাওলসঠিক উত্তর
- ঘ) শেররাজ
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৮০ প্রশ্ন · ৮০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
